আসাম

এবার নির্বাচন কমিশনের তরফেও মিললো ইঙ্গিত, বছর ঘুরলেই হবে ভোট

এবার নির্বাচন কমিশনের তরফেও মিললো ইঙ্গিত, বছর ঘুরলেই হবে ভোট

শুরু হয়ে গিয়েছে আগামী ভোটের প্রস্তুতি, বছর ঘুরলেই শুরু হবে পঞ্চায়েত নির্বাচন। বিগত বেশ কিছুদিন ধরেই ইঙ্গিত মিলেছিল যে এগিয়ে আসতে পারে ভোট। সম্ভবত মার্চ-এপ্রিলেই হবে ভোট৷ ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের৷ পাশাপাশি রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, আগামীকালই ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে৷ এই তালিকা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ২ নভেম্বরের মধ্যে সে বিষয়ে ডিএম কমিশনের কাছে জানানো যাবে৷ নভেম্বরের শেষ দিকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে৷ ডিসেম্বর মাসে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ সভাপতি, সভাধিপতি এই সমস্ত পদ সংরক্ষণের কাজ শুরু হবে৷ আগামী জানুয়ারি মাসে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি৷ ফলে ফেব্রুয়ারির…
Read More
হ্যামিল্টনগঞ্জের কালীপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে

হ্যামিল্টনগঞ্জের কালীপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে

ডুয়ার্সের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কালিপুজো হলো কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের কালীপুজো। করোনা পরিস্থিতি কাটিয়ে এবছর জাকজমকপূর্ণভাবে আয়োজন করা হচ্ছে পুজোর। এবছর এই পুজোর ১০৬ তম বর্ষ। ১৯১৭ সালে ইউরোপীয়ান সাহেবদের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। এর জন্য একটি কাঠের তৈরি মন্দির ও মাটির প্রতিমা স্থাপন করেছিলেন ইউরোপীয়ান সাহেবরা। পরবর্তীতে স্থানীয় মানুষেরা প্রতিবছর এই পুজো করে আসছেন। আশপাশের চা বলয়ের শ্রমিক ও জনগণের সহায়তায় পাকা মন্দির ও ২০০২ সালে পাথরের মূর্তি স্থাপন করা হয়। সেই সময় থেকেই মন্দিরে পুজো করে আসছেন মন্দিরের প্রধান পুরোহিত কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তার বয়স ৮৭। তিনি জানান,বছরের অন্য দিন যেমন তেমন, তবে কালীপুজোর দিনে আলিপুরদুয়ার…
Read More
আর প্রত্যক্ষ রাজনীতি নয়, উপাচার্য হয়ে ঘোষণা ওমপ্রকাশের

আর প্রত্যক্ষ রাজনীতি নয়, উপাচার্য হয়ে ঘোষণা ওমপ্রকাশের

আর প্রত্যক্ষ রাজনীতি নয়। তৃণমূলের কোনও পদেও থাকবেন না। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে বসে জানালেন ওমপ্রকাশ মিশ্র। বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে দায়িত্ব নেন ওমপ্রকাশ মিশ্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘গত কাল (বুধবার) সন্ধ্যায় নোটিফিকেশন আসে। এবং আমার সম্মতি নেওয়া হয়েছিল। যে হেতু পুজোর ছুটির আগে শেষ দিন, তাই মনে করলাম আজই যোগ দেওয়া উচিত হবে। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু দফতরের কাজ, পরীক্ষা বিষয়ক কাজ বাকি আছে। ছুটির আগেই সেই সব কাজ করব।’’এর পরই ওমপ্রকাশের ঘোষণা, ‘‘উপাচার্যের দায়িত্বে থাকাকালীন প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে আমার কোনও সংস্পর্শ থাকবে না। আমি দলের কোনও পদে থাকব না। এবং এই বিষয়ে আমি আমার নেতৃত্বকে জানিয়ে…
Read More
লক্ষ্য সমাজসেবা, আর সেই লক্ষ্যই হাতে পৌঁছে দিল রাষ্ট্রপতি পুরষ্কার

লক্ষ্য সমাজসেবা, আর সেই লক্ষ্যই হাতে পৌঁছে দিল রাষ্ট্রপতি পুরষ্কার

সমাজসেবার কাজে দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হলেন সূর্যসেন মহাবিদ‍্যালয়ের NSS ইউনিটের ছাত্র পল্লব বিশ্বাস। তার বাড়ি বালুরঘাটে হলেও পড়াশুনার সূত্রে শিলিগুড়ির সূর্যসেন মহা বিদ‍্যালয়ে ভর্তি হয় সে। শিলিগুড়িতে থাকাকালীন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে NSS ইউনিটে যোগদান করে সে। পল্লব বিশ্বাস মূলত 'নদী বাঁচাও' ও 'বেটি পড়াও বেটি বাঁচাও' এর প্রতি কাজ করে এই বিশেষ সন্মান পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে পুরষ্কার নিয়ে আপ্লুত পল্লব জানান, সমাজের প্রতি দায় আরও বেড়ে গেল। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতেই সূর্যসেন মহা বিদ‍্যালয়ের NSS ইউনিট 2 এর সকল ছাত্র-ছাত্রীরা হুট খোলা জিপে করে ব্যান্ড বাজিয়ে তাকে সংবর্ধনা জানায়। অন‍্য দিকে, এই আনন্দের…
Read More

বড়সড় স্বস্তি, উঠছে বাসকর্মীদের আন্দোলন? সমস্যা কতটা মিটবে?

অবশেষে স্বস্তি। উঠে যাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের আন্দোলন। একাধিক দাবিতে তাঁদের আন্দোলনের জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল দক্ষিণবঙ্গের সরকারি বাস পরিষেবা। দীর্ঘ টানাপড়েনের পরে বড় ঘোষণা পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর।  অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার বদলে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করা হয়েছে। পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে। এই ডাকেই সাড়া দিয়েছেন আন্দোলনরত অস্থায়ী কর্মীরা। পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরে, প্রেসবিবৃতি দিলে কর্মবিরতি তুলে নেওয়া হবে তাঁদের তরফে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের তরফে। আপাতত শুধু দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা হয়েছে। এই ডিপো থেকেই…
Read More
উদ্বোধনের পর, টালা ব্রিজের নির্মানে সময় বেশি লাগার কারণ জানালেন মুখ্যমন্ত্রী

উদ্বোধনের পর, টালা ব্রিজের নির্মানে সময় বেশি লাগার কারণ জানালেন মুখ্যমন্ত্রী

অবশেষে চিন্তা দূর হল কলকাতাবাসীর জন্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আসন্ন পূজোর আগেই উদ্বোধন হল নবনির্মিত টালা সেতুর, রাজ্য সরকার ও রেল দপ্তর ছাড়াও খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞদের নানান পরীক্ষা নিরীক্ষার পর এই টালা সেতু উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই টালা সেতুর এমনভাবে নকশা প্রস্তুত করা হয়েছে যাতে এর স্থায়িত্ব ১০০ বছর পর্যন্ত হতে পারে। নতুনভাবে ব্রিজ উদ্বোধন করে তিনি জানান, এটা পুজোর আগের উপহার। কিন্তু এই ব্রিজ নতুন করে খুলতে এত দেরী কেন হল? মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরনো সেতুটি ভাঙতে কিছুটা বেশি সময় নিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া করোনা ভাইরাস পরিস্থিতিও একটি বড় কারণ এটি তৈরি…
Read More
সুবিধা বঞ্চিতদের জন্য শিক্ষামূলক প্রশিক্ষণ কোর্স

সুবিধা বঞ্চিতদের জন্য শিক্ষামূলক প্রশিক্ষণ কোর্স

ডালমিয়া ভারত ফাউন্ডেশন( ডিবিএফ) কেন্দ্রীয় সরকারের 'আত্মনির্ভর ভারত' মিশনের অন্তর্গত স্বনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মিশনের অঙ্গ হিসেবে ডিবিএফ, এনআইআইটি ফাউন্ডেশনের সাথে অত্যাধুনিক, সম্প্রদায়-কেন্দ্রিক দক্ষতা-নির্মাণ এবং শিক্ষামূলক প্রশিক্ষণ কোর্স বিকাশের জন্য মউ( এমওইউ) স্বাক্ষর করেছে। আসামের লঙ্কা সহ ভারতের ১৬টি দিক্ষা (ডালমিয়া ইনস্টিটিউট অফ নলেজ অ্যান্ড স্কিল হার্নেসিং) কেন্দ্রের মাধ্যমে প্রায় ৮,০০০  সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন। উল্লেখ্য, এটি হল সুবিধাবঞ্চিত যুবকদের জন্য অত্যাধুনিক পেশাদার শিক্ষামূলক প্রশিক্ষণ কোর্স। এই  প্রশিক্ষণ কোর্সে আর্থিক সাক্ষরতা, সাইবার সিকিউরিটি এসেনশিয়াল এবং প্রফেশনাল এজ এর সার্টিফিকেট কোর্স অন্তর্ভুক্ত থাকবে। এই মউ স্বাক্ষরের লক্ষ্য হল ডিবিএফ এবং এনআইআইটি ফাউন্ডেশনের মানসম্পন্ন শিক্ষামূলক প্রক্রিয়ার সহযোগিতায়  একটি নতুন প্রগতিশীল…
Read More
ডেথ রিপোর্টে ভুল, নার্সিংহোমে বিক্ষোভ রোগীর পরিবারের

ডেথ রিপোর্টে ভুল, নার্সিংহোমে বিক্ষোভ রোগীর পরিবারের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পৌরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগরের বাসিন্দা টুইঙ্কেল বর্মার। কিন্তু পরিবারের অভিযোগ, ডেঙ্গুতে মৃত্যু হলেও মৃত্যুর সার্টিফিকেটে মৃত্যুর কারণ ডেঙ্গু না বলে সাধারণ জ্বর বলা হয়েছে। আর তাতেই আজ সকাল থেকে নার্সিংহোমে ভাঙচুর চালায় মৃতের পরিবার ও প্রতিবেশীরা। এমনকি নার্সিংহোমের প্রধান গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় তারা। জানা গিয়েছে, টুইঙ্কেল একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। এর আগে তার পরিবারের আরও চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এরপর ১৩ সেপ্টেম্বর ওই কিশোরী জ্বরে আক্রান্ত হয়। তাকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু দ্রুত ওই কিশোরীর প্লেটলেট কমতে থাকে। প্লেটলেট কমে ২৫ হাজারে চলে আসে। লিভার, ফুসফুস…
Read More
নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষার আয়োজন জলপাইগুড়িতে

নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষার আয়োজন জলপাইগুড়িতে

শিশুদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সংস্থার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন সংস্থার পক্ষে শর্মিষ্ঠা বসু জানিয়েছেন,একশোটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। শিবির থেকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে তাদের বলে জানিয়েছেন তিনি।
Read More
২২টিবি সিএমআর হার্ড ড্রাইভ এনেছে ওয়েস্টার্ন ডিজিটাল

২২টিবি সিএমআর হার্ড ড্রাইভ এনেছে ওয়েস্টার্ন ডিজিটাল

আল্ট্রাস্টার ডিসি এইচসি৫৭০ ২২টিবিসিএমআর এইচডিডি - ওয়েস্টার্ন ডিজিটাল ভারতে নিয়ে এলো এই নতুন ‘ইন্ডাস্ট্রি-লিডিং’ ২২টিবি সিএমআর হার্ড ড্রাইভ। আল্ট্রাস্টার ডিসি এইচসি৫৭০ ২২টিবিসিএমআর এইচডিডি পাওয়া যাবে কোম্পানির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর রাশি পেরিফেরালাস ও টেক ডেটা ইন্ডিয়া থেকে। আল্ট্রাস্টার ডিসি এইচসি৫৭০ ২২টিবিসিএমআর এইচডিডি একেবারে সময়োপযোগী, কারণ ভারতে প্রভূত ডেটা গ্রোথ ও ডেটা সেন্টার প্রসারণের ফলে চাহিদার বৃদ্ধি ঘটে চলেছে।  সাম্প্রতিক ৫জি স্পেক্ট্রাম অকশনের সমাপ্তির পর ভারতে ৫জি সার্ভিস চালু হওয়ার পথে, যা ডেটা বৃদ্ধির পাশাপাশি ক্লাউড ইউসেজ বিপুল পরিমাণে বাড়িয়ে দেবে এবং টিসিও (টোটাল কস্ট অব ওনারশিপ) হ্রাসের জন্য হাই-ক্যাপাসিটি ড্রাইভের প্রয়োজন বেড়ে যাবে।
Read More