আসাম

তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেকের স্ত্রী করোনা আক্রান্ত

তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেকের স্ত্রী করোনা আক্রান্ত

কোভিডে আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সোমবার রাতে বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দিনকয়েক ধরেই অসুস্থ ছিলেন রুজিরা। সংক্রমণের নানা উপসর্গও দেখা যাচ্ছিল তাঁর মধ্যে। অসুস্থতা বাড়লে গতকাল সকালেই তাঁর কোভিড টেস্ট করানো হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। গত বছরই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রুজিরা। ছেলে আয়াংশের বয়স এক বছরও হয়নি। মেয়ে আজানিয়াও ছোট। রুজিরার করোনা সংক্রমণ ধরা পড়ায় তাই উদ্বেগ তৈরি হয়েছে।
Read More
আমজনতার জন্য ডেলিভারি পরিকল্পনা বিশ্বের প্রথম করোনা টিকার

আমজনতার জন্য ডেলিভারি পরিকল্পনা বিশ্বের প্রথম করোনা টিকার

চলে এল মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি রাশিয়ার করোনাভাইরাস টিকা ‘স্পুটনিক ৫’। দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে শীঘ্রই আমজনতার জন্য এই টিকার আঞ্চলিক ডেলিভারি শুরুর পরিকল্পনা করা হচ্ছে। গত ১১ অগস্ট প্রথম করোনা টিকা স্পুটনিক ৫ নথিভুক্ত করে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদন পাওয়ার ফলে রাশিয়ার বড় সংখ্যক মানুষের শরীরে সেই টিকা প্রয়োগ করা হবে। প্রথমে স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং ঝুঁকিপূর্ণ সদস্যদের টিকা দেওয়া হবে। একটি বিবৃতিতে জারি করে মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'নয়া করোনাভাইরাসের সংক্রমণ রুখতে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি গাম-কোভিড টিকার (স্পুটনিক ৫) প্রথম ভাগ পরীক্ষাগারের প্রয়োজনীয় গুণমান সংক্রান্ত পরীক্ষা উতরে…
Read More
কোয়ারানটিন হাউস বেলুড় মঠের ভেতরে

কোয়ারানটিন হাউস বেলুড় মঠের ভেতরে

গোটা দেশের মতো করোনাভাইরাসের থাবা ছড়িয়েছে বেলুড় মঠেও। মঠের মোট ৫৪ জন সন্ন্যাসী এবং ১৫ জন কর্মচারীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এঁরা সবাই চিকিত্‍সার বিভিন্ন পর্যায়ে আছেন। এখনও পর্যন্ত রামকৃষ্ণ মিশনের তিন জন সন্ন্যাীর করোনায় মৃত্যু হয়েছে। সংসারত্যাগী সন্ন্যাসী এবং বেলুড় মঠের অন্য কর্মচারীদের জন্য এবার রামকৃষ্ণ মঠ ও মিশনের হেড কোয়ার্টার বেলুড় মঠে তৈরি হতে চলেছে তিন তলা একটি কোয়ারানটিন হাউস। ৮০ লক্ষ টাকা ব্যয়ে বেলুড় মঠের চত্বরের ভেতরেই তৈরি হচ্ছে এই তিন তলা কোয়ারানটিন হাউস। প্রতি তলায় পাঁচটি করে ঘর রয়েছে। এই কোয়ারানটিন হাউস তৈরির কাজ প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। বেলুড় মঠের কোভিড আক্রান্ত…
Read More
রাজগঞ্জে ফের দুই নাবালিকা ধর্ষণ , অভিযুক্ত ৫

রাজগঞ্জে ফের দুই নাবালিকা ধর্ষণ , অভিযুক্ত ৫

ফের ধর্ষণ দুই নাবালিকা! স্থান আবারও রাজগঞ্জ। সূত্রের খবর রাজগঞ্জের নবগ্রাম গ্রামে আবারও দুই নাবালিকা ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। গত একমাসে রাজগঞ্জে তিন তিন বার ধর্ষণের ঘটনায় বিস্মিত অনেকে। জানা গেছে নবগ্রামের দুই তরুণী কাকুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে পাঁচ জন যুবক তাদের অপহরণ করে ধর্ষণ করে। একদিন পরে তরুণীরা বাড়ি ফিরে আসলে একজনের অবস্থা খারাপ হয়ে পড়ায় ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ ওই পাঁচ অভিযুক্ত দুই তরুণীকে পাশের চা-বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। জানা গিয়েছে ধর্ষিত এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে প্রতিবেশীরা পুলিশকে জানিয় রাজগঞ্জ থানার উচ্চ…
Read More
জলপাইগুড়ি জেলায় পালিত হলো পুলিশ দিবস

জলপাইগুড়ি জেলায় পালিত হলো পুলিশ দিবস

মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় পালিত হলো পুলিশ দিবস। রাজ্যের এই করোনা পরিস্থিতির মোকাবিলা করার ক্ষেত্রে পুলিশের ভুমিকা সত্যিই প্রসংশনীয়। এই দিন জেলা পুলিশ সুপারের দপ্তরে এসে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করিমুল হক জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সম্মান জানান। এই দিন পুলিশ সুপার এবং পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক।পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করিমুল হক জানান, পরবর্তি কালেও পুলিশ এতটাই কর্তব্যপরায়ণতার পরিচয় দেবে এবং জেলার আইন শৃঙ্খলা এই ভাবেই বজায় রাখবেন বলেই তিনি আশাবাদী। পুলিশ আধিকারিক ছাড়াও এই দিন সম্মান জানান হয় জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তেওয়ারিকে।
Read More
জলপাইগুড়ি‌র বিডিও অফিসের সম্মুখে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

জলপাইগুড়ি‌র বিডিও অফিসের সম্মুখে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

আজ সকালে নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে প্রায় কয়েকশো পরিযায়ী শ্রমিক। এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি‌র বিডিও অফিসের সম্মুখে। সূত্রের খবর এই বিক্ষোভ টি জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে সংঘটিত হয়। তাদের অভিযোগ সরকারের পক্ষ থেকেই পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০ দিনের কাজ ও খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তবে তা যথাযথভাবে কার্যকর করা হয় নি। এই দিন ১০০ দিনের কাজ সহ আরো বেশ কয়েক দফা দাবি নিয়ে জলপাইগুড়ি বিডিওকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। জানা গিয়েছে এই বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ।
Read More
ছন্দা কোচারের  স্বামী গ্রেপ্তার

ছন্দা কোচারের স্বামী গ্রেপ্তার

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোছারের স্বামী দীপক কোছারকে গ্রেফতার করল ইডি৷ অর্থ তছরূপ এবং দুর্নীতির অভিযোগে চন্দা কোছারের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই এবং ইডি৷ সিবিআই-এর দায়ের করা এফআইআর-এ চন্দার কোছারের সঙ্গে তাঁর স্বামী দীপকের নামও ছিল৷ দু' জনকেই একাধিকবার জেরা করেছে ইডি৷ চন্দার বিরুদ্ধে মূল অভিযোগ, নিয়ম বহির্ভূত ভাবে তিনি ভিডিওকন গোষ্ঠীকে ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন৷ অভিযোগ উঠেছিল, চন্দার স্বামী দীপকের সঙ্গে একটি সংস্থায় যৌথভাবে বিনিয়োগ করেন ভিডিওকন গোষ্ঠীর বেণুগোপাল ধূত৷ পরবর্তী সময়ে সেই সংস্থার অংশীদারিত্ব দীপক কোছারের নামে করে হস্তান্তর করে দেওয়া হয়৷ অভিযোগে বলা হয়, এই বিনিয়োগের জন্য ভিডিওকন গোষ্ঠীকে ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন চন্দা৷
Read More
কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের

কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের

সপ্তাহের প্রথম দিন সোমবারের শুনশান শিলিগুড়ি আর আজকের মঙ্গলবারের শিলিগুড়ির চিত্র দেখলে অবাক হবে স্বয়ং করোনা ! করোনা সংক্রমণে ভারত সম্প্রতি ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে এসেছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার লকডাউন ঘোষণা করছে । সচেতন মানুষ তবুও দীর্ঘ পাঁচমাস যাবদ গৃহবন্দি । প্রয়োজন ছাড়া বাজার ঘাটে বেরোচ্ছেন না , এড়িয়ে যাচ্ছেন শপিং মল, জনবহুল স্থানগুলি । কিন্তু রাজ্যে রাজনীতি চলছে রাজকীয় ভাবে । সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের বিধানসভা ভোট সময়মতো করা নিয়ে সবুজ সংকেত দিতেই শাসক -বিরোধী সবপক্ষ রাস্তায় নেমেছে। আজ শিলিগুড়িতে জেলা তৃণমূলের মিছিল দেখে তেমনটাই অনুমান করছে বিশেষজ্ঞ মহল। কেন্দ্রীয় সরকারের প্রতি রাজ্যের বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি,…
Read More
কিরণচন্দ্র শ্মশান ঘাটের উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে পুর প্রশাসক অশোক ভট্টাচার্য

কিরণচন্দ্র শ্মশান ঘাটের উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে পুর প্রশাসক অশোক ভট্টাচার্য

মঙ্গলবার শহরের কিরণচন্দ্র শ্মশান ঘাটের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করলেনশিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। সূত্রের খবর এই শ্মশান ঘাটের উন্নয়ন এবং সৌন্দর্যকরণের উদ্দেশ্যে নিয়েই পুর প্রশাসক অশোক ভট্টাচার্য আজ এই স্থানটি পরিদর্শনে আসেন । জানা গিয়েছে,যাতে রাতে লোকেদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই দিকে লক্ষ্য রেখে এলাকার উন্নয়ন তহবিল থেকে সাড়ে ৮ লাখ টাকার বিনিয়োগে এই শ্মশান সংলগ্ন অঞ্চলে খুব তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করা হবে । এবং এই এলাকার কাছে অবস্থিত যে পার্ক টি রয়েছে সেখানে বসার ব্যাবস্থা ও করা হবে বলে খবর। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সৌন্দর্যকরণের কাজ এবং পরবর্তী কালে বৈদ্যতিক চুল্লি…
Read More
রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ

রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ

শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বিদ্যানগর কলোনি এলাকায় রাস্তা মেরামতের দাবিতে চম্পাসারি এলাকা থেকে দেবীডাঙা যাওয়ার পথ অবরোধ করে বিক্ষোভে সরব হলো স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিগত ৪০ বছর ধরে প্রসাশন এর পক্ষ থেকে রাস্তা মেরামত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও, যথাযথ কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অঞ্চলে সামান্য বৃষ্টি হলেই রাস্তা প্লাবিত হয়ে যায়। সেই কারণে এলাকার স্থানীয় বাসিন্দাদের যাতায়াত এবং অন্যান্য ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। প্রশাসনের পক্ষ থেকে যাতে রাস্তা মেরামতের কাজ অবিলম্বে শুরু করা হয় সেই দাবি নিয়েই এই অবরোধ কর্মসূচি চালায় স্থানীয়রা। তারা জানায়, যতক্ষন না অবধি ওয়ার্ড কো-অর্ডিনেটর ঘটনাস্থলে…
Read More