Blog

প্রয়াত ভারতীয় মিডফিল্ডার প্রাক্তন ফুটবলার কার্লটন চ্যাপম্যান

প্রয়াত ভারতীয় মিডফিল্ডার প্রাক্তন ফুটবলার কার্লটন চ্যাপম্যান

দিনের শুরুতেই দুঃসংবাদ এল ফুটবলপ্রেমীদের জন্য ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক সময় ইস্টবেঙ্গল, জেসিটির মতো ক্লাবকে একাধিক সম্মান এনে দেওয়া প্রাক্তন ভারতীয় ফুটবলার কার্লটন চ্যাপম্যান। বেঙ্গালুরুতে প্রয়াত হলেন তিনি৷ ১৯৯১- ২০০১ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ২০০২ সাল থেকে তাঁর কোচিং কেরিয়ার শুরু হয় টাটা ফুটবল অ্যাকাডেমিতে।
Read More
শিক্ষক নিয়োগের দাবিতে  ডুয়ার্সকন্যা অভিযান চাকরি প্রার্থীদের

শিক্ষক নিয়োগের দাবিতে ডুয়ার্সকন্যা অভিযান চাকরি প্রার্থীদের

শিক্ষক নিয়োগের দাবিতে আজ আলিপুরদুয়ারে ডুয়ার্সকন্যা অভিযান করল চাকরি প্রার্থীরা। বিধানসভা নির্বাচনের আগেই দ্রুত এসএলএসটি পরীক্ষার দাবিতে এদিন প্রায় শতাধিক ডিগ্রিধারী বেকার যুবকরা আন্দোলন করে । তাদের অভিযোগ, বিএড ডিগ্রি করে হাজার হাজার চাকরি প্রার্থী শিক্ষক নিয়োগের স্বপ্ন দেখছে অথচ রাজ্য সরকার সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই । প্যানেল লিস্ট এবং পুরোনো ভাইভা নিয়ে দুর্নীতির বিরুদ্ধেও তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ মিছিল দেখায় ডুয়ার্সকন্যার সামনে । বিগত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে প্রচুর শিক্ষিত বেকার যুবক বিএড কোর্স কমপ্লিট করে চাকরির আশায় দিন গুনছে। কিন্তু সরকারি নিয়োগ পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তারা হতাশ। আগামী বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ পরীক্ষা সহ সমস্ত প্রক্রিয়া…
Read More
এবার ট্রামে চড়ে ঠাকুর দেখা

এবার ট্রামে চড়ে ঠাকুর দেখা

কলকাতা: করোনাভাইরাস সংক্রমণ-এর বিষয় মাথায় রেখেই কলকাতার ট্রাম কোম্পানি, ট্রামে চড়ে ঠাকুর দেখার বুকিং চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন নিগম। সপ্তমী ও নবমীতে ঠাকুর দেখাবে রাজ্য পরিবহন নিগম। উত্তর ও দক্ষিণ কলকাতার বাছাই করা কিছু পুজো মন্ডপ দেখানোর ব্যবস্থা করেছে ট্রাম কোম্পানি। মাত্র ৫০০ টাকায় বুকিং করা যাবে। এসি ট্রাম যেগুলি রয়েছে, সেগুলিকেই যথাযথ ভাবে স্যানিটাইজ করে ঠাকুর দেখানোর ব্যবস্থা করানো হয়েছে। এসপ্ল্যানেড থেকে সকাল ১১ টায় শুরু হবে ঠাকুর দেখানোর ব্যবস্থা। রাজ্য পরিবহন নিগমের এমডি রাজনবীর সিং জানিয়েছেন, "ট্রাম কলকাতার হেরিটেজ। যেহেতু চলতি বছরে করোনা সংক্রমণের আশঙ্কা সকলেরই আছে, তাই আমরা কোভিড প্রটোকল মেনেই ঠাকুর দেখানোর ব্যবস্থা করেছি ট্রামে চড়ে।"
Read More
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পথে পরিযায়ী শ্রমিকরা

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পথে পরিযায়ী শ্রমিকরা

করোনা এবং লকডাউনে কাজ হারা পরিযায়ী শ্রমিকদের একশো দিনের কাজে অন্তর্ভুক্তি, কাজ দেওয়া সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে এদিন জলপাইগুড়িতে মিছিল করল পরিযায়ী শ্রমিকরা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার জেলা থেকে বেশির ভাগ মানুষ দক্ষিণ ভারতের কেরালা, ব্যাঙ্গালোর, গুজরাট সহ বাইরের রাজ্য গুলিতে কাজ করত। কিন্তু করোনা আবহে কোনো রকমে বাড়ি ফিরে দীর্ঘ ছয় সাতমাস ধরে কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকরা। রাজ্যসরকার পরিযায়ী শ্রমিকদের একশো দিনের কাজের মাধ্যমে সমস্ত শ্রমিকদের কাজে নিয়োগের কথা বললেও এখনও সমস্ত পরিযায়ী শ্রমিক এলাকায় কাজ পাননি। বর্তমানে কঠিন পরিস্থিতিতে পরে অবশেষে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পথে নামল শ্রমিকরা। তাদের দাবি অবিলম্বে কাজের সংস্থান করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ…
Read More
দেশব্যাপী সাপ্লাই চেইনের প্রসার ঘটাচ্ছে ফ্লিপকার্ট

দেশব্যাপী সাপ্লাই চেইনের প্রসার ঘটাচ্ছে ফ্লিপকার্ট

অনলাইনে নতুন ও বর্তমান গ্রাহকদের চাহিদা মেটাতে ও লক্ষ লক্ষ এমএসএমই, সেলার, হস্তশিল্পী ও কিরানাগুলিকে সাহায্য করতে ফ্লিপকার্ট দেশে তার সাপ্লাই চেইনের প্রসারণ ঘটাচ্ছে। এই পরিকাঠামোগত বৃদ্ধির কারণ হল আসন্ন উৎসব ও বিগ বিলিয়ন ডেজের আনন্দ গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া। গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছানর জন্য দেশে ৩ হাজারেরও বেশি ফ্যাসিলিটি বাড়ান হয়েছে। এর ফলে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনের মাধ্যমে ছোটো শহরগুলির বহুসংখ্যক সেলার, এমএসএমই ও কারিগররা সারা দেশের গ্রাহকদের সঙ্গে যুক্ত হতে পারবেন।   দেশের সর্বত্র ফ্লিপকার্ট ফুলফিলমেন্ট সেন্টার, মাদার হাব ও ডেলিভারি সেন্টারের সংখ্যা বাড়িয়েছে, যার ফলে প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হচ্ছে।  সেইসঙ্গে দেশের ৫০ হাজারেরও বেশি কিরানা এই উৎসবের মরশুমে…
Read More
১০ টাকায় রাত্রিবাস করার ব্যবস্থা চালু হতে চলেছে  মালদা মেডিকেল কলেজে

১০ টাকায় রাত্রিবাস করার ব্যবস্থা চালু হতে চলেছে মালদা মেডিকেল কলেজে

মাত্র ১০ টাকায় রাত্রিবাস করার ব্যবস্থা চালু হতে চলেছে মালদা মেডিকেল কলেজে ।  রাজ্য সরকারের আবাসন দপ্তরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়দের জন্য এই সু-ব্যবস্থা চালু হতে চলেছে । শীঘ্রই এই গেস্ট হাউস চালু করে দেওয়া হবে বলেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। রকারি উদ্যোগে মেডিকেল কলেজ চত্বরে গড়ে তোলা হয়েছে নতুন চারতলা ভবনের একটি গেস্টহাউস। যেখানে পুরুষ এবং মহিলাদের থাকার জন্য আলাদা করে তিনটি নতুন তলা রয়েছে। একযোগে ৩০ থেকে ৪০ জন রোগীর আত্মীয় একটি ঘরে থাকতে পারবেন। পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে রোগীর আত্মীয়দের…
Read More
উৎসবের মরশুমের জন্য তৈরি ফ্লিপকার্টের ৫০ হাজার কিরানা পার্টনার

উৎসবের মরশুমের জন্য তৈরি ফ্লিপকার্টের ৫০ হাজার কিরানা পার্টনার

উৎসবের মরশুমে বাড়তি শিপমেন্ট ডেলিভারির জন্য ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে ৫০ হাজারেরও বেশি কিরানা। এদের মধ্যে রয়েছেন এই রাজ্যের হাজার হাজার ছোটো রিটেলার। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে যোগ দিয়ে তারা আসন্ন বিগ বিলিয়ন ডেজ চলাকালীন লক্ষ লক্ষ ফ্লিপকার্ট গ্রাহককে নিরাপদ ডেলিভারি দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এই কিরানা প্রোগ্রাম আসাম ও ভারতের অন্যত্র হাজার হাজার কিরানাকে তাদের আয় বৃদ্ধি করতে এবং নিরাপদ ও স্যানিটাইজড পদ্ধতিতে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার দক্ষতা বাড়াতে সাহায্য করছে। তারা প্রযুক্তির সুবিধাগুলিও আয়ত্ত্ব করছেন। আসামের ঘিলাগুড়ি গ্রামের ২৮ বছর বয়সী মইনুদ্দিন আহ্‌মেদ গত মার্চ মাসে ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে যোগ দিয়েছেন। মইনুদ্দিনের বাবার কিরানা স্টোর লকডাউনের ফলে…
Read More
আমন্ড হৃদরোগ প্রতিরোধে ব্যয় সাশ্রয় করে

আমন্ড হৃদরোগ প্রতিরোধে ব্যয় সাশ্রয় করে

টাফ্‌টস ইউনিভার্সিটি (Tufts University) সম্প্রতি এক গবেষণা চালানর পর জানিয়েছে, ৪২.৫ গ্রাম আমন্ড দৈনিক খাওয়া হলে তা কার্ডিয়োভাস্কুলার ডিজিজ সংক্রান্ত স্বাস্থ্যরক্ষার ব্যয় কমিয়ে দিতে পারে। আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়ার অর্থানুকূল্যে চালান এই সমীক্ষার উদ্দেশ্য ছিল এলডিএল কোলেস্টেরলের মাত্রায় পরিবর্তনের মাধ্যমে করোনারি হার্ট ডিজিজ প্রতিরোধে আমন্ড গ্রহণ কতটা ব্যয়সাশ্রয়ী তা নির্ণয় করা। প্রতিদিন ৪২.৫ গ্রাম আমন্ড খাওয়া ও না-খাওয়ার মধ্যের সম্পর্ক নির্ধারণের জন্য একটি মডেল তৈরি করে নিয়েছিলেন গবেষকরা।  আমন্ডের কার্ডিয়োভাস্কুলার ডিজিজ প্রতিরোধে ব্যয়-সাশ্রয়ের ক্ষমতা বিষয়ক এই গবেষণার ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী এবং পাইলেটস এক্সপার্ট ও ডায়েট অ্যান্ড…
Read More
শিলিগুড়ি আসলেন দার্জিলিংয়ের সাংসদ

শিলিগুড়ি আসলেন দার্জিলিংয়ের সাংসদ

বিজেপির সর্বভারতীয় মুখপাত্র হয়ে অধিবেশন শেষে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছল দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট। আজ সকালবেলা দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি পৌঁছন তিনি । সাংসদের আসার খবর পেয়ে এদিন বাগডোগরা বিমানবন্দরে তাকে সাংসদকে স্বাগত জানাতে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন । হাতিঘিসা এবং গোঁসাইপুর মন্ডল কমিটির যুব মোর্চার সমর্থকরাও উপস্থিত ছিলেন প্রিয় সাংসদকে বরণ করতে। প্রসঙ্গত কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি। সূত্রের খবর এই দায়িত্ব পেয়ে প্রথম দার্জিলিং তথা শিলিগুড়িতে ঘাঁটি গাড়বেন আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ রেখে। এদিন যুব মোর্চার সদস্যদের জানিয়েদেন যে আর মাত্র ছয়মাস। আগামী বিধানসভা নির্বাচনে কর্মীদের তৈরি থাকতেও নির্দেশ দিয়েছেন। এদিন সাংসদকে…
Read More
নিজের আধিপত্য বিস্তারের পথে অগ্রগামী অ্যামাজন ইন্ডিয়া

নিজের আধিপত্য বিস্তারের পথে অগ্রগামী অ্যামাজন ইন্ডিয়া

উত্তর-পূর্ব ভারতের ৮ টি রাজ্যে ডেলিভারি নেটওয়ার্ক বিস্তার করল অ্যামাজন ইন্ডিয়া। চম্পাই, কোলাসিব, লুমডিং, প্যাসিঘাটান্দ মোকোকচুংয়ের মতো প্রত্যন্ত শহরগুলি সহ এই বছরের উৎসবের মরশুমের আগে অ্যামাজন ইন্ডিয়ার চলার পথে বেশ কয়েকটি নতুন পিন কোড যুক্ত হতে চলেছে। ডেলিভারি সার্ভিস পার্টনার প্রোগ্রামের অংশ হিসাবে, অ্যামাজন স্থানীয় উদ্যোক্তাদের এই ছোট ব্যবসাগুলিকে বৃদ্ধির সুযোগের সাথে সাথে তাদের অংশীদার হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং তারা অ্যামাজন ইন্ডিয়াকে নিজস্ব ডেলিভারি পরিষেবার মাধ্যমে উত্তর-পূর্বের তৃতীয় এবং চতুর্থ স্থানে প্রবেশ করতে সহায়তা করবে।অ্যামাজন ইন্ডিয়ার এই প্রসারণ চম্পাইয়ের মতো শহরগুলিতে গ্রাহকদের জন্য এক বিরামহীন শপিংয়ের অভিজ্ঞতা সরবরাহ করবে যা পূর্ব ভারত এবং এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলির জন্য প্রধান…
Read More