13
Oct
করোনা আবহেই হচ্ছে রাজ্যে দুর্গাপুজো। তাই দুর্গাপুজো উপলক্ষ্যে পুজোর কটা দিন গরীব মানুষের মুখে মাংস–ভাত তুলে দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতায় এবার ‘মমতাময়ীর হেঁসেল’ সেই কাজটা করবে। পুজোর সময় পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রত্যেকদিন কসবা অঞ্চলের এক হাজার গরীব মানুষকে বিনা পয়সায় মাংস–ভাত খাওয়ানো হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে বিতরণ। যার স্লোগান- ‘কেউ খাবে কেউ খাবে না। তা হবে না, তা হবে না।’ আনন্দের কটা দিন ভাল কাটুক গরীব মানুষের।
