21
Mar
রাতভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে ভিজল কলকাতা। শনিবার সকালেও আকাশ মেঘলা, সঙ্গে চলছে হালকা বৃষ্টি।আবহাওয়া দফতর জানিয়েছে, এই অবস্থার জন্য দায়ী একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শুক্রবার সন্ধ্যার পর থেকেই ঝোড়ো হাওয়া শুরু হয়, যার গতি ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়ে এবং অনেক জায়গায় মাঝরাতের পর ভারী বৃষ্টি হয়। বজ্রপাতও দেখা যায়।শনিবারও একই রকম আবহাওয়া থাকবে। হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় হাওয়ার গতি ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।এই ঝড়-বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা…
