13
Aug
মাঝে বাকি আর একদিন, তারপরেই আগামী সপ্তাহেই ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে ভারত। তার আগেই এল বড় খবর। দারুণ উপহার পেতে চলেছে শহর কলকাতা, অবশেষে চালু হতে চলেছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে এই রুটের। এ বিষয়ে এখনও সরকারি ঘোষণা না হলেও জল্পনা তুঙ্গে উঠেছে ইতিমধ্যেই। কলকাতা মেট্রোয় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটটি সক্রিয় রয়েছে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্তও চলছে মেট্রো। উল্লেখ্য, বউবাজার অংশের উদ্বোধন হলে হাওড়া ময়দান থেকে সরাসরি সেক্টর ফাইভকে সংযুক্ত করবে মেট্রো। পাশাপাশি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটের যাত্রীদের জন্যও রয়েছে নতুন আপডেট। তিনটি রুটে প্রথম…
