পশ্চিমবঙ্গ

সরকারের তরফে ছুটির ঘোষণা

সরকারের তরফে ছুটির ঘোষণা

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে সামনে এল বড় খবর। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘দিল্লি দখলের লড়াই’। এবার নির্বাচনের দিনগুলোয় সরকারি ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যে কেন্দ্রে যেদিন ভোট থাকবে, সেই কেন্দ্রের কর্মীরা সেদিন ছুটি পাবে। উল্লেখ্য, এই ছুটির জন্য কর্মীদের বেতন কাটা হবে না। সরকারি কর্মীদের পাশাপাশি বেসরকারি কর্মচারীদেরও ভোটের দিনগুলোয় ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। এবার পশ্চিমবঙ্গে সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে,…
Read More
পুকুরে কচুরীপানায় আটকে বাইসন

পুকুরে কচুরীপানায় আটকে বাইসন

পুকুরে কচুরীপানায় আটকে বাইসন।আলিপুরদুয়ার শহর লাগোয়া পরোরপার ইটভাটা এলাকায় পুকুরে আটকে যায় বাইসন।বাইসন কে ঘিরে এলাকায় কৌতূহলী মানুষের ভীড়।ইটভাটার পুকুরে কচুরীপানায় আটকে বাইসন টি।ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা পৌছায়।জানা গিয়েছে চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে দলছুট হয়ে যায় বাইসনটি। অবশেষে বনদপ্তরের কর্মীদের দীর্ঘক্ষণ এর প্রচেষ্টায় বাইসনটিকে উদ্ধার করা হয়।
Read More
বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা

বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা

এবার বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিংয়ের দ্বিতীয়বারের বিজেপি প্রার্থী রাজু বিস্তা।এতোদিন ধরে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি তাকে। কিন্তু শনিবার বিধায়কের সাংসদ পদে রাজু বিস্তার বিরুদ্ধেই মনোনয়ন জমা দেওয়ার খবর পেতেই তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। রাজু বিস্তা বলেন, "বিষ্ণুপ্রসাদ শর্মার সাংসদ হওয়ার খুব ইচ্ছে ছিল। সেটা পরিস্কার। ভালো হতো যদি তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মনোনয়ন দিতেন।"শনিবারই দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি।আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওই আক্রমণ করেন।
Read More
এবার তলব তৃণমূল নেতাকে

এবার তলব তৃণমূল নেতাকে

ঘটনার পর মাঝে ঘটে গিয়েছে দু বছর, চলছে তদন্ত। ২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ৩ জন। এই মামলাতেই তিন তৃণমূল নেতাকে তলব করল NIA। যদিও রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেছেন, ‘আমাদের নেতা কর্মীরা যাবে না’। আগামী বৃহস্পতিবার তাঁদের নিউটাউনের NIA দফতরে তলব করা হয়েছে। এই তিন নেতার নাম হল সুবীর মাইতি, নবকুমার পান্ডা এবং মানব পাড়ুয়া। জানা যাচ্ছে, মামলার তদন্ত করতে একাধিকবার তিনজন তৃণমূল নেতার নাম সামনে আসে। অভিযোগের তীর তাঁদের দিকে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০২২ সালের এই ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। তার…
Read More
ম্যাথুকে তলব নিজাম প্যালেসে

ম্যাথুকে তলব নিজাম প্যালেসে

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে ফের সক্রিয় সিবিআই। একসময় বাংলায় তোলপাড় ফেলে দেওয়া নারদ কাণ্ড নিয়ে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এবার এই নারদ কাণ্ডেই তলব করা হল অভিযোগকারী ম্যাথু স্যামুয়েলকে। প্রায় বছর দশেক আগে নারদ ‘স্টিং অপারেশন’ করেছিলেন ম্যাথু। সেখানে বাংলার তৎকালীন একাধিক নেতা-মন্ত্রীকে টাকা নিতে দেখা গিয়েছিল। নির্বাচনের প্রাক্কালে আগামী ৪ এপ্রিল ম্যাথুকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। কলকাতার নিজাম প্যালেসে তাঁকে ডাকা হয়েছে বলে খবর। আগামী ১৯ এপ্রিল থেকে রাজ্যে নির্বাচন শুরু হচ্ছে। নারদ কাণ্ডে সিবিআইয়ের হাতে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। তার…
Read More
বড় সুখবর রাজ্য সরকারের তরফে

বড় সুখবর রাজ্য সরকারের তরফে

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। দেশের অন্য রাজ্যের মতো সুবিধা মিলবে পশ্চিমবঙ্গে। দেশের বিখ্যাত পর্যটন স্থলগুলির মধ্যে অন্যতম হল গোয়া। গোয়া পর্যটকদের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে গোয়ায় একাধিক সুবিধা প্রদান করা হয়। গোয়ায় পর্যটকরা বাইক বা স্কুটি ভাড়া করে নিজেদের মতো করে ঘুরে বেড়াতে পারেন। সেই রকম এবার বাংলাতেও বাইক বা স্কুটি ভাড়া দেওয়া হতে পারে পর্যটকদের। কমার্শিয়াল মোটরবাইক ও স্কুটির পারমিট উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এদিন পরিবহণ মন্ত্রী ১২৯ জনের হাতে কমার্শিয়াল পারমিট তুলে দিয়েছেন। এর সাথে দেওয়া হয়েছে হলুদ রঙের নম্বর প্লেট। এর আগে সাধারণ পারমিট ও সাধারণ নম্বর প্লেটের বাইক…
Read More
অসুস্থ বিজেপি প্রার্থী

অসুস্থ বিজেপি প্রার্থী

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে প্রচারে নেমেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তবে প্রচারের প্রথম দিনই আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন। এইমুহুর্তে তার চিকিৎসা চলছে। শারিরীক অবস্থার অবনতি হতেই তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর এইএমসে। রেখা পাত্রের পরিবার সূত্রে জানা গেছে, মূলত ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বসিরহাট থেকে প্রতিবাদী নারী রেখার নাম ঘোষণা হতেই তাকে মাস্টারস্ট্রোক বলে দাবি করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এই গোটা ঘটনাকে সম্পূর্ণ নাটক বলে কটাক্ষ শানিয়েছেন তৃণমূলের কুণাল ঘোষ। এইদিন তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে একটা ফোন কল করিয়ে, সেটা রেকর্ড…
Read More
বসন্তের রঙিন সাজে পাকুয়াহাট যদুনাথ বালিকা বিদ্যালয়ে দোল উৎসব পালন

বসন্তের রঙিন সাজে পাকুয়াহাট যদুনাথ বালিকা বিদ্যালয়ে দোল উৎসব পালন

বসন্তের রঙিন সাজে দোল উৎসব পালন করা হলো পাকুয়াহাট যদুনাথ বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার বিদ্যালয়ে প্রাঙ্গণে বসন্ত উৎসবে মেতে ওঠেন শিক্ষিকা  ও ছাত্রীরা। বসন্ত মানে ৮ থেকে ৮০ সকলে মেতে উঠেন রং খেলায়। সবেমাত্র দোল উৎসব শেষ হয়েছে। পাকুয়াহাট যদুনাথ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এদিন প্রথমে প্রভাত ফেরীর মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা করে, যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে শেষ হয় বিদ্যালয় প্রাঙ্গনে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বসন্ত উৎসব। এই বসন্ত উৎসব শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আদলে করার চেষ্টা করা হয়েছে। যাতে স্কুলের ছাত্রীরা শান্তিনিকেতনের বসন্ত উৎসব স্বাদ পায়।এদিন সকাল থেকে নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়…
Read More
বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। হাওড়া রেল স্টেশন ও হাওড়া মেট্রো স্টেশনেকে জুড়তে বিশেষ ভাবনা রেলের। হাওড়া স্টেশনে লোকাল ট্রেন থেকে যাত্রীরা নেমে যাতে সহজেই মেট্রো স্টেশনে পৌঁছাতে পারেন তার জন্য সাবওয়ে তৈরির পরিকল্পনা করছে মেট্রো রেল। হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে বাণিজ্যিক মেট্রো পরিষেবা শুরু হয়েছে গত ১৫ই মার্চ থেকে। হাওড়া স্টেশনে লোকাল ট্রেন থেকে নামার পর যাত্রীদের হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগছে। ফেরার সময়ও একই ঘটনা ঘটছে। যাত্রীদের বেশ কিছুটা ঘুরে পৌঁছতে হচ্ছে। এরফলে বেড়ে যাচ্ছে ভিড়। যাত্রীদের লোকাল ও মেট্রোর মধ্যেকার পথ সুগম করতে নতুন এই পরিকল্পনা নেওয়া…
Read More
বড় উদ্যোগ নেওয়া হচ্ছে নমোর তরফে

বড় উদ্যোগ নেওয়া হচ্ছে নমোর তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের নানান দুর্নীতি কাণ্ডে এখনও অবধি প্রায় ৩০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। এবার সেই টাকাই গরিব মানুষদের ফেরানোর উদ্যোগ নিচ্ছেন বলে জানালেন পিএম মোদী। কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদী, রাজ্যের দুর্নীতি বিষয়টি উত্থাপন করেন রানিমা অমৃতা রায়। তখনই মোদী জানান, বাংলা থেকে ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরানোর জন্য আইনি পরামর্শ নিচ্ছেন। এটা গরিব মানুষের টাকা। কেউ শিক্ষক হতে, কেউ আবার ক্লার্ক হতে এই টাকা দিয়েছিলেন। মোদী…
Read More