Blog

করোনা পরিস্থিতিতে শুরু হল ভোটগ্রহণ

করোনা পরিস্থিতিতে শুরু হল ভোটগ্রহণ

করোনা পরিস্থিতিতে কমবেশি শান্তিপূর্ণভাবেই শুরু হল দেশের সবচেয়ে বড় নির্বাচন প্রক্রিয়ার প্রথম পর্ব। বিহারে শুরু হল বিধানসভা নির্বাচন। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্র কড়াভাবে কোভিড নিয়ম পালনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কোভিড নিয়ম মেনে বিহারবাসীকে ভোটদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সকালে ট্যুইট করে লিখেছেন, 'আজ বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন। ভোটারদের কোভিড নিয়ম মেনে, দু গজের দূরত্ব বজায় রেখে গণতন্ত্রের উত্‍‌সবে শামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।' ২৪৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথম দফায় বিহারের ৭১টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল ৭টা নাগাদ। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই সব রকম ব্যবস্থা করা হয়েছে। করোনা রুখতেই প্রতিটি বুথে ভোটার সংখ্যা সীমিত…
Read More
মাদককাণ্ডে ফের তলব দীপিকার ম্যানেজারকে

মাদককাণ্ডে ফের তলব দীপিকার ম্যানেজারকে

বলিউডের মাদককাণ্ডে মঙ্গলবার নতুন করে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন পাঠালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আজ করিশ্মাকে হাজিরা দিতে বলা হয়েছে এনসিবির দফতরে। গত ২৫ সেপ্টেম্বর করিশ্মাকে আট ঘন্টা জেরা করেছিল পাঁচ সদস্যের এনসিবি টিম। ২৬ সেপ্টেম্বর ছয় ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। জিজ্ঞাসাবাদের সময় দীপিকা-করিশ্মাদের ফোন বাজেয়াপ্ত করেছিল এনসিবি।
Read More
৩০ নভেম্বর পর্যন্ত জারি থাকবে লকডাউন

৩০ নভেম্বর পর্যন্ত জারি থাকবে লকডাউন

নয়াদিল্লি: বাংলায় বেড়েই চলেছে সংক্রমণ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও৷ ৩১ অক্টোবর পর্যন্ত কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন-সহ বাকি জায়গাগুলিতে একাধিক কড়াকড়ি শিথিল করে এর আগেই আনলক-৫ নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। বলা হয়েছিল, রাজ্যগুলি চাইলে আগামী ১৫ অক্টোবরের পর থেকে ধাপে ধাপে স্কুল ও কলেজ খুলতে পারে। মঙ্গলবার সেই নির্দেশিকারই মেয়াদ বাড়াল স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে৷ সারা দেশে লকডাউন থাকবে কনটেইনমেন্ট জোনগুলিতে৷ তবে আগের মতোই বিভিন্ন রাজ্যের মধ্যে মানুষ ও পরিবহন চলাচল করতে পারবে৷ সামাজিক, ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশও ছাড় দেওয়া হয়েছিল পঞ্চম পর্যায়ের আনলকে। তবে উপস্থিতির সংখ্যা দু’শোর মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল। নবান্ন সূত্রে…
Read More
‘মির্জাপুর’-এর দ্বিতীয় সিজন নিয়ে সরব স্থানীয় সাংসদ

‘মির্জাপুর’-এর দ্বিতীয় সিজন নিয়ে সরব স্থানীয় সাংসদ

গত ২২ অক্টোবর অ্যামাজন প্রাইমে অখণ্ডানন্দ ত্রিপাঠীর ভূমিকায় অভিনয় করা পঙ্কজ ত্রিপাঠীর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর দ্বিতীয় সিজন প্রকাশ পেয়েছে। অখণ্ডানন্দ একজন মাফিয়া ডন, যাঁর অঙ্গুলিহেলনে মির্জাপুর চলে। দ্বিতীয় সিজনও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এই সিরিজ নিয়ে মোটেই খুশি নন খোদ মির্জাপুরের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল। তিনি টুইট করেন যে, “কিন্তু ‘মির্জাপুর’ নামক ওয়েব সিরিজে দেখানো হয়েছে, শহরটা হিংসার ঘাঁটি। আমাদের শহরের বদনাম করছে এই সিরিজ। জাতিগত হিংসা উসকে দিচ্ছে। মির্জাপুরের সাংসদ হিসেবে দাবি করছি, এই ব্যাপারটা খতিয়ে দেখা হোক।”
Read More
রাজনীতিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ

রাজনীতিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে সক্রিয় রাজনীতিতে আসছেন বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ৷ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের দলে সরকারিভাবে যোগ দিলেন এই বাঙালি অভিনেত্রী৷ আরপিআই-এর মহিলা মোর্চার সহ সভানেত্রীর পদ দেওয়া হয়েছে অভিনেত্রীকে৷ উল্লেখ্য, গত কয়েকদিন আগেই সেপ্টেম্বরের প্রথমদিকে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগ করেন পায়েল৷ দায়ের করেছিলেন ধর্ষণের মামলাও৷ পায়েলের এই পদক্ষেপে চমকৃত সিনে দুনিয়া৷
Read More
স্বস্তির খবর শোনাল রাজ্য স্বাস্থ্য দফতর

স্বস্তির খবর শোনাল রাজ্য স্বাস্থ্য দফতর

কলকাতা: বাংলায় প্রতিদিন চার হাজারের বেশি করোনা আক্রান্ত৷ বাড়ছে সংক্রমণ৷ জুলাইয়ের পর এই প্রথম করোনা সংক্রমণ সব থেকে কম হল মঙ্গলবার। একদিনে সংক্রমিত হয়েছেন ৩৬,৩৭০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৮৮ জন। সংক্রমিত মোট ৮৭ লাখ। রাজ্য স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বাংলায় মৃত্যুর হার কমে ১.৮৫ শতাংশ৷ যা এক সময় ২ শতাংশের বেশি ছিল৷ পাশাপাশি কিছুটা বেড়েছে সুস্থতার হার৷ রাজ্যে এই মূহুর্তে ৯৩ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷
Read More
করোনা পরিস্থিতিতে পালটে গিয়েছে প্রতিমা বিসর্জনের পদ্ধতি

করোনা পরিস্থিতিতে পালটে গিয়েছে প্রতিমা বিসর্জনের পদ্ধতি

শারদীয়া উৎসবের শেষ দিনে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি৷ থাকবে না কোনও আড়ম্বর। মণ্ডপ থেকে প্রতিমা সরাসরি চলে যাবে ঘাটে। পুজো শুরু হওয়ার অনেক আগেই পুজো কমিটিগুলিকে বিসর্জন সম্পর্কে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। পুজো উদ্যোক্তারা যাতে কোনও শোভাযাত্রা না করেন, সেদিকে নজর থাকবে পুলিশের। বিসর্জনের জন্য নির্দিষ্ট করা হয়েছে ২৪টি ঘাট৷ সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রতিটি ঘাটে মার্কিং করা হয়েছে৷ মূল ঘাটগুলির মধ্যে রাজাবাগান, নাদিয়াল, গার্ডেনরিচ এলাকায় একটি করে, দক্ষিণ বন্দর থানা এলাকায় তিনটি ও উত্তর বন্দর এলাকায় ১৮টিতে বিসর্জন দেওয়া যায়। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাইক ব্যবহারে৷ মণ্ডপ থেকে ঘাটে নিয়ে যাওয়ার জন্য কলকাতার কয়েকটি রাস্তা…
Read More
অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়

অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়

সোমবার রাত থেকেই অতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে সোমবার সন্ধ্যায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কিডনি কাজ করছে না। গতকাল দুপুরে রক্তে প্লেটলেট কাউন্ট বেশ কিছুটা হ্রাস পেলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। ক্রমশ খারাপ হচ্ছে কিডনিও। হাসপাতালসূত্রে জানা গিয়েছে, তাঁর রক্তের প্লেটলেট ও হেমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। ৮৫ বছরের অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা ৪০ শতাংশেরও কম। অভিনেতার চিকিৎসকদলের প্রধান অরিন্দম কর জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। গত ৬ অক্টোবর বাংলার অভিনয় জগতের প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Read More
ফের কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

ফের কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

মুম্বইয়ের আদালতে ফের একবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। এর পরই তিনি মন্তব্য করেন সরকার তাঁকে জোর করে জেলে ঢোকাতে চায়। উল্লেখ্য, মুম্বইয়ের এক আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টে কঙ্গনার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ দায়ের করেছেন। মুম্বই পুলিশ ইতোমধ্যেই কঙ্গনার ও দিদি রঙ্গোলি চান্ডেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সমনও পাঠানো হয়েছে। আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে কঙ্গনাকে। ম্যাজিস্ট্রেট জানিয়েছেন দরকার মতো তল্লাশি চালানো ও প্রয়োজনীয় জিনিস বাজেয়াপ্ত করাও দরকার।
Read More
আচমকাই অসুস্থ বিশ্বকাপ জয়ী কপিল দেব

আচমকাই অসুস্থ বিশ্বকাপ জয়ী কপিল দেব

নয়াদিল্লি: সপ্তমীর দিন আচমকাই হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব৷ দিল্লির ফর্টিস হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷ চিকিৎসকদের পরামর্শে চলছে অ্যাঞ্জিওপ্লাস্টি সমস্যা৷ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন  তিনি৷ কপিল দেবের বয়স এখন ৬১ বছর৷ ১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব৷ ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবেও দেখা যায় তাঁকে৷
Read More