শিলিগুড়ি

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন কমিটি গঠন

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন কমিটি গঠন

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের দার্জিলিং জেলা কমিটিকে ভেঙে নতুন কমিটি গঠন করা হলো। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার।এদিন তিনি বলেন সংগঠনের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে নব কুমার বসাককে এবং দার্জিলিং জেলার কমিটির সভাপতি করা হয়েছে অনুপ সরকারকে। জানা গিয়েছে এখন চারজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
Read More
বিজেপি বিধায়ক শংকর ঘোষের বাড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ

বিজেপি বিধায়ক শংকর ঘোষের বাড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ

রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা গেল শহর শিলিগুড়িতে।রাজনৈতিক ভেদাভেদ ভুলে সৌজন্যে সাক্ষী থাকলো গোটা রাজনৈতিক মহল।সম্প্রতি মাতৃ বিয়োগ হয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের। আর বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে গেলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।এদিন শংকর ঘোষের বাড়িতে গিয়ে তিনি তাকে সমবেদনা জানানোর পাশাপাশি তার মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Read More
খেলার প্রতি উৎসাহ দিতে দু’দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন

খেলার প্রতি উৎসাহ দিতে দু’দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন

স্কুল ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দু'দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হলো। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব, ক্রীড়া পর্ষদের সদস্য স্বপন দাস,রেফরি এন্ড আম্পায়ার এসোসিয়েশনের সচিব রানা দে সরকার, জেলা ক্যারাম সংস্থার সচিব সঞ্জীব ঘোষ সহ অন্যান্যরা।শিলিগুড়ি পুরনিগরের অন্তর্ভুক্ত মোট ১৫টি স্কুলের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে ৮টি বোর্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব জানান, আগামী বছর ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে এবং আরো বড় আকারে হবে।স্কুলে পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আকর্ষিত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন।
Read More
ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম

ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম

ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম। বৃহস্পতিবার পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডে ভেঙে ফেলা হল একটি অবৈধ নির্মাণ।জানা গিয়েছে, শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের পাইপলাইন সংলগ্ন এলাকায় অবৈধভাবে একটি বহুতল তৈরি করা হয়েছিল।সেই বহুতলে ছিল প্লে স্কুল। কেবলমাত্র দোতলা নির্মাণের অনুমতি থাকলেও বাড়ির মালিক চতুর্থতল নির্মাণ করেন বেআইনিভাবে।পুরনিগমের পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও অবৈধ নির্মাণ না ভাঙায় বৃহস্পতিবার পুলিশের প্রশাসনের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙে দেয় পুরনিগম। উল্লেখ্য, এর আগেও ওই বহুতলের ওপরের অংশ ভেঙে ফেলা হয়েছিল।এরপরেও বাড়ির মালিক নির্মাণ শুরু করেন।যেকারণে এদিন সম্পূর্ণভাবে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়।অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
Read More
উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্দুমার শিলিগুড়িতে

উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্দুমার শিলিগুড়িতে

সন্দেশখালি ইস্যুতে এবিভিপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্দুমার শিলিগুড়িতে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল। সোমবার সন্দেশখালি ঘটনায় উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন হিন্দি হাইস্কুল ময়দান থেকে মিছিলটি শুরু হয় এবিভিপির।  মিছিলটি বর্ধমান রোড ধরে নৌকাঘাট হয়ে তিন বাত্তি মোড়ে পৌঁছয়। উত্তরকন্যা অভিযান যাতে সফল না হয় সেজন্য তিন বাত্তি মোড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। মিছিলটি তিনবাত্তি মোরে পৌঁছতেই ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় কর্মী  সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন এবিভিপির…
Read More
অবশেষে পাহাড়বাসীর জন্য শ্রমিক ভবন নির্মাণ প্রকল্পের কাজের শিলান্যাস করা হলো

অবশেষে পাহাড়বাসীর জন্য শ্রমিক ভবন নির্মাণ প্রকল্পের কাজের শিলান্যাস করা হলো

দীর্ঘদিনের দাবি মিটলো পাহাড়বাসীর, অবশেষে পাহাড়ে বসবাসকারী শ্রমিকদের শিলিগুড়িতে এসে থাকার জন্য শ্রমিক ভবন নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন।বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পূজোর্চনা করে এবং আনুষ্ঠানিক ভাবে শিলিগুড়ির সংলগ্ন দাগাপুর শ্রমিক ভবনের কমপ্লেক্সে GTA এর শ্রমিক ভবন নির্মাণ প্রকল্পের কাজের শিলান্যাস করা হলো। এদিন প্রদীপ প্রজ্জালনের মধ্যে দিয়ে এই প্রকল্পের কাজের শিলান্যাস করলেন GTA এর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন GTA এর ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান সহ GTA ও শ্রম দপ্তরের আধিকারিক ও সভাসদরা। জানা গিয়েছে ১৪ কোটি ২৪ লক্ষ্য ৩১ হাজার ৬৩৩ টাকা ব্যয় করে এই শ্রমিক ভবন নির্মাণ করা হচ্ছে। জানা গিয়েছে ১০০ সজ্জা বিশিষ্ট…
Read More
জমজ বাছুরের জন্ম হলো গোশালায়

জমজ বাছুরের জন্ম হলো গোশালায়

শতবর্ষের‌ গোশালায় অতি বিরল ঘটনা ঘটলো। বৃহস্পতিবার ভোর রাতে জমজ বাছুরের জন্ম হয়েছে গোশালায়। এই প্রথম এক‌ই সাথে দুটি বাছুরের জন্ম দিয়েছে গোশালার একটি গরু। জমজ বাছুরের জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই শাবক‌ দুটি সহ গরুটিকে দেখতে আসছেন‌ এলাকার মানুষ। অতি বিরল এই ঘটনায় রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে গোশালায়। গোশালা‌ মন্দির কমিটির কর্মকর্তা শঙ্কর মালাকার বলেন, ১১১ বছরের‌ গোশালায় এই প্রথম এক‌ই সঙ্গে দুটি বাছুরের জন্ম‌ হলো। বাছুর দুটিকে দেখার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে। মায়ের পাশেই সবসময় নেচে বেড়াচ্ছে বাছুর দুটি। সব মিলিয়ে এক আনন্দের পরিবেশ তৈরি হয়েছে গোশালা পরিবারে।
Read More
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক

শিলিগুড়ি থানার পানিট‍্যাংকি আউটপোস্টের ১০নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর চরে সূর্যসেন পার্কের পাশে গভীর রাতে বসেছিল ২ যুবক।মঙ্গলবার গভীর রাতে পানিটাংকি আউটপোস্টের টহলদারি পুলিশ ভ্যানের নজরে পরে দুই যুবক।এরপর পুলিশ তাদের পাকড়াও করে।তাদের জিজ্ঞাসাবাদ করতেই মেলে অসঙ্গতি। এরপর দেহ তল্লাশি করতেই গৌতম বিশ্বাস এবং পঙ্কজ তালুকদারের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ।জানা গিয়েছে গৌতম বিশ্বাস শিলিগুড়ি শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা এবং পঙ্কজ তালুকদার মাথাভাঙ্গার বাসিন্দা সে শিলিগুড়ির দুর্গানগরে বাড়ি ভাড়া নিয়ে থাকতো পেশায় রিক্সা চালক। ধৃত গৌতম বিশ্বাসের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং পঙ্কজ তালুকদারের থেকে উদ্ধার হয় একটি কার্তুজ।ধৃতরা শিলিগুড়িতে গতকাল রাতে কোন অপরাধমূলক কাজকর্ম ঘটানোর…
Read More
বিরোধী দলনেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে ভাতা বৃদ্ধির ঘোষণা

বিরোধী দলনেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে ভাতা বৃদ্ধির ঘোষণা

মাননীয়া মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে ভাতা বৃদ্ধির যে ঘোষণা করেছেন অঙ্গনারী কর্মী,হেলপার এবং আশা কর্মীদের জন্য তা আসলে তিনি মাননীয় বিরোধী দলনেতা গত ৪  মার্চ সাইনসিটি  সিটি অডিটোরিয়ামে অঙ্গনারী কর্মীদেরকে নিয়ে যে সভা করে যে বিষয়গুলি তুলে ধরেন তার পরিপ্রেক্ষিতে ভয় পেয়ে করেছেন।ছেলে ভুলানো ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনে নিশ্চিত পরাজয়কে নিশ্চিত পরাজয়ের ভয়ে।
Read More
গরীব মানুষের বাসস্থানের সঠিক কাগজপত্র থাকার লক্ষ্যে শংসাপত্র প্রদান মেয়রের

গরীব মানুষের বাসস্থানের সঠিক কাগজপত্র থাকার লক্ষ্যে শংসাপত্র প্রদান মেয়রের

গরীব মানুষের বাসস্থানের সঠিক কাগজপত্র থাকার লক্ষ্যে এবং পাট্টার সহজ প্রদ্ধতির দরুণ শংসাপত্র প্রদান করা হলো মেয়রের হাত দিয়ে।শিলিগুড়ি পুরনিগমের উদ্দ‍্যোগে সরকারি জমির ওপর দীর্ঘদিন ধরে বসবাসকারী গরীব মানুষের পাট্টা দেবার প্রথম ধাপের কাজ এগোলো।এক অনুষ্ঠানের মধ‍্যদিয়ে বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে প্রথম ভাগে ২৪০ জনকে শংসাপত্র দেওয়া হলো।মেয়র গৌতম দেব অনুষ্ঠান পর্বের শেষে জানান পশ্চিমবঙ্গ সরকারের ৪ মন্ত্রীর তত্ত্বাবধানে গরীব মানুষ যাতে সহজ উপায়ে সরকারি জমির ওর বসবাসকারী গরীব মানুষ পাট্টা পেতে পারেন সেই জন‍্য এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।এই শংসাপত্র নিয়ে খুব খুশি সাধারণ মানুষ
Read More