শিলিগুড়ি

শিলিগুড়ি শহরের হকার্স কর্নার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যৌথ প্রার্থীদের সংবাদ সম্মেলন

শিলিগুড়ি শহরের হকার্স কর্নার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যৌথ প্রার্থীদের সংবাদ সম্মেলন

শিলিগুড়ি শহরের অন‍্যতম ব‍্যবসায়ী প্রতিষ্ঠান হকার্স কর্ণার ব‍্যবসায়ী সমিতি। আগামী ৭ তারিখ তাদের নির্বাচন, সেই নির্বাচনে ২১ জন জোট প্রার্থীদের নিয়ে এক সাংবাদিক সন্মেলনে মিলিত হন। তাদের মূল বক্তব্য হল বর্তমান কমিটি ব‍্যবসায়ীদের কোন সহযোগিতার কথা চিন্তা না করে কমিটি চালে গেছেন। জোট প্রার্থীদের পরিচয় ঘটিয়ে তাদের হয়ে অমর চন্দ পাল জানান তারা জয় নিয়ে ১০০% আশাবাদী।মার্কেটের রাস্তা যাতে সহজে গ্রাহকেরা চলাফেরা করতে পারে সেই দিকে নজর দেবেন। তারা সকল ব‍্যবসায়ী দের সঙ্গে কথা বলে মার্কেটে এবং ব‍্যবসায়ীদের পক্ষে কাজ করবেন।এছাড়াও আগামীতে তাদের আশা জোট প্রার্থীরা জয়ী হয়ে মার্কেটের হাল ফিরিয়ে দেবেন।
Read More
বারবার বিমান বাতিল হওয়ায় তীব্র সমস্যায় পড়লেন বাগডোগরা বিমানবন্দরের যাত্রীরা

বারবার বিমান বাতিল হওয়ায় তীব্র সমস্যায় পড়লেন বাগডোগরা বিমানবন্দরের যাত্রীরা

চিকিৎসার উদ্দেশ্যে ব্যাঙ্গালোরে যাওয়া রোগী থেকে শুরু করে কর্মসূত্রে যাত্রা করা বহু মানুষ বুধবার ও বৃহস্পতিবার টানা দু’দিন বিমান বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার দুপুর সাড়ে বারোটার ব্যাঙ্গালোরগামী বিমানটি হঠাৎই বাতিল করে দেয় সংশ্লিষ্ট বিমান সংস্থা। যাত্রীদের জানানো হয়, পরদিন সকাল ৯টা ২০-এর ফ্লাইটে তাদের পাঠানো হবে। কিন্তু বৃহস্পতিবার সকালেই বিমানবন্দরে পৌঁছে যাত্রীরা আবারও জানতে পারেন—সেই ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। যাত্রীরা অভিযোগ করেন, বিমান বাতিল হলেও কোনও কারণ জানায়নি সংস্থার কর্মকর্তা বা কর্মীরা। কাউন্টারে বারবার জানতে চাইলে “প্রযুক্তিগত সমস্যা” বলে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, চিকিৎসার…
Read More
শিলিগুড়িতে ফুটপাত দখলের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ

শিলিগুড়িতে ফুটপাত দখলের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ

সেদিন কোট মোড় থেকে শুরু করে অভিযান লাগাতার এই অভিযান চলবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের। এদিন ডেপুটি পুলিশ কমিশনার কাজী সামসুদ্দিন আহমেদ একাধিক দোকান থেকে ফুটপাত যাচ্ছে দেখে সতর্ক করে কিছু ফুটপাতের ব্যবসায়ীদের দাঁড়িপাল্লা থেকে শুরু করে বেশ কিছু জিনিস আটক করে নিয়ে যান তাদেরকে ওয়ার্নিং দের আটক করা জিনিসগুলি সাতদিন পর ছেড়ে দেওয়া হবে বলে জানান। নো পার্কিংয়ে থাকা একাধিক মটর বাইকে চালান কাটা হয় এই অভিযান লাগাতার চলবে বলে জানান ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক।
Read More
শিলিগুড়ির গর্ব! ক্রিকেট তারকা রিচা পেলেন রাজ্য পুলিশের ডিএসপি পদ

শিলিগুড়ির গর্ব! ক্রিকেট তারকা রিচা পেলেন রাজ্য পুলিশের ডিএসপি পদ

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তারকা ক্রিকেটার রিচা ঘোষ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) পদে। পাশাপাশি তাঁকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) পদে নিযুক্ত করা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে এই নিয়োগ সম্পন্ন হয় ও রিচার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিচা ঘোষ ভারতের মহিলা দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার ও উইকেটকিপার হিসেবে ২০২৫ সালের বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন, তাঁর এই নতুন দায়িত্ব রাজ্যের ক্রীড়াজগতে উদ্দীপনা ছড়িয়েছে। প্রশাসনিক পদে ক্রীড়া তারকাকে এনে রাজ্য সরকার আবারও প্রতিভা-সম্মানের এক দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছেন অনেকে। শিলিগুড়ির মেয়ে রিচার কাছে এ এক দায়িত্বের নতুন অধ্যায়।…
Read More
মঙ্গলবার সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস, পুলকার নিয়ে বৈঠক সারে শিলিগুড়ি পুলিশ আধিকারিকরা

মঙ্গলবার সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস, পুলকার নিয়ে বৈঠক সারে শিলিগুড়ি পুলিশ আধিকারিকরা

মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে শহরের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস, পুলকার নিয়ে বৈঠক সারে পুলিশ আধিকারিকরা। আর ওই বৈঠকেই স্কুল বাস ও পুল কার নিয়ে স্কুল কর্তৃপক্ষকে একাধিক বিষয়ে সতর্ক করা হয়। জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ৫৩ টি স্কুলের ৭১৮ টি স্কুল বাস পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও রয়েছে পুলকার। দিনে অন্তত চারবার ওই স্কুল বাসগুলি শহরে পড়ুয়াদের বাড়ি থেকে স্কুল ও স্কুল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার পরিষেবা দিয়ে থাকে। আর যে কারণে মাঝেমধ্যেই শহরে রাজপথ কিংবা মূল সড়কের পাশাপাশি অলিগলিতে স্কুল বাসের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে। জানা গিয়েছে,…
Read More
ফুটপাত দখল রুখতে শিলিগুড়ির বিধান রোডে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ফুটপাত দখল রুখতে শিলিগুড়ির বিধান রোডে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে বিধান রোডে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান চালানো হয়। স্টেডিয়ামের ফোসিন গেটের সামনে থেকে শুরু হয় এই বিশেষ অভিযান। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধান রোডের ফুটপাত ও রাস্তা জুড়ে দীর্ঘদিন ধরেই অনিয়ন্ত্রিতভাবে দোকানপাট বসে আসছিল। এদিনের অভিযানে দখল করে থাকা সমস্ত মালপত্র সরিয়ে দেয় ট্রাফিক পুলিশ। একই সঙ্গে দোকানদারদের সতর্ক করে জানানো হয়, আগামীকাল থেকে ফুটপাত ও রাস্তা পরিষ্কার না থাকলে মালপত্র জব্দ করা হবে। হঠাৎ হানা দেওয়ায় অনেক ব্যবসায়ী নিজেদের মালপত্র সরিয়ে নিতে বাধ্য হন। তবে ফুটপাত, রাস্তার ওপর ও পার্কিং প্লেস দখল করে তৈরি হওয়া…
Read More
গু*রুতর অসুস্থ শিলিগুড়ির টেবিল টেনিস কোচ

গু*রুতর অসুস্থ শিলিগুড়ির টেবিল টেনিস কোচ

শরীরে ইনফেকশনের জেরে জ্বরে ভুগতে ভুগতেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের টেবিল টেনিসের ক্রীড়াগুরু অমিত দামের। গত শনিবার তীব্র জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে জ্বর কমলেও শরীরে ইনফেকশন এর মাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল বলে জানা যায়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে সোমবার গভীর রাতে হিলকার্ট রোডের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। রাজ্যের স্বনামধন্য কোচ তথা ক্রীড়াগুরু অমিত দামের তত্ত্বাবধানে অগণিত টেবিল টেনিস প্রতিভার হাতেখড়ি হয়েছে। তাঁর হাত ধরে শিলিগুড়ি আজ ‘টেবিল টেনিস নগরী’ হিসেবে পরিচিতি পেয়েছে। উত্তরবঙ্গের টেবিল টেনিস বিকাশে তাঁর অবদান অপরিসীম। বর্তমানে গুরুতর অসুস্থ এই ক্রীড়াগুরু অসীম উদ্বেগ তৈরি করেছে ক্রীড়া মহলে। তাঁর দ্রুত…
Read More
কবি সুকান্ত হাইস্কুলে রজত জয়ন্তী উদযাপন

কবি সুকান্ত হাইস্কুলে রজত জয়ন্তী উদযাপন

কবি সুকান্ত হাইস্কুলে চলছে রজত জয়ন্তী বর্ষের বর্ণময় উদযাপন। এই উপলক্ষে গোটা বিদ্যালয় চত্বরজুড়ে উৎসবের আবহ। শিক্ষার্থীদের মনোবল ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা ঘিরে শিক্ষক- শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে ছিল তুমুল উচ্ছ্বাস। শোভাযাত্রায় অংশ নেন পড়ুয়ারা বিভিন্ন ঐতিহাসিক ও জাতীয় চরিত্রের বেশভূষায়। কারও সাজে ধরা দেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, ঝাঁসির রানি, বিরসা মুন্ডা, কৃষক, ভারত মাতা বা ভারত মাতারূপী প্রতীকি চরিত্রে সেজে নজর কাড়ে। পাশাপাশি ছোট পড়ুয়াদের উৎসাহ আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় কার্টুন চরিত্রের উপস্থিতি। শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, তাঁর চিন্তাধারা ও আদর্শকে ফুটিয়ে তোলা…
Read More
বিধানসভা নির্বাচনের আগে পাল্টাপাল্টি অভিযোগে কার্যত তুঙ্গে শিলিগুড়ির পৌর-রাজনীতি

বিধানসভা নির্বাচনের আগে পাল্টাপাল্টি অভিযোগে কার্যত তুঙ্গে শিলিগুড়ির পৌর-রাজনীতি

পরপর সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে পড়লেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং বিধায়ক শংকর ঘোষ। গত দুই দিন ধরে পাল্টাপাল্টি অভিযোগে কার্যত তুঙ্গে পৌর-রাজনীতি। দুই দিন আগে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক ডাকেন বিধায়ক শংকর ঘোষ। সেখানেই তিনি শিলিগুড়ি পৌর নিগমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। অভিযোগ করেন, বিধায়ক তহবিল থেকে একাধিকবার অর্থ দেওয়া হলেও সেই অর্থ দিয়ে কাজ করা হচ্ছে না। বহু উন্নয়নমূলক প্রকল্প আটকে আছে, ফলে মানুষের স্বার্থে বরাদ্দ অর্থ অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। তাঁর অভিযোগ, “মেয়র জেনে-বুঝে কাজ আটকে রাখছে, কখনও ডিএম আবার কখনও প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে বিধায়কের দেওয়া প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।” এর ২৪ ঘণ্টার মধ্যেই…
Read More
শুক্রবার শিলিগুড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ অভিযান

শুক্রবার শিলিগুড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ অভিযান

শহরে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনার মাত্রা কমাতে শুক্রবার শিলিগুড়ি ট্রাফিক বিভাগ বিশেষ নজরদারি অভিযান চালায়। হাসির চক সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক কর্মীরা সকাল থেকেই একে একে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে। অভিযানে দেখা যায়, বহু মোটরসাইকেল চালকের কাছে প্রয়োজনীয় পলিউশন সার্টিফিকেট, বৈধ রেজিস্ট্রেশন কাগজপত্র, এমনকি ড্রাইভিং লাইসেন্সও নেই। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় বলে ট্রাফিক সূত্রে জানা গেছে। ট্রাফিক বিভাগ সূত্রে খবর, শহরে নিরাপদ যান চলাচল বজায় রাখতে আগামী দিনেও একইভাবে ধারাবাহিক অভিযান চলবে। শহরবাসীর নিরাপত্তাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
Read More