Blog

বিহারে আজ দ্বিতীয় দফায় ভোট শুরু

বিহারে আজ দ্বিতীয় দফায় ভোট শুরু

কোভিড নিয়ম মেনে শুরু হয়ে গিয়েছে বিহারে দ্বিতীয় দফায় নির্বাচন। বিহারের ১৭ টি জেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ। ২৪৩ টি আসনের মধ্যে আজ ভোট চলছে ৯৪ টি আসনে। মানুষকে ভোটদানের আহ্বান জানিয়ে 'গণতন্ত্রের উত্‍‌সবকে আরও শক্তিশালী' করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিডের জেরে সন্ধ্যা ৬টা অবধি চলবে ভোটগ্রহণ। এ দিন সকাল সকাল ভোট দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, রাজ্যপাল ফাগু চৌহান। ভোট দিয়েছেন এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান। আজ সব মিলিয়ে ২.৮৫ কোটি ভোটার হবে। যারা করোনা আক্রান্ত বা যাদের মধ্যে রোগের লক্ষণ রয়েছে, তারা শেষ ঘণ্টায় ভোট দিতে পারবেন।
Read More
দেশে কিছুটা কমল করোনা সংক্রমণ

দেশে কিছুটা কমল করোনা সংক্রমণ

নয়াদিল্লি: কিছুটা স্বস্তির খবর। দেশে আরও একটু কমল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩৮ হাজার ৩১০ জন। নতুন করে মৃত্যু হল আরও ৪৯০ জনের। দেশে করোনার হাত থেকে সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা ৭৬ লক্ষ ৩ হাজার ১২১। শেষ ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৫৮ হাজার ৩২৩ জন। দেশে কিছুটা করোনা সংক্রমণ কমলেও আগামী বছর ফের ইউরোপের দেশগুলিতে করোনার ধাক্কা প্রবল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্সের বৈজ্ঞানিক কাউন্সিল।
Read More
ভিকি জৈনের সঙ্গে বন্ডিংটা অসাধারণ অঙ্কিতা লোখান্ডের

ভিকি জৈনের সঙ্গে বন্ডিংটা অসাধারণ অঙ্কিতা লোখান্ডের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সাত বছরের সম্পর্কে ইতি টানেন সুশান্ত- অঙ্কিতা। সুশান্তের সঙ্গে ব্রেক-আপের বছর খানেক পর থেকেই ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ অঙ্কিতা। ভিকির সঙ্গে অঙ্কিতা ও সুশান্তেরও পরিচয় বহুদিনের। অঙ্কিতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমার কাছে কোনও শব্দ নেই তোমার জন্য আমার অনুভূতির ব্যক্ত করবার জন্য। এই বন্ডিংটা অসাধারণ। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ তোমাকে আমার বন্ধু, পার্টনার, সোলমেট হিসাবে এই পৃথিবীতে পাঠানোর জন্য। সবচেয়ে বড় ধন্যবাদটা হল আমাকে এবং আমার পরিস্থিতিতে বোঝবার জন্য’।
Read More
প্রকাশিত বন্ধন ব্যাংকের আর্থিক ফল

প্রকাশিত বন্ধন ব্যাংকের আর্থিক ফল

গত আগস্ট মাসেই বন্ধন ব্যাংক তার পাঁচ বছর পূর্ণ করেএই ৫ বছরে   দেশজুড়ে প্রায় ৪,৭০১ গুলি ব্যাঙ্কিং আউটলেট তৈরি করেছেব্যাঙ্কের নিট মুনাফার পরিমাণ ৯২০ কোটি টাকা প্রকাশিত হলো চলতি অর্থবর্ষের (২০২০-২১) দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাংকের আর্থিক ফলাফল।  এই বছর বন্ধন ব্যাংকের মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের তুলনায়  ২৫.৯০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,৪২,৭৪২.৩ কোটি টাকায়। গত আগস্ট মাসে এই ব্যাংক তার পাঁচ বছর পূর্ণ করে। এই ৫ বছরে  বন্ধন ব্যাংক দেশজুড়ে তৈরি করেছে প্রায় ৪,৭০১ গুলি ব্যাঙ্কিং আউটলেট। গ্রাহকদের গত অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে যে পরিমাণ ঋণ দেওয়া হয়েছিল তার তুলনায় চলতি অর্থবর্ষের দ্বিতীয়ত্রৈমাসিকে ঋণের খাতায় যথাক্রমে…
Read More
ফের গ্রেফতার হল এক আল কায়দা জঙ্গি

ফের গ্রেফতার হল এক আল কায়দা জঙ্গি

কলকাতা: ফের মুর্শিদাবাদের রানিনগর থেকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেফতার হল এক আল কায়দা জঙ্গি৷ ধৃত ব্যক্তির নাম আবদুল মোমিন মণ্ডল। এনআইএ সূত্রে খবর, এর আগে গ্রেফতার হওয়া জঙ্গিদের জেরা করেই আবদুলের নাম পেয়েছেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে বেশ কিছু ডিভাইস ও নথি উদ্ধার হয়েছে। জেরায় বিভিন্ন অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়৷ বোমা তৈরির পাশাপাশি ধৃত ওই যুবক আল কায়দার হয়ে গোপন প্রচার কর্মসূচি চালাত।
Read More
বিজেপি ছেড়ে তৃণমূলে শিক্ষক নেতা

বিজেপি ছেড়ে তৃণমূলে শিক্ষক নেতা

কোচবিহারে আবারও ভাঙন বিজেপিতে। বিজেপির শিক্ষক নেতা বিকাশ তালুকদার যোগ দিলেন তৃণমূলে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস অফিসে বিজেপি টিচার্স সেলের উত্তর বিধানসভার ইন-চার্জ বিকাশ তালুকদার বিজেপি ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচীতে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। দলের পক্ষ থেকে তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃনমূল সভাপতি পার্থ প্রতিম রায়। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ, রাহুল রায়, আবু তালেব আজাদ, কোচবিহার ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল দাস, কোচবিহার ১ ও ২ ব্লকের যুব সভাপতি সঞ্জীব রাজভর, শুভাশিস রায় সহ অনান্যরা। লাগাতার বিজেপি থেকে তৃনমূলে আসছেন বিজেপি কর্মীরা। তাতেই চিন্তা বিজেপি শিবিরে। প্রকাশ না…
Read More
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এক উদ্ভাবনী ফিচার নিয়ে আসছে ফেসবুকের অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার থেকে কেউ চাইলেই নিজেদের মর্জি মতন নিজের করা মেসেজ সাত দিন বাদেও মুছে ফেলতে পারে। অন্যদিকে গ্রুপে চ্যাটে শুধু অ্যাডমিনের কাছে এই ক্ষমতা থাকবে। এই সেটিংস ব্যবহার করলেও পুরনো মেসেজে পড়বে না কোনও প্রভাব। তবে এই মেসেজ উধাও করার ক্ষেত্রে সময়ের বিষয়টি নিয়ন্ত্রণ করবে হোয়াটসঅ্যাপ।
Read More
সৌমিত্রর   অবস্থার কোনও উন্নতি পরিলক্ষিত হচ্ছে না

সৌমিত্রর অবস্থার কোনও উন্নতি পরিলক্ষিত হচ্ছে না

মাঝে কয়েকদিন শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও ফের সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র। রবিবার বিকেলের পর থেকেই ফের অবস্থা সঙ্কটজনক হতে থাকে । আজ তাঁর সিটি অ্যাঞ্জিওগ্রাফি ও তৃতীয়বার ডায়ালিসিস হয়েছে । অভ্যন্তরীণ রক্তক্ষরণ না থামায় সিটি অ্যাঞ্জিওগ্রাফির সিদ্ধান্ত নিতে বাধ্য হন চিকিৎসকরা । বেলভিউ সূত্রে খবর, কোথায় রক্তক্ষরণ হচ্ছে তা জানতে সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে । যেখানে রক্তক্ষরণ হচ্ছে সেই জায়গায় অস্ত্রোপচার করা হতে পারে। তবে আপাতত রক্তক্ষরণ বন্ধ করা গিয়েছে । কিন্তু প্রবাদপ্রতীম বর্ষীয়ান অভিনেতার অবস্থার কোনও উন্নতি পরিলক্ষিত হচ্ছে না । তাঁর হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা করছে । রক্ত দেওয়া হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। গত ২৭ দিন ধরে হাসপাতালে ভর্তি প্রিয়…
Read More
দুই সমীক্ষায় পালাবদলের ইঙ্গিত রাজ্যে?

দুই সমীক্ষায় পালাবদলের ইঙ্গিত রাজ্যে?

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো। সময়মতো নির্বাচন হলেও হাতে রয়েছে আরো ছয়মাসের মতো। কিন্তু রাজ্যে নবান্ন কার দখলে থাকবে , তা নিয়ে সরগরম কলকাতা থেকে শিলিগুড়ি। নামি সংবাদ পত্র পিটিআই সূত্রে জানা গেছে রাজ্যে পালাবদল ঘটতে পারে। আর সমীক্ষার খবর সামনে আসতেই সরগরম রাজ্য রাজনীতি। তবে কোন সংস্থা বা এজেন্সি এই সমীক্ষা চালিয়েছে তার বিশদ তথ্য প্রকাশিত হয়নি ওই পত্রিকায়। একুশের যুধ্যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষমতাধর বিরোধী দল হিসেবে ইতিমধ্যেই রাজ্যে প্রথম স্থানে উঠে এসেছে। লোকসভা ভোটেও উত্তরবঙ্গে আশাতীত সাফল্য পেয়েছে বিজেপি। সেই আত্মবিশ্বাস নিয়ে নবান্ন দখলের নাটকে শেষ দৃশ্য মধুরেণ সমাপয়েৎ করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় নেতৃত্ব…
Read More
জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বাদশাকে

জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বাদশাকে

বলিউড বাদশা শাহরুখ খানের ৫৫তম জন্মদিন আজ। এসআরকের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন- ‘শাহরুখকে জানাই জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা বার্তা। আমার চার্মিং ব্রাদার তোমার সুস্থতা কামনা করি তোমার ভবিষ্যত জীবনের সব উদ্যোগে তুমি বিজয়ী ও সফল হও’। পশ্চিমবঙ্গে বাদশার জনপ্রিয়তা অনেক বেশি।
Read More