শিলিগুড়ি

মাটিগাড়ায় নতুন ট্রাফিক কার্যালয়ের সূচনা, পুলিশের মানবিক উদ্যোগও নজরে

মাটিগাড়ায় নতুন ট্রাফিক কার্যালয়ের সূচনা, পুলিশের মানবিক উদ্যোগও নজরে

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন হলো আজ। আজ এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার ইস্ট রাকেশ সিং সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ট্রাফিকের আধিকারিকেরা। ফিতা কেটে শিলিগুড়ির পুলিশ কমিশনার এই নতুন ভবনে প্রথম পা রাখেন। এই কার্যালয়ে থেকেই মাটিগাড়া থানার অন্তর্গত জাতীয় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পার্শ্ববর্তী এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীরা। আজ এই ট্রাফিকের কার্যালয়ের…
Read More
স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার

স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার

নিউ জলপাইগুড়িতে বড়সড় মাদকচক্রের ছক ভেস্তে দিল স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ অভিযান। এদিন দুপুরে এই অভিযানে উদ্ধার হয়েছে এক কেজি ২৪৮ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা ভরত মণ্ডলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গোপন সূত্রে খবর আসে যে নিউ জলপাইগুড়ির সাউথ কলোনি এলাকায় দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে দ্রুত টিম গঠন করে স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে সাউথ কলোনির প্রধান সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ভরত মণ্ডলকে…
Read More
মহাকাল মহাতীর্থ ধাম শিলান্যাসে নতুন ধর্মীয় অধ্যায়ের অপেক্ষায় শিলিগুড়ি

মহাকাল মহাতীর্থ ধাম শিলান্যাসে নতুন ধর্মীয় অধ্যায়ের অপেক্ষায় শিলিগুড়ি

আগামী শুক্রবার শিলিগুড়িতে  মমহাকাল মহাতীর্থ ধামের শুভ শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে তৎপরতা তুঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হতে চলা এই ঐতিহাসিক অনুষ্ঠানের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলি। মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যাতায়াত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা—সবকিছুই চলছে চূড়ান্ত পর্যায়ে। শিলিগুড়িবাসীর মধ্যে ইতিমধ্যেই উৎসাহ ও উদ্দীপনার আবহ, মহাকাল তীর্থ ধামকে ঘিরে নতুন এক ধর্মীয় ও সাংস্কৃতিক অধ্যায়ের সূচনার অপেক্ষায় শহর।
Read More
দামের চাপ ও বাজার সংকটে এবছরের মকর সংক্রান্তি ফিকে

দামের চাপ ও বাজার সংকটে এবছরের মকর সংক্রান্তি ফিকে

মকর সংক্রান্তি বাঙালির কাছে শুধু উৎসব নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু এবছর সেই ঐতিহ্যের বাজারেই স্পষ্ট হয়ে উঠছে বদলে যাওয়া বাস্তবতার ছবি। উৎসবের আমেজ থাকলেও, কেনাকাটায় আগের মতো উচ্ছ্বাস নেই - দামের চাপ নতুন করে ভাবাচ্ছে সাধারণ মানুষকে। বাজারে পিঠা-পায়েসের প্রধান উপকরণ চালের গুঁড়া ও খেজুর গুড়ের দাম বেড়েছে চোখে পড়ার মতো। ফলে অনেক ক্রেতাই প্রয়োজন অনুযায়ী কম পরিমাণে কেনাকাটা করছে। কেউ কেউ বাড়িতে পিঠা তৈরির বদলে প্রস্তুত পিঠার দিকেও ঝুঁকছে, যাতে খরচ কিছুটা কমানো যায়। এতে বদলাচ্ছে সংক্রান্তির কেনাকাটার চেনা ছবিটাই। অন্যদিকে, উৎসবের বাজারে সবচেয়ে অনিশ্চিত অবস্থায় রয়েছেন রাস্তার ধারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। যাঁরা…
Read More
মোবাইল দোকান চুরি কাণ্ডে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার একাধিক সামগ্রী

মোবাইল দোকান চুরি কাণ্ডে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার একাধিক সামগ্রী

শিলিগুড়ি শহর সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গত বুধবার সকাল প্রায় ন’টা নাগাদ দোকানের কর্ণধর দোকান খুলে সিলিংয়ের কিছু অংশ ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহ হওয়ায় দোকানের ভেতরে চারদিকে নজর দিতেই চুরির বিষয়টি স্পষ্ট হয়। দোকান থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, রাউটার সহ একাধিক সরঞ্জাম খুলে নিয়ে যায় চো*রেরা। পাশাপাশি দোকানের ভেতরে থাকা একাধিক দামি স্মার্টফোন, স্মার্টওয়াচ, হেডফোন সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়ার অভিযোগ লিখিত আকারে এনজেপি থানায় জমা করেন দোকান কর্ণধার। ঘটনার পরপরই তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখে অপরাধীকে…
Read More
মহাকাল মন্দিরের শিলান্যাস ঘিরে শিলিগুড়িতে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক

মহাকাল মন্দিরের শিলান্যাস ঘিরে শিলিগুড়িতে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক

আগামী ১৬ তারিখে দেশের বৃহত্তম মহাকাল মন্দির শিলান্যাস অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে জেলা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে এসডিও অফিসে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলার জেলা শাসক, এসডিও, SJDA চেয়ারম্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। বৈঠকে অনুষ্ঠান পরিচালনার চূড়ান্ত প্রস্তুতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখনও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে, মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে, তবে আপাতত তা সর্বজনীনভাবে নিশ্চিতভাবে ঘোষণা করা সম্ভব নয়। শিলান্যাসের মাত্র কয়েকদিন বাকি—দার্জিলিংবাসী এখন উত্তেজনার সঙ্গে…
Read More
বাঘাযতীন পার্ক থেকে ঝংকার মোড় পর্যন্ত শোভাযাত্রায় মানুষের ঢল

বাঘাযতীন পার্ক থেকে ঝংকার মোড় পর্যন্ত শোভাযাত্রায় মানুষের ঢল

শিলিগুড়ি পৌর নিগমের ৭৫তম বর্ষপূর্তি এবং মহান মনীষী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আজ শিলিগুড়ি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রার সূচনা হয়, যা হিল কার্ট রোড অতিক্রম করে বিবেকানন্দ মোড় অর্থাৎ ঝংকার মোড় পর্যন্ত অগ্রসর হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর, রামকৃষ্ণ মিশনের মহারাজ ও অন্যান্য আধিকারিকবৃন্দ।এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানুষ  শোভাযাত্রায় অংশ নেন। স্বামী বিবেকানন্দের ছবি, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন।
Read More
শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিংয়ে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন

শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিংয়ে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন

গোটা বাংলার পাশাপাশি শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং এর পক্ষ থেকে স্বামী বিবেকানন্দর ১৬৩তম জন্মবার্ষিকী পালন করা হয়। সোমবার সকালে ইনস্টিটিউটে হাজির হন প্রতিটি শিক্ষার্থী সহ কর্মীরা। তারা ইনস্টিটিউটে স্বামীর ছবি লাগিয়ে প্রদীপ প্রজ্বলন করে। পরে স্বামীজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শেষে জাতীয় যুব দিবস উপলক্ষে ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রায় দেশাত্মবোধক গান করতে করতে পা মেলান শিক্ষার্থীরা। এই শোভাযাত্রা উত্তরকন্যা পর্যন্ত গিয়ে আবার ইন্সটিটিউটে ফিরে আসে। ইন্সটিটিউটের অধ্যক্ষ সুকান্ত মন্ডল শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে স্বামীজি সম্পর্কে আলোকপাত করেন।
Read More
প্রয়াত প্রশান্ত তামাংয়,কফিনবন্দী দেহ ফিরতেই কান্নায় ভেঙ্গে পড়লেন পরিবারের সদস্যরা

প্রয়াত প্রশান্ত তামাংয়,কফিনবন্দী দেহ ফিরতেই কান্নায় ভেঙ্গে পড়লেন পরিবারের সদস্যরা

প্রয়াত 'ইন্ডিয়ান আইডল' খ্যাত বাংলার গায়ক প্রশান্ত তামাং। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লিতে মৃত্যু হয়েছে পাহাড়ের গায়ক প্রশান্ত তামাংয়ের। জানা গেছে, শনিবার রাতে দিল্লিতে একটি অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করেন প্রশান্ত। দ্বারকার এক হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি, রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রশান্ত তামাং। আজ বাগডোগরা বিমানবন্দরে কফিনবন্দী দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা। এদিন প্রশান্ত তামাংকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, দার্জিলিং এর বিধায়ক নীরজ জিম্বা। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রশান্ত তামাং এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে…
Read More
স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি পালন করলো শিলিগুড়ি পুরনিগম

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি পালন করলো শিলিগুড়ি পুরনিগম

আজ ১২ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী। দিনটি দেশজুড়ে 'জাতীয় যুব দিবস' হিসেবে পালিত হচ্ছে। সেই মতো শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে পুরনিগমের ৭৫তম বর্ষপূর্তি এবং স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস পালন করা হল। এই উপলক্ষে আজ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।জানা গিয়েছে, শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে হিলকার্ট রোড অতিক্রম করে ঝংকার মোড় পর্যন্ত যায়।শোভাযাত্রা শেষে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্যরা। এদিন মেয়র গৌতম দেব বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শন আজও যুব সমাজকে অনুপ্রেরণা ও…
Read More