আসাম

আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী  ভূপেন হাজারিকার জন্মদিন

আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার জন্মদিন

আজ ৮ সেপ্টেম্বর আজ কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার জন্মদিন। তিনি একজন স্বনামধন্য কন্ঠ শিল্পী ও ভারতীয় সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব এবং বিশ্বশিল্পী।১৯২৬ সালে ভারতের আসামের সদিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে নিউ ইয়র্কেরকলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। অসমিয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তিনি সঙ্গীত জীবনের প্রবেশ করেন।পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। ভূপেন হাজারিকার গানগুলোতে মানবপ্রেম, প্রকৃতি, ভারতীয় সমাজবাদের, জীবন-ধর্মীয় বক্তব্য বিশেষভাবে লক্ষ্যণীয়। তার গাওয়া বাংলা গান গুলির মধ্যে উল্লেখযোগ্য আজ জীবন খুঁজে পাবি,বিস্তীর্ণ দুপারে,চোখ ছলছল করে,আমি এক যাযাবর ইত্যাদি। ভূপেন হাজারিকা ২০০১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। এছাড়াও তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার(১৯৯২),ভারতরত্ন (২০১৯),অসম রত্ন (২০০৯) এর মতো…
Read More
আগুনে পুড়ে ছাই বস্তি

আগুনে পুড়ে ছাই বস্তি

আগুন লাগল নারকেলডাঙার ছাগলপট্টি বস্তিতে। ভস্মীভূত হয়ে যায় প্রায় ৫০টি ঝুপড়ি। ঝলসে গিয়েছে ট্রান্সফর্মারও। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুনের গ্রাসে সব পুড়ে ছাই হয়ে যায়। দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। সুজিত বসু জানিয়েছেন, জিনিসপত্র ভস্মীভূত হলেও কারও প্রাণহানি হয়নি। দমকলমন্ত্রীর কাছে ক্ষতিগ্রস্তরা হাতজোড় করে আবেদন জানান পাশে থাকার।
Read More
কোচবিহারে যুব শক্তিকে চাঙ্গা করতে পথে নামছে জেলার যুব সভাপতি

কোচবিহারে যুব শক্তিকে চাঙ্গা করতে পথে নামছে জেলার যুব সভাপতি

কোচবিহারে যুব শক্তিকে চাঙ্গা করতে পথে নামছে জেলার যুব সভাপতি । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় চলছে যুবশক্তি অনুষ্ঠান । সম্প্রতি জেলা তৃণমূলের যুব সভাপতির দায়িত্ব পেয়েছেন অভিজিৎ বাবু । আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কোচবিহারে যুবশক্তিকে মজবুত করতে কর্মসূচিতে অংশগ্রহণ করছেন জেলার যুব সভাপতি অভিজিৎ বাবু।
Read More
ইঞ্জেকশনে নয়া নিডল আবিষ্কার আইআইটি খড়্গপুরের

ইঞ্জেকশনে নয়া নিডল আবিষ্কার আইআইটি খড়্গপুরের

ইঞ্জেকশন নিতে কম বেশি স‌কলেই ভয় পায়। এবার সেই ভয় দূর করতেই খড়্গপুর আইআইটি এমন এক নিডল আবিষ্কার করেছে যা দিয়ে ইঞ্জেকশন দিলে খুব বেশি ব্যথা লাগবে না। খড়্গপুর আইআইটি-র গবেষকরা এক ধরনের মাইক্রোনিডল তৈরি করেছেন যা দিয়ে সব ধরনের ইঞ্জেকশন দেওয়া যাবে। আর এই মাইক্রোনিডল শরীরে ফোটালে খুব একটা ব্যথাও লাগবে না। জানা গিয়েছে, এই গবেষণার জন্য আর্থিক ভাবে সাহায্য করেছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। ইতিমধ্যেই প্রোটোকল মেনে বিভিন্ন পশুর শরীরে এই নিডল ব্যবহার করে সাফল্য মিলেছে। এই গবেষণা করেছে খড়্গপুর আইআইটি-র ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সাধারণ ভাবে যে সূচ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়…
Read More
হলদিবাড়ি-চিলাহাটি রুটে ট্রেন চলবে আগামী ২৬ শে মার্চ থেকে

হলদিবাড়ি-চিলাহাটি রুটে ট্রেন চলবে আগামী ২৬ শে মার্চ থেকে

প্রতীক্ষার অবসান ।অবশেষে চালু হচ্ছে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ । ইন্দো -বাংলাদেশের এই রেলপথ আগামী বছর ২৬ মার্চ শুরু হতে চলছে । রেলপথ নির্মাণের কাজ।প্রায় শেষ । সূত্রের খবর কিছুদিন আগেই বাংলাদেশের এক প্রতিনিধি দল হলদিবাড়ি এসে দুদেশের রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । ১৯৬৫ সালে শেষবার চলে। পাক ভারত যুদ্ধের পর থমকে যায় এই এই পথে ট্রেন চলাচল। অবিভক্ত ভারতে তখন এই পথেই ট্রেন চলত ।এবার সেই পথ চালুর উদ্যোগ । কাজ চলছে দুই দেশের সীমান্তে রেলপথ জোড় দেওয়ার। সেই কাজও এখন শেষ পথে । এতে শিলিগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে কলকাতার দূরত্ব কমবে ।
Read More
গঙ্গায় উদ্ধার নীলগাই

গঙ্গায় উদ্ধার নীলগাই

গঙ্গার তীর সংলগ্ন অঞ্চল থেকে উদ্ধার মিলল একটি নীলগাইয়ের । সোমবার সকালে মানিকচক থানার অন্তর্গত ডোমহাট হাড্ডাটোলা গ্রামে গঙ্গার তীরে নীলগাই টিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ । জানা গিয়েছে এই দিন স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মানিকচক থানার পুলিশ প্রাণীটিকে উদ্ধার করে এবং থানায় নিয়ে যায় । নদীপথে কোনভাবে এই নীলগাই টি এই অঞ্চলে এসে পৌঁছে ছিল বলেই ধারণা স্থানীয় বাসিন্দাদের । পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে নীলগাইটি আহত অবস্থায় রয়েছে । পরবর্তীকালে মানিকচক থানার ওসি সহ অন্যান্য কর্মীরা নীলগাই টিকে বনদপ্তর এর হাতে তুলে দেয় ।
Read More
রাজগঞ্জে নাবালিকা নাতিকে ধর্ষণে অভিযুক্ত দাদু

রাজগঞ্জে নাবালিকা নাতিকে ধর্ষণে অভিযুক্ত দাদু

ধর্ষণের শিরোনামে আবারও রাজগঞ্জের সন্ন্যাসীকাটা । নাবালিকা নাতিকে ধর্ষণ করল ষাটোর্ধ্ব দাদু ।জানা গিয়েছে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সুধীর বিশ্বাস। অভিযুক্তের বয়স ৬০ বছর। সূত্রের খবর ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে । অভিযোগ, নাবালিকার বাবা ও মা পেশায় শ্রমিক কর্মসূত্রে বাইরে ছিলেন । সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি নাবালিকার বাড়িতে ঢুকে শ্লীহতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ নাবালিকার পরিবারের ।প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরেই বৃদ্ধকে ধরার চেস্টা করেন । বৃদ্ধ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দির্ঘক্ষন তাড়া করে ধরে ফেলেন গ্রামবাসীরা ।এরপর শুরু হয় গণপিটুনি । অভিযুক্তকে এলোপাথাড়ি মারতে শুরু করে গ্রামবাসীরা ।
Read More
মারা গেলেন অস্কারজয়ী চেক চিত্রপরিচালক জিরি

মারা গেলেন অস্কারজয়ী চেক চিত্রপরিচালক জিরি

মরে বেঁচে গেলেন চেক রিপাবলিকান চিত্র পরিচালক জিরি মেন্জেল। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২।চেক রিপাবলিক সিনেমার নিউ ওয়েভ সিনেমার পথিকৃৎ হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ তাঁর সিনেমার ভাষায় বরাবরই উঠে এসেছে সাধারণ দিন যাপন ৷ যার মধ্যে দিয়ে বার বার বেঁচে থাকার বড় গল্প বলে গিয়েছেন জিরি মেঞ্জেল ৷ ১৯৬৮ সালে সেরা বিদেশি ছবি ‘ক্লোসলি ওয়াচড ট্রেন’-এর জন্য অস্কার পেয়েছিলেন জিরি ৷ এই ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে প্রেক্ষাপট বানিয়ে তৈরি হয়েছিল ৷
Read More
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে উল্টে গেল ট্রাক

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে উল্টে গেল ট্রাক

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে উল্টে গেল ট্রাক । সৌজন্যে খানাখন্দে ভরা রাস্তা । গত দুবছর ধরে বেহাল ইস্টার্ন বাইপাস রোডে তৈরি হয়েছে বড়ো বড়ো গর্ত। আর বর্ষায় জল জমা গর্তে এক মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে জরুরিপরিষেবার সঙ্গে যুক্ত এক মালবাহী ট্রাক এদিন দুপুর নাগাদ ইস্টার্ন বাইপাস রোডে উল্টে যায়। যদিও হতাহতের কোনো খবর নেই। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী রাস্তাটি মেরামত করার দাবি জানিয়েছে।
Read More
উত্তরবঙ্গের ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভায় নির্বাচন আগামী ২৯  নভেম্বর

উত্তরবঙ্গের ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভায় নির্বাচন আগামী ২৯ নভেম্বর

বিহারের বিধানসভা নির্বাচনের সঙ্গে রাজ্যের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এই ঘোষণার পরেই উত্তরের রাজনীতিতে তৎপরতা তুঙ্গে। জানা গিয়েছে আগামী ২৯ নভেম্বর উত্তরবঙ্গের ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভায় নির্বাচন হবে। আগামী বৎসর অক্টোবর মাসে ফালাকাটার বিধায়ক অনিল অধিকারীর মৃত্যু হলে সেই শুন্য আসনে উপনির্বাচনের তোড়জোড় শুরু হতেই করোনা লকডাউনে পিছিয়ে যায় ভোট। এবছর ফালাকাটা উপনির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস জোট করে প্রার্থী দিচ্ছেন এবং তা আবার সিপিএম দলের প্রার্থী দিবে বলে জানা যায় ৷ উপনির্বানের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে এদিন ময়দানে নেমে পড়েছে বিজেপি ও তৃণমূল। উল্টোদিকে গত দু মাস ধরে বুথ স্তরের বৈঠকের মাধ্যমে দলকে তরতাজা করার কাজে হাত…
Read More