04
May
কলকাতার গ্রীষ্মকালীন কেনাকাটা এখন তৃষ্ণা নিবারণ ও উপভোগ্য খাদ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখছে। ইনস্টামার্টের সামার ট্রেন্ডস ২০২৬ রিপোর্টে দেখা যাচ্ছে, এ শহর ক্রমশ ডাবের জল, দই-ইয়োগার্ট এবং আমের মতো শীতল খাবারের দিকে ঝুঁকছে। তবে আইসক্রিমের চাহিদা কিন্তু বজায় রয়েছে ঠিক আগের মতোই। কলকাতার গ্রীষ্মকালীন বাজার এখন এমনই শক্তিশালী হয়ে উঠেছে, যেখানে উপরের সারির বাস্কেটের মূল্য ছাড়িয়ে গিয়েছে ১০,৬০০ টাকার গণ্ডি! সেখানে থাকছে মূলত তাজা ফলমূল, দুগ্ধজাত পণ্য এবং ডেজার্ট-ভিত্তিক পণ্যের সমাহার। জাতীয় স্তরে, ইনস্টামার্টের সামার ট্রেন্ডস ২০২৬ রিপোর্ট এই গরমের মরশুমে ভারতবাসীর অর্ডার করার ধাঁচ ও প্রকৃতিকে তুলে ধরে দেখিয়েছে, কোন ধরণের অর্ডার এখন ট্রেন্ডিং এবং কোনগুলি রীতিমতো অভ্যাসে পরিণত…
