প্লাস্টিক চলবে না এই বার্তা নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে পদযাত্রা

প্লাস্টিক চলবে না এই বার্তা নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে পদযাত্রা

প্লাস্টিক চলবে না এই বার্তা নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে শিলিগুড়িতে পদযাত্রা করল শহরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। পদযাত্রাটি মহাত্মাগান্ধী চক থেকে শুরু হয়ে হিলকার্ট রোড ধরে বাঘাযতীন পার্কের সামনে গিয়ে শেষ হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি স্মাইল তামাং বলেন, নিজেরা সচেতন না হলে একা প্রশাসনের তরফে প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলা সম্ভব নয়। সবাইকে প্লাস্টিক ক্যারিব্যাগের বদলে কাপড়ে ব্যাগ ব্যবহার করার বার্তা দিলেন তিনি।
Read More
পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত তুফানগঞ্জ! তৃণমূল- সিপিএম সংঘর্ষে উভয়পক্ষের আহত ৬ জন

পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত তুফানগঞ্জ! তৃণমূল- সিপিএম সংঘর্ষে উভয়পক্ষের আহত ৬ জন

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত তুফানগঞ্জের বালাভূত। সিপিএম ও তৃণমূলের সংঘর্ষে আহত উভয় দলের ছয় জন।রবিবার রাতে তুফানগঞ্জেরর বালাভূত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাভূত এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, গতকাল সিপিআইএমের একটি কর্মীসভার ডাক দেওয়া হয় বালাভূত গ্রাম পঞ্চায়েতে। সেই কর্মী সভার শেষ হতেই এলাকায় পাল্টা মিছিল করে স্থানীয় তৃণমূলের নেতা ও কর্মীরা। সেই মিছিল থেকেই সিপিআইএমে কর্মী র বাড়ি লক্ষ্য করে ইট,পাথর দিয়ে ঢিল ছাড়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় সংঘর্ষ বেঁধে যাই দুই দলের কর্মীদের মধ্যে
Read More
ভোরের আলো ফুটতেই হাতির আক্রমণে জীবনের আলো নিভে গেলো দাদার, পালিয়ে বাঁচলো ভাই।

ভোরের আলো ফুটতেই হাতির আক্রমণে জীবনের আলো নিভে গেলো দাদার, পালিয়ে বাঁচলো ভাই।

বৃহস্পতিবার সবে তিস্তা পাড়ের জলপাইগুড়ি সদর ব্লকের বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েতের গৌড়িকন এলাকায় ফুটেছে ভোরে আলো।ভাইকে সঙ্গে নিয়ে নদীর চরের বাদাম খেতে কাজ করতে যেতেই অঘটন, গত প্রায় দু মাস ধরেই এলাকায় দাপিয়ে বেড়ানো জংলী হাতির পাল থেকে নিমেষেই ছুটে আসে এক গজরাজ সঙ্গে থাকা ভাই পালিয়ে যেতে সক্ষম হলেও মাত্র ২৪ বছর বয়সের এক সন্তানের পিতা সাগর দাসের ওপর ঝাঁপিয়ে পরে গজরাজ। আহত অবস্থায় দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে বেলকোবা রেঞ্জের বন কর্মীরা।ঘটনা প্রসঙ্গে এক বন আধিকারিক জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমরা দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী…
Read More
গরমে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় খাওয়াতে লক্ষ্য করা গেলো সকাল থেকেই

গরমে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় খাওয়াতে লক্ষ্য করা গেলো সকাল থেকেই

বিভিন্ন কাজে পথে বের হওয়া মানুষকে ঠাণ্ডা জলের বোতলে চুমুক দিতে দেখা যায়। তিব্র গরমে মানুষের পাশাপাশি পশুদের মধ্যেও লক্ষ্য করা যায় অস্থিরতা।জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় খাওয়াতে সকাল থেকেই দেখা গেল মারওয়ারী মহিলা সংগঠনকে। উপস্থিত ছিলেন পুরসভার উপপুরপিতা রাজেশ কুমার সিং। মহিলাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কে কে কর্মকার বলেন, এই গরমে খুব প্রয়োজন ছাড়া রোদে বের হওয়া যাবে না, স্যালাইন জল খেতে হবে, ডাবের জল খেলে ভালো। গরমে সিন্থেটিক পোশাক পড়া যাবে না সাধারণের পোশাক পড়া উচিত। এই রোদের হাত থেকে বাঁচতে টুপি, ছাতা ও সানগ্লাস…
Read More
ময়ৌর কাপ ২০২৩,নাইনথ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো নেপালে।

ময়ৌর কাপ ২০২৩,নাইনথ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো নেপালে।

ময়ৌর কাপ ২০২৩,নাইনথ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালের ঝাপাতে। সেখানে সাতটি দেশ পার্টিসিপেট করেন তাদের মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান, নেপাল, এই সাতটি দেশ থেকে বহু পার্টিসিপেট সেখানে অংশগ্রহণ করেন। ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে সেখানে খেলতে যান এবং পিছিয়ে নিয়ে কোচবিহার, কোচবিহার জেলা থেকে রাহুল স্পোর্টস ক্যারাটে দুটি একাডেমি থেকে প্রায় ১৪ জন খেলোয়াড় পার্টিসিপেট করতে যায় গত মাসের ২৬ তারিখ। সেখানে ২৭-২৮ দুদিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই ১৪ জনের মধ্যে একজন অসুস্থ হওয়ার কারণে সেখানে ১৩ জন পার্টিসিপেট করেন মূলত দুটি ক্যাটাগরিতে সেখানে খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণ করে তাদের মধ্যে…
Read More
শিলিগুড়ি শহরের যানজট সমস্যার সমাধানে নতুন বাস টার্মিনাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

শিলিগুড়ি শহরের যানজট সমস্যার সমাধানে নতুন বাস টার্মিনাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

শিলিগুড়ি শহরের যানজট সমস্যার সমাধানে তিনবাত্তি মোড়ে নতুন বাস টার্মিনাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার ওই এলাকা পরিদর্শনে গেলেন মেয়র ও NBSTC এর আধিকারিকেরা। জানা গিয়েছে, শহরের যানজট সমস্যা মোকাবেলায় শহরের ভেতরে থাকা বাসস্ট্যান্ডকে তিনবাত্তি মোড়ে স্থানান্তরিত করা হবে। তার জন্য সেখানে নতুন বাস টার্মিনাস তৈরি করা হবে। জানা গিয়েছে NBSTC এর জমির ওপর ওই বাস টার্মিনাস তৈরি হবে। বুধবার, ওই এলাকা পরিদর্শন করে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন মেয়র গৌতম দেব। জানা গিয়েছে, সেখানে আগে NBSTC এর কার্যালয় ছিল। এবার সেই জায়গাকে পুরনিগমকে ব্যবহার করার অনুমতি দিয়েছে NBSTC ও রাজ্য পরিবহন দপ্তর। এদিন এই পরিদর্শনে মেয়রের সাথে উপস্থিত ছিলেন…
Read More
বাইরন চলে যাওয়ায় সাইরেন বাজলো কংগ্রেসের, রসিকতা বিজেপির রাজ্য সভাপতির

বাইরন চলে যাওয়ায় সাইরেন বাজলো কংগ্রেসের, রসিকতা বিজেপির রাজ্য সভাপতির

তৃণমূলকে রাজ্য থেকে বিদায় করতে হলে বিজেপিকেই ভোট দিতে হবে, সিপিএম বা কংগ্রেসে দেওয়া মানে ভোট নষ্ট।সাগরদিঘী প্রসঙ্গে এমনটাই জানান সুকান্ত।মঙ্গলবার দলীয় কর্মসূচিতে অংশ নিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জলপাইগুড়ি জেলার ধুপগুঁড়িতে পৌঁছেছেন, শিলিগুড়ি থেকে ধুপগুড়ি হয়ে কোচবিহার যাওয়ার পথে জলপাইগুড়ির গোসালা মোড়ে জাতীয় সড়কের পাশে দলের রাজ্য সভাপতিকে সংবর্ধনা দেন জেলা সভাপতি বাপি গোস্বামী সহ বিজেপি কর্মী সমর্থকরা। সংবর্ধনা স্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় রাজ্য বিজেপির সভাপতি বলেন,সাগর দিঘীর ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো এই রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি,কংগ্রেস দলের টিকিটে জিতে বাইরন বিশ্বাস তৃণমূলে চলে যাওয়ার ঘটনা নিয়ে রসিকতা করে বলেন,বাইরন…
Read More
শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নামলো জলপাইগুড়ি পুরসভা

শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নামলো জলপাইগুড়ি পুরসভা

ফুটপাত দখল করে ব্যবসা করছে একশ্রেণীর ব্যবসায়ীরা বলে অভিযোগ। যে কারণে চলাচলের সমস্যা বাড়ছে আম জনতার। শীঘ্রই হকার্স কর্নার সহ পার্কিং প্লেসের ব্যাবস্থা নিয়ে পরিকল্পনা নেওয়া হবে, জানালেন পুরসভা। বিগত কয়েক দিন ধরেই পুলিশ শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ,শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়,পুরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল,কোতোয়ালী থানার আই সি অর্ঘ্য সরকার এবং ওসি ট্রাফিক বাপ্পা সাহার উপস্থিতিতে থানামোড়, সমাজপাড়া মোড়, মার্কেট রোড, দিনবাজার, কামারপাড়া, কদমতলা, ডিবিসি রোড সহ বিভিন্ন জায়গায় জলপাইগুড়ি পুরসভা ও কোতয়ালী থানার পুলিশ অভিযান চালায়। এদিন রাস্তার ধারে বহু ফুটপাত দখল করে সাজিয়ে রাখা দোকানের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। শহরের প্রধান…
Read More
কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করলো শিলিগুড়ি পুরনিগম

কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করলো শিলিগুড়ি পুরনিগম

কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উদযাপন করলো শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ির পাকুড়তলা মোড়ে কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষে গোটা দেশেই দিনটিকে উদযাপন করা হচ্ছে। একই ভাবে, শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের পাকুরতলা মোড়ে কবি নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, বোরো চেয়ারম্যান আলম খান সহ মেয়র পারিষদ ও কাউন্সিলাররা। এদিন নজরুল ইসলামের কবিতা ও জীবনী নিয়ে আলোচনা করা হয়।
Read More
সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

বুধবার রাতে ১০ নম্বর জাতীয় সড়কের ১১ মাইলের কাছে একটি চার চাকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে চারজন পর্যটক ছিলেন৷ আসাম থেকে নাথুলা হয়ে তারা দাজিলিং যাচ্ছিলেন। সেই সময় আচকমা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দল। তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দলের প্রধান শান্তি রায় সংগঠনের অ্যাম্বুলেন্স চালিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহত পর্যটকরা সকলেই আসামের বাসিন্দা। আহতরা হলেন কৃষ্ণ কান্ত দাস, টুটিমনি মহন্ত, তিলক দাস এবং করবী দাস। পর্যটকদের অভিযোগ গাড়ির চালক গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। বারংবার তাঁকে…
Read More