শিলিগুড়ি

আমাদের প্রশাসন রুক্ষ এবং কঠিন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের প্রশাসন রুক্ষ এবং কঠিন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে৷ যারা এই কাজের সাথে যুক্ত তাদের পশ্চিমবঙ্গ প্রশাসন ধরেছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রাফ এন্ড টাফ এই বিষয় নিয়ে৷ চারদিনের উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ,  "ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে৷ এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এটা অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এই ঘটনা মহারাষ্ট্র, রাজস্থান সহ একাধিক রাজ্যে ঘটেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং, রাফ এন্ড টাফ। তারা ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করেছে। বাকি যা যা করার তা করবে। ট্যাবের যারা টাকা পাইনি তারা পেয়ে যাবে৷" অন্যদিকে…
Read More
গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান  

গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান  

শিলিগুড়ি : রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩টি দোকান, ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে পরপর তিনটি দোকান ছিল। তার মধ্যে একটি ফার্নিচারের দোকান, আর বিরিয়ানির দুটি দোকানে হঠাৎ গভীর রাতে আগুন লেগে যায়। নিমেষেই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় তিনটি দোকানই। বুঝতে পেরে আশেপাশের মানুষজনেরা ছুটে বেরিয়ে আসেন। তারপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ এবং দমকল কর্মীরা। তড়িঘড়ি করে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পরে। কি থেকে আগুন লাগল ঘটনার তদন্ত চলছে। যদিও দমকল কর্মীদের অনুমান, বিরিয়ানির দোকান থেকেই আগুন লেগেছে। ঘটনার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় কাউন্সিলর…
Read More
শিশু দিবসে দার্জিলিঙে কচিকাচাদের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিশু দিবসে দার্জিলিঙে কচিকাচাদের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিশু দিবসে দার্জিলিঙে কচিকাচাদের সাথে দিনটিকে উদযাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সোমবার চার দিনের দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান ছেড়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে সেরে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগে এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দার্জিলিংয়ের ম্যালে কচিকাচাদের নিয়ে শিশু দিবস পালন করলেন তিনি। এদিন তিনি সেখানকার শিশুদের উপহার তুলে দেন। শিশুদের কাছে পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী।
Read More
পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে,  দুই স্নো লেপার্ড শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে,  দুই স্নো লেপার্ড শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

সকাল সকাল দার্জিলিং শহরের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যালের দিকে রাস্তা দিয়ে হাঁটার আগে থমকে যান দার্জিলিঙের পদ্মজা নায়ডু জ়ুলজিক্যাল পার্কের সামনে। বুধবার দুই তুষারচিতা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। একটির নাম দিলেন ‘ডার্লিং’, অন্যটির নাম রাখলেন ‘চার্মিং’। চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে ওই দুটি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে চারটি রেড পান্ডারও নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।চার রেড পান্ডা শাবকের নাম পাহাড়িয়া, ভিক্টরি, ড্রিম এবং হিলি। দুই তুষারচিতার নাম মুখ্যমন্ত্রী রাখায়, স্বাভাবিক ভাবে খুশি পার্ক কর্তৃপক্ষ। গত জুলাই মাসে দার্জিলিঙের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে ছয় নতুন অতিথির ‘আবির্ভাব হয়। ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রামের মাধ্যমে চারটি রেড পান্ডা এবং দু টি…
Read More
বুধবার সকালে টিজি প্রাইমারি স্কুলে গিয়ে ভোট দিলেন জয় প্রকাশ টোপ্প

বুধবার সকালে টিজি প্রাইমারি স্কুলে গিয়ে ভোট দিলেন জয় প্রকাশ টোপ্প

বুধবার সকাল ৭:০০ টা নাগাদ নিজের বাসভবনে পুজো দিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ির অদূরে ডিমডিমা টিজি প্রাইমারি স্কুলে ভোট দিলেন শাসকদল তৃণমূলের প্রার্থী জয় প্রকাশ টোপ্প। ভোটদানের পর তিনি দিনভর প্রত্যেকটি বুথে ঘুরবেন বলে জানান। জয়ের ব্যাপারে  ১০০ শতাংশ আশাবাদী তিনি বলেও জানান। তবে এদিন মকপলের শুরুতেই ডিমডিমা টিজি প্রাইমারি স্কুলে বুথ কেন্দ্র খোলার সময় কেন্দ্রের মূল গেটের চাবি হারিয়ে যাওয়ায় হাতুড়ি দিয়ে তালা ভাঙতে দেখা যায়। এ নিয়ে প্রার্থী জয় প্রকাশ গোটা বিষয়টি খতিয়ে দেখার কথা জানান।
Read More
চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দার্জিলিং চিড়িয়াখানার স্নো লেপার্ড শাবক ও রেডপান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য জু অথরিটি ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল। চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি মনে পরে মুখ্যমন্ত্রীর। আর চিড়িয়াখানার সামনে দাঁড়িয়েই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বন আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আর সেই কথায় কথায় উঠে আসে নামকরণের প্রসঙ্গ। সময় না নিয়ে মুখ্যমন্ত্রী দুটো স্নো লেপার্ড শাবক ও চারটে রেড পান্ডা শাবকের নামকরণ করে দেন। মুখ্যমন্ত্রী স্নো লেপার্ড শাবকদের নাম রাখেন চার্মিং ও ডার্লিং। পাশাপাশি রেডপান্ডা শাবকের নামকরণ করেন পাহাড়িয়া, হিলি, ভিক্টরি ও ড্রিম। আর মুখ্যমন্ত্রীর নামকরণে উচ্ছ্বসিত বন আধিকারিকরা।
Read More
তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ শিলিগুড়ির গাজোলডোবায়

তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ শিলিগুড়ির গাজোলডোবায়

শিলিগুড়ি : উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গাজোলডোবায়। অবিলম্বে গাজলডোবার ব্যারেজ দিয়ে গাড়ি চলাচল করতে দিতে হবে। সেই স্লোগান দিয়ে ট্রাক অনার অ্যাসোসিয়েশন, ওদলাবাড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শিলিগুড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পথ অপরাধ করে বিক্ষভ। জানা যায় দীর্ঘ বেশ কিছুদিন আগে গাজলডোবা সেতু দুর্বল বলে হাইট বার লাগিয়ে গাজল ব্রিজের উপর শুধু দিয়ে বালি পাথরের লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  যেখানে গাজলডোবা ব্যারেজ সংলগ্ন উদলাবাড়ি থেকে একাধিক ঘাট থেকে রয়েলিটি দিয়ে বালি পাথর নিয়ে যাওয়া হত শিলিগুড়ি জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায়। গাজলডোবা ব্যারেজ বন্ধ থাকার জন্য সমস্ত জায়গায় বালি পাথর যাওয়া বন্ধ…
Read More
শিলিগুড়িতে গরু বহনকারী গাড়ি থামিয়ে বিক্ষোভ

শিলিগুড়িতে গরু বহনকারী গাড়ি থামিয়ে বিক্ষোভ

মঙ্গলবার একটি গাড়ী করে বেশ কয়েকটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল শক্তিগর এলাকা দিয়ে এর পর এলাকা বাসীর মনে সন্দেহ হলে সেই গাড়ীটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এর পর তাদের কাছ থেকে চার টি গরুর চালান দেখাতে  পারলেও বাকি গরুদের কোনো নথি দেখাতে পারে নী গাড়ির চালক। সেই সময় আরো একটি গরুর গাড়ি ঢুকে যায় এর পর গরু গুলিকে দেখতে গেলে দেখতে পায় বেশ কয়েক টি গরু আশঙ্কা জনক অবস্থায় রয়েছে। মোট ১৬ টি গরু ছিল এই দুটি গাড়ীতে। এর পর গরু গুলিকে গাড়ী থেকে নামিয়ে খবর দেওয়া হয় এন যে পি থানায়। ঘটনা স্থলে এন যে পি থানার পুলিশ পৌঁছে…
Read More
আণ্টি ডেঙ্গু অপারেশন নিয়ে বার্তা দিলেন মুখ্য সাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার

আণ্টি ডেঙ্গু অপারেশন নিয়ে বার্তা দিলেন মুখ্য সাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার

মৃত্যু হয়নি, গতবারের তুলনায় ডেঙ্গু আক্রান্ত কম হলেও যুদ্ধকালীন তৎপরতায় জেলা জুড়ে চলছে আণ্টি ডেঙ্গু অপারেশন। বর্ষা বিদায় নিলেও হেমন্তের আবহে উঁকি দিচ্ছে শীত, এমন অবস্থায় প্রকৃতির নিয়মে কিছুটা হলেও কমেছে ডেঙ্গুর প্রকোপ, তবে হাল ছাড়ছে না জেলা সাস্থ্য দফতর, লাগাতার চলছে বিভিন্ন ধরনের আণ্টি ডেঙ্গু অপারেশন,সম্প্রতি এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলার মুখ্য সাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার। জেলার ডেঙ্গু চিত্র তুলে ধরে ডাঃ হালদার জানান,২৪ শের জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত ৫৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে যেটি ২৩ সালের ৯৮০ তুলনায় অনেকটাই কম। তবে পরিসংখ্যান দেখে আত্মতুষ্টিতে ভরষা না করে জেলা সাস্থ্য দফতরের উদ্যোগে জেলা পরিষদ,পৌরসভা,পঞ্চায়েত সবাইকে নিয়ে জারী রয়েছে…
Read More
ভুয়ো আধারকার্ড কাণ্ডে জড়িত ২ ব্যক্তি গ্রেফতার

ভুয়ো আধারকার্ড কাণ্ডে জড়িত ২ ব্যক্তি গ্রেফতার

খড়িবাড়িতে জাল আধার কার্ড অপারেশনে জড়িত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সপ্তাহে খড়িবাড়ির বাতাসিতে একটি জাল আধার লিঙ্ককে লক্ষ্য করে পুলিশ অভিযানের সময় সোনাই সরকারকে গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করার পর খড়িবাড়ি পুলিশ জলপাইগুড়ি থেকে প্রদীপ রায় এবং অজয় ​​প্রসাদ রায়কে গ্রেফতার করেছে।  মঙ্গলবার সন্দেহভাজন দুইজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা সোনাই সরকারকে জাল আধার কার্ড তৈরিতে সহায়তা করেছিল বলে অভিযোগ। সন্দেহভাজনরা বাংলাদেশি নাগরিকদের পরিচয়পত্র তৈরিতে জড়িত ছিল কিনা তা নির্ধারণ করতে পুলিশ এখন তদন্ত করছে।
Read More