কলকাতা

আদালতের নির্দেশ অমান্য: ভর্তির পোর্টালে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

আদালতের নির্দেশ অমান্য: ভর্তির পোর্টালে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

ওবিসি শংসাপত্র মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে অনলাইনে কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে—এই অভিযোগে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীরা। আদালত অবশ্য এখনও মামলাটি গ্রহণ করেনি; শুনানি হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে। মামলাকারীদের অভিযোগ, ২০১০ সালের আগে ওবিসি শংসাপত্রে কোনো শ্রেণিবিন্যাস ছিল না। অথচ কলেজ ভর্তির পোর্টালে এখনও ওবিসি-এ এবং ওবিসি-বি আলাদাভাবে উল্লেখ করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ওবিসি সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তির ওপর আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। ফলে আদালতের নির্দেশ অনুযায়ী, ওবিসি-এ এবং ওবিসি-বি তালিকা অবৈধ। ২০১০ সালের আগে যে ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, একমাত্র সেটিই বৈধ। উল্লেখ্য,…
Read More
জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ, হাইকোর্টের নির্দেশে রাজ্যকে ডাক্তার নিয়োগ নীতি ব্যাখ্যার নির্দেশ

জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ, হাইকোর্টের নির্দেশে রাজ্যকে ডাক্তার নিয়োগ নীতি ব্যাখ্যার নির্দেশ

জুনিয়র ডাক্তারদের পদায়নের মানদণ্ড ব্যাখ্যা করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ। তিন জুনিয়র ডাক্তারের তাদের পদায়নকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিতে সোমবার এই আদেশ দেওয়া হয়। এই তিন চিকিৎসক গত বছর আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক স্নাতকোত্তর শিক্ষার্থীর ধর্ষণ ও হত্যার ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন এবং তাঁরা বর্তমান পদায়নকে 'প্রতিহিংসামূলক' বলে অভিযোগ করেছেন। বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে এই মামলার শুনানি হয়। আবেদনকারী জুনিয়র ডাক্তাররা হলেন দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া এবং অনিকেত মাহাতা। বিচারপতি বসু রাজ্য সরকারকে আগামী ২৩ জুনের মধ্যে এই বিষয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি,…
Read More
বিশ্ব বাইসাইকেল দিবসে নতুন প্রজন্মকে বিশেষ বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের

বিশ্ব বাইসাইকেল দিবসে নতুন প্রজন্মকে বিশেষ বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের

বিশ্ব বাইসাইকেল দিবসের সাত সকালে নতুন প্রজন্মকে বার্তা দিতে বাইসাইকেল প্রেমীরা ঘুরলেন ময়দান। ভিক্টোরিয়ার উত্তর গেট থেকে ময়দানের বিভিন্ন জায়গায় তারা বাইসাইকেল চালিয়ে ঘোরেন। বাইসাইকেল প্রেমীদের দলে ছিলেন এভারেস্ট বিজয়ী দুই পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস ও মলয় মুখোপাধ্যায়। বর্তমান গতির যুগে ট্রেস রিলিফ করতে বাইসাইকেলের প্যাডেলে পাদিন। বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের। কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন সাইকেলপ্রেমীদের।
Read More
মালবাহী ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা জয়নগর রথতলা এলাকায়

মালবাহী ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা জয়নগর রথতলা এলাকায়

সোমবার সকালে জয়নগর রথতলা ঘোষ গঙ্গার পাড়ে একটি মালবাহী ট্রাক কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গাড়িটি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোষ গঙ্গায় উল্টে যায়। ট্রান্সপোর্টের গাড়ি হওয়ায়, ওই গাড়িতে বিভিন্ন ধরনের জিনিস তোলা হয়েছিল। সেগুলি সমেত গাড়িটি জলে পড়ে যায়। তবে এই ঘটনায় কেউ জখম হয়নি। সাথে সাথে এলাকার মানুষ ট্রাক থেকে জিনিসপত্র উদ্ধার করতে শুরু করে ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান একটি ট্রান্সপোর্টের গাড়ি নানা ধরনের মাল বোঝাই করে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগেই ঘোরাতে গিয়েই গঙ্গায় উল্টে যায়।
Read More
রুল জারি হলো তৃণমূল নেতার বিরুদ্ধে

রুল জারি হলো তৃণমূল নেতার বিরুদ্ধে

শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে, কয়েকদিন আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট। যা নিয়ে জোর শোরগোল পড়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই এবার মদন মিত্রের বিরুদ্ধে রুল জারি করল উচ্চ আদালত। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ মদন সহ মোট ৩ জনের বিরুদ্ধে এই রুল জারি করেছে। কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা সিএসটিসির কর্মীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে। সেই ট্রাস্টের চেয়ারম্যান হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, চাকরি থেকে রিটায়ারমেন্টের পরেও তাঁরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না। অথচ অবসরের পর যাতে কর্মচারীরা সুবিধা পান, সেই জন্য প্রতি মাসে কর্মীদের মাইনের একটি…
Read More
মাসিক অনুদানের ঘোষণা রাজ্য সরকারের তরফে

মাসিক অনুদানের ঘোষণা রাজ্য সরকারের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি ইস্যুতে জট খোলেনি এখনও। আগেই চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানালেন এ ব্যাপারে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ প্রদান করবে রাজ্য। গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে জানিয়েছেন মমতা। ‘মানবিক কারণে’ চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য…
Read More
ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন, সমুদ্র সৈকতে চলছে  মাইকিং প্রচার

ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন, সমুদ্র সৈকতে চলছে  মাইকিং প্রচার

বঙ্গোপসাগরের উপর চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি। উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকেরা।ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এই ঝড়ের নামকরণ করেছে শ্রীলংকা। তবে সরাসরি এই রাজ্যে ল্যান্ডফোল্ড করার কোন…
Read More
আগামী মাসেই হবে উদ্বোধন

আগামী মাসেই হবে উদ্বোধন

নির্মাণ কাজ চলছিলো বহুদিন ধরেই এবার অবশেষে ঘোষিত হলো উদ্বোধনের দিন। নববর্ষের আগে কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন করার সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে তিনি জানিয়েছেন, চলতি মাসেই পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের ঠিক আগের দিন ১৪ই এপ্রিল কালীঘাটের মায়ের মন্দিরে পৌঁছানোর স্কাইওয়াক উদ্বোধন করা হবে। অনেক আগেই দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াকের আদলে কালীঘাটেও স্কাইওয়াক তৈরীর সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। দিনটা ছিল ২০১৮ সালের ৫ নভেম্বর। ওইদিন দক্ষিণেশ্বরে স্কাইওয়াক উদ্বোধনের সময় কালীঘাটেও স্কাইওয়াক তৈরী করার কথা ঘোষণা করেছিলেন তিনি। অভিনব এই স্কাইওয়াক তৈরির জন্য মোট ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত ২০১৮ সালে তৃণমূল সুপ্রিমোর ঘোষণার পরেই এসপি…
Read More
বড় খবর রেল কতৃপক্ষের তরফে

বড় খবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। তবে ট্রেন লেট করা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ নতুন কিছু নয়। অধিকাংশ সময়ই দেখা যায়, নির্দিষ্ট টাইমটেবিলের চেয়ে অনেকটাই দেরিতে চলাচল করছে লোকাল কিংবা দূরপাল্লার ট্রেন। সাম্প্রতিক অতীতে ট্রেন লেট যেন ডেইলি রুটিনে পরিণত হয়েছে হাওড়া ডিভিশনে। অফিস টাইমের ব্যস্ত সময়ে রেলের এই অব্যবস্থায় ক্ষুদ্ধ নিত্যযাত্রীরা। তার উপর ‘মরার উপর খাড়ার ঘা’ হিসাবে রয়েছে শনি ও রবিবার করে ট্রেন বাতিলের সিদ্ধান্ত। যাত্রীরা বলছেন, এই একই অবস্থা আগে ছিল শিয়ালদহতেও। তবে ভারতীয় রেলের পরিসংখ্যান বলছে, নিয়ম মেনে ট্রেন চলাচলের তালিকায় হাওড়াকে অনেকটাই পিছনে ফেলে…
Read More
ভ্যালেন্টাইন্স ডে-র দিনে চাহিদা অনুযায়ী  গোলাপের জোগান দেওয়া যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় ফুলচাষিরা

ভ্যালেন্টাইন্স ডে-র দিনে চাহিদা অনুযায়ী  গোলাপের জোগান দেওয়া যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় ফুলচাষিরা

ভালবাসার দিনে প্রেমিক প্রেমিকার গোলাপ বিনিময়। এই গোলাপেই যেমন কাঁটা ঠিক তেমনি ভাবে এবার দামেরকাঁটা লাগছে প্রেমিক প্রেমিকার হাতে। লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে চড়া দাম।কারণ ছত্রাকের আক্রমণের কারণে শুকিয়ে যাচ্ছে গোলাপ।তাই চাহিদা মতো গোলাপ ফুলের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভ্যালেন্টাইন ডে-র এক সপ্তাহ আগে, খোলা বাজারে প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা হিসেবে। ফুল ব্যবসায়ীরাই জানাচ্ছেন, তাঁদের ধারণা ভ্যালেন্টাইন ডে-র দিনে এই দাম ৫০ থেকে ৭০ টাকা ছুঁতে পারে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, কোলাঘাট-সহ আরও কয়েকটি এলাকায়। ফুলচাষি এবং জেলার উদ্যানপালন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই…
Read More