পশ্চিমবঙ্গ

হাওড়া মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল

হাওড়া মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল

রেমাল ঘূর্ণিঝড় থেকে সবে নিস্তার পেয়েছে মানুষজন। মঙ্গলবার থেকে রেমালের প্রভাব কমেছে। এক দুর্ভোগ কাটতে না কাটতেই আরও এক দুর্ভোগ। আজ মঙ্গলবার অফিস টাইমে ভোগান্তির শিকার হতে হল নিত্যযাত্রীদের। হাওড়া লিলুয়ায় লাইনচ্যুত হল লোকাল ট্রেন। যার কারনে হাওড়া মেন লাইনে ট্রেন পরিষেবা বন্ধ। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আজ সকাল ৭.১০ নাগাদ শেওড়াফুলি থেকে আসে একটি খালি লোকাল ট্রেন লিলুয়া স্টেশনের কাছে। সেই ট্রেনেরই একটু কামরা লাইনচ্যুত হয়। ফলে আজ সকাল থেকেই ট্রেন চলাচল ব্যাহত। ঘটনাস্থলে ইতিমধ্যেই রেলের উচ্চ পদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা পৌঁছে গিয়েছেন। সকাল থেকেই চলছে কাজ। লাইনচ্যুত কামরা তোলা হচ্ছে। তারা চেষ্টা করছে…
Read More
লোকসভা নির্বাচনের সপ্তম দফায় মোদীর রোড শো

লোকসভা নির্বাচনের সপ্তম দফায় মোদীর রোড শো

লোকসভা নির্বাচনে সপ্তম দফা অর্থাৎ শেষ দফায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতার বুকে রোড শো করবেন। বিজেপি প্রার্থী তাপস রায় সমর্থনেই হবে এই রোড শো। এই রোড শো শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের জন্মভিটে অর্থাৎ সিমলা স্ট্রিট অবধি চলবে। আজ দুপুরে বারাসাত লোকসভার অন্তর্গত বিধানসভা অশোকনগরে একটি জনসভা আছে মোদীর। তারপর আরও একটি সভা রয়েছে বারুইপুরে। এই দুই জনসভার কাজ মিটিয়েই কলকাতায় রোড শো শুরু করবেন প্রধানমন্ত্রী। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু করে সিমলা স্ট্রিটের পর্যন্ত চলবে রোড শো। রোড শো শুরু আগে তিনি বাগবাজারে 'মায়ের বাড়ি' উদ্বোধন লেনে যাবেন। কলকাতার রোড শো বহু আগে থেকেই পরিকল্পনা…
Read More
পিছিয়ে গেলো মামলার শুনানি

পিছিয়ে গেলো মামলার শুনানি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আপার প্রাইমারি নিয়ে বড় আপডেট। উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ মামলায় কোনো নির্দেশ না দিয়ে ফের তারিখ দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলাতে আরও অপেক্ষা বাড়ল চাকরিপ্রার্থীদের। পরবর্তী শুনানির তারিখ ২৮ জুন। আদালত সূত্রে খবর, আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশন ও এসএসসির নিজেদের বক্তব্য রেখেছে। আপার প্রাইমারি মামলায় হাজার হাজার চাকরি প্রার্থী আশায় বসে ছিলেন। তবে আপাতত কোনোটাই হচ্ছে না। জানা গিয়েছে প্রায় প্রথম দফায়…
Read More
ভোটের মাঝেই চাপ বাড়ল দেবের

ভোটের মাঝেই চাপ বাড়ল দেবের

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে দেব নামে সরগরম রাজ্য-রাজনীতি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন দু’বারের সাংসদ তারকা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। এবার ভোটের ঠিক একদিন আগেই জোর বিপাকে বিদায়ী সাংসদ। আগেই চাকরি বিক্রিতে নাম জড়িয়েছে দেবের। এবার সেই নিয়ে অভিযোগকে জমা পড়ল কলকাতা হাইকোর্টে। অভিনেতা দেবের বিরুদ্ধে ওঠা চাকরি বিক্রির তদন্ত করুক সিবিআই। এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই মামলা গ্রহণ করেছে আদালত। প্রসঙ্গত, কিছুদিন আগেই দেবের সহকারী রমাপদ মান্নার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ সামনে আসে।…
Read More
অবশেষে অভিযুক্তরা শাস্তি পেল প্রায় এক বছর পর

অবশেষে অভিযুক্তরা শাস্তি পেল প্রায় এক বছর পর

প্রায় বছর ঘুরেছে ঘটনার, মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হছিল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায়। ব়্যাগিংয়ের কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছিল গোটা রাজ্য। এই ঘটনায় অভিযুক্ত ৩৮ জন। প্রায় ৯ মাস পার হওয়ার পর শাস্তি পেতে চলেছে অভিযুক্তরা। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি, অবশেষে মেনেই নিলেন র‌্যাগিংয়ের জেরেই ছাত্রমৃত্যু ঘটেছিল। অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট ও তার ভিত্তিতে আন্টি র‌্যাগিং স্কোয়াডের সুপারিশ অনুযায়ী এই ছাত্র মৃত্যুর ঘটনায় ৪ পড়ুয়াকে পাকাপাকিভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। এছাড়াও ৫ জন ছাত্রকে ৪টি সেম তথা দুই বছরের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।…
Read More
বাড়ছে চিন্তা, আদালতের নির্দেশের পর বিপাকে সমস্ত শিক্ষকরা

বাড়ছে চিন্তা, আদালতের নির্দেশের পর বিপাকে সমস্ত শিক্ষকরা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। যার জেরে চাকরি যায় প্রায় ২৬০০০ জনের। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতে হাই কোর্টের নির্দেশের উপরে ১৬ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। আপাতত যোগ্য-অযোগ্য মিলিয়ে বহাল রয়েছে সকলের চাকরি। ভোট পর্ব মিটতেই ২০১৬ SSC প্যানেলের সমস্ত শিক্ষকরা কাজে যোগ দিতে চলেছেন। তবে কাজে যোগ দেওয়ার আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে মুচলেকা জমা দিতে…
Read More
রেমালের জেরে আজও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

রেমালের জেরে আজও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই শুরু হয়েছে রেমালের তাণ্ডব। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ল্যান্ডফল শুরু হয় রেমালের। রেমালের প্রভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। দুর্যোগ কলকাতাতেও। বহু জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূম এই জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ৭ জেলায় কমলা…
Read More
বীভৎস গরমে নাজেহাল হাতিরা

বীভৎস গরমে নাজেহাল হাতিরা

প্রচন্ড গরমে নাজেহাল হাতিরা। একটু জলের খোঁজে নদীর ধারে চলে আসছে তারা। আলিপুরদুয়ার জেলার জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে দেখা যাচ্ছে এই ছবি।কখনও জয়ন্তী আবার কখনও তোর্ষা নদীর ধারে দেখা যাচ্ছে হাতিদের। এমন বীভৎস গরমে নাজেহাল সকলেই।রাস্তায় দেখা যাচ্ছে না মানুষজন।সকালের সূর্যের তাপের রেশ থেকে যায় বিকেল পর্যন্ত। রাতেও কমতে চায় না গরম। মানুষের পাশাপাশি নাজেহাল বন্য প্রাণীরা।এদিকে শুকিয়ে যাচ্ছে নদী ও জলাশয়ের জল। অল্প জলেই তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীর ভিজিয়ে নিতে দেখা যায় হাতিদের।
Read More
স্থগিতাদেশ এলো বিরোধী দলীয় নেতার বাড়িতে তল্লাশিতে

স্থগিতাদেশ এলো বিরোধী দলীয় নেতার বাড়িতে তল্লাশিতে

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে ফের আদালতে মুখ পুড়ল মমতার পুলিশের। ভোটের মাঝেই গত মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়াবাড়িতে হানা দিয়েছিল পুলিশ। শুভেন্দুর অভিযোগ ছিল কোনও তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও তার ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। আদালতের দ্বারস্থও হয়েছিলেন। সেই মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, ১০ জুন পর্যন্ত কোলাঘাটে বিরোধী দলনেতার অফিস বা বাড়িতে তল্লাশি করতে পারবে না পুলিশ। এদিন আদালতে রাজ্যের তরফে আইনজীবী জানান, যে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়েছিল সেই মামলায় শুভেন্দু অভিযুক্ত বা সাক্ষী নন বলেও আদালতে আদালতে স্পষ্ট কথায় জানায় রাজ্য। তবে এই…
Read More
শেষ হতে চলেছে ছুটি, আগামী মাসেই খুলছে স্কুল

শেষ হতে চলেছে ছুটি, আগামী মাসেই খুলছে স্কুল

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে তীব্র দাবদাহের জেরে গত ২২ এপ্রিল রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। তবে মাঝে বেশ কিছুদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছিল। সেই সময় স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল একাধিক শিক্ষা সংগঠন। জানানো হয়েছে পরিস্থিতি সব ঠিক ঠাক থাকলে ৩ জুন তারিখেই খুলে দেওয়া হবে রাজ্যে স্কুলগুলি। কিন্তু পরের দিন ভোটের রেজাল্ট থাকায় উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, ভোটের আবহে স্কুলগুলি খোলা হবে না। বেশির ভাগ শিক্ষকই বর্তমানে ভোটের কাজে নিযুক্ত রয়েছেন। অনেক…
Read More