Blog

প্রয়াত প্রশান্ত তামাংয়,কফিনবন্দী দেহ ফিরতেই কান্নায় ভেঙ্গে পড়লেন পরিবারের সদস্যরা

প্রয়াত প্রশান্ত তামাংয়,কফিনবন্দী দেহ ফিরতেই কান্নায় ভেঙ্গে পড়লেন পরিবারের সদস্যরা

প্রয়াত 'ইন্ডিয়ান আইডল' খ্যাত বাংলার গায়ক প্রশান্ত তামাং। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লিতে মৃত্যু হয়েছে পাহাড়ের গায়ক প্রশান্ত তামাংয়ের। জানা গেছে, শনিবার রাতে দিল্লিতে একটি অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করেন প্রশান্ত। দ্বারকার এক হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি, রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রশান্ত তামাং। আজ বাগডোগরা বিমানবন্দরে কফিনবন্দী দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা। এদিন প্রশান্ত তামাংকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, দার্জিলিং এর বিধায়ক নীরজ জিম্বা। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রশান্ত তামাং এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে…
Read More
স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি পালন করলো শিলিগুড়ি পুরনিগম

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি পালন করলো শিলিগুড়ি পুরনিগম

আজ ১২ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী। দিনটি দেশজুড়ে 'জাতীয় যুব দিবস' হিসেবে পালিত হচ্ছে। সেই মতো শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে পুরনিগমের ৭৫তম বর্ষপূর্তি এবং স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস পালন করা হল। এই উপলক্ষে আজ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।জানা গিয়েছে, শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে হিলকার্ট রোড অতিক্রম করে ঝংকার মোড় পর্যন্ত যায়।শোভাযাত্রা শেষে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্যরা। এদিন মেয়র গৌতম দেব বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শন আজও যুব সমাজকে অনুপ্রেরণা ও…
Read More
ভারতের ৮৪% পেশাদার ২০২৬ সালে চাকরি খুঁজে পেতে অপ্রস্তুত বোধ করছেন: লিঙ্কডইন

ভারতের ৮৪% পেশাদার ২০২৬ সালে চাকরি খুঁজে পেতে অপ্রস্তুত বোধ করছেন: লিঙ্কডইন

ভারতে, ৮৪% জন পেশাদার নতুন চাকরি খুঁজে পেতে প্রস্তুত বোধ করেন না, যদিও ৭২% জন বলেছেন যে তারা সক্রিয়ভাবে ২০২৬ সালে একটি নতুন ভূমিকা খুঁজছেন। এটি নিয়োগ প্রক্রিয়ায় এআই এর উত্থান, আজকের চাকরির জন্য দ্রুত পরিবর্তনশীল দক্ষতার প্রয়োজনীয়তা এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক, তবে নির্বাচিত, চাকরির বাজারের মধ্যে আসে।  লিঙ্কডইন, বিশ্বের সর্ববৃহৎ পেশাদার নেটওয়ার্কের নতুন গবেষণা দেখায় যে অনেক পেশাদারকে এআই-চালিত নিয়োগ প্রক্রিয়ায় হারিয়ে যাওয়া মনে হচ্ছে। যদিও ৮৭% কর্মী কাজের জন্য এআই ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকেই নিয়োগে এটি কীভাবে ব্যবহৃত হচ্ছে তা নিয়ে অনিশ্চিত বোধ করেন, যেখানে ৭৭% বলেন যে প্রক্রিয়াটিতে অনেকগুলি পর্যায় রয়েছে এবং 66% এটিকে ক্রমশ নৈর্ব্যক্তিক বলে…
Read More
প্রশান্ত তামাং-এর অকাল প্র*য়াণে শো*কস্তব্ধ সঙ্গীতমহল

প্রশান্ত তামাং-এর অকাল প্র*য়াণে শো*কস্তব্ধ সঙ্গীতমহল

স্তব্ধ পাহাড় থেকে সমতল - শোকের ছায়া বাংলার সাংস্কৃতিক জগতে। বাংলার প্রথম ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী, জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নয়াদিল্লির নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন প্রশান্ত। ইন্ডিয়ান আইডল সিজন ৩ জিতে গোটা দেশের নজরে আসেন দার্জিলিং-এর এই কৃতী সন্তান।  গানের মঞ্চের পাশাপাশি নেপালি চলচ্চিত্র জগতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল আমাজন প্রাইম ভিডিয়োর জনপ্রিয় ওয়েব সিরিজ পাতাললোক সিজন ২-তে। প্রশান্ত তামাং-এর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী শিল্পী থেকে শুরু করে অসংখ্য ভক্ত। গোর্খা সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। বিনোদন জগৎ…
Read More
৩৪.৯ লক্ষ বিরিয়ানি থেকে ১৭.২ লক্ষ চিকেন ফ্রাই পর্যন্ত:  কলকাতা কিভাবেখাবার সুইগি করেছে ২০২৫-এ

৩৪.৯ লক্ষ বিরিয়ানি থেকে ১৭.২ লক্ষ চিকেন ফ্রাই পর্যন্ত:  কলকাতা কিভাবেখাবার সুইগি করেছে ২০২৫-এ

২০২৫ সালে কলকাতার খাদ্যাভ্যাসের এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি। তাদের বার্ষিক রিপোর্ট ‘হাউ কলকাতা সুইগি’ড ২০২৫’ অনুযায়ী, এ বছর বিরিয়ানিকে হারিয়ে সুইগির তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘চিকেন ফ্রাই’। মোট ১৭.২ লক্ষ বার চিকেন ফ্রাইয়ের অর্ডার দিয়ে শহরবাসী তাঁদের প্রোটিন-প্রীতির প্রমাণ দিয়েছেন। মোট ৩৪.৯ লক্ষ বিরিয়ানি অর্ডারের মাধ্যমে কলকাতা সারা দেশের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে। এর মধ্যে চিকেন বিরিয়ানি ছিল দ্বিতীয় জনপ্রিয় পদ। প্রায় ৩.৯ লক্ষ অর্ডারের সঙ্গে ব্রেকফাস্টের তালিকায় রাজত্ব করেছে নিরামিষ কচুরি, যার পরেই ছিল ইডলি ও দোসা। বিকেলের আড্ডায় চিকেন রোল এবং মোমো ছিল অন্যতম পছন্দের। সুইগি জানিয়েছে, গত বছরের তুলনায়…
Read More
পড়ুয়াদের সচেতন করতে বিশেষ উদ্যোগ‌ পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের

পড়ুয়াদের সচেতন করতে বিশেষ উদ্যোগ‌ পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের

শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন।পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল এদিনের শিবিরের মূল উদ্দেশ্য। শনিবার এই শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ট্রাফিক বিভাগের এসিপি অনির্বাণ মজুমদার সহ পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের একাধিক পুলিশ আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এদিনের শিবিরে নানান পদক্ষেপের কথা বলা হয়। পদক্ষেপগুলির মধ্যে রয়েছে ট্রাফিক সিগন্যাল, রাস্তা পারাপারের নিয়ম, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব, ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা। ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যত প্রজন্মকে ছোটবেলা থেকেই সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে দেশ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে।…
Read More
কলকাতার হোটেল বুকিংয়ের ট্রেন্ডে গুরুত্ব বাড়ছে অবস্থান বা এলাকার

কলকাতার হোটেল বুকিংয়ের ট্রেন্ডে গুরুত্ব বাড়ছে অবস্থান বা এলাকার

বেঙ্গালুরু, ১০ জানুয়ারি, ২০২৬: কলকাতার হসপিটালিটি সেক্টর বা আতিথেয়তা শিল্পে একটি নীরব অথচ তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান সময়ে ভ্রমণের পরিকল্পনা আরও বেশি উদ্দেশ্য-ভিত্তিক এবং সময়ের গুরুত্ব বিবেচনা করে বানানো হচ্ছে। ফলে কলকাতায় আসা অতিথিরা এখন কেবল ঐতিহ্যবাহী বিলাসিতার বদলে হোটেলের অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, সুবিধা এবং বাজেটের ওপর ভিত্তি করে থাকার জায়গা নির্বাচন করছেন। কর্পোরেট ভ্রমণকারী এবং চিকিৎসার জন্য আসা ব্যক্তি থেকে শুরু করে সাধারণ পর্যটক, সকলের বুকিং প্যাটার্ন বিশ্লেষণ করলে কয়েকটি বিশেষ অঞ্চলের প্রতি স্পষ্ট ঝোঁক দেখা যায়। ভ্রমণ ও হোটেল বুকিং প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে কলকাতার সেইসব এলাকাতেই হোটেলের ( hotels in Kolkata ) চাহিদা সবচেয়ে বেশি যেখানে…
Read More
চেয়ারম্যান পদ ছাড়লেন রবীন্দ্রনাথ ঘোষ, নির্বাচনের আগেই পদত্যাগ নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে

চেয়ারম্যান পদ ছাড়লেন রবীন্দ্রনাথ ঘোষ, নির্বাচনের আগেই পদত্যাগ নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে

দীর্ঘ দিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর এই পদত্যাগের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। সূত্রের খবর, পুরসভার সচিবের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে ইস্তফা পাঠিয়েছেন। এই পদত্যাগের পেছনে একাধিক কারণ কাজ করেছে বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি কোচবিহারের পুর পরিষেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি নিয়ে দলের অন্দরে একাধিক আলোচনা চলছিল, যার জেরেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঘোষ এক সময় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব…
Read More
অনিশ্চয়তার মুখে কোচবিহারের উড়ান পরিষেবা

অনিশ্চয়তার মুখে কোচবিহারের উড়ান পরিষেবা

পরিকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রশাসনিক জটিলতায় কোচবিহার বিমানবন্দরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। নয় আসনের ছোট বিমান চালিয়ে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় সংশ্লিষ্ট বিমান সংস্থা আর এই রুটে পরিষেবা চালাতে আগ্রহী নয়। ফলে চলতি চুক্তির মেয়াদ শেষ হলেই, আগামী ৩১ জানুয়ারি থেকে কোচবিহার থেকে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য মাত্র ১,০৬৯ মিটার। এই দৈর্ঘ্যে ছোট বিমান চলাচল সম্ভব হলেও মাঝারি বা বড় আসনের বিমান ওঠানামা করতে পারে না। যাত্রী সংখ্যা বাড়ানো ও নিয়মিত পরিষেবা চালু রাখতে রানওয়ে সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্যেই লাগোয়া মরা তোর্সা নদীর উপর বক্স…
Read More
গুজরাট আঞ্চলিক সম্মেলনের আয়োজক মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়

গুজরাট আঞ্চলিক সম্মেলনের আয়োজক মারওয়াড়ি বিশ্ববিদ্যালয়

ভাইব্রেন্ট গুজরাটের সাফল্যকে এগিয়ে নিয়ে যেতে মারওয়াড়ি বিশ্ববিদ্যালয় আগামী ১১-১২ জানুয়ারি ২০২৬-এ মর্যাদাপূর্ণ 'ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলন' আয়োজন করতে চলেছে। গুজরাট সরকার আয়োজিত এই সম্মেলনে শিক্ষা খাতের সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি রাজ্য সরকারের কাছে একটি ১,০০০ কোটি টাকার সমঝোতা স্মারকের প্রস্তাব দিয়েছে। এই বিশাল বিনিয়োগের মাধ্যমে অত্যাধুনিক অ্যাকাডেমিক ব্লক, উন্নত গবেষণাগার, আধুনিক ক্রীড়া পরিকাঠামো এবং নতুন প্রজন্মের হোস্টেল নির্মাণ করা হবে। এছাড়াও, উদ্ভাবন ও স্টার্ট-আপের জন্য ১০,০০০ বর্গফুটের একটি বিশেষ কেন্দ্র এবং কর্মজীবী পেশাদারদের জন্য পৃথক শিক্ষা ব্লক স্থাপন করা হবে। "ভোকাল ফর লোকাল" থিমকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং নেদারল্যান্ডসের মতো দেশ সহ ওয়ার্ল্ড ব্যাংক…
Read More