Blog

করোনার প্রভাব পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

করোনার প্রভাব পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

করোনা পরিস্থিতির জেরে কিছুটা বিবর্ণভাবেই কেটেছে দুর্গা পুজো। এই পরিস্থিতিতে বাঙালির সাধের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করলে কোনওভাবেই যোগ দিতে পারতেন না বিদেশে ডেলিগেটরা। এই পরিস্থিতিতে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের জানুয়ারি মাসে উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে। ছবি উৎসব কমিটির সভাপতি রাজ চক্রবর্তীও দ্বিধায় ছিলেন উৎসব নিয়ে। সব দিক ভেবে অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার টুইটারে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। ২০২১ সালের শুরুতেই, ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কিফ। ৫ নভেম্বর থেকে উৎসব শুরু হওয়ার কথা…
Read More
২৬ বছরের আড়ম্বরপূর্ণ লক্ষ্মীপুজোয় এবার ছেদ কালিয়াগঞ্জে

২৬ বছরের আড়ম্বরপূর্ণ লক্ষ্মীপুজোয় এবার ছেদ কালিয়াগঞ্জে

দশমীর পরের দিন থেকে লক্ষীপুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ত নরেশ বর্মন, গোকুল বর্মনেরা । পুজোর তিনদিন ধরে চলত মেলা , বাউলগান । পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ এই মেলায় ভিড় জমাত । স্থানীয়দের দাবি এই কালিয়াগঞ্জের ভান্ডার গ্রামের মা লক্ষী কাউকেও নিরাশ করেন না। গ্রাম বাসিরা জানান আজ থেকে প্রায় ২৬ বছর আগে লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে গ্রামে বাউল উৎসব চলছিল সেই সময় গ্রামের কৃষক নরেশ চন্দ্র বর্মন ,স্থানীয় গোকুল চন্দ্র বর্মণের জমিতে চাষ করার সময় নরেশ বাবুর লাঙ্গলের ফলায় আটকে যায় একটি পাথর ।সঙ্গে সঙ্গে সে কোদাল দিয়ে পাথরটিকে তোলে। পাথরটি জল দিয়ে পরিস্কার করলে দেখা যায় কাল পাথরে…
Read More
আলিপুরদুয়ার জেলায়  দুটি বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

আলিপুরদুয়ার জেলায় দুটি বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

প্রশাসন এবং জনসাধারণের মধ্যে সমন্বয় সাধনে এবার আলিপুরদুয়ারের ফালাকাটায় উদ্বোধন হল বাংলা সহায়তা কেন্দ্র ।পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকম প্রকল্পের তথ্য জানাতে ও সাধারণ মানুষ যাতে আবেদন করে সরকারি পরিষেবা পায় তার জন্য ফালাকাটা ব্লকে উদ্বোধন করা হল ‘ বাংলা সহায়তা কেন্দ্র ‘। বৃহস্পতিবার রাজ্যসরকার এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে ফালাকাটা সার্কেল ও ফালাকাটা নর্থ সার্কেলে মোট দুটি বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয়। জানা গিয়েছে, মূলত সরকারি বিভিন্ন প্রকল্প যেগুলি অনলাইনে আবেদন করতে হয় সেইসব আবেদন এই কেন্দ্র থেকে বিনামূল্যে করতে পারবেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ ।
Read More
শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে শীঘ্রই দেখা যাবে টলিউডে

শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে শীঘ্রই দেখা যাবে টলিউডে

টলিউডে পা রাখতে চলেছেন টলিগঞ্জের প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। এক দশকেরও বেশি সময় ধরে টলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন শুভশ্রী। এবার বোনের পথে হেঁটে রুপোলি পর্দায় অভিনয়ের দুনিয়ায় পা রাখলেন দিদি। দেবশ্রীর ডেব্যিউ প্রোজেক্টের ঘোষণা হয়ে গেল বুধবার। আগামী বছর সত্যজিতের জন্মশতবর্ষ। সত্যজিত্ রায়কে শ্রদ্ধার্ঘ জানাতে তৈরি হচ্ছে ‘আবার কাঞ্চানজঙ্ঘা’। পরিচালক রাজর্ষি দে'র এই ছবিতে অভিনয় করেছেন দেবশ্রী। আবার কাঞ্চনজঙ্ঘাতে মূলত গৃহবধূর লুকেই পাওযা গেল শুভশ্রীর দিদিকে। ছবির কাস্টে থাকছে একাধিক চমক।
Read More
কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়ী‌করণের দাবিতে পথ অবরোধ

কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়ী‌করণের দাবিতে পথ অবরোধ

কলেজের সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ী‌করণের দাবিতে এবার জোরদার আন্দোলন শুরু করল পশ্চিমবঙ্গ কলেজ ক‍্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা । গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ি‌র আনন্দ চন্দ্র কলেজের সামনে অবস্থান আন্দোলন করছিলেন তারা । সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা । এরপর জলপাইগুড়ি‌র কদমতলা মোড়ে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখা‌ন । অবিলম্বে কলেজের সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ী‌করণের পাশাপাশি সমকাজে সমবেতনের দাবি তোলেন তারা । পশ্চিমবঙ্গ কলেজ ক‍্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির রাজ‍্য সহ সম্পাদক ও জলপাইগুড়ি জেলার সভাপতি উত্তম সোম বলেন, দীর্ঘদিন ধরেই সামান্য বেতনে কাজ করতে হচ্ছে তাদের। অথচ এক‌ই কাজ করে পাঁচ-সাত গুন বেশি মাইনে পাচ্ছেন…
Read More
সবজির দাম আগুন, উদাসীন টাস্কফোর্স

সবজির দাম আগুন, উদাসীন টাস্কফোর্স

করোনা আবহে লকডাউনে শিথিলতা আসলেও বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। একদিকে যখন দেশের অর্থনীতি ধুঁকছে, মানুষের কাজের ক্ষেত্র কমেছে সেইসময় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সবজির অস্বাভাবিক দাম শুনে কার্যত মাথায় হাত গরিব থেকে মধ্যবিত্ত মানুষদের। অন্যান্য বছরে এই সময়ে সবজির দাম অনেকটা কম থাকলেও এবছর সবজির দাম কমার লক্ষণই নেই। চালের চেয়ে সবজির দাম বৃদ্ধিতে আলুসেদ্ধ জোটাও মুশকিল এই ঘুরে দাঁড়ানোর সময়ে। বাজারে আলু ৪০, পেঁয়াজ ৭০, স্কোয়াশ ৩০,পটল ৬০, টম্যাটো ১০০ থেকে ১২০, লঙ্কা ২০০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি, লাল শাক , যে কোনো শাকের আটি ২টা ২০ টাকার নীচে নেই, পেঁয়াজ কলি ২৫০…
Read More
নোরা ফতেহির সঙ্গে নাম জড়িয়েছে টেরেন্স

নোরা ফতেহির সঙ্গে নাম জড়িয়েছে টেরেন্স

মুম্বই: বলিউডে নাচের ডান্স ক্যুইন নোরা ফতেহি। সম্প্রতি নোরার সঙ্গে নাম জড়িয়েছে টেরেন্স ল্যুইসের। সম্প্রতি বেশ জনপ্রিয় নাচের একটি রিয়েলিটি শোতে জাজের আসনে দেখা যায় বিচারক নোরা এবং টেরেন্সও। এবার এই মঞ্চেই নোরাকে প্রেম নিবেদন করলেন টেরেন্স। উপস্থিত বিচারকদের মুখও হা হয়ে যায় এই কাণ্ড দেখে। তবে কি সত্যিই নোরাকে ভালোবাসেন টেরেন্স। তুমুল চর্চা শুরু হয় এই ভিডিও নিয়ে। অনেকেই বলেছেন, তাঁদের জুটি বেশ পছন্দের।
Read More
অভিনেত্রী কাজল আগরওয়ালের জীবনে নতুন বসন্ত

অভিনেত্রী কাজল আগরওয়ালের জীবনে নতুন বসন্ত

অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চলেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। উদ্যোগপতি ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে পথ চলার অঙ্গীকার করলেন কাজল। টুইট করে নিজেই ভাগ করে নিলেন খুশি খবর। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ের গুঞ্জন গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল। তিনি লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৩০ অক্টোবর মুম্বইতে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে আমি গৌতম কিচলুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আমাকে এত বছর ধরে ভালবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপানাদের আশীর্বাদ প্রয়োজন।” পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন, নতুন অধ্যায় শুরু করলেও অভিনয় চালিয়ে যাবেন একই সঙ্গে। আগামিকাল, শুক্রবার, ৩০ অক্টোবর মুম্বইয়ে বিয়ের…
Read More
অবস্থার অবনতি প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

অবস্থার অবনতি প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

অতি সংকটজনক বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পাশাপাশি কমেছিল তাঁর প্লেটলেটের সংখ্যা। সোমবার থেকে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে অভিনেতার দুটি কিডনি কাজ না করায় বুধবার ডায়ালিসিস শুরু করবার সিদ্ধান্ত নেয় অভিনেতার মেডিক্যাল টিম।   ৮৫ বছর বয়সী এই অভিনেতার ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। জানা গিয়েছে সেকেন্ডারি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। হাসপাতালের বিছানায় রীতিমতো ফাইট করে যাচ্ছেন ‘ফেলুদা’, এমনটাই জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর। সারা বাংলা তাঁর আরোগ্য কামনা করছে।
Read More
ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ

করোনা বিদায় নিচ্ছে তা নয়। ইউরোপের বিভিন্ন দেশে আঘাত হানছে করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে জার্মান ও ফ্রান্স সরকার বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল। ইটালি এবং স্পেনেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে এখনও। লকডাউনের পথে হাঁটছে ফ্রান্স। জমায়েতের সর্বোচ্চ সীমা দশ জন করা হয়েছে। হোটেল, রেস্তরাঁ, বার, পাব, সব বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সব বন্ধ করে দেওয়া হয়েছে।
Read More