পশ্চিমবঙ্গ

নিয়োগ নিয়ে বড় মন্তব্য শিক্ষামন্ত্রীর

নিয়োগ নিয়ে বড় মন্তব্য শিক্ষামন্ত্রীর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আটকে রয়েছে বহু নিয়োগ। চাকরি প্রার্থীদের নিয়ে দফায় দফায় বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী কথায় কথায় একাধিকবার বলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের কারণেই নিয়োগ করা যাচ্ছে না। এবার ফের তার গলায় একই সুর। শিক্ষামন্ত্রীর কথায়, আদালতের নির্দেশের কারণেই নিয়োগ আটকে রয়েছে। তবে আদালত নির্দেশ দিলে সাতদিনের মধ্যে এসএলএসটিতে নিয়োগ হবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। ব্রাত্যর কথায়,’আমরা আদালতের নির্দেশের অপেক্ষায় আছি। একবার আদালত নির্দেশ দিলেই যত শীঘ্র সম্ভব…
Read More
সরকারি তরফে কোনো নির্দেশিকা জারি হয়নি রেশন কার্ড নিয়ে

সরকারি তরফে কোনো নির্দেশিকা জারি হয়নি রেশন কার্ড নিয়ে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। অনেকেই বলছেন যারা বেআইনিভাবে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্য রেশন তুলছেন তাদের কার্ড বাজেয়াপ্ত হবে। তাবে সরকার বলছে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি যে অযোগ্যদের রেশন কার্ড জমা দিতে হবে। রেশন কার্ড বাতিল সম্পর্কিত কোনও বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। রেশন কার্ড বিতরণ ও সাবধানের ক্ষেত্রে ২০১৪ সালের নিয়মাবলীই বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার…
Read More
কড়া নির্দেশ কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারির

কড়া নির্দেশ কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারির

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। কিছুদিন আগেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং উদ্বোধন করেছেন এই লাইনের। তবে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরুর একমাস হওয়ার আগেই দুর্ভাগ্যজনকভাবে স্টেশনের যত্রতত্র লাল হয়ে উঠছে গুটকা-পানের পিকে! নিত্য যাত্রীদের মধ্যে একাংশ প্রতিদিন যারা এই মেট্রো স্টেশন থেকে যাতায়াত করেন, তাদের পানের ও গুটকার পিক দূষিত করছে স্টেশন চত্বর। এই ঘটনায় এবার রীতিমতো ক্ষিপ্ত মেট্রো কর্তৃপক্ষ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। কৌশিক মিত্রর কথায়, এই ধরনের ঘটনা যদি কেউ ঘটান তাহলে তাকে ৫০০ টাকা…
Read More
‘আবাস যোজনার টাকা আটকে না রাখলে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না’ অভিজিৎ দে ভৌমিক

‘আবাস যোজনার টাকা আটকে না রাখলে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না’ অভিজিৎ দে ভৌমিক

বাংলায় আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।আবাস যোজনার টাকা আটকে না রাখলে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝরে এতো মানুষের বাড়ির ক্ষতি হতো না।বিজেপি দাবি করে তারা আবাস যোজনার টাকা দিয়েছে, ক্ষমতা থাকলে তারা কবে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে তারা শ্বেতপত্র প্রকাশ করুক। আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন দুদিন আগে শীতলকুচিতে নির্বাচনী প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তারা বাংলায় আবাস যোজনা টাকা দিয়েছে। গত পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপির এই প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মানুষকে আশ্বাস দিয়েছিল প্রত্যেকের মাথার…
Read More
কোচবিহারে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করতে কোচবিহারে এসে পৌঁছালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহার রাসমেলা ময়দানে হেলিকপ্টারে করে অবতরণ করেন তিনি।এরপর কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহার বাসীর মঙ্গল কামনা করেন। মন্দিরে পুজো দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন।
Read More
রমজান মাসে জোরদার ভাবে চলছে পুরাতন মালদায় লাচ্ছা এবং সেমুই তৈরির কাজ

রমজান মাসে জোরদার ভাবে চলছে পুরাতন মালদায় লাচ্ছা এবং সেমুই তৈরির কাজ

রমজান মাসে জোরদার ভাবে চলছে পুরাতন মালদায় লাচ্ছা এবং সেমুই তৈরির কাজ।প্রতিবছর ঈদের আগেই এই রমজান মাস চলাকালীন পুরাতন মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের খৈরাতিপাড়া এলাকায় অস্থায়ী কারখানা গড়েই শুরু হয় লাচ্ছা এবং সেমুই তৈরীর কাজ। মালদা থেকে ভিম জেলাতেও রপ্তানি হয় এই খাদ্য সামগ্রী।এবছরও ব্যাপকভাবে কাজ শুরু হয়েছে লাচ্ছা এবং সেমুইয়ের। রীতিমত ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা লাচ্ছা এবং সেমুয়ের কিলো প্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে।যদিও পাইকারেরা সেই খাদ্য সামগ্রী কিনে বর্তমান বাজারে ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছেন।উল্লেখ্য, রমজান মাসে সন্ধ্যায় রোজা ভাঙ্গার পর অনেকেই মূলত বিভিন্ন খাদ্য সামগ্রীর সঙ্গেও মিষ্টি সুস্বাদু এই ধরনের লাচ্ছা ও সেমুই…
Read More
বিজেপিতে যোগ দিলেন সিদ্ধান্ত মহাপাত্র

বিজেপিতে যোগ দিলেন সিদ্ধান্ত মহাপাত্র

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে আসন্ন লোকসভা ভোটে হুগলি থেকে তৃণমূলের টিকিটে লড়বেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। আর ওদিকে রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিলেন বিজেপিতে। দিল্লিতে সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। জানা যাচ্ছে, ২০২৪-র লোকসভা ভোট প্রার্থীও হতে পারেন এই তারকা। যদিও কোন কেন্দ্র থেকে তিনি দাঁড়াবেন সেই নিয়ে এখনও কিছুই খোলসা করা হয়নি দল তরফে। প্রসঙ্গত, ওড়িয়া ছবির ভীষণই জনপ্রিয় নায়ক এককথায় সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্র। ওড়িয়া তারকা সিদ্ধান্ত বহু বাংলা ছবিতেও কাজ করেছেন। সেই সুবাদেই রচনার সঙ্গে…
Read More
বাড়ানো হলো ১০০ দিনের কাজের মজুরি

বাড়ানো হলো ১০০ দিনের কাজের মজুরি

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে একাধিক রাজ্য সরকার জনমুখী প্রকল্প নিয়ে এসেছে সামনে। এছাড়াও কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস সহায়িকা ও আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করেছে। এই আবহে এবার মজুরি বৃদ্ধি পেল ১০০ দিনের কাজের। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের মজুরি বাড়াল। পশ্চিমবঙ্গের শ্রমিকদের মজুরি বাড়ছে ১৩ টাকা করে। আগে ১০০ দিনের কাজে শ্রমিকরা প্রতিদিন মজুরি হিসেবে পেতেন ২৩৭ টাকা। এই মজুরি এবার বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫০ টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত বাজেটে ১০০ দিনের কাজের শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা করেন। বাজেটে সেই…
Read More
গোপাল লামার সমর্থনে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা

গোপাল লামার সমর্থনে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা

দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সমতলের কর্মীসভায় তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। মঙ্গলবার কর্মীসভায় যোগদিয়ে নিজের বক্তব্যের মধ্যেদিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি জানান, এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবেন বলে তারা একশো শতাংশ আশাবাদী।কর্মীসভার পাশাপাশি এদিন বাড়ি বাড়ি গিয়ে গোপাল লামার সমর্থনে জনসংযোগ ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
Read More
ইডির হেফাজতে যেতে পারে শাহজাহান

ইডির হেফাজতে যেতে পারে শাহজাহান

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। তবে, সিবিআই হেফাজত শেষের দিনই নতুন করে বিপাকে পড়তে পারেন সন্দেশখালির এই দাপুটে নেতা। কারণ এবার তাঁকে হেফাজতে চাইতে পারে ইডি। তবে রেশন দুর্নীতি নয়, এবার মাছের ব্যবসা সম্বন্ধিত আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইডি। অনুমান করা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হলে একাধিক তথ্য ফাঁস করতে পারেন শাহজাহান। আরও বহু তথ্য এবং দুর্নীতি সামনে উঠে আসতে…
Read More