সর্বশেষ খবর

চা-বাগানে চিতাবাঘের সঙ্গে লড়াই করলেন ভয়ংকর সাহসী মহিলা

চা-বাগানে চিতাবাঘের সঙ্গে লড়াই করলেন ভয়ংকর সাহসী মহিলা

আবার চা-বাগানে চিতাবাঘের হামলা। চিন্তা বাগোয়ার চা-বাগানে কাঁচা পাতা তুলছিলেন। উনার বয়স ৪৪। হটাৎই একটি চিতাবাঘ তাঁর উপর হামলা চালায়। চিতাবাঘের হামলায় তিনি মাটিতে পড়ে যান। তবে মহিলা ওই অবস্থাতেই খালি হাতে চিতাবাঘটির সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু করেন। শেষে চিতাবাঘটি চা-বাগানের ঝোপের মধ্যে পালিয়ে যায়। যদিও তারই মধ্যে মহিলার মুখে, পিঠে চিতাবাঘটি থাবা বসিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নিউ ডুয়ার্স চা-বাগানে। এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, চা-বাগানের ৫০ নম্বর সেকশনে ঘটনাটি ঘটেছে। চিন্তাকে ছেড়ে চিতাবাঘটি চলে যেতেই আশপাশের শ্রমিকরা তাঁকে উদ্ধার করে প্রথমে চা-বাগানের হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখান থেকে তাঁকে বানারহাট সুস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ডুয়ার্সে চা-বাগানে…
Read More
গার্ডেনরিচে বহুতল বিপর্যয় মৃত্যু ১১ জনের, চলছে তদন্ত

গার্ডেনরিচে বহুতল বিপর্যয় মৃত্যু ১১ জনের, চলছে তদন্ত

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন একাধিক। আশপাশের বস্তি এলাকার একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কলকাত পুরনিগমের কাছে লালবাজার থেকে চিঠি গেল। অবশেষে কলকাতা পুরনিগম তদন্ত কমিটি গঠন করলো। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটিতে সাতজন সদস্য রয়েছেন। কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। মোট ছয় জন প্রতিনিধি তাঁর নেতৃত্বে এই বিপর্যয় কারণ অনুসন্ধান করবেন। এই ৬ জন প্রতিনিধি হচ্ছেন — সিভিল বিভাগের ডিজি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, ঐতিহ্য এবং পরিবেশ বিভাগের ডিজি, কলকাতা পুলিশের একজন শীর্ষ কর্তা, কলকাতার বি এল…
Read More
লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন কমিটি গঠন

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন কমিটি গঠন

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের দার্জিলিং জেলা কমিটিকে ভেঙে নতুন কমিটি গঠন করা হলো। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার।এদিন তিনি বলেন সংগঠনের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে নব কুমার বসাককে এবং দার্জিলিং জেলার কমিটির সভাপতি করা হয়েছে অনুপ সরকারকে। জানা গিয়েছে এখন চারজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
Read More
হাওড়া স্টেশন থেকে গ্রেফতার রাজধানীর ছয় যাত্রী

হাওড়া স্টেশন থেকে গ্রেফতার রাজধানীর ছয় যাত্রী

হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা-সহ গ্রেফতার ছ’জন যাত্রী। রেল পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস থেকে। তাঁদের কাছ থেকে নগদ ৫০ লক্ষ ৮৪ হাজার টাকার উদ্ধার হয়েছে। লোকসভা ভোটের আগে রাজ্যে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের প্রশ্ন তৈরি হয়েছে। টাকা নিয়ে ধৃতেরা কোথায় থেকে আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন, তা এখনও জানা যায়নি। রেল পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দু’জন পাঁশকুড়া ও চার জন লখনউয়ের বাসিন্দা রয়েছেন। তাঁরা কলকাতা আসছিলেন রাজধানী এক্সপ্রেসে চেপে। তাঁদের নাম বিশ্বনাথ জানা, সৌমেন জানা, সৈয়দ আসিফ, জিসান খান মিরাজ, মুদিত রাষ্ট্রগী, মহম্মদ দানের। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে জিআরপি…
Read More
কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১২ এবং আহত ৮

কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১২ এবং আহত ৮

কয়লা খনিতে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। বহু শ্রমিক সেই সময় খনির ভিতরে ছিলেন। বুধবার সকালে এই বিস্ফোরণ হওয়ার পর সময় যত এগোয়, ততই বাড়তে থাকে মৃতের সংখ্যা। শেষ পর্যন্ত এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ৮ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তানে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সন্ধ্যায় বালুচিস্তানের প্রধান খনি আধিকারিক আব্দুল ঘানি বালোচ বলেন, উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে। সকালে যখন বিস্ফোরণ হয় তখন ওই সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন, যার মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৮ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে ভর্তি। খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে এবং মিথেন…
Read More
বাবার কোল থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হলো দুধের শিশুর

বাবার কোল থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হলো দুধের শিশুর

মর্মান্তিক ঘটনা বোধহয় একেই বলে। বাবার কোল থেকে এক বছরের শিশু পড়ে গেল। ওই দুধের শিশু বাবার কোল থেকে পড়ে গেল ৪০ ফুট নীচে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হল। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরের একটি মলে। কীভাবে এমন দুর্ঘটনা হলো? এখনও পর্য়ন্ত জানা গিয়েছে এসকেলেটরে মলের থার্ড ফ্লোর থেরে নীচে নামছিলেন ওই শিশুটির বাবা। বাচ্চাটি তার কোলে ছিল। বাচ্চাটি তার হাত কোনওক্রমে ফসকে নীচে পড়ে য়ায়। সিসিটিভিতে ফুটে দেখা গিয়েছে শিশুটির বাবা শিশুটিকে কোলে নিয়ে আছেন এবং অন্য হাতে তিনি তাঁর ৫ বছরের মেয়ের হাত ধরে রয়েছে। এভাবেই তারা এসকেলেটরে পা রাখার চেষ্টা করেন। আর তার পা মুহূর্তের মধ্যে…
Read More
প্রেমিকের সাথে স্ত্রীকে ধরে স্বামী ঘটালো ভয়ঙ্কর কান্ড

প্রেমিকের সাথে স্ত্রীকে ধরে স্বামী ঘটালো ভয়ঙ্কর কান্ড

ত্রিকোণ প্রেমের জের। চলন্ত বাসে স্ত্রীর প্রেমিকের গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা স্বামীর। আহত প্রেমিক। প্রেমিকের গলায় আঘাত করার সময় আহত স্ত্রীও। দুর্গাপুরগামী এক চলন্ত বাসে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। এই ঘটনা হয় বাঁকুড়ার মল্লেশ্বরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। এই ঘটনায় আহত দুজনকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগেই মালদার হবিবপুরের বাসিন্দা নমিতার সঙ্গে প্রেম করে বিয়ে হয় বাঁকুড়ার সিমলাপাল থানার অলকাধড়া গ্রামের বাসিন্দা সৌরভ সিংহ বাবুর। বছর তিনেক আগে এক মেয়েও হয় দম্পতির। কিন্তু নমিতা এরপর গত ২৭ ফেব্রুয়ারি শ্বশুরবাড়ি থেকে মেয়ে সহ নিখোঁজ হয়ে যান। তারপরই নমিতার শাশুড়ি…
Read More
আলোকচিত্রীর সঙ্গে পালাল বোন, এ কি হলো দাদার বিয়েতে?

আলোকচিত্রীর সঙ্গে পালাল বোন, এ কি হলো দাদার বিয়েতে?

দাদার বিয়ের অনুষ্ঠানের মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করার জন্য পারিশ্রমিকের বিনিময়ে যোগাযোগ করা হয়েছিল এক আলোকচিত্রীর সঙ্গে। অভিযোগ, সেই বিয়ের অনুষ্ঠান থেকে আলোকচিত্রীর সঙ্গে পালিয়ে যায় পাত্রের বোন। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, পাত্রের বোন ৬ মার্চ থেকে নিখোঁজ রয়েছে। নাবালিকা কন্যাকে খুঁজে না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন তার পিতা। অভিযোগ, বিয়েতে যেই আলোকচিত্রীকে তিনি ভাড়া করে নিয়ে এসেছিলেন তাঁর কন্যা তাঁর সঙ্গেই পালিয়ে গিয়েছে। এই ঘটনার পর তদন্ততে নেমেছে পুলিশ। নাবালিকা কন্যাকে ফিরিয়ে আনার জন্য আলোকচিত্রীর বাড়িতেও পৌঁছে যান তার পিতা, সাথে যায় পুলিশ। কিন্তু তিনি জানান আলোকচিত্রী বাড়িতে ছিলেন না। অভিযুক্তের পরিবারের সদস্যদের…
Read More
গুরুগাঁওয়ে অসুস্থ ছেলেকে ‘পাগল’ বলতেই খুন মাকে, পরিণতি মর্মান্তিক…

গুরুগাঁওয়ে অসুস্থ ছেলেকে ‘পাগল’ বলতেই খুন মাকে, পরিণতি মর্মান্তিক…

মা মানসিকভাবে ভারসাম্যহীন ছেলেকে 'পাগল' বলেছিল। এই কথা শুনে রেগে গিয়ে মাকে কুপিয়ে খুন করল ছেলে। আবার আগুন ধরিয়ে দিল বাড়িতে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুরুগাঁওয়ে। ৫৯ বছরের ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নিকটবর্তী হাসপাতালে, ছেলের ছুরির আঘাতে গুরুতর জখম হন তিনি। সেখানেই মৃত্যু হয় ওই মহিলার।জানা গিয়েছে, প্রতিবেশীরা ওই মহিলার ফ্ল্যাটে আগুন দেখতে পান। আগুন দেখেই তাঁরা ছুটে আসেন। এবং খবর দেন পুলিসে। পুলিস এসে ওই মহিলাকে উদ্ধার করেন নিয়ে যায়। প্রতিবেশীরা জানান, মাঝে মধ্যেই মায়ের উপর রেগে যেতেন ছেলে। এমন কি মাঝে মাঝে অত্যাচারও করতেন মাকে, আজ তার পরিণতি হল। পুলিস সূত্রে খবর, রানু শাহ নামে ওই…
Read More
নিজের নাবালিকা কন্যাকে খুন এরপর আত্মহত্যা হায়দরাবাদের অধ্যাপকের

নিজের নাবালিকা কন্যাকে খুন এরপর আত্মহত্যা হায়দরাবাদের অধ্যাপকের

সন্দীপ রবিবার সন্ধ্যায় আট বছরের মেয়েকে নিয়ে ঘুরতে যাবেন বলে বের হয়েছিলেন এবং এটাই বলে বের হয়েছিলেন তার স্ত্রীকে। পুলিশ সূত্রে জানা যায়, সন্দীপ ২০১৬ সাল থেকে হিসারের বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও বাড়ি ফিরছিলেন না তিনি। বহু ক্ষণ বাড়িতে না আসায় সোজা স্বামীর অফিসে চলে যান তরুণী। অফিসের দরজা খুলতেই পিতা এবং কন্যার ২ জনের রক্তাক্ত দেহ দেখতে পান তিনি। পুলিশের দাবি, নিজের নাবালিকা কন্যাকে খুন করে আত্মহত্যা করেছেন তরুণ। ঘটনাটি রবিবার সন্ধ্যায় হায়দরাবাদের হিসার এলাকার একটি বিশ্ববিদ্যালয়ে ঘটে। মৃতের নাম সন্দীপ গয়াল,বয়স ৩৫। পুলিশকে জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা এবং রেডিয়োলজি বিভাগের…
Read More