Blog

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মালায় নয়া মোড়

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মালায় নয়া মোড়

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মালায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই নিযুক্ত এইমস-এর চিকিৎসকদের প্যানেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে- খুন নয়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। তদন্তে নেমে ঘটনার পুনর্নির্মাণের পরেও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এমন কোনও তথ্য আসেনি, তাই সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা হিসাবে মেনে নিয়েছে সিবিআই। তবে রিয়ার বিরুদ্ধে এখনও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা জারি থাকলেও অভিনেতার আর্থিক সম্পত্তি নয়-ছয়ের তেমন কোনও প্রমান এখনও মেলেনি। আপাতত সুশান্তের আত্মহত্যার একাধিক কারণগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
Read More
করোনা সচেতনতার প্রচার শুরু ভারতের প্রধানমন্ত্রীর

করোনা সচেতনতার প্রচার শুরু ভারতের প্রধানমন্ত্রীর

করোনা সচেতনতা প্রচারের ক্যাম্পেন শুরু করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানাবেন, আসন্ন উৎসবে ও শীতের মরশুমে নিজেকে এবং আত্মীয়স্বজনকে কীভাবে সতর্ক রাখতে হবে। ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত কীভাবে সতর্ক হতে হবে। একই সঙ্গে দেশের অর্থনীতিকে কীভাবে ফের চাঙ্গা করে তোলা যায়, সে বিষয়েও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই ক্যাম্পেনে খেলার জগৎ, শিল্পসংস্কৃতির মানুষ তথা ফিল্মি দুনিয়ার ৫০০ জনকে কাজে নামতে অনুরোধ করা হবে। এই ক্যাম্পেনের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে বার্তা পৌঁছানোই হল প্রধান উদ্দেশ্য।
Read More
মালদায় ত্রিশ কেজি গাঁজা সহ উদ্ধার অনেক নেশা সামগ্রী

মালদায় ত্রিশ কেজি গাঁজা সহ উদ্ধার অনেক নেশা সামগ্রী

পাঁচারের আগে উদ্ধার হল কয়েক কোটি টাকার নেশা সামগ্রী। প্রায় ত্রিশ কেজি গাঁজা সহ আড়াইশো বোতল ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ। গোলাপগঞ্জ এলাকার নোওদাপাড়া এলাকায়। বিএসএফ আধিকারিকদের থেকে জানা গেছে বাংলাদেশে পাচারের আগে বর্ডার এলাকার অসাধু ব্যবসায়ী অতুল মন্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় এই নেশা সামগ্রী। জানা গিয়েছে পাচারের উদ্দেশ্যে এই সামগ্রী মজুত করে রাখা হত ।বিএসএফের চোখের অলক্ষ্যে গোভীর রাত্রে পাচার করার উদ্দেশ্যে জমা করা গাঁজা ফেনসিডিল ধরে ফেলে পাচার কারিদের পরিকল্পনা বানচাল করে দেয় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের ও সি রামচন্দ্র শ্চন্দ্র সাহা এবং তার দলবল ।
Read More
রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তীর স্বীকারোক্তি

রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তীর স্বীকারোক্তি

প্রায় গত এক মাস ধরে মুম্বইয়ের বাইকুল্লা জেলবন্দি থাকার পর বুধবার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া। অভিনেতার মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন নায়িকা। অভিযুক্ত নায়িকাকে মিডিয়ার নজর থেকে বাঁচিয়ে রাখতে তাঁর গাড়ির কাঁচ খবরের কাগজে ঢেকে দেওয়া হয়েছিল।    অভিযুক্ত নায়িকা রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী জানিয়েছেন, ‘ওর উপর দিয়ে যা ঝড় বয়ে গেল…কীভাবে সামলাবে ও নিজেকে? আমি জানি আমার মেয়ে লড়াকু এবং ও নিজেকে শক্ত রাখবে, যে মানসিক যন্ত্রণা এবং ট্রমার মধ্যে দিয়ে ওকে যেতে হল’। রিয়ার মা যোগ করেন - ‘আমার সন্তানরা জেলে রয়েছে। প্রতি মুহূর্তে আতঙ্কে ভুগছি কাল…
Read More
করোনা পজিটিভ মন্ত্রী প্রহ্লাদ যোশী

করোনা পজিটিভ মন্ত্রী প্রহ্লাদ যোশী

করোনা আক্রান্ত কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি নিজেই জানিয়েছেন একথা। বুধবার তাঁর করোনা পজিটিভ বলে রিপোর্ট এসেছে। বাড়িতে আইসোলেশনেই রয়েছেন তিনি। এনিয়ে কেরল মন্ত্রিসভার পাঁচজনের করোনা সংক্রমণ হল। কেন্দ্রীয় মন্ত্রিসভার দাবি, দেশে রোজই বাড়ছে করোনা থেকে সুস্থতার হার। মে মাসে এই হার ছিল ৫০ হাজার। এখন তা ৫৭ হাজারের বেশি।
Read More
হাথরস কাণ্ডে নির্দোষ দাবি অভিযুক্তদের

হাথরস কাণ্ডে নির্দোষ দাবি অভিযুক্তদের

হাথরস কাণ্ডে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে পুরো ব্যাপারটাকেই অনার কিলিং জানিয়েছে। এই কেসের প্রধান অভিযুক্ত সন্দীপ এসপিকে চিঠি লিখে নিজের বক্তব্য জানিয়েছে। তাঁর দাবি, সে কোনওভাবেই নির্যাতিতাকে হত্যা করেনি বা তাঁর সঙ্গে কোনও ভুল কাজ করেনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, এই মামলায় তাঁরা চারজনই নির্দোষ। এব্যাপারে পালটা মন্তব্য করেছেন নির্যাতিতার বৌদি, মা ও বাবা। তাঁরা জানিয়েছেন “আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের ফাঁসানো হচ্ছে”।
Read More
আত্মহত্যা করেছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর

আত্মহত্যা করেছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর

সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর অশ্বিনী কুমারকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর সিমলার বাড়িতে। বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করেছেন তিনি। ১৯৭৩ ব্যাচের আইপিএস অশ্বিনীকুমার ২০০৮ সালে সিবিআইয়ের ডিরেকটর হন। তিনি গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তাঁর আমলেই আরুষি হত্যা মামলার তদন্ত করেছিল সিবিআই। সিবিআই থেকে অবসরের পর নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন তিনি। হিমাচলপ্রদেশের ডিজিও ছিলেন তিনি।
Read More
ভিআই গুয়াহাটিতে দিচ্ছে সর্বোচ্চ ৪জি স্পীড

ভিআই গুয়াহাটিতে দিচ্ছে সর্বোচ্চ ৪জি স্পীড

‘ওপেনসিগন্যাল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্ট সেপ্টেম্বর ২০২০’ জানাচ্ছে, গুয়াহাটিতে ভিআই সবথেকে দ্রুতগতির ৪জি ডাউনলোড-আপলোড স্পীড ও সেরা ভিডিয়ো অভিজ্ঞতা দিচ্ছে। ভিআই’কে ডাউনলোড ও আপলোড স্পীড, গেমস এক্সপিরিয়েন্স, ভয়েস এক্সপিরিয়েন্স ও ভিডিয়ো এক্সপিরিয়েন্সের দিক থেকে ভারতের সেরা ৪জি নেটওয়ার্ক হিসেবে বর্ণনা করা হয়েছে এই রিপোর্টে। ভারতের ৫০টি শহরে মে থেকে জুলাই (২০২০) মাস পর্যন্ত সেপ্টেম্বর ২০২০-র ওপেনসিগন্যাল রিপোর্টের জন্য টেলিকম গ্রাহকদের মোবাইল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে সমীক্ষা করা হয়েছিল। গুয়াহাটিতে ভিআই সর্বোচ্চ ডাউনলোড/আপলোড স্পীড প্রদান করা ছাড়াও পরপর দুই ত্রৈমাসিক ধরে সেরা ভিডিয়ো এক্সপিরিয়েন্স দিচ্ছে। সেইসঙ্গে ভিআই’কে সেরা গেমস ও ভয়েস এক্সপিরিয়েন্স প্রদানকারীর স্থানেও বসানো হয়েছে। রিপোর্ট জানাচ্ছে, জাতীয় স্তরে ভিআই ‘বেস্ট ৪জি…
Read More
বহু প্রতীক্ষিত ট্রেন রুটের ট্রায়াল হল আজ

বহু প্রতীক্ষিত ট্রেন রুটের ট্রায়াল হল আজ

ট্রায়াল সফল হলদিবাড়ি- চিলাহাটি রেলপথের। কিছুটা দেরিতে হলেও শুভক্ষণ সম্পন্ন হল হলদিবাড়ি-চিলাহাটি রেলপথের। জানা যায় এদিন সকালবেলা নাগাদ নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে একটি রেল ইঞ্জিন ট্রায়ালের জন্য রওনা হয় বাংলাদেশের চিলাহাটির উদ্দেশ্যে। ট্রায়াল সফল করে ইঞ্জিনটি হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে বেলা একটায়। রেলঅধিকর্তারা জানিয়েছেন কোভিডের পরিস্থিতিতে ট্রায়াল কিছুটা দেরিতে হল। তবে ট্রায়াল সফল হয়েছে।খুব শীঘ্রই দুদেশের মধ্যে রেল পরিষেবা শুরু হবে।
Read More
বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম

বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম

কলকাতা: বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহরে৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মী-সমর্থকদেকর। বিজেপির নবান্ন অভিযান শুরুতেই লাঠিচার্জের অভিযোগ৷ মিছিল শুরু সাঁতরাগাছি থেকে। এই মিছিলের নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপিকর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সাঁতরাগাছি, হেস্টিংস মোড়ে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে বিজেপিকর্মীরা৷ সেই পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ৷ ছোড়া হয় জলকামানও৷ অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের কটাক্ষ, কলকাতাকে গোটা দেশের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এক…
Read More