আসাম

লকডাউন সফল আলিপুরদুয়ারে,সচেতন হচ্ছে জেলাবাসী

লকডাউন সফল আলিপুরদুয়ারে,সচেতন হচ্ছে জেলাবাসী

পূর্ব ঘোষণা অনুসারে সেপ্টেম্বর মাসের পয়লা লকডাউন অনেকাংশে সফল আলিপুরদুয়ারে। কোভিড নিয়ন্ত্রণে বর্তমানে লকডাউন করা ছাড়া অন্য উপায় নেই প্রশাসনের। সেই মতো আগাম ঘোষণা অনুযায়ী আজকের লকডাউনকে অনেকটা সফল করল বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি হওয়াতে মানুষজনকে বেরোতে দেয়নি বরুণ দেব। এদিন আলিপুরদুয়ারে সকাল থেকেই দোকান বাজার পুরোপুরি বন্ধ, রাস্তাঘাটে একদম শুনশান সেই ভাবে কোন মানুষের দেখা মেলেনি । রাস্তাঘাট প্রায় শুনশান বললেই চলে । বিভিন্ন মোড়ে পুলিশের নাকা চেকিং চলছে ও বাজারে পুলিশের নজরদারি ছিল কড়াকড়ি । বাড়ির বাইরে যেসব মানুষ অযথা বেরিয়েছে তাদেরকে ধমক দিয়ে বাড়িমুখো করে দিচ্ছে পুলিশ ৷তবে এই কথা বলাই যায় রাজ্য সরকারের এই লকডাউন সম্পূর্ণ…
Read More
করোনা আক্রান্তদের জন্য চালু হলো বিনামূল্যে অক্সিজেন পরিষেবা

করোনা আক্রান্তদের জন্য চালু হলো বিনামূল্যে অক্সিজেন পরিষেবা

রাজ্যের করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে পুনরায় সাধারণ মানুষের কল্যাণার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করলেন কালিয়াগঞ্জ এর বর্তমান পুরসভা প্রশাসক । সাধারণ মানুষের উদ্দেশ্যে চালু করা হলো বিনামূল্যে অক্সিজেন পরিষেবা। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক সাধারণ মানুষকে নানা কারণে অতি প্রয়োজনীয় অক্সিজেন পরিষেবার থেকে বঞ্চিত হতে হয়। কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এই পরিষেবা দিলেও তা সম্পূর্ণভাবে পর্যাপ্ত নয়। জানা গিয়েছে, কালিয়াগঞ্জ এর মোট ১৭ টি ওয়ার্ডের সাধারণ মানুষেরা এই পরিষেবা পাবেন। প্রত্যেকটি ভোটের জন্য একটি করে অক্সিজেন সিলিন্ডার বরাদ্দ করা হবে যাতে কোন সাধারন মানুষ অক্সিজেনের অভাবে মারা না যায়। কালিয়াগঞ্জ পুরসভা প্রশাসক কার্তিক চন্দ্র পালের এই মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষেরা।
Read More
ভোডাফোন এবং আইডিয়া  সম্মিলিতভাবে নিয়ে আসছে  নতুন ব্র্যান্ড ‘ভি আই’

ভোডাফোন এবং আইডিয়া সম্মিলিতভাবে নিয়ে আসছে নতুন ব্র্যান্ড ‘ভি আই’

আজ একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে ভিআইএল (ভোডাফোন আইডিয়া লিমিটেড) ঘোষণা করেছে যে, ভারতে সর্বসমক্ষে সমাদৃত এবং প্রশংসিত ব্র্যান্ড ভোডাফোন এবং আইডিয়া সম্মিলিতভাবে একটি নতুন ব্র্যান্ডের জন্ম দিচ্ছে যার নাম 'ভি আই' । ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করে এই ব্র্যান্ডটি সকল গ্রাহকদের উন্নত মানের পরিষেবা দেওয়ার উদ্যেশ্য নিয়ে নির্মিত। এটি গ্রাহকদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য, ভালো বর্তমান এবং উজ্জ্বলতার ভবিষ্যতের জন্য ডিজাইন করা হয়েছে। "ভি আই" ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং এটি গতিশীলভাবে গ্ৰাহক সেবা এবং ডিজিটাল সমাজের অগ্রগতি সাধন করার উদ্যেশ্য নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
Read More
লকডাউনে নিয়মভঙ্গকারীদের জন্য কড়া ব্যবস্থা কোচবিহার পুলিশের

লকডাউনে নিয়মভঙ্গকারীদের জন্য কড়া ব্যবস্থা কোচবিহার পুলিশের

রাজ্যে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা তাই রাজ্য জুড়ে চলছে সাপ্তাহিক লকডাউন। প্রশাসনিক বিধি মেনে হওয়া এই মাসের প্রথম লকডাউন আজ। এদিন লকডাউন সফল করার উদ্দেশ্যে তৎপরতার সঙ্গে কোচবিহারে রাস্তার মোড়ে মোড়ে অভিযান চালায় কোচবিহার পুলিশ। জানা গিয়েছে, এই দিন লকডাউনের নিয়ম ভঙ্গ করে যে সকল মানুষকে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় তাদের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। এইসকল অসচেতন ব্যক্তিদের শাস্তি স্বরূপ করোনা টেস্ট করার আদেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
Read More
শিলিগুড়িতে উদ্ধার অবৈধ কফ সিরাপ, গ্রেপ্তার  দুই

শিলিগুড়িতে উদ্ধার অবৈধ কফ সিরাপ, গ্রেপ্তার দুই

উদ্ধার হলো ৯,৬৬০ বোতল অবৈধ কাফ সিরাপ । জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট অভিযান চালিয়ে এইঅবৈধ কফ সিরাপ উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা ।ডিডি সূত্রে খবর, এই ঘটনার সাপেক্ষে গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে । ধৃতদের নাম উত্তম কুমার শাহ এবং রাজীব রঞ্জন কুমার । ধৃতরা শিলিগুড়ি হায়দার পাড়া এবং ভানুনগর এলাকার বাসিন্দা ।উত্তম কুমার শাহ কানপুর থেকে কাফ সিরাপ নিয়ে এসে শিলিগুড়িতে বিক্রি করত এবং এই দুর্নীতিমূলক কাজে তাকে সহায়তা করত রাজিব রঞ্জন কুমার বলে জানা গিয়েছে । ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
Read More
মামলা দায়ের বেসরকারি হাসপাতা লের বিরুদ্ধে

মামলা দায়ের বেসরকারি হাসপাতা লের বিরুদ্ধে

কলকাতার ৬টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফ থেকে। এ সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে তাতে নাম রয়েছে অ্যাপোলো, ফর্টিস, রুবি, মুকুন্দপুর আমরি, সিএমআরআই এবং ডিসান হাসপাতালের। হাসপাতালে ঢোকার মুখে, রিসেপশনে ও ক্যাশ কাউন্টারে নির্দিষ্ট বোর্ডে করোনা চিকিৎসা সংক্রান্ত সমস্ত খরচের বিস্তারিত তথ্য দিতে হবে, ২২ অগস্ট বেসরকারি হাসপাতালগুলিকে স্পষ্টভাবে এই নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট রেগুলেটরি কমিশন‌। কিন্তু ২ সপ্তাহের বেশি কেটে গেলেও রাজ্যের প্রথম সারির বেশিরভাগ বেসরকারি হাসপাতালই এই নির্দেশ পালন করেনি বলে অভিযোগ। এর পরই দ্রুত ওই হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল স্বাস্থ্য কমিশন। করোনা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচের বিস্তারিত তথ্য ডিসপ্লে বোর্ডে…
Read More
কিউ আর কোড দেখিয়ে মিলবে মেট্রো চড়ার অনুমতি

কিউ আর কোড দেখিয়ে মিলবে মেট্রো চড়ার অনুমতি

কলকাতা:  কলকাতা মেট্রো যাত্রীদের জন্যে থাকছে ই-পাস। যারা ই-পাস পাবেন তারাই স্টেশনের মধ্যে ঢোকার সুযোগ পাবেন। মুম্বই মডেলের ধাঁচেই চালু হচ্ছে মেট্রো। নয়া স্মার্ট কার্ড ইস্যু করা হবে। তবে এটা শুধুমাত্র নোয়াপাড়া থেকে কবি সুভাষের জন্যেই। চেষ্টা করা হচ্ছে অ্যাপ প্রস্তুতকারী সংস্থার সাথে কথা বলে, যাতে এস এম এস মারফত ই পাস ইস্যু করে দেওয়া হয়। ইতিমধ্যেই কিউ আর কোড সহ পাশ কেমন হবে তা দেখানো হয়েছে মেট্রো রেলের আধিকারিকদের। স্টেশনে গাড়ি যথেষ্ট সময় দাঁড়াবে যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে ট্রেন থেকে ওঠা নামা করা যায়। এয়ার কন্ডিশন সঠিক নিয়ম মেনে পালন করতে হবে। দেখতে হবে যাতে যথেষ্ট পরিমাণে বাইরের বাতাস…
Read More
নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজের সময় হঠাৎ বিকট শব্দে মসজিদের কাছের বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে শিশু ও মসজিদের মুয়াজ্জিনসহ এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। দগ্ধ বাকি ২১ জনের অবস্থাও আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, সবারই অবস্থা সংকটাপন্ন, কমবেশি সবারই পুড়েছে শ্বাসনালী। আহতদের প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
Read More
বাবরির মতোই অযোধ্যার নতুন মসজিদ

বাবরির মতোই অযোধ্যার নতুন মসজিদ

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রামমন্দির স্থাপনের পাশাপাশি অযোধ্যায় নতুন করে মসজিদ গড়ার অনুমতি দেওয়া হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ডকে। মসজিদটি গঠিত হবে ১৫ হাজার ফুট জায়গার উপর। এই মসজিদের আকৃতি-উচ্চতা সবই বাবরি মসজিদের সমানই হবে, জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অযোধ্যার ধন্নিপুর অঞ্চলে পাঁচ একর জমির ওপর গড়ে উঠবে মসজিদ কম্পলেক্স। সেখানে মসজিদের পাশআপাশি থাকবে লাইব্রেরি, হাসপাতাল ও একটি কমিউনিটি কিচেন। মসজিদের নির্মাণকাজ দেখাশোনার জন্য একটি ১৫ সদস্যের ট্রাস্ট গঠন করা হয়েছে৷ এই মসজিদের নকশা তৈরির দায়িত্বে রয়েছেন এসএম আখতার৷ তাঁর কথায়, 'আমি গোটা কমপ্লেক্সটারই নকশা তৈরি করব৷ মসজিদ তারই মধ্যে রয়েছে৷ তবে পুরোটাই কমপ্লেক্সের মধ্যে থাকবে কি না, তা এখনও সিদ্ধান্ত নেওয়া…
Read More
মহানন্দা  নদীর সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখলেন অশোক ভট্টাচার্য

মহানন্দা নদীর সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখলেন অশোক ভট্টাচার্য

মহানন্দা ও মহিষমারী নদীর ঘাট নির্মাণ ও কাজ পরিদর্শনে বেরোলেন পুরনিগমের প্রশাসক তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। ইতিমধ্যেই শিলিগুড়িকে সাজিয়ে তুলতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে পুরনিগমের ।তার মধ্যে মহানন্দা নদীর ওপর বাঁধ নির্মাণ , ঘাট নির্মাণ এবং ব্রিজ তৈরি সহ আরো উন্নয়নমূলক কাজ রয়েছে। জানা গিয়েছে এই করোনা পরিস্থিতি ও লকডাউনে কাজগুলির অগ্রগতি কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে এই পরিদর্শন ।অশোক ভট্টাচার্য জানান, সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার কাজ হাতে নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। তবে লকডাউন এর জেরে কিছুটা কাজ থমকে গেলেও ইঞ্জিনিয়ারদের তৎপরতায় কাজ প্রায় সমাপ্তির পথে । এই সৌন্দর্যায়নের কাজ পুজোর আগেই শেষ করা হবে । রামমোহন…
Read More