আবহাওয়া

শীতের দাপট বাড়ছে উত্তরবঙ্গে

শীতের দাপট বাড়ছে উত্তরবঙ্গে

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবারের পর থেকে উত্তরবঙ্গ জুড়ে শীত আরও জাঁকিয়ে বসেছে। মঙ্গলবার সকাল হতেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার দাপটে কার্যত আড়াল হয়ে যায় শহরের দৃশ্যপট। দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে ও যান চলাচলে। ভোরের দিকেই রাস্তাঘাটে যানবাহনের গতি ছিল মন্থর। কুয়াশার কারণে দূরপাল্লার বাস ও ছোট যান চলাচলেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যায় চালকদের। অফিসগামী মানুষ ও পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হয় সকালে বেরোতে গিয়ে। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে ঠান্ডা হাওয়া সব মিলিয়ে শিলিগুড়িতে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। মঙ্গলবার শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি। আবহাওয়া দপ্তর…
Read More
রাজ্যের ৯ জেলায় বাড়তে পারে শৈত্য প্রবাহ, জারি সতর্কতা

রাজ্যের ৯ জেলায় বাড়তে পারে শৈত্য প্রবাহ, জারি সতর্কতা

রাজ্যের একাধিক জেলায় শীতের দাপট আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, এদিন বিকেল থেকে রাজ্যের মোট ন’টি জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। দক্ষিণবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নামতে পারে। এর ফলে দিনের বেশিরভাগ সময় জুড়েই কনকনে শীতের অনুভূতি থাকবে। এদিকে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি…
Read More
উত্তরে জাঁকিয়ে শীত, কুয়াশার চাদরে বিস্তীর্ণ এলাকা

উত্তরে জাঁকিয়ে শীত, কুয়াশার চাদরে বিস্তীর্ণ এলাকা

উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। শনিবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় শিলিগুড়ি শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় কার্যত কাঁপছে জনজীবন। সকাল বাড়লেও অনেক জায়গায় সূর্যের দেখা মেলেনি, ফলে শীতের দাপট আরও বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় পারদ কিছুটা কম থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। অন্যদিকে পাহাড়ে শীতের প্রভাব আরও বেশি। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শীতের আমেজ স্পষ্ট। গরম পোশাক ছাড়া বাইরে বেরোনো কার্যত…
Read More
শীত নামছে ধীরে, চাপ বাড়ছে সাগরে—তবু বাংলায় স্বস্তির বার্তা আবহওয়ার

শীত নামছে ধীরে, চাপ বাড়ছে সাগরে—তবু বাংলায় স্বস্তির বার্তা আবহওয়ার

রাজ্যজুড়ে শীতের আমেজ থাকলেও এখনও তেমনভাবে গাঢ় হয়নি ঠান্ডা। হাওয়া অফিস জানাচ্ছে—পশ্চিমবঙ্গে এখনই শীত জাঁকিয়ে বসবে না। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও পাহাড়ে কিছুটা ব্যতিক্রম, দার্জিলিংয়ে কম-বেশি বৃষ্টির ইঙ্গিত রয়েছে। কলকাতায় সকাল থেকেই হালকা ঠান্ডার স্পর্শ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি ও সর্বোচ্চ ২৮ ডিগ্রি ঘোরাফেরা করবে। আগামী তিন দিন তাপমাত্রা আরও নামতে পারে, তবে তা খুব বেশি নয়—দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে যেতে পারে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা। সেখানকার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি আরো নামতে পারে। অপরদিকে দার্জিলিংয়ে শীত আরও তীব্র, তাপমাত্রা ৫-৬ ডিগ্রির মধ্যেই থাকবে। এদিকে সাগরে একাধিক নিম্নচাপের…
Read More
রাজ্য জুড়ে পশ্চিমী হাওয়ার দাপট, সকালের কুয়াশায় ঢেকে যাচ্ছে উত্তরবঙ্গ – দক্ষিণে বাড়ছে শীতের আমেজ

রাজ্য জুড়ে পশ্চিমী হাওয়ার দাপট, সকালের কুয়াশায় ঢেকে যাচ্ছে উত্তরবঙ্গ – দক্ষিণে বাড়ছে শীতের আমেজ

রাজ্য জুড়ে এখন পশ্চিমী হাওয়ার প্রভাব স্পষ্ট। এর জেরেই ক্রমে বাড়ছে শীতের দাপট। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে এখন শীতের স্বাদ পুরোপুরি অনুভূত হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গিয়েছে। সকালে ও রাতে ঠান্ডা বেড়েছে, তবে রোদের তেজে দুপুরের দিকে তা কিছুটা কমে আসছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে বলে জানিয়েছেন তিনি। আপাতত পাঁচ দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত সকাল ও রাতে থাকবে শীতের ছোঁয়া। উত্তরবঙ্গেও এখন সকালের দিকে কুয়াশার চাদর। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার — এই জেলাগুলিতে পার্বত্য…
Read More
বৃষ্টির সম্ভবনা সপ্তাহন্তে

বৃষ্টির সম্ভবনা সপ্তাহন্তে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা। এর সরাসরি প্রভাব এ রাজ্যে না পড়লেও সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, উইকেন্ডে বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলি। উত্তর ও…
Read More
ঘূর্ণাবর্তের জেরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জেরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়তে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিস্থিতি বদলে গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ – মূলত পরিষ্কার আকাশ থাকলেও কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। বুধবার উত্তরবঙ্গের – জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ – ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে…
Read More
কবে থেকে বৃষ্টির আগমন ঘটছে দক্ষিণবঙ্গে

কবে থেকে বৃষ্টির আগমন ঘটছে দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরম। এই পরিস্থিতিতে জুনের গরমে টেকা দায় হচ্ছে। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের অনেক আগে বর্ষা ঢুকলেও বৃষ্টির দেখা নেই বললেই চলে। তবে এরই মধ্যে এবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার দিনক্ষণ জানাল আবহাওয়া দপ্তর। তবে বর্ষা এলেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ বিকেলের পর থেকে। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।…
Read More
কবে থেকে আগমন ঘটছে বর্ষার

কবে থেকে আগমন ঘটছে বর্ষার

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মে মাসের গরমে গা জ্বলছে রীতিমতো। জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা। এরই মধ্যে বর্ষা নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। ওয়েদার ডিপার্টমেন্ট জানাচ্ছে, উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী ৪/৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ এবার আগাম বর্ষা আসছে। দক্ষিণবঙ্গে আপাতত গরম এবং অস্বস্তি বহাল থাকবে। আগামী দু’দিনের মধ্যে আরও…
Read More
প্রকাশিত হলো সরকারি ছুটির দিনের তালিকা

প্রকাশিত হলো সরকারি ছুটির দিনের তালিকা

বেশ কিছু ছুটি রয়েছে আগামী মাসে, অর্থাৎ বাড়ছে সরকারি ছুটির তালিকা। শনি, রবিবার বাদেও প্রত্যেক মাসেই বেশ কিছু সরকারি ছুটির ছুটি থাকে। মে মাসেও রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে একাধিক ছুটি। এই মাসেই টানা ৪ দিন করে দু’বার ছুটির সুযোগ রয়েছে সরকারি কর্মীদের জন্য। মাসের প্রথম দিন অর্থাৎ ১ মে (বৃহস্পতিবার) প্রথম ছুটির দিন। শ্রমিক দিবস উপলক্ষে সমস্ত স্কুল, কলেজ, ব্যাঙ্ক এবং সরকারি কর্মদফতর বন্ধ থাকবে এদিন। এরপর শনি রবি ছুটির দিন। তবে এখানে সব দফতরে শনিবার ছুটি থাকে না। আবার আগামী ৯ মে, শুক্রবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছুটি থাকছে। তার পরের দিন শনি এবং রবিবার অর্থাৎ ১০ ও ১১…
Read More