কলকাতা

মাত্র ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃ*ত্যু! প্রশ্নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ

মাত্র ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃ*ত্যু! প্রশ্নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু হল দুই বাঘিনীর। মঙ্গলবার প্রাণ হারায় বাঘিনী পায়েল। তার পরদিন বুধবার মারা যায় সাদা বাঘিনী রূপা। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য, ইতিমধ্যেই তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। অরণ্য ভবন সূত্রে দাবি করা হয়েছে, বার্ধক্যজনিত কারণেই দুই বাঘিনীর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার (CZA) নির্দেশে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃত বাঘিনীদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে, পাশাপাশি ভিসেরা পরীক্ষারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে বলেও জানানো হয়েছে। প্রয়াত বাঘিনী রূপার জন্ম আলিপুর চিড়িয়াখানাতেই। ২১ বছরের এই সাদা বাঘিনীর বাবা ছিল অনির্বাণ ও মা কৃষ্ণা।…
Read More
ওভারস্পিড নিয়ে বিতর্কিত সেনার গাড়ি

ওভারস্পিড নিয়ে বিতর্কিত সেনার গাড়ি

মঙ্গলবার ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা হওয়া সেনার একটি গাড়ি আটকালো ট্রাফিক পুলিশ। ঘটনাটি ঘটে সকাল প্রায় ১১টা নাগাদ। ট্রাফিক পুলিশের অভিযোগ, সেনার গাড়িটি ওভারস্পিডে চলছিল ও বিপজ্জনকভাবে টার্ন নিয়েছিল। বিষয়টি হেয়ার স্ট্রিট থানায় জানানো হয়। তবে সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের গাড়ির গতি স্বাভাবিক ছিল ও ওভারস্পিডের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সেনার তরফে আরও জানানো হয়েছে, তাদের গাড়ির ঠিক পিছনেই কলকাতার পুলিশ কমিশনারের কনভয় যাচ্ছিল—যা তারা জানতেন না। সিগনাল খোলা থাকায় নিয়ম মেনে টার্ন নিয়েছিল গাড়িটি।
Read More
তিন মেট্রো রুট উদ্বোধন, কলকাতার গণপরিবহণে নতুন দিগন্ত

তিন মেট্রো রুট উদ্বোধন, কলকাতার গণপরিবহণে নতুন দিগন্ত

দুর্গাপুজোর আগে মহানগরের গণপরিবহণে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে একসঙ্গে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে। এর মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ সাথে একটি সম্পূর্ণ নতুন রুট। ফলে কলকাতার মেট্রো মানচিত্রে আসছে আমূল পরিবর্তন। প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেনগ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর V), এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪৫ কিমি অংশ চালু হওয়ার ফলে নিরবচ্ছিন্ন পরিষেবা সম্ভব হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাওড়া থেকে মাত্র ১১ মিনিটে শিয়ালদহ ও আধ ঘণ্টায় সেক্টর V পৌঁছনো যাবে। অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া–বিমানবন্দর, ভায়া নিউ টাউন): রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন ৪.৪ কিমি সম্প্রসারণ চালু হবে। ফলে নিউ…
Read More
বাংলাভাষা অপমানের প্রতিবাদে গর্জে মুখ্যমন্ত্রী, কন্যাশ্রী দিবসে মাতৃভাষাকে সম্মান করার বার্তা

বাংলাভাষা অপমানের প্রতিবাদে গর্জে মুখ্যমন্ত্রী, কন্যাশ্রী দিবসে মাতৃভাষাকে সম্মান করার বার্তা

বাংলাভাষাকে কখনও ‘বাংলাদেশি ভাষা’, কখনও আবার ‘কোনও ভাষাই নয়’ বলে তকমা দেওয়ার অভিযোগে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে তিনি মাতৃভাষা রক্ষার আহ্বান জানান। অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ ও অপমানের প্রতিবাদে রাজ্যের প্রশাসনিক প্রধানের স্পষ্ট বার্তা— “সব ভাষাই জানা উচিত, কিন্তু মাতৃভাষা ভুলে নয়।” মমতা বলেন, “যত ভাষা শিখবেন তত উন্নত হবেন। দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না, মাটি ও মাকে ভুলবেন না। বাংলা ভাষার মতো মাধুর্য আর কোথাও পাবেন না। আমাদের বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। দেশের সেরা বাংলা, বিশ্বসেরা বাংলা।” বাংলা মণীষীদের অবদান স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, “এই মাটি স্বামী রামকৃষ্ণ,…
Read More
বাংলাদেশি তকমায় তামিলনাড়ুতে ২২ দিন ধরে বন্দি বাংলার শ্রমিক—পরিবারের আর্তি, প্রশাসনের দ্বারস্থ টাকির বাসিন্দারা

বাংলাদেশি তকমায় তামিলনাড়ুতে ২২ দিন ধরে বন্দি বাংলার শ্রমিক—পরিবারের আর্তি, প্রশাসনের দ্বারস্থ টাকির বাসিন্দারা

টাকি, উত্তর ২৪ পরগনা, ১২ আগস্ট: তামিলনাড়ুর পেরেমবালা থানার পুলিশ বাংলাদেশি সন্দেহে উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার রাজীব শেখ নামে এক পরিযায়ী শ্রমিককে গত ২২ দিন ধরে আটক করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। রাজীবের পরিবার জানিয়েছে, সমস্ত বৈধ পরিচয়পত্র জমা দেওয়ার পরও তাঁকে ছাড়া হয়নি। ফলে আতঙ্ক ও উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁর স্ত্রী ও সন্তানরা। রাজীব শেখ টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত পাঁচ বছর ধরে তামিলনাড়ুর একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছেন। ২২ জুলাই সন্ধ্যায় পেরেমবালা থানার পুলিশ তাঁকে এবং আরও কয়েকজনকে আটক করে। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে তাঁদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। পরিবারের তরফে…
Read More
বিষ্ণুপুরের মেয়ের উদ্যোগে পুনরুজ্জীবিত হচ্ছে মল্লরাজাদের ঐতিহ্যবাহী ‘দশ অবতার তাস’

বিষ্ণুপুরের মেয়ের উদ্যোগে পুনরুজ্জীবিত হচ্ছে মল্লরাজাদের ঐতিহ্যবাহী ‘দশ অবতার তাস’

বিষ্ণুপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ‘দশ অবতার তাস’ শিল্পকে পুনরুজ্জীবিত করতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন বিষ্ণুপুরের মেয়ে শিল্পা সূত্রধর। এই শিল্পকে তিনি রাখির উপর ফুটিয়ে তুলেছেন, যা এখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। একসময় বিষ্ণুপুরের মল্লরাজাদের আমলে, বিশেষ করে ৪৯তম রাজা বীর হাম্বিরের সময়ে, এই তাস খেলা খুব প্রচলিত ছিল। কিন্তু কালের নিয়মে সেই খেলা এবং খেলোয়াড়েরা হারিয়ে গিয়েছেন। এখন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এসেছেন নব প্রজন্মের শিল্পী শিল্পা। ২০২৩ সালে মাত্র ৫০টি রাখি তৈরি করে তিনি এই কাজ শুরু করেন, যা খুব দ্রুত জনপ্রিয়তা পায়। এর পরের বছর অর্থাৎ ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০০টিতে। শিল্পার তৈরি এই 'দশ…
Read More
দক্ষিণ কলকাতা আইন কলেজের দেয়াল থেকে ‘মনজিৎ দাদা’ লেখা মুছে ফেলা হচ্ছে

দক্ষিণ কলকাতা আইন কলেজের দেয়াল থেকে ‘মনজিৎ দাদা’ লেখা মুছে ফেলা হচ্ছে

দক্ষিণ কলকাতা আইন কলেজের যে দেয়ালে "মনোজিৎ দাদা আমাদের হৃদয়ে আছেন (টিম এমএম)" লেখাটি ছিল, সেটি এবার সাদা রঙ করে মুছে ফেলা হবে। সম্প্রতি এই কলেজেই একজন ২৪ বছর বয়সী আইন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে, যার প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র। যদিও সরাসরি সম্পর্কযুক্ত না হলেও, অনেকেই মনে করছেন, এই লেখাটি অভিযুক্ত মনোজিৎ মিশ্রের প্রতি ইঙ্গিত করে লেখা হয়েছিল। বৃহস্পতিবার কলেজের উপাধ্যক্ষ নয়না চ্যাটার্জি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, "আমরা সেই দেয়ালে সাদা রঙ করব যেখানে 'মনোজিৎ দাদা আমাদের হৃদয়ে আছেন' লেখাটি আছে। ফেব্রুয়ারিতে সরস্বতী পূজার সময়ই এটি সাদা করার পরিকল্পনা ছিল। লেখাটি আমাদের কাছে আপত্তিকর মনে হয়েছিল এবং…
Read More
দশ দিন পর খুলল কসবার সাউথ কলকাতা ল’ কলেজ, শুরু ফর্ম ফিলআপ

দশ দিন পর খুলল কসবার সাউথ কলকাতা ল’ কলেজ, শুরু ফর্ম ফিলআপ

দক্ষিণ কলকাতার কসবার সাউথ কলকাতা ল’ কলেজে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দশ দিন পর অবশেষে খুলল কলেজ ক্যাম্পাস। আদালতের নির্দেশ মেনে ও কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে পরীক্ষার ফর্ম ফিলআপ প্রক্রিয়া। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ কোনও ক্লাস হবে না। শুধুমাত্র ফর্ম ফিলআপ চলবে দুপুর ২টো পর্যন্ত। মঙ্গলবার থেকে স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু হবে। ঘটনার পর কলেজে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগের নিরাপত্তা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা এদিন থেকেই কার্যকর হয়েছে। নির্দেশ অনুসারে কলেজের ইউনিয়ন রুম আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রতিটি শিক্ষার্থী ও অধ্যাপকের কলেজে প্রবেশের সময়…
Read More
বিদেশি ডিগ্রি বিতর্কে চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, দুই বছরের জন্য স্থগিত ডাক্তারি প্র্যাকটিস

বিদেশি ডিগ্রি বিতর্কে চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, দুই বছরের জন্য স্থগিত ডাক্তারি প্র্যাকটিস

বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগে চিকিৎসক ও তৃণমূল নেতা ডা. শান্তনু সেনের চিকিৎসা রেজিস্ট্রেশন দুই বছরের জন্য বাতিল করল পশ্চিমবঙ্গ রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই বছর তিনি আর ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন না। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. সেন তাঁর নামের পাশে “FRCP (Glasgow)” ডিগ্রি ব্যবহার করছিলেন, যা একটি সাম্মানিক ফেলোশিপ এবং চিকিৎসা প্র্যাকটিসের জন্য বৈধ ডিগ্রি নয়। কাউন্সিলের মতে, এই ডিগ্রিটি প্রেসক্রিপশনে ব্যবহারযোগ্য নয় এবং জনসাধারণকে বিভ্রান্ত করার শামিল। জুন মাসে কাউন্সিলের পক্ষ থেকে তাঁকে নোটিস পাঠানো হয়। একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। ৩ জুলাই কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়…
Read More
পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য; ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নেতৃত্বে রদবদল

পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য; ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নেতৃত্বে রদবদল

কলকাতা, ২ জুলাই ২০২৫ — পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে শমীক ভট্টাচার্যের নিযুক্তি বুধবার কার্যত নিশ্চিত হয়ে গেল, কারণ নির্ধারিত সময়সীমার মধ্যে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির নেতৃত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। রাজ্যসভার সদস্য ও বিজেপির প্রাক্তন মুখপাত্র শমীক ভট্টাচার্য কলকাতার সল্টলেকের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন বিদায়ী সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুখান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। ৬১ বছর বয়সি ভট্টাচার্য ২০১৪ সালে উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ আসন…
Read More