শিলিগুড়ি

শিলিগুড়ি থেকেই দেখা গেল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ

শিলিগুড়ি থেকেই দেখা গেল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ

নভেম্বরের শুরুতেই হালকা শীতের আমেজে মোড়া শহর শিলিগুড়ি। পরিষ্কার আকাশে আজ সকাল থেকেই ফুটে উঠেছে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার রূপ। শহর ও আশপাশের এলাকা থেকে দূর থেকে দেখা মিলছে বরফে ঢাকা পাহাড়শ্রেণির সেই মনোরম দৃশ্য। একদিকে শীতের হালকা ছোঁয়া, অন্যদিকে সূর্যের কোমল আলো — সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব দৃশ্য উপহার দিল উত্তরবঙ্গবাসীকে। ভোরবেলা থেকেই শহরের বিভিন্ন প্রান্তে মানুষজন ছুটে গিয়েছেন ছাদে কিংবা খোলা স্থানে, শুধু একঝলক কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। পর্যটকরাও এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত। পর্যটন মরশুমে এমন দৃশ্য যেন অতিরিক্ত আনন্দ যোগ করেছে তাদের ভ্রমণে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই ধরনের পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে, ফলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আরও স্পষ্টভাবে…
Read More
মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা  শিলিগুড়ি শহর

মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা  শিলিগুড়ি শহর

রিচা ঘোষ! নামটাই এখন যেন এক আবেগ, এক গর্ব, এক উন্মাদনা শিলিগুড়ির মানুষের কাছে। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা শহর। শহরের সর্বত্রই একটাই স্লোগান— “রিচা, তুমি আমাদের গর্ব!” রবিবার সন্ধ্যার পর থেকেই হিলকার্ট রোড, বাঘাযতীন পার্ক, হাকিমপাড়ার অলিগলি থেকে শুরু করে প্রতিটি পাড়ায় পাড়ায় শুরু হয় আনন্দ উৎসব। আতশবাজির শব্দে, ঢাকের তালে, গানের ছন্দে কেঁপে ওঠে শহর। রিচার বাড়ির সামনে মানুষের ভিড় সামলানোই দায়। উৎসবমুখর পরিবেশে এলাকার মানুষ চিৎকার করে উঠছিলেন— “আমাদের রিচা দেশের মুখ উজ্জ্বল করেছে!” রিচার প্রতিবেশীদের কথায়, “রিচাকে ছোট থেকে খেলতে দেখেছি। ওর মধ্যে আলাদা জেদ, পরিশ্রম…
Read More
ঘূর্ণিঝড় ‘মন্থা’ দুর্বল, তবে উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টির দাপট

ঘূর্ণিঝড় ‘মন্থা’ দুর্বল, তবে উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টির দাপট

ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমশ শক্তি হারিয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। তবে তার প্রভাব এখনও রয়ে গিয়েছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। শনিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে, ‘মন্থা’-র অবশিষ্টাংশের কারণে এই বৃষ্টিপাতের ধারা রবিবার পর্যন্ত চলবে। পরবর্তী সপ্তাহের শুরু থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়া উন্নতির দিকে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে, লাগাতার…
Read More
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ; ভুটান সফর বাতিল করে দিল্লি ফিরলেন নির্মলা সীতারমণ

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ; ভুটান সফর বাতিল করে দিল্লি ফিরলেন নির্মলা সীতারমণ

বৃহস্পতিবার থেকে ঘূর্ণিঝড় 'মন্থা'-র প্রত্যক্ষ প্রভাবে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। যার জেরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ভুটান সফর বাতিল করতে হয়েছে। বৃহস্পতিবার দিল্লি থেকে ভুটানের উদ্দেশে রওনা হলেও, খারাপ আবহাওয়ার কারণে তাঁর বিমান বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর রাত কাটাতে হয় শিলিগুড়ির একটি হোটেলে। আবহাওয়ার উন্নতি না হওয়ায় এবং শুক্রবার সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি চলতে থাকায়, মন্ত্রী ভুটান সফর বাতিল করে শিলিগুড়ি থেকেই দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। জানা গেছে, তিনি সকাল ৯টা ১৩ মিনিটের বিমানে দিল্লি ফিরেছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গে আরও কয়েকদিন বৃষ্টি চলবে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে।
Read More
চুরির সামগ্রী সহ আটক এক যুবক

চুরির সামগ্রী সহ আটক এক যুবক

যখন বাড়ির লোকেরা গভীর নিদ্রায় মগ্ন, ঠিক তখন জানালা খুলে লাঠি ঢুকিয়ে ব্যাগ ও মোবাইল নিয়ে চম্পট দেয় চোরের দল। এমন ঘটনাটি ঘটে জুলাই মাসের ৫ তারিখে বাড়িভাষার বিজয় কুমার সিনহার বাড়িতে। এমন চুরির ঘটনার পর পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে মোড়বাজার সংলগ্ন এলাকা থেকে এক যুবককে আটক করে তাকে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দামি মোবাইল ও নগদ ২০০০ টাকা। প্রথমে মোবাইলটি নিজের বলে দাবি করলেও পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারে মোবাইলটি সেই চুরি যাওয়া মোবাইল। অভিযুক্তকে…
Read More
উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব, টানা বৃষ্টিতে ভিজে গেল পাহাড়–সমতল

উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব, টানা বৃষ্টিতে ভিজে গেল পাহাড়–সমতল

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব পড়তে শুরু করেছে উত্তরবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ‘মন্থা’র প্রভাবে উত্তরবঙ্গের আকাশে ঘন মেঘের চাদর, তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার রাত থেকে পাহাড়–সমতলে বৃষ্টির তীব্রতা বেড়েছে। শুক্রবার সকাল পর্যন্ত শিলিগুড়ি শহর সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি চলছে। সকাল…
Read More
যানজট নিয়ে আলোচনায় বাম-তৃণমূলের বাকযু*দ্ধ, উ*ত্তেজনা চ*রমে

যানজট নিয়ে আলোচনায় বাম-তৃণমূলের বাকযু*দ্ধ, উ*ত্তেজনা চ*রমে

বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের অনুষ্ঠিত ৪৫তম বোর্ড অব কাউন্সিলরসের বৈঠক রণক্ষেত্রের চেহারা নেয়। শহরের যানজট সহ একাধিক সমস্যার প্রসঙ্গে আলোচনার মধ্যেই বাম ও তৃণমূল কাউন্সিলরদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। চিৎকার, চেঁচামেচি, হট্টগোলে ভরে ওঠে সভাকক্ষ, শেষ পর্যন্ত সভা ত্যাগ করে বাম কাউন্সিলররা। অভিযোগ, শহরের যানজট সমস্যা নিয়ে বক্তব্য রাখছিলেন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। সেই সময় তৃণমূল কাউন্সিলর আলম খান পাল্টা মন্তব্য করে বাম আমলের উন্নয়নকে কটাক্ষ করে। তিনি বলেন, “বাম জমানাতেই বরবাদ হয়েছে শিলিগুড়ি।” এই বক্তব্যেই ক্ষোভে ফেটে পড়েন বাম কাউন্সিলররা। এরপর শুরু হয় তীব্র বিতণ্ডা। বামপন্থীরা অভিযোগ তোলেন, তৃণমূল সরকার ও বর্তমান বোর্ড শহরের উন্নয়ন থমকে দিয়েছে। বাম…
Read More
পু*ড়ে ছাই দোকানের মালপত্র! ক্ষ*তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র

পু*ড়ে ছাই দোকানের মালপত্র! ক্ষ*তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র

গত রবিবার গভীর রাতে দার্জিলিং মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারটি আসবাবপত্রের দোকানে, যার ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। টানা কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগেই পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত মালপত্র। প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১ নম্বর বরো চেয়ারম্যান, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্যান্য আধিকারিকরা। মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের পাশেই থাকার আশ্বাস…
Read More
মেয়রের উদ্যোগে পৌরকর্মীদের সঙ্গে ঘাট পরিষ্কার

মেয়রের উদ্যোগে পৌরকর্মীদের সঙ্গে ঘাট পরিষ্কার

প্রতিমা নিরঞ্জন হোক কিংবা ছটপুজো। পুজো শেষে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মহানন্দা নদীর নিরঞ্জন ঘাটে পৌরকর্মীদের সঙ্গে একত্রে নেমে ঘাট এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন তিনি। মেয়র জানান, “শহরের গর্ব এই ঘাট। প্রতিমা নিরঞ্জন হোক বা ছটপুজো—শহরবাসীর নদীর কথা ভেবে তার পরিচ্ছন্নতা রক্ষা করাই প্রথম লক্ষ্য।" ঘাটের চারপাশে জমে থাকা আবর্জনা ও ফুল-মালা সরিয়ে প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করা হয়।
Read More
চন্দননগরের আলো, পুরীর শব্দ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের থিমে মন কাড়ছে শিলিগুড়ির জগদ্ধাত্রী পুজো

চন্দননগরের আলো, পুরীর শব্দ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের থিমে মন কাড়ছে শিলিগুড়ির জগদ্ধাত্রী পুজো

কলকাতা – চন্দননগরের লাইট থিম থেকে এবার সরাসরি ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরের পবিত্র শব্দধারায় প্রবাহিত হল শিলিগুড়ি কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো। এবারের পুজোর মূল আকর্ষণে যুক্ত হয়েছে পুরী ধাঁচের লাইভ ঘন্টা, কাঁসা ও শঙ্খবাদকের দল, যা ইতিমধ্যেই শিলিগুড়ির দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। কলেজপাড়া পুজো কমিটির সম্পাদক সৌরভ ভাস্কর জানান, “এবারের পুজোর পঞ্চম তম বর্ষে দর্শনার্থীরা পুজো চাক্ষুষ করার পাশাপাশি যাতে কান ও হৃদয় দিয়েও পুজো অনুভব করতে পারেন সেই ভাবনাতেই পুরীর মন্দির ঐতিহ্যের সাউন্ড লাইভ আনা হয়েছে।” এমন আধ্যাত্মিক আবেশের মধ্যে তৈরি হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভিত্তিক ভারতভ্রমণ থিম — প্যান্ডেলের প্রতিটি কোণ যেন একেকটি পুণ্যক্ষেত্র। নির্বিঘ্ন আলোকসজ্জা, দেবালয়ের স্টাইলের সাউন্ড, আর…
Read More