কলকাতা

হাইকোর্ট তুলল প্রশ্ন: অভিযুক্ত গ্রেফতার সত্ত্বেও কেন থানা পর্যন্ত শুভেন্দুর মিছিল?

হাইকোর্ট তুলল প্রশ্ন: অভিযুক্ত গ্রেফতার সত্ত্বেও কেন থানা পর্যন্ত শুভেন্দুর মিছিল?

কসবার একটি আইন কলেজে তরুণী গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে বিজেপি'র মিছিলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কলকাতা হাইকোর্ট। তবে, মিছিলের সময় ও স্থান পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নির্দেশ অনুযায়ী, মিছিলটি বেলা ১টা থেকে ৫টার মধ্যে শেষ করতে হবে। গত বুধবার কসবার একটি আইন কলেজে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন রুমের ভেতরে ডেকে নিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন বহিরাগত এবং অন্য দু'জন একই কলেজের ছাত্র। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদে পথে নেমেছে। এই ঘটনার প্রতিবাদে বিরোধী…
Read More
রথযাত্রা: পুরী না দিঘা? মমতার দাবি, দিঘায় আসছেন ওড়িশার মানুষও

রথযাত্রা: পুরী না দিঘা? মমতার দাবি, দিঘায় আসছেন ওড়িশার মানুষও

দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা ঘিরে তুঙ্গে উৎসাহ ও উদ্দীপনা। প্রশাসন আশা করছে, হাজার হাজার ভক্তের সমাগম হবে। রথযাত্রার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবারই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সঙ্গে বৈঠক করেন। মন্দিরের ৭ নম্বর গেট থেকে ৩ নম্বর গেট পর্যন্ত পায়ে হেঁটে রথের মাপ এবং রাস্তার সঙ্গে এর সামঞ্জস্য খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী – অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু এবং স্নেহাশিস চক্রবর্তী, এবং হিডকোর ভাইস চেয়ারম্যান। রথযাত্রার প্রস্তুতি পরিদর্শনের পাশাপাশি এদিন একটি সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি…
Read More
চাকরি দুর্নীতির প্রমাণ দাও: CBI-কে নথি আনার নির্দেশ আদালতের

চাকরি দুর্নীতির প্রমাণ দাও: CBI-কে নথি আনার নির্দেশ আদালতের

উচ্চ প্রাথমিক স্তরে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা নিয়োগে চাকরি বিক্রির অভিযোগ নিয়ে এবার নথিপত্র তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)-কে নির্দেশ দিয়েছেন যে, কোন নথির ভিত্তিতে তারা এমন অভিযোগ এনেছে, সে বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে, বিচারপতি এসএসসি-কে উচ্চপ্রাথমিক কর্মশিক্ষা ও শারীর শিক্ষা নিয়োগের মেধাতালিকা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। আগামী ১ জুলাইয়ের মধ্যে CBI-কে তাদের অবস্থান এবং এসএসসি-কে মেধাতালিকা পেশ করতে হবে। বস্তুত, উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির নিয়োগের ক্ষেত্রে (শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা) যে অপেক্ষমান তালিকা (waiting list) ছিল, তা থেকে রাজ্যের তরফে সুপার নিউমেরারি বা অতিরিক্ত পদ তৈরি করা হয়।…
Read More
আদালতের নির্দেশ অমান্য: ভর্তির পোর্টালে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

আদালতের নির্দেশ অমান্য: ভর্তির পোর্টালে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ

ওবিসি শংসাপত্র মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে অনলাইনে কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে—এই অভিযোগে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীরা। আদালত অবশ্য এখনও মামলাটি গ্রহণ করেনি; শুনানি হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে। মামলাকারীদের অভিযোগ, ২০১০ সালের আগে ওবিসি শংসাপত্রে কোনো শ্রেণিবিন্যাস ছিল না। অথচ কলেজ ভর্তির পোর্টালে এখনও ওবিসি-এ এবং ওবিসি-বি আলাদাভাবে উল্লেখ করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ওবিসি সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তির ওপর আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। ফলে আদালতের নির্দেশ অনুযায়ী, ওবিসি-এ এবং ওবিসি-বি তালিকা অবৈধ। ২০১০ সালের আগে যে ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, একমাত্র সেটিই বৈধ। উল্লেখ্য,…
Read More
জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ, হাইকোর্টের নির্দেশে রাজ্যকে ডাক্তার নিয়োগ নীতি ব্যাখ্যার নির্দেশ

জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ, হাইকোর্টের নির্দেশে রাজ্যকে ডাক্তার নিয়োগ নীতি ব্যাখ্যার নির্দেশ

জুনিয়র ডাক্তারদের পদায়নের মানদণ্ড ব্যাখ্যা করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ। তিন জুনিয়র ডাক্তারের তাদের পদায়নকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিতে সোমবার এই আদেশ দেওয়া হয়। এই তিন চিকিৎসক গত বছর আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক স্নাতকোত্তর শিক্ষার্থীর ধর্ষণ ও হত্যার ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন এবং তাঁরা বর্তমান পদায়নকে 'প্রতিহিংসামূলক' বলে অভিযোগ করেছেন। বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে এই মামলার শুনানি হয়। আবেদনকারী জুনিয়র ডাক্তাররা হলেন দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া এবং অনিকেত মাহাতা। বিচারপতি বসু রাজ্য সরকারকে আগামী ২৩ জুনের মধ্যে এই বিষয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি,…
Read More
বিশ্ব বাইসাইকেল দিবসে নতুন প্রজন্মকে বিশেষ বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের

বিশ্ব বাইসাইকেল দিবসে নতুন প্রজন্মকে বিশেষ বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের

বিশ্ব বাইসাইকেল দিবসের সাত সকালে নতুন প্রজন্মকে বার্তা দিতে বাইসাইকেল প্রেমীরা ঘুরলেন ময়দান। ভিক্টোরিয়ার উত্তর গেট থেকে ময়দানের বিভিন্ন জায়গায় তারা বাইসাইকেল চালিয়ে ঘোরেন। বাইসাইকেল প্রেমীদের দলে ছিলেন এভারেস্ট বিজয়ী দুই পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস ও মলয় মুখোপাধ্যায়। বর্তমান গতির যুগে ট্রেস রিলিফ করতে বাইসাইকেলের প্যাডেলে পাদিন। বার্তা পর্বতারোহী দেবাশীষ বিশ্বাসের। কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন সাইকেলপ্রেমীদের।
Read More
মালবাহী ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা জয়নগর রথতলা এলাকায়

মালবাহী ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা জয়নগর রথতলা এলাকায়

সোমবার সকালে জয়নগর রথতলা ঘোষ গঙ্গার পাড়ে একটি মালবাহী ট্রাক কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গাড়িটি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোষ গঙ্গায় উল্টে যায়। ট্রান্সপোর্টের গাড়ি হওয়ায়, ওই গাড়িতে বিভিন্ন ধরনের জিনিস তোলা হয়েছিল। সেগুলি সমেত গাড়িটি জলে পড়ে যায়। তবে এই ঘটনায় কেউ জখম হয়নি। সাথে সাথে এলাকার মানুষ ট্রাক থেকে জিনিসপত্র উদ্ধার করতে শুরু করে ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান একটি ট্রান্সপোর্টের গাড়ি নানা ধরনের মাল বোঝাই করে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগেই ঘোরাতে গিয়েই গঙ্গায় উল্টে যায়।
Read More
রুল জারি হলো তৃণমূল নেতার বিরুদ্ধে

রুল জারি হলো তৃণমূল নেতার বিরুদ্ধে

শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে, কয়েকদিন আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট। যা নিয়ে জোর শোরগোল পড়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই এবার মদন মিত্রের বিরুদ্ধে রুল জারি করল উচ্চ আদালত। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ মদন সহ মোট ৩ জনের বিরুদ্ধে এই রুল জারি করেছে। কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা সিএসটিসির কর্মীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে। সেই ট্রাস্টের চেয়ারম্যান হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, চাকরি থেকে রিটায়ারমেন্টের পরেও তাঁরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না। অথচ অবসরের পর যাতে কর্মচারীরা সুবিধা পান, সেই জন্য প্রতি মাসে কর্মীদের মাইনের একটি…
Read More
মাসিক অনুদানের ঘোষণা রাজ্য সরকারের তরফে

মাসিক অনুদানের ঘোষণা রাজ্য সরকারের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি ইস্যুতে জট খোলেনি এখনও। আগেই চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানালেন এ ব্যাপারে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ প্রদান করবে রাজ্য। গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে জানিয়েছেন মমতা। ‘মানবিক কারণে’ চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য…
Read More
ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন, সমুদ্র সৈকতে চলছে  মাইকিং প্রচার

ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন, সমুদ্র সৈকতে চলছে  মাইকিং প্রচার

বঙ্গোপসাগরের উপর চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি। উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকেরা।ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এই ঝড়ের নামকরণ করেছে শ্রীলংকা। তবে সরাসরি এই রাজ্যে ল্যান্ডফোল্ড করার কোন…
Read More