Blog

করোনাকালে দর্শকশূন্য হয়েই পাঁচদিন চলবে পুজো

করোনাকালে দর্শকশূন্য হয়েই পাঁচদিন চলবে পুজো

কলকাতা: পুজোয় ভিড় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের চিকিৎসকেরা৷ চিঠিও পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এই পুজোর ভিড়ে করোনা সংক্রমণে বিস্ফোরণের আশঙ্কায় ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের৷ এদিন রায় দানে বিচারপতি জানান, ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে দোষ দেওয়া যায় না৷ পুলিশের সীমাবদ্ধতা রয়েছে৷ তাই বিকল্প ব্যবস্থাস্বরূপ প্রত্যেক পুজো মণ্ডপ কন্টেইনমেন্ট জোন গণ্য হবে৷ দুর্গাপুজো নিয়ে জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ রায় রাজ্যের ছোট-বড় সমস্ত পুজো মণ্ডপই ‘নো এন্ট্রি বাফার জোন’৷ প্যান্ডেল এরিয়ায় থাকবে বাফার জোন৷ মণ্ডপে শুধু ঢুকতে পারবেন পুজো উদ্যোক্তারাই৷ তাও একসঙ্গে ২৫ জনের বেশি উদ্যোক্তা মণ্ডপে থাকতে পারবেন না বলে রায়ে জানিয়েছে আদালত৷  হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, ছোট বড় সমস্ত মণ্ডপই সাধারণ দর্শনার্থীদের…
Read More
প্রয়াত হলেন কুমকুম ভাগ্য সিরিয়ালের ইন্দু দাসী

প্রয়াত হলেন কুমকুম ভাগ্য সিরিয়ালের ইন্দু দাসী

বিনোদন জগতে ফের শোকের ছায়া! প্রয়াত হলেন কুমকুম ভাগ্য সিরিয়ালের ইন্দু দাসী । জনপ্রিয় টেলি ধারাবাহিক "কুমকুম ভাগ্য' এবং "ইয়ে রিস্তা কিয়া কেহেলাতা হে " তে অভিনয় করেছেন জারিনা রোশন খান । হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন জারিনা , মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর । একতা কাপুরের 'কুমকুম ভাগ্য'-র পাশাপাশি 'ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়'- এর মত জনপ্রিয় সিরিয়াল, একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন প্রয়াত জারিনা রোশন খান। প্রিয় অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া টেলিভিশন জগতে ।কুমকুম ভাগ্য সিরিয়ালের মুখ্য নায়ক-নায়িকা প্রজ্ঞা ও অভি ওরফে শ্রীতি ঝা এবং সাবির আহলুওয়ালিয়া সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
Read More
তৃণমূলের কর্মীসভা ইসলামপুরের মাটিকুন্ডায়

তৃণমূলের কর্মীসভা ইসলামপুরের মাটিকুন্ডায়

ইসলামপুরে তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হল আজ । জানা গেছে এদিনের কর্মীসভার বার্ষিক সম্মেলনে প্রায় পাঁচ হাজার বুথকর্মী উপস্থিত ছিলেন ।বুথ স্তরের প্রায় পাঁচ হাজার কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো সোমবার ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন ।স্থানীয় মাটিকুন্ডা হাইস্কুলে আয়োজিত ওই বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার প্রশাসক তথা সংগঠনের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল । ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন জানান, তার এই ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথ প্রতি দশ জন করে প্রতিনিধি নিয়ে এই সম্মেলন করা হয় । সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিরাম উন্নয়নের ধারাকে সামনে রেখে রেশন ব্যবস্থা, কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা গুলি তুলে ধরা…
Read More
অ্যামওয়ে ইন্ডিয়ার ‘নারী শক্তি’

অ্যামওয়ে ইন্ডিয়ার ‘নারী শক্তি’

মহিলাদের ক্ষমতায়ণের লক্ষ্যে অ্যামওয়ে ইন্ডিয়া লঞ্চ্‌ করল ‘নারী শক্তি’ প্রকল্প। অ্যামওয়ের উদ্দেশ্য হল মহিলাদের ক্ষমতায়ণের মাধ্যমে তাদের নিজস্ব ব্যবসা চালানর সুযোগ করে দেওয়া। তাদের নিজস্ব প্রবণতা অনুসারে তারা ব্যবসা চালাতে পারবেন, যেমন ফিটনেস, হেলদি লিভিং, কুকিং বা বিউটি। পূর্বাঞ্চলে শুরু হওয়া এই ‘নারী শক্তি’ প্রকল্প অ্যামওয়ের বর্তমান মহিলা ডাইরেক্ট সেলারদের সামনের সারিতে নিয়ে আসবে, তাদের দক্ষতা বৃদ্ধি করবে, যাতে তারা স্বাধীনভাবে তাদের অ্যামওয়ে বিজনেস চালাতে সক্ষম হন।  বিভিন্ন শিল্পক্ষেত্রে মহিলাদের পরিবর্তনশীল ভূমিকা বিষয়ক একটি আলোচনাচক্রের মধ্য দিয়ে ‘নারী শক্তি’ প্রকল্পটি উদ্বোধন হয়েছে। আলোচনায় গুরুত্ব পেয়েছে আর্থিক স্বনির্ভরতার জন্য ডাইরেক্ট সেলিং মহিলাদের জন্য কতটা উপযুক্ত সেই বিষয়টি। অ্যামওয়ে পূর্ব-ভারতের কিছু নির্বাচিত…
Read More
মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার ছয় শিলিগুড়ির সুভাষপল্লীতে

মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার ছয় শিলিগুড়ির সুভাষপল্লীতে

দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসানোর অভিযোগ আসছিল শিলিগুড়ির সুভাসপল্লী এলাকার এক বাড়ি থেকে । এদিন প্রতিবেশীরা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল তিন যুবক এবং তিন তরুণীকে ।জানা গিয়েছে রবিবার রাতে সুভাসপল্লীর গোপীতলা মোড় এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে সেক্স রেকেট বসানোর অভিযোগ । এদিন এলাকার মানুষেরা ওই বাড়িতে ঢুকে অস্বস্তিকর অবস্থায় দেখে ফেলে । সঙ্গে উদ্ধার হয় কন্ডোম । সূত্রের খবর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার যুবকরা ওই বাড়িতে ভাঙচুর চালায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই তিন যুবক ও তিন তরুণীকে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় । প্রতিবেশীদের অভিযোগ ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চলছিল ।…
Read More
কলকাতায় বাড়ি-বিক্রয় পরিস্থিতিতে উন্নতি

কলকাতায় বাড়ি-বিক্রয় পরিস্থিতিতে উন্নতি

প্রপটাইগার ডট কম সংগৃহিত তথ্য অনুসারে ২০২০’র তৃতীয় ত্রৈমাসিকে কলকাতায় বাড়ি বিক্রয়ের পরিস্থিতিতে উন্নতি ঘটেছে, যদিও বাজারের বর্তমান অবস্থার কারণে নতুন সাপ্লাইয়ের ক্ষেত্রে যথেষ্ট চাপ রয়েছে। ‘রিয়াল এস্টেট ইনসাইট কিউ৩ ২০২০’ শীর্ষক ভারতের আটটি প্রধান আবাসন মার্কেটের ত্রৈমাসিক বিশ্লেষণমূলক রিপোর্টে প্রপার্টি ব্রোকারেজ ফার্ম প্রপটাইগার ডট কম জানাচ্ছে, এবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে কলকাতায় বাড়ি বিক্রয়ের পরিমাণ ৮৮% বৃদ্ধি পেয়েছে, আগের ত্রৈমাসিকের তুলনায়। এইসময়ে মোট ২৪৭৯টি ইউনিট বিক্রয় হয়েছে। ‘অ্যাফোর্ডেবল সেগমেন্টে’ কলকাতায় চাহিদা অব্যাহত থেকেছে – ৪৫ লক্ষ টাকার নিম্নের ক্যাটাগরিতে বিক্রয় হয়েছে ৫৭ শতাংশ। কলকাতায় মূল্যবৃদ্ধি স্থিতিশীল ছিল। এর ফলে আহ্‌মেদাবাদের পর কলকাতা দেশের আটটি প্রধান শহরের মধ্যে দ্বিতীয় বৃহৎ ‘অ্যাফোর্ডেবল হাউসিং…
Read More
কোভিডে মৃত ব্যবসায়ীর স্ত্রীকে চাকরি দিল রাজ্যসরকার

কোভিডে মৃত ব্যবসায়ীর স্ত্রীকে চাকরি দিল রাজ্যসরকার

করোনায় মৃত ব্যবসায়ীর স্ত্রীকে চাকরি দিল রাজ্যসরকার । গত ২২ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যায় শিলিগুড়ির ২২ নং ওয়ার্ডের ব্যবসায়ী শ্যামল বিশ্বাস । ব্যবসায়ী মারা যাওয়ার পর প্রবল সমস্যায় পড়ে পরিবার । ঘটনাটি জানতে পেরে মন্ত্রী গৌতম দেব মুখ্যমন্ত্রীকে জানান । জানা গেছে ওই ব্যবসায়ী তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন । এরপরই মৃত ব্যবসায়ীর স্ত্রীকে আজ চাকরির নিয়োগপত্র তুলে দেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । এর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক ছাত্রের হাতে এদিন পাঠ্যপুস্তক এবং ল্যাপটপ তুলে দেন মন্ত্রী গৌতম দেব
Read More
যাত্রীবোঝাই চলন্ত  টোটোর চাকা খুলে দুর্ঘটনা জলপাইগুড়িতে

যাত্রীবোঝাই চলন্ত টোটোর চাকা খুলে দুর্ঘটনা জলপাইগুড়িতে

চলন্ত টোটোর চাকা খুলে বিপত্তি ঘটল জলপাইগুড়িতে। যাত্রীবোঝাই টোটোর চাকা খুলে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ির রাজবাড়ী এলাকায়। জানা গিয়েছে জলপাইগুড়ি ইন্দিরা কলোনি মোড় থেকে দিনবাজারে যাত্রী নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই চলন্ত টোটোর পিছনের চাকা খুলে যায়। ঘটনায় চার জন জখম হয়েছেন। তাদের উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রত্যক্ষ দর্শী এক জন জানান গাড়ির এক্সেল ভেঙে গুয়ে এই বিপত্তি ঘটে।
Read More
একদিনের ঝটিকাসফরে শিলিগুড়িতে  বিজেপি সভাপতি জেপি নাড্ডা

একদিনের ঝটিকাসফরে শিলিগুড়িতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা

একদিনের জটিকসফরে শিলিগুড়ি আসলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আগামী বিধানসভা ভোটের আগে জেপির রাজ্যে আগমন বার্তায় উচ্ছসিত উত্তরের বিজেপি নেতাকর্মীরা। জানা গেছে , সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এদিন সকাল বেলা এগারটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানাতে বিশাল সংখ্যক কর্মীসমর্থক এদিন বিমানবন্দরের বাইরে অপেক্ষা করেন। বিমানবন্দর থেকে তিনি শিলিগুড়ি সালুগারা চেকপোস্টের কাছে একটি হোটেলে বসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তিনি। বৈঠকে যাওয়ার আগে পথে পঞ্চানন মোড়ে পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন। এরপর সোজা বৈঠকে চলে যান। সূত্রের খবর আসন্ন বিধানসভা ভোটে উত্তরবঙ্গের প্রতি বিশেষ নজর দিতে এবং ভোটকৌশল ঠিক করতে জেপি নাড্ডা শিলিগুড়িতে আসেন। এদিন…
Read More
শিলিগুড়ি পুলিশের উদ্যোগে গাইডম্যাপ প্রকাশিত হল আজ

শিলিগুড়ি পুলিশের উদ্যোগে গাইডম্যাপ প্রকাশিত হল আজ

দেবী পক্ষের শুরু। তৃতীয়ার দিনে আজ শিলিগুড়িতে শিলিগুড়ি পুলিশের উদ্যোগে গাইডম্যাপ প্রকাশিত হল আজ। এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড়ে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে পুজোর গাইডম্যাপ প্রকাশ হয়।কার্যক্রেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সকল উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন । এই অনুষ্ঠানে শিলিগুড়িতে সুষ্ঠুভাবে পুজো পরিচালনার জন্য প্রতিবারই গাইডম্যাপ প্রকাশ করেন পুলিশ কমিশনারেট । এদিনের অনুষ্ঠানে শিলিগুড়ি বাসীকে শারীরিক দূরত্ব সহ রাজ্যের স্বাস্থ্যবিধি মেনে পুজোতে বের হওয়ার জন্য সতর্ক করেছেন। পুজোর দিন গুলোতে সবাইকে সতর্কভাবে যাপনে অনুরোধ করেন একইসঙ্গে।মন্ত্রী গৌতম দেব সারারাজ্যবাসীকে পূজার শুভকামনা দিয়ে এই বছর করোনা কালে পূজা দেখতে বেড়ানো সময় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন ।
Read More