শিলিগুড়ি

শাল, কম্বল নিয়ে এ পাড়া ও পাড়ায় ঘুরে ডাক ছেড়ে ফেরি করে বেড়ানো ফর্সা দাড়িওয়ালা কাশ্মীরিদের দেখলে কেমন যেন সেলুলয়েডের ছবি বিশ্বাসের কথা মনে পড়ে যেত

শাল, কম্বল নিয়ে এ পাড়া ও পাড়ায় ঘুরে ডাক ছেড়ে ফেরি করে বেড়ানো ফর্সা দাড়িওয়ালা কাশ্মীরিদের দেখলে কেমন যেন সেলুলয়েডের ছবি বিশ্বাসের কথা মনে পড়ে যেত

সে দু-এক দশক আগের কথা। রবিবারে রবিবারে হলে গিয়ে সিনেমা দেখা আর কমলালেবু, ছোলা, শীতের রোদ পোহানো। বালুরঘাটে তখনও এত দোকান হয়নি। মলের তো প্রশ্নই ছিল না। বড়বাজারের কয়েকটি শুধু দোকান। কাশ্মীরের শালের ব্যবসা তাই জমজমাট। পাহাড়ি গ্রাম থেকে সংগ্রহ করে আনা রকমারি নকশাকাটা হাতে-বোনা সোয়েটার। কাজ করা রঙিন শাল, কম্বল নিয়ে এ পাড়া ও পাড়ায় ঘুরে ডাক ছেড়ে ফেরি করে বেড়ানো ফর্সা দাড়িওয়ালা কাশ্মীরিদের দেখলে কেমন যেন সেলুলয়েডের ছবি বিশ্বাসের কথা মনে পড়ে যেত। পাহাড় থেকে সমতলে নেমে হিং বিক্রি করতে এসে মিনির সঙ্গে ভাব জমিয়ে তোলা রহমত কাবুলিওয়ালার উত্তরাধিকারীই যেন তাঁরা। কিছুটা ভয়ের চোখেই তাঁদের দেখত তল্লাটের ছেলে-ছোকরারা।গিটারের…
Read More
শিলিগুড়ি শহর থেকে হারিয়ে গিয়েছে কাঠের ঘর

শিলিগুড়ি শহর থেকে হারিয়ে গিয়েছে কাঠের ঘর

 ‘চোখের সামনে থেকে একে একে উধাও হয়ে গিয়েছে কাঠের পাটাতনগুলো। এবার একটা ঘরের একাংশ পুড়েও গেল।’ কথাগুলো বলার সময় কোথায় যেন আবেগবিহ্বল হয়ে পড়ছিলেন কবি সুভান দাস। বলছিলেন, ‘পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই এলাকায় আমরা থাকছি। ব্রিটিশ আমলের ওই ঘরগুলোর কত গল্প দাদুদের কাছ থেকে শুনেছি। খারাপ লাগছে। ওই জায়গারই এখন এই পরিস্থিতি।’ শহর থেকে হারিয়ে গিয়েছে কাঠের ঘর। ডিআই ফান্ড মার্কেটের স্মৃতিবিজড়িত হাটুবাবুর ঘর ও হাট পরিচালনার ঘরটি একসময় সংরক্ষণের চিন্তাভাবনাও করেছিল বাম নিয়ন্ত্রাধীন পুরনিগম। যদিও পরবর্তীতে কোনও উদ্যোগ নজরে পড়েনি। রাতের অন্ধকারে ওই ঘর ভেঙে কাঠ চুরি অব্যাহত ছিল। এরমধ্যেই একটিতে শনিবার রাতে আগুন ধরে যাওয়ায় আরও…
Read More
পণ্য ট্রেনের ইঞ্জিন এক্সেল লক, ট্রেন চলাচল ব্যাহত

পণ্য ট্রেনের ইঞ্জিন এক্সেল লক, ট্রেন চলাচল ব্যাহত

শিলিগুড়ি : আমবাড়ি ফালাকাটা-বেলাকোবা সেকশনে পণ্যবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন রাত 21:30 নাগাদ অ্যাক্সেল লক হয়ে যায়, যার কারণে এটি এগিয়ে যেতে পারে না। জ্যাক এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে ইঞ্জিনটি উঠানো হবে।ট্রেনের এক্সেল লক হয়ে যাওয়ায় রেলের একটি ট্র্যাক বন্ধ থাকলেও অন্য লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। এই ঘটনার কারণে লোহিত এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস দুটি ট্রেন কিছু সময়ের জন্য বিলম্বিত হয়েছিল।বর্তমানে রেল চলাচলে কোনো প্রভাব নেই। এই তথ্য দিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Read More
শিলিগুড়ির হায়দার পাড়া ৩৯ নম্বর ওয়ার্ডে “মল্লিকা” ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হলো

শিলিগুড়ির হায়দার পাড়া ৩৯ নম্বর ওয়ার্ডে “মল্লিকা” ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হলো

শিলিগুড়ির হায়দার পাড়া ৩৯ নম্বর ওয়ার্ডে প্রতি বছরের মতো এবছরেও ওয়ার্ড উৎসব "মল্লিকা"  ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হলো সোমবার। এদিনের এই হোয়াটসঅ্যাপের সূচনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, শোভা যাত্রাটি ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে, এদিনের এই শুভ সূচনা উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। স্থানীয় ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিংকি সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ার্ড  সম্পাদক বিবেকানন্দ সাহা, ওয়ার্ড সভাপতি অজয় পাল, তৃণমূল নেতা কুন্তল রায়, বিমান তপাদার, প্রীতিকণা বিশ্বাস, পূর্ণ চক্রবর্তী, শুভ্রা ব্যানার্জি, সুজয় সরকার, গনেশ দাস, পিন্টু সাহা, জয় কৃষ্ণ বিশ্বাস, সোমনাথ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Read More
সোমবার তথা আজ থেকে শুরু হল ৩৯ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব

সান্তাক্লজ সেজে শিশুদের নিয়ে আনন্দে মেতে উঠলেন রাজন্য চক্রবর্তী

সান্তাক্লজ সেজে শিশুদের নিয়ে আনন্দে মেতে উঠলেন রাজন্য চক্রবর্তী

বড়দিনের আগে সান্তাক্লজ সেজে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে শিশুদের হাতে চকোলেট ও উপহার তুলে দিচ্ছেন রাজন্যা‌ চক্রবর্তী। সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের রেসকোর্সপাড়া‌ ও নয়াবস্তি‌ এলাকায় দেখা যায় তাঁকে। মূলত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত রাজন্যা। যুক্ত রয়েছেন শহরের একটি চার্চের সঙ্গে। এবার বড়দিন উপলক্ষে শিশুদের আনন্দ দিতে সান্তাক্লজ সেজে বেরিয়ে পড়েছেন জলপাইগুড়ি শহরে। বিভিন্ন প্রান্তে ঘুরে উপহার বিতরণের পাশাপাশি যিশুখ্রিস্টের শান্তির বাণী প্রচার করছেন রাজন্যা‌। শিশুদের হাতে চকোলেট সহ রকমারি উপহার তুলে দিচ্ছেন। রাজন্যা‌ জানান, 'সান্তাক্লজের বেশ ধারণ করার অভিজ্ঞতা এবার‌ই প্রথম। আমার সান্নিধ্যে এসে শিশুদের আনন্দ দেখে খুব ভালো লাগছে। শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে প্রভু‌ যিশুর আদর্শ…
Read More
গাঁজাপাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী  

গাঁজাপাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী  

কোচবিহার থেকে ট্রলি ব্যাগে করে গাজা নিয়ে কলকাতা উদ্দেশ্য পাচার করার পরিকল্পনা ছিলো। শিলিগুড়ির জংশনে গাড়ি ধরার জন্য দীর্ঘসময় অপেক্ষা করছিলো। প্রধান নগর থানার সাদাপোষাকের পুলিশের কাছে খবর আসে ।দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে সত্য ঘঠনা। ট্রলিবাগ খলতে বেরিয়ে আসে গাজা যার আনুমানিক ওজন ১৫ থেকে ১৬ কেজি। ধৃতদের নাম সোমনাথ সদ্দার ও শুভজিৎ হালদার.২ জনের বাড়ি মধ্যমগ্রাম নিউ বারাকপুর থানা অন্তর্গত ।আজ তাদেরকে শিলিগুড়ির আদালতে পাঠানো হবে।
Read More
গরু ভর্তি একটি কন্টেনার আটক করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

গরু ভর্তি একটি কন্টেনার আটক করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

কন্টেনারে করে লুকিয়ে গরু পাচারের চেষ্টা। ব্যর্থ করে দিলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ীর চুনাভাটি এলাকায় গরু ভর্তি একটি কন্টেনার আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট 27 টি গবাদি পশু উদ্ধার হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ী সংলগ্ন চুনাভাটি এলাকায় রাস্তায় পুলিশের ভ্যান দেখে গরু ভর্তি কন্টেইনার ফেলে রেখেই পালিয়ে যায় গাড়ির চালক ও সহকারী চালক। উল্লেখ্য দুদিন আগেও ফুলবাড়ী এলাকা থেকে গরু ভর্তি একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে সেখান থেকে কুড়িটি গরু উদ্ধার করেছিল পুলিশ। দুদিন যেতে না যেতেই আবারো বিরাট সাফল্য এনজেপি…
Read More
বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছেন বৈকন্ঠপুর ফরেস্টের একটি হাতি

বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছেন বৈকন্ঠপুর ফরেস্টের একটি হাতি

দীর্ঘ বেশ কিছুদিন থেকে অসুস্থ অবস্থায় চলাফেরা করছে বৈকন্ঠপুর ফরেস্টে একটি হাতি। তার পা ও লেজের কাছে ক্ষত রয়েছে। যার ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে সেই মস্ত হাতির। ঘায়ের জায়গাতে ধরেছে প্রচুর পোকা। সেই প্রকার জ্বালা মেটাতে বৈকন্ঠপুর সংলগ্ন আপাল চান নদীতে জলে শুয়ে নিজের শরীরের জালাজন্ত্রনা মেটাবার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই পরিস্থিতি চলছে বলে এলাকাবাসীদের দাবি। এলাকাবাসীরা জানান এভাবে যদি আর বেশিদিন থাকে তবে হয়তো মারা যেতে পারে। খুব দ্রুত চিকিৎসা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। যদিও বৈকন্ঠপুর বনদপ্তরের কর্মীরা ইতিমধ্যে নদীর তীরে পৌঁছেছেন। হাতির খাবার দাবারের ব্যবস্থা তারা করছেন। কিন্তু চিকিৎসা এখন কতদূর কি হবে…
Read More
শিলিগুড়ি রাজপথে বের হল ক্রিসমাস র‍্যালি

শিলিগুড়ি রাজপথে বের হল ক্রিসমাস র‍্যালি

সামনেই বড়দিন। আর বড়দিন মানেই যিশুখ্রিস্টের জন্মদিন উদযাপন সর্বত্র এবং এই দিনটিকে সামনে রেখে অনেকেই আনন্দ উল্লাসে মেতে উঠেন।শপিংমল থেকে শুরু করে সিনেমা হল সর্বত্রই ফেস্টিভ মুডে দেখা যায় সকলকে।এছাড়াও গির্জা ঘরগুলিতে দেখা যায় প্রার্থনা সমাবেশ। এরই মাঝে বৃহস্পতিবার বড়দিন কে সামনে রেখে এক ক্রিসমাস র‍্যালির মধ্য দিয়ে প্রাক বড়দিন উদযাপন করল এসইউসিএফ নামক এক সংগঠন।এদিন শিলিগুড়ির প্রধাননগরের অবস্থিত সেবা কেন্দ্র থেকে এক বর্ণাঢ্য ক্রিসমাস র‍্যালির আয়োজন করেন উদ্যোক্তারা।যেই র‍্যালিটি শহরের মূল রাজপথ গুলি অতিক্রম করে শিলিগুড়ি সফদর হাস্মি চকে গিয়ে শেষ হয়।মূলত এই র‍্যালির মধ্য দিয়ে প্রভু যীশুর সুসমাচার ও প্রভু যীশুর আবির্ভাবের বিষয় মানুষকে অবগত করানো হয় এবং…
Read More