Blog

আলুর দাম লাগামছাড়া

আলুর দাম লাগামছাড়া

আলুর দামে নাজেহাল সাধারণ মানুষ। গত এক দশকে আলুর দাম দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তথ্য জানাচ্ছে, গত ১৩০ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে গিয়েছে আলুর দর। গোটা দেশের প্রায় সর্বত্রই আলুর দাম প্রতি কেজি ৪০ টাকার আশেপাশে। গত অক্টোবরে গড়ে প্রতি কেজি আলুর দাম ছিল ২০.৫৭ টাকা। লকডাউনের জন্য সরবরাহ ব্যবস্থায় সমস্যা হয়েছে। এবার আলু মজুদও রয়েছে কম।
Read More
শিলিগুড়ির কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন অশোক ভট্টাচার্য

শিলিগুড়ির কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন অশোক ভট্টাচার্য

শিলিগুড়ির কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন অশোক ভট্টাচার্য।পুজোর পর থেকেই শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লক এলাকায় করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করল শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক অশোক ভট্টাচার্য। সূত্রের খবর পুজোর পর থেকে দিন দিন যেহারে শিলিগুড়িতে করোনা সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে চিন্তিত অশোক বাবু। ইতিমধ্যে রাজ্যসরকার শিলিগুড়ির কোভিড হাসপাতালগুলিকে সরকারি নিয়ন্ত্রণ উঠিয়ে দিতে চাইছে । এতে সমস্যা যে আরো বাড়তে পারে সেই উদ্বেগের কথা জানিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন তিনি।
Read More
এনজেপি থানা ঘেরাও বিজেপির

এনজেপি থানা ঘেরাও বিজেপির

নদিয়ায় বিজেপি কর্মীর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ এনজেপি থানা ঘেরাও করল শিলিগুড়ির বিজেপি কর্মীরা। উল্লেখ্য গত রবিবার নদীয়ার গয়েশপুরে শাসকদলের হার্মাদ বাহিনীর কাছে বিজয় সিং নামে বিজেপির এক যুবনেতা ফের নিশংস ভাবে হত্যা হয়েছে। ওই কর্মী হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি । বিজেপির অভিযোগ, গত এক বছরে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় ১১০ জন বিজেপি কর্মী নিশংস ভাবে খুন হয়েছে।তার পরেও দোষীরা অধরা।তারই প্রতিবাদে রাজ্য বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। সেই কর্মসূচির অংশ হিসেবে এনজেপি থানায় বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এবং স্মারকলিপি প্রদান করা…
Read More
শাস্ত্রী নগরে চুরির ঘটনায় গ্রেপ্তার পাঁচ

শাস্ত্রী নগরে চুরির ঘটনায় গ্রেপ্তার পাঁচ

শাস্ত্রী নগরে চুরির ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। উল্লেখ্য গত ২৪ অক্টোবর শিলিগুড়ির শাস্ত্রী নগরে একটি বাড়ির টিভি ফ্রিজ সহ সমস্ত আসবাব চুরি যায়। এই ঘটনার কিনারা করতেই তিন চোর সহ পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে আরো লক্ষাধিক টাকার পিতলের সামগ্রী সহ আরো অনেক আসবাব পত্র উদ্ধার করেছে ভক্তিনগর থানার পুলিশ। পুলিশের দাবি ওই অভিযুক্তরা ইতিমধ্যে আরো অনেক চুরির ঘটনায় যুক্ত রয়েছে। তিন অভিযুক্ত চোর সুমন সরকার, বিট্টু পাল ও গুড্ডু সাহা। অভিযুক্ত ওই তিনজনের বাড়ি শিলিগুড়ি শহরেই । এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে।
Read More
করোনা পজিটিভ ভুবন বাম

করোনা পজিটিভ ভুবন বাম

করোনা আক্রান্ত হলেন ২৬ বছর বয়সী ভারতের জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম। রবিবার তিনি নিজেই ‌সোশ্যাল মিডিয়ায় জানালেন একথা। কয়েকদিন ধরেই তাঁর শরীর ঠিকঠাক যাচ্ছিল না। কোভিড টেস্ট করায় করোনা পজিটিভ আস। একইসঙ্গে সতর্ক করেছেন তাঁর ফ্যানদের। তরুণ এই ইউটিউবার তাঁর খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠ ‘‌বিবি কি ভাইন্‌স’‌ ইউটিউব চ্যানেল থেকে দর্শকদের মন জিতেছেন।
Read More
কোয়ারেন্টাইনে গেলেন হু প্রধান

কোয়ারেন্টাইনে গেলেন হু প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানোম ঘেব্রেইয়েসাস তাঁর টুইটার হ্যান্ডেলে জানালেন সম্প্রতি এক তিনি কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছেন। রবিবার তিনি জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত তিনি শারীরিক ভাবে সুস্থ এবং কোনও উপসর্গ এখনও মধ্যে দেখা যায়নি। হু-এর প্রোটোকল মেনে আগামী কয়েক দিন বাড়ি থেকেই কাজ করব।’ এখনও পর্যন্ত সর্বোচ্চ কোভিড আক্রান্ত রোগী দেখাগিয়েছে আমেরিকায়।
Read More
হাসপাতালে ভর্তি আভিনেতা প্রতীক সেন

হাসপাতালে ভর্তি আভিনেতা প্রতীক সেন

রবিবার হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় আভিনেতা প্রতীক সেন। আচমকাই অনিয়মিত রক্তচাপের জন্য অসুস্থ বোধ করায় তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করানো হয়েছে শহরেরই এক বেসরকারি হাসপাতালে৷ জানা গিয়েছে, অনিয়মিত রক্তচাপ প্রতীকের পুরনো সমস্যা। বাড়িতেই আচমকা শরীর খারাপ হয় অভিনেতার। এই মুহূর্তে জনপ্রিয় ‘মোহর’ ধারাবাহিক-এ ‘শঙ্খ’ চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগেও খোকাবাবু নামের আরেকটি জনপ্রিয় মেগা সিরিয়ালেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি ৷
Read More
বর্তমানে দ্রুত হ্রাস পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা

বর্তমানে দ্রুত হ্রাস পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা

টানা সাত সপ্তাহ ধরে দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা কমছে। সদ্য শেষ হওয়া সপ্তাহে করোনা সংক্রমণের হার, শেষ পাঁচ সপ্তাহের মধ্যে সব থেকে কম। গত রবিবার পর্যন্ত সাপ্তাহিক হিসেবে দেখা গিয়েছে করোনা সংক্রমণের হার কমেছে ১২ শতাংশ। রবিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা হয়েছেন ৩ হাজার ৯৮৭ জন। ১৯-২৫ অক্টোবর নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছিল সব থেকে বেশি। ওই সপ্তাহে আক্রান্তের সংখ্যা কমেছিল ৬৭ হাজার ৪৯০। এদিন বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৭৭ হাজার ৬৫১ জন। যার মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্ত ৮৯৪ জন। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন চার…
Read More
গ্যাস-ও-ফাস্ট আরম্ভ করতে চলেছে ক্যাম্পেইন

গ্যাস-ও-ফাস্ট আরম্ভ করতে চলেছে ক্যাম্পেইন

এসে গিয়েছে উৎসবের মরসুম। ফলে শুরু হয়েছে উদযাপন। প্রতিবছর মানুষ নবরাত্রি এবং দূর্গা পুজা উদযাপন করে প্যান্ডেলে প্যান্ডেলে। তবে এবছর করোনা মহামারিতে উদযাপনের ধরনটা অনেকভাবে বদলে গিয়েছে। বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকছে মানুষ। উৎসব মানেই মানুষ চায় ভালও লোভনীয় খাবার খেতে। এদিকে লোভ করে মাত্রাতিরিক্ত খেয়ে ফেলায় বদহজম ও অ্যাসিডিটির সমস্যায় অনেকেই পড়তে হয়। নবরাত্রি এবং দুর্গাপূজার এই মহা উৎসবে গ্যাস ও ফাস্ট একটি টিভিসি ও একটি ডিজিটাল ক্যাম্পেইনের আরম্ভ করতে চলেছে যাতে বিখ্যাত বাঙালি অভিনেতা বিশ্বনাথ বসু মানুষকে এই বার্তা দেবেন যে গ্যাস ও ফাস্ট এর সাথে উদযাপনকে ননস্টপ চালিয়ে যেতে। কারণ গ্যাস এসিডিটি ও বদহজম কিংবা বুক জ্বালা এই…
Read More
অগ্নিদগ্ধ হয়ে মৃত জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী

অগ্নিদগ্ধ হয়ে মৃত জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী

সবার ভাগ্যের পূর্বাভাস করতে পারতেন তিনি। কিন্তু নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হবে সেটা বুঝতে পারেননি শহরের জনপ্রিয় জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। রবিবার সাতসকালে আগুন লাগে তাঁর বসতবাড়ি, কেষ্টপুর বারোয়ারিতলার বাড়ির দোতলায়। দমকলের ২টি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। যখন এই অগ্নিকাণ্ড ঘটে তখন বাড়িতেই ছিলেন জয়ন্ত শাস্ত্রী। বাড়ি থেকে বেরোতে পারেননি শাস্ত্রী। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, আগুনে শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।
Read More