শিলিগুড়ি

সুষ্ঠ রোগী পরিষেবার স্বার্থে আরোও একটি এম্বুলেন্স পরিশেবা চালু করলো যুব ভারতী

সুষ্ঠ রোগী পরিষেবার স্বার্থে আরোও একটি এম্বুলেন্স পরিশেবা চালু করলো যুব ভারতী

দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজে যুক্ত শিলিগুড়ি গেট বাজার যুব ভারতী।বর্তমানে মানুষের সেবার স্বার্থে ক্লাবের সম্পুর্ণ ভবনই প্রায় উৎসর্গ করেছে রোগী পরিষেবায়।বর্তমানে ছোট একটি স্বাস্থ্যকেন্দ্রের রুপ নিয়েছে গেটবাজার যুব ভারতী। সকাল হতেই দুরদুরান্ত থেকে রোগীরা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হয় এখানে।সামান্য মুল্যে এই পরিষেবা দিয়ে থাকেন তারা।সোমবার চিকিৎসা পরিষেবায় আরোও একধাপ এগোলো এই সংস্থাটি।এদিন মেয়র গৌতম দেবের হাত দিয়ে আরোও একটি এম্বুলেন্স চালু করলেন। এদিন নারকেল ফাটিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে এর সুচনা করেন তিনি।উপস্থিন ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পারিষদ মানিক দে, কাউন্সিলর তাপস চ্যাটার্জি,বিমান তপাদার।
Read More
পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে চিঠি লিখলেন নিরজ জিম্বা

পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে চিঠি লিখলেন নিরজ জিম্বা

পাহাড় থেকে তিনবার সংসদ নির্বাচন করেও পূরণ হয়নি দাবি। তাই এবার পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রক্ত দিয়ে চিঠি লিখলেন দার্জিলিং এর বিজেপি বিধায়ক নিরজ জিম্বা। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই বিষয়ে খোলাসা করেন তিনি।  তিনি জানান চতুর্থ বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। আর যদি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান কেউ করতে পারেন তাহলে সেটা প্রধানমন্ত্রীই পারবেন।এর আগে পাহাড় থেকে তিনবার বিজেপি সাংসদ জয়ী হয়েছেন। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে কিন্তু পাহাড়বাসীর এখনো দাবি পূরণ হয়নি। তাই জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কারণে রক্ত দিয়ে চিঠি লিখে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানালাম।
Read More
শিলিগুড়িতে এসে পৌঁছালো এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী

শিলিগুড়িতে এসে পৌঁছালো এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী

শিলিগুড়িতে এসে পৌঁছালো এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই প্রত্যাশামতো শিলিগুড়িতে পৌছে গেল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।শনিবার সকালে হলদিবাড়ি থেকে এক কোম্পানি বিএসএফ জওয়ান শিলিগুড়িতে পৌঁছায়।শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটায় পলিটেকনিক কলেজের হোস্টেলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। আজ থেকেই এরিয়া ডমিনেশনে এলাকায় টহল দেবে জওয়ানরা। জানা গিয়েছে, দার্জিলিং জেলায় ৫ কোম্পানি ও কালিম্পং জেলায় ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
Read More
একাধিক দাবিতে কর্মবিরতি রেখে ধর্ণায় বসলো আশাকর্মীরা

একাধিক দাবিতে কর্মবিরতি রেখে ধর্ণায় বসলো আশাকর্মীরা

একাধিক দাবিতে কর্মবিরতি রেখে ধর্ণায় বসলো আশাকর্মীরা।পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করল তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানায় আন্দোলনরত আশাকর্মীরা। শুক্রবার শিলিগুড়ি হাশমি চকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।জানা যায়, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একাধিক নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে আশা কর্মীরা। তাদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হলো মাসিক ভাতা বৃদ্ধি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করা, সমস্ত উপযুক্ত কাজের ভাতা প্রদান ইত্যাদি। আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসলেও এখনো পর্যন্ত তাদের দাবি মানা হয়নি ফলে তারা বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেছে। আজ থেকে এই কর্মবিরতি দাবি…
Read More
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা করলেন মেয়র

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা করলেন মেয়র

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী শিলিগুড়ি পুরনিগম। আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। আগামী ৬ তারিখের মধ্যে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হবে বলে জানান মেয়র। বৃহস্পতিবার, ফসিন ব্লকের এই সয়েল টেস্টিং শুরু হয়। মেয়র জানান প্রায় ৬ লক্ষ্য টাকা ব্যয়ে এই সয়েল টেস্টিং করানো হবে। আগামী ১৫ দিনের মধ্যে তার রিপোর্ট আসার কথা রয়েছে।অন্যদিকে তিনি জানান, কয়েকটি ভাগে ভাগ করে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হবে।  আগামী ৬ তারিখের মধ্যে প্রথম ভাগের কাজ শুরু হবে। তার জন্য বরাদ্দ হয়েছে ৫ কোটি টাকা।আরো একটি ভাগের জন্যও ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।…
Read More
শিলিগুড়ি মহকুমা পরিষদ চা বাগানে নতুন কমিউনিটি হল তৈরি করতে চলেছে

শিলিগুড়ি মহকুমা পরিষদ চা বাগানে নতুন কমিউনিটি হল তৈরি করতে চলেছে

শ্রমিকদের সুবিধার্থে চা বাগানে নতুন কমিউনিটি হল তৈরি করতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। পাশাপাশি, বিভিন্ন জায়গায় লাগানো হবে সোলার লাইট। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ে আয়োজিত বৈঠকের পর এমনটাই জানালেন শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ। মঙ্গলবার, শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার উন্নয়নের লক্ষ্যে পূর্ত কার্য পরিবহন জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ।বৈঠকে একাধিক কাজ নিয়ে আলোচনা হয়। জানা যায় তৃহানা, জাবরা, খড়িবাড়ি ও বেলগাছি চা বাগানে চারটি নতুন কমিউনিটি হল তৈরি করা হবে। তিনি আরো জানান মহাকুমা পরিষদের অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রায় ১০০ টি সোলার লাইট লাগানো হবে। শিলিগুড়িতে অবস্থিত মহাকুমা পরিষদের কার্যালয়ের…
Read More
মেয়র গৌতম দেব কিরণচন্দ্র ভবনের নতুন বহুতলের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন

মেয়র গৌতম দেব কিরণচন্দ্র ভবনের নতুন বহুতলের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন

শিলিগুড়ির কিরণচন্দ্র ভবনের নতুন বহুতল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।জানা গিয়েছে, মোট ৭ কোটি টাকা ব্যয়ে এই বহুতল নির্মাণ করা হবে। মোট ৪২ হাজার স্কয়ার ফিটের হবে এই ভবন।একইসাথে পুরোনো ভবনের সংস্কার হবে। জুন মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ২ নং বোরো কার্যালয়কেও এই নতুন ভবন স্থানান্তরিত করা হবে।
Read More
শিলিগুড়িতে  আদিবাসী ও পিছিয়ে পরা শিশুদের খেলাধূলোর সামগ্রী বিতরণ  

শিলিগুড়িতে  আদিবাসী ও পিছিয়ে পরা শিশুদের খেলাধূলোর সামগ্রী বিতরণ  

জয় জোহার নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আদিবাসী ও পিছিয়ে পরা শিশুদের মধ্যে খেলাধূলোর সামগ্রী বিতরণ করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সি সুধাকর। সোমবার মাল্লাগুড়ি পুলিশ লাইনে গুলমা ও দাগাপুর চা বাগানের ৬৬ জন শিশুকে ওই খেলার সামগ্রী তুলে দেন কমিশনার সি সুধাকর। মূলত শিশুরা যাতে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে না পরে তা থেকে রুখতেই এই উদ্যোগ কমিশনারেটের।
Read More
একটিয়াশালে ‘দিদিকে বলো’তে অভিযোগের পর নতুন রাস্তা ও ড্রেনের কাজের শিলান্যাস

একটিয়াশালে ‘দিদিকে বলো’তে অভিযোগের পর নতুন রাস্তা ও ড্রেনের কাজের শিলান্যাস

‘দিদিকে বলো’তে অভিযোগ করেছিলেন।সেই অভিযোগের পরই নতুন রাস্তা ও ড্রেন পেলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত দক্ষিণ একটিয়াশাল এলাকার বাসিন্দারা।জানা গিয়েছে, দক্ষিণ একটিয়াশাল এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।বেহাল রাস্তার জেরে অতিষ্ঠ বাসিন্দারা। একাধিক জায়গায় বিষয়টি জানিয়েছিলেন তারা।তবে সুরাহা হয়নি।পরবর্তীতে দিদিকে বলো’তে অভিযোগ করেন।সেখানে অভিযোগ করে অবশেষে নতুন রাস্তা এবং ড্রেন পাচ্ছেন বাসিন্দারা। সোমবার প্রথশ্রী প্রকল্পের আয়তায় দক্ষিণ একটিয়াশালের প্রায় ৭৫ মিটার সিসি রোড সহ ১৫০মিটার ড্রেনের শিলান্যাস করলেন রাজগঞ্জ পঞ্চায়ত সমিতির সভাপতি রুপালী দে সরকার, ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক সহ অন্যান্যরা।
Read More
শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে করতে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে করতে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়লো শিলিগুড়ির আরও একটি স্টেশনের। নাম জুড়লো শিলিগুড়ি জংশনের। অমৃত ভারত প্রকল্পের আওতায় এই স্টেশনটিকে অত্যাধুনিক আঙ্গিকে সাজিয়ে তোলা হবে। এই কাজের শিলান্যাস হলো সোমবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্টা সহ দুই বিধায়ক শংকর ঘোষ এবং শিখা চ্যাটার্জী এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানান, বাগরাকোট এলাকায় রেল লাইনের ওপর দিয়ে ফুট ওভার ব্রিজ তৈরি করা প্রয়োজন৷ এছাড়াও ঠাকুরনগর এলাকায় রেল ওভার ব্রিজের জন্য টাকা বরাদ্দ হয়েছে সমস্ত জট কাটিয়ে সেই কাজ দ্রুত শুরু হওয়া…
Read More