আসাম

শুরু হচ্ছে নর্থ বেঙ্গল বার্ড ফেস্টিভ্যাল

শুরু হচ্ছে নর্থ বেঙ্গল বার্ড ফেস্টিভ্যাল

শুরু হচ্ছে তৃতীয় তম নর্থ বেঙ্গল বার্ড ফেস্টিভ্যাল। ৪ঠা এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১০ই এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান উদ্যোক্তারা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের পক্ষ থেকে এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড টুরিজমের সহযোগিতায় এই বার্ড ফেস্টিভ্যাল আয়োজিত হতে চলেছে। এবিষয়ে এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজমের অহবায়ক রাজ বসু বলেন, আগামীকাল থেকে শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। ৪ঠা এপ্রিল থেকে অনুষ্ঠানের সূচনা হবে। শিলিগুড়ি সহ, চিলাপাতার কোদালবস্তি, ভুটান সংলগ্ন লেপচাখা এলাকাতেও এই ফেস্টিভ্যাল আয়োজিত হবে।
Read More
‘নিজের বাড়িরই উন্নয়ন করেছেন উদয়ন গুহ’, মামার বিরুদ্ধে সরব ভাগ্নি উজ্জয়িনী রায়

‘নিজের বাড়িরই উন্নয়ন করেছেন উদয়ন গুহ’, মামার বিরুদ্ধে সরব ভাগ্নি উজ্জয়িনী রায়

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ভাগ্নি উজ্জয়নী রায়ের বিজেপিতে যোগদান করাকে কেন্দ্র করে বিভিন্ন জল্পনার উত্তর দিতে আজ দিনহাটায় সাংবাদিক সম্মেলন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ভাগ্নি উজ্জয়িনী রায়। তিনি সাংবাদিক সম্মেলন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।তিনি বলেন, ‘কিছুদিন আগে আমি বিজেপিতে যোগ দিয়েছি। তারপর থেকেই আমার নামে উদয়ন গুহর চামচেরা উল্টো পালটা বলছে। আমি যদি বলি যে দাদুর সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যই এমনটা করা হয়েছে। দিনহাটায় আসলে আমাদের দাদুর বাড়িতে থাকতে দেওয়া হতো না। দাদুর আমলে তৈরি ক্যানসার হাসপাতালের কোনও উন্নয়ন হয়নি।’ ওটা একটা ভূতের বাড়িতে পরিণত হয়েছে বলে অভিযোগ উজ্জ্বয়িনীর। তিনি জানান, দল যেভাবে…
Read More
অপবশেষে শুরু হতে চলেছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

অপবশেষে শুরু হতে চলেছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

কোচবিহার কলকাতা বিমান পরিষেবা চালু হতে চলেছে একুশে ফেব্রুয়ারি। তার আগে পরীক্ষামূলক ভাবে উড়ান সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো। গত ১৫ই ফেব্রুয়ারি এই পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও তা চালু করা সম্ভব হয়নি তার পরিবর্তেই আগামী ২১শে ফেব্রুয়ারি এই বিমান পরিষেবা চালু হচ্ছে। এ মাসের ৩ তারিখ স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিমানবন্দর পরিদর্শন করেছিলেন এবং আশ্বস্ত করেছিলেন চালুর তিন মাসের জন্য ৯৯৯ টাকায় বিমান পরিষেবা পাবে কোচবিহারবাসি। তবে এক্ষেত্রে বাস্তবে কিছুদিনের জন্য 999 টাকা পরিষেবা বহাল থাকলেও তা বেশিদিন কার্যত থাকবে না। যাত্রীদের এই বিমানে চড়তে গেলে গুনতে হবে তিন থেকে চার হাজার টাকা।
Read More
শিব চতুর্দশী তিথিতে ১৫ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হবে জটেশ্বরে

শিব চতুর্দশী তিথিতে ১৫ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হবে জটেশ্বরে

প্রতি বছরই শিব চতুর্দশী তিথিতে মেলা বসে জটেশ্বরের গরুহাটির মাঠে। এই মেলা ১৫ দিন ধরে চলে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে মেলা বসে। প্রতি বছর লক্ষ্য করা যায় বিভিন্ন এলাকা থেকে প্রচুর পুণ্যার্থীর আগমণ হয় জটেশ্বর শিব মন্দিরে। এবিষয়ে জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, "আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশী শুরু হতে চলেছে। শোভা যাত্রার মধ্য দিয়ে নদী থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হয়। খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয় বলে জানান তিনি।" এবারে শিব চতুর্দশী উপলক্ষে পনেরোদিন মেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।"…
Read More
মেলোরা মেন’স জুয়েলারি কালেকশনে ডায়মন্ড ও গোল্ড

মেলোরা মেন’স জুয়েলারি কালেকশনে ডায়মন্ড ও গোল্ড

মেলোরা মেন’স জুয়েলারি কালেকশন - কনটেম্পোরারি ও স্টাইলিশ পুরুষদের জন্য মেলোরা (www.melorra.com) নিয়ে এসেছে এই নতুন জুয়েলারি কালেকশন। এগুলির দাম শুরু হয়েছে ৬০০০ টাকা থেকে। ডায়মন্ড ও গোল্ডের সংমিশ্রণে নির্মিত মেলোরা মেন’স জুয়েলারি কালেকশনের রেঞ্জে রয়েছে চেইন, ব্রেসলেট, স্টাড ইয়াররিং, পেন্ডেন্ট ও রিং। এই কালেকশনে আছে নানারকম টেক্সচার, জ্যামিতিক নকশা, মিনিমাল প্যাটার্ন, মাল্টি-টোনড (ইয়েলো ও হোয়াইট গোল্ডের মিশ্রণ) ও ক্লাসিক স্টাইলের জুয়েলারি। মেলোরা মেন’স জুয়েলারি কালেকশন হল মডার্ন, বোল্ড ও ভার্সাটাইল। এগুলি তৈরি হয়েছে পুরুষদের প্রতিদিনের ব্যবহারের কথা মাথায় রেখে – সাশ্রয়ী ও কনটেম্পোরারি ডিজাইনে। মেলোরা প্রতিসপ্তাহে ৭৫টি ডিজাইন লঞ্চ করে থাকে। মেলোরার উদ্দেশ্য হল তাদের বিশাল জুয়েলারি রেঞ্জ থেকে…
Read More
মালদা জেলাতে পড়েছে হাড় কাঁপানো শীত

মালদা জেলাতে পড়েছে হাড় কাঁপানো শীত

গত কয়েকদিন ধরে মালদা জেলাতেও পড়েছে হাড় কাঁপানো শীত। চলছে শৈত প্রবাহ। তাপমাত্রার পারদ নেমেছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। হাড় কাঁপানো শীতে লোকের আনাগোনা কম রাস্তাঘাটে। সকাল থেকে যারা কাজে বেরিয়েছিলেন তাদের গায়ে ছিল গরম পোশাক। অনেকে শীত থেকে বাঁচতে রাস্তার ধারে কাঠ পুড়িয়ে আগুনের তাপ নেন। পথ চলতি মানুষেরাও দাঁড়িয়ে কাঠের আগুনে হাত পা গরম করেন। পথচারীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে পড়েছে হাড় কাঁপানো শীত। এর সাথে কুয়াশা। তাই কনকনে শীতের হাত থেকে বাঁচতে কাঠ পুড়িয়ে আগুন তাপেন তারা।
Read More
খেজুর গাছে হাড়ি ঝুলিয়ে রসের অপেক্ষায় রস সংগ্রহকারী চাষীরা

খেজুর গাছে হাড়ি ঝুলিয়ে রসের অপেক্ষায় রস সংগ্রহকারী চাষীরা

খেজুর গাছে হাড়ি ঝুলিয়ে রসের অপেক্ষায় রস সংগ্রহকারী চাষীরা। মৌসুমী ঝঞ্ঝা থাকার কারণে পড়ছে না জাকিয়ে শীত, তারই প্রতিফলন এবার খেজুরের রসে। অন্যান্য বছরের তুলনায় এ বছর এখনও রসের যোগান অনেকটাই কম, তার কারণে খেজুরের গুড়ের চাহিদা থাকলেও রসের যোগানের অভাবে গুড় তৈরি করতে পারছে না চাষীরা। নদীয়ার শান্তিপুর, রানাঘাট,কৃষ্ণনগর,চাপড়া সহ বিভিন্ন গ্রামগুলিতে খেজুর গাছের সংখ্যা খুব একটা কম নয়। শীতের মরশুম পড়তেই অন্যান্য চাষের মধ্য দিয়ে খেজুরের গুড়ের ব্যবসায় অনেকটাই লাভবান হন চাষীরা, আর এই শীতকালের অপেক্ষায় থাকে বেশি অংশ চাষী। চাষীরা জানাচ্ছেন অন্যান্য বছর এই সময় জাকিয়ে শীত পড়তো, আর খেজুরের রসের যোগানো হতো পরিমাণ মতো। সেই রস…
Read More
বছরের শেষ দিনে পর্যটকদের ঢল নামলো লতাবাড়ি গ্ৰীন পার্কে

বছরের শেষ দিনে পর্যটকদের ঢল নামলো লতাবাড়ি গ্ৰীন পার্কে

বছরের শেষ দিনে শনিবার পর্যটকদের ঢল নামলো স্বনির্ভর মহিলা দল দ্বারা পরিচালিত আলিপুরদুয়ার জেলার লতাবাড়ি গ্ৰীন পার্কে। সারা বছরই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন হয় এই গ্ৰীন পার্কে। বছরের শেষে প্রচুর জনসমাগম লক্ষ‍্য করা গেল গ্ৰীন পার্কে‌। কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰীন পার্ক স্বনির্ভর মহিলা দল দ্বারা পরিচালিত। এলাকার 24 জন মহিলা স্বনির্ভর দলের সদস্যরা এখানে যুক্ত রয়েছে। পর্যটকদের আগমন হওয়ায় খুশি স্বনির্ভর দলের মহিলারা।
Read More
রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণের মূর্তি পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণের মূর্তি পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপে রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে দিলো শ্রীকৃষ্ণের একটি মূর্তি? এই ঘটনা জুড়ে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে গভীর রাতে নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে। এই ঘটনার খবর পেয়েই এদিন সকালে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা সূত্রে জানতে পারা যায়, গতকাল গভীর রাতে সদ্য সংস্কারের কাজ শেষ হওয়া রানী রাসমনির স্মৃতি বিজড়িত রানীর ঘাটে রাণী রাসমনির মূর্তির পাশাপাশি শ্রীকৃষ্ণের একটি মূর্তিও বসানো হয়েছিল হেরিটেজ কমিটির পক্ষ থেকে। সেই শ্রীকৃষ্ণের মূর্তিটিকে গতকাল রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে…
Read More
বড়দিনের আগেই বাস্তবের সান্তাক্লজকে দেখা গেলো জটেশ্বরের পথে

বড়দিনের আগেই বাস্তবের সান্তাক্লজকে দেখা গেলো জটেশ্বরের পথে

রূপকথার সান্তাক্লজ মানেই স্লেজে করে গভীর রাতে এসে ছোটো ছোটো কচিকাচাদের উপহার দিয়ে যাবে ২৫শে ডিসেম্বরের দিন। এমনটাই জানা সকলের। তবে ২৫শে ডিসেম্বরের আগেই বাস্তবের সান্তাক্লজকে দেখা গেল জটেশ্বরের পথে। বড়দিনের আগেই বুধবার সকালের আলো ফুটতে না ফুটতেই রাস্তায় দাঁড়িয়ে পথচারী থেকে মোটর বাইক, ছোটো গাড়ি চালকদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে ফালাকাটা ব্লকের জটেশ্বরের রাস্তায় হাজির এক সান্তাক্লজ। আর এহেন দৃশ্য দেখে অবাক স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা জটেশ্বর এডুকেশন সেন্টারের উদ্যোগে সান্তাকে নিয়ে এই অভিনব র‍্যালি ও সচেতনতা মূলক প্রচার চালানো হয়। পাশাপাশি,পথ চলতি মানুষের হাতে চকলেট ও উপহার তুলে দেওয়া হয়।
Read More