পশ্চিমবঙ্গ

জেলায় জেলায় ইডির হানা

জেলায় জেলায় ইডির হানা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ১০০ দিনের কাজে আর্থিক দুর্নীতির তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাংলার জেলায় জেলায় হানা দিয়েছে ইডির টিম। এদিন সকাল সকাল জনৈক ব্যবসায়ী সন্দীপ সাধুখাঁর বাড়িতে তল্লাশি চালাতে হুগলির চুঁচুড়ার ময়নাডাঙার একটি ঠিকানায় কেন্দ্রীয় বাহিনী সহ পৌঁছে যায় ইডি। বহু খোঁজাখুঁজির পর হুগলির চন্দনগরে আসল সন্দীপের খোঁজ পেল ইডি। সন্দীপ বর্তমানে খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। পূর্বে তিনি ধনিয়াখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন। ১০০ দিনের কাজে আর্থিক দুর্নীতির…
Read More
প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দার্জিলিং লোকসভা আসনে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর

প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দার্জিলিং লোকসভা আসনে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর

সামনেই লোকসভা নির্বাচন। আর ইতিমধ্যে দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী কে হবে? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। এবার পাহাড়ের ভূমিপুত্র মহেন্দ্র পি লামাকে প্রার্থী করার দাবি উঠলো। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে মহেন্দ্র পি লামা কে দার্জিলিং লোকসভা আসন থেকে প্রার্থী করার দাবী জানালো মাটো কো আওয়াজ নামক এক সংগঠন। তাদের দাবি, এর আগে বিজেপি থেকে দুবার সংসদ নির্বাচিত করে লোকসভায় পাঠিয়েছে পাহারাবাসী। কিন্তু তাতে পাহাড়ের দীর্ঘদিনের পৃথক রাজ্যের দাবি পূরণ হয়নি।  এবার পাহাড়ের ভূমিপুত্র কে যদি প্রার্থী করে লোকসভায় পাঠানো হয় তাহলে সেই দাবী পূরণ হবে। আর সেই কারণেই মহেন্দ্র পি লামাকে প্রার্থী করা হোক। যেকোনো সর্বভারতীয়…
Read More
ধর্মঘটের ডাক দিল নর্থবেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন

ধর্মঘটের ডাক দিল নর্থবেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন

বকেয়া কয়েক কোটি টাকা। সেই টাকা আদায়ের দাবিতেই এবার ধর্মঘটের ডাক দিল নর্থবেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। চলতি মাসের ১৫ তারিখ সকাল থেকে একটানা ২৪ ঘন্টা ধর্মঘট জারি থাকবে বলেই জানিয়েছেন সংগঠনের সদস্যরা। শুক্রবার শিলিগুড়িতে তাদের নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী জানান, বিগত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর চলাচলের সুবিধার্থে গাড়ির জন্য তেল দেওয়া হয়েছিল। নির্বাচন মিটেছে অনেক মাস হলো। যদিও তেলের জন্য বকেয়া টাকা আজও মেলেনি। এই পরিস্থিতিতে টাকা না পেলে আগামী লোকসভা নির্বাচনে তেল দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে স্পষ্ট করেন তারা৷ এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল পেট্রোল  ডিলার্স অ্যাসোসিয়েশনের…
Read More
এবার দিঘা নিয়ে নয়া ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

এবার দিঘা নিয়ে নয়া ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে দিঘার জন্য। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দিঘাকে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি করা হচ্ছে নতুন মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির গড়ে তুলছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এবার দিঘার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। জানা যাচ্ছে এবার মসজিদ গড়ে উঠবে সমুদ্র নগরীতে। উলেমা-ই হিন্দের পক্ষ থেকে দিঘায় মসজিদ তৈরির দাবি জানানো হয়েছে। প্রতি বছর অসংখ্য মুসলিম পর্যটক দিঘায় বেড়াতে আসেন। নামাজ পড়ার উপযুক্ত জায়গা না থাকায় সমস্যায় পড়েন…
Read More
আগামীমাসে ডিএ মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে

আগামীমাসে ডিএ মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি নিয়ে দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। হাইকোর্টে মামলাকারীদের জয় হলেও পরে সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন রাজ্যের ডিএ মামলা। তবে সুপ্রিম কোর্টেও কোনও সুরাহা হচ্ছে না। বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। প্রায় তিন মাস অপেক্ষার পর গত ৫ ফেব্রুয়ারী রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা থাকলেও তা আর হয়নি। তবে এরই মধ্যে জানা যাচ্ছে আগামী ১৮…
Read More
বিদায় নিচ্ছে শীত

বিদায় নিচ্ছে শীত

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে শীত, আগমন হচ্ছে গরমের। এরই মধ্যে বাংলায় আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পূর্ব বাংলাদেশ ও রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর ভারতে জেট স্ট্রিম উইন্ড। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের জেরে আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা রাজ্যে। আগামীকাল সামান্য কমতে পারে তাপমাত্রা। হালকা শীতের আমেজ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ১৪ ফেব্রুয়ারী সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত। চলতি সপ্তাহেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায়…
Read More
এবার প্রকাশ্যে এলো ১০০ দিনের কাজেও হয়েছে দুর্নীতি

এবার প্রকাশ্যে এলো ১০০ দিনের কাজেও হয়েছে দুর্নীতি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিগত কিছুদিন ধরে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে রাজ্যে দফায় দফায় তল্লাশি চালিয়ে তদন্তকারী সংস্থা। তবে এবার খাদ্য বা শিক্ষা দুর্নীতি নয়। এবার ১০০ দিনের কাজে ‘দুর্নীতি’র তদন্তে নেমে মুর্শিদাবাদে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে হানা দিয়েছে ইডি। বহরমপুরের বিষ্ণুপুর রোড এলাকায় রথীন দে নামে এক প্রাক্তন পঞ্চায়েতের কর্মীর বাড়িতে হানা দেয় ইডির টিম। জমির দলিল থেকে শুরু করে বাড়ির সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, নথি ইত্যাদি খুঁটিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, নওদা পঞ্চায়েতে নির্মাণ সহায়ক…
Read More
চা বাগান এলাকায় ছাগলের টোপে খাঁচা বন্দি লেপার্ড

চা বাগান এলাকায় ছাগলের টোপে খাঁচা বন্দি লেপার্ড

ছাগলের টোপে খাঁচা বন্দি লেপার্ড।কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানের ঘটনা। শুক্রবার বাগানের ছয় নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক লেপার্ড। এরপর সেটিকে উদ্ধার করে নিয়ে যায় জলদাপাড়া বনবিভাগের নিলপাড়া রেঞ্জের বনকর্মীরা। এদিন ছাগলের টোপ ফেলে লেপার্ডটিকে আটক করে বনদপ্তর। এ বিষয়ে উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই চা বাগানে ঘুরে বেড়াচ্ছিল লেপার্ড। হামলা চালাচ্ছিল বাসিন্দাদের গবাদি পশুর ওপরও। এরপর এদিন লেপার্ড খাঁচা বন্দি হলেও এখনও আতংক দূর হয়নি শ্রমিক মহল্লার বাসিন্দাদের। তাদের দাবি, বাগানে আরও দু থেকে তিনটি লেপার্ড রয়েছে, তাদেরও শীঘ্রই খাঁচাবন্দি করা হোক।'
Read More
কুণাল ঘোষকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল বিশেষ আদালত

কুণাল ঘোষকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল বিশেষ আদালত

সারদা মামলার আরেকটি মামলায় তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে সাংসদ-বিধায়ক বিশেষ আদালত বেকসুর খালাস দিয়েছেন। বিচারক জয়শঙ্কর রায় ২০১৩ সালে দায়ের করা পার্ক স্ট্রিট পুলিশ মামলায় কুণালকে নির্দোষ বলে ঘোষণা করেন। কুনালের আইনজীবী অয়ন চক্রবর্তী তার পক্ষে যুক্তি দেন। এছাড়া আদালত সারদাকর্তা সুদীপ্ত সেনকেও দোষ স্বীকার করে এই নির্দিষ্ট মামলা থেকে 'মুক্ত' করেছে। বৃহস্পতিবার মামলার শুনানি হয়। এর আগে সারদার আরেকটি মামলায় কুনালকে খালাস দিয়েছে আদালত। এখনও পর্যন্ত, কুনাল শুধুমাত্র জেলে আত্মহত্যার চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে ওই মামলায় তাকে সাজা দেননি আদালত। ওই সময় কুনালের মানসিক অবস্থা ভালো ছিল না বলে জানা গেছে। পার্ক স্ট্রিট থানায়…
Read More
প্যাঙ্গোলিনের চামড়া সহ আঁশ পাচারকারিকে গ্রেফতার ১

প্যাঙ্গোলিনের চামড়া সহ আঁশ পাচারকারিকে গ্রেফতার ১

ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচার রুখে দিল বনকর্মীরা। প্যাঙ্গলিনের আঁস সহ চামড়া উদ্ধার করলো বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। পাচারের অভিযোগে গ্রেফতার এক পাচারকারী। ধৃত পাচারকারীকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তুলবে বনদপ্তর।বনদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর ছিল  বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীর কাছে প্যাঙ্গোলিনের আঁস আছে।এবং সে এই দেহাংশ পাচারের চেষ্টা করছে।বেস কিছুদিন ধরেই প্যাঙ্গলিনের আঁস মজুত রাখা ছিল।সেই খবরের ভিত্তিতে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের রেঞ্জার আলমগীর হক তার টিম নিয়ে ক্রেতা সেজে ডুয়ার্সের ওদলাবাড়িতে ঘাটি গেরে বসে ছিলেন। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ওত পেতে বসে, সাফল্য আসে রাতে। তিন ব্যক্তি বাইক নিয়ে এসে ব্যাগ থেকে প্যাঙ্গলিনের আঁস বের করতেই…
Read More