Blog

অবশেষে সেনা সরাতে রাজি হল ভারত-চিন

অবশেষে সেনা সরাতে রাজি হল ভারত-চিন

লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চিনের সেনাবাহিনী। পরিস্থিতি সামাল দিতে এপর্যন্ত ৮ দফা সামরিক বৈঠক হয়ে গিয়েছে দু’দেশের মধ্যে। এবার সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে চিন। পূর্ব লাদাখের একাধিক এলাকা থেকে অবশেষে সেনা সরাতে রাজি হল ভারত-চিন। ধাপে ধাপে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হবে। জানা গিয়েছে, যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক এবং সাজোঁয়া গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রতিদিনই সেনা সরানোর এই গোটা প্রক্রিয়াটি খতিয়ে দেখবে দু’পক্ষ। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা ও যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছে দুই দেশ।
Read More
বিজেপি তৃণমূল উভয়ই সাম্প্রদায়িক -কটাক্ষ বিমান বসুর

বিজেপি তৃণমূল উভয়ই সাম্প্রদায়িক -কটাক্ষ বিমান বসুর

রাজ্যে সাম্প্রদায়িক পরিস্থিতি আরো জটিল করে তুলছে বিজেপি এবং তৃণমূল এই অভিযোগ এনে রাজ্যের শাসকদল এবং বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করলেন সিপিএম নেতা বিমান বসু। শাসকদলের সঙ্গে জোটের প্রসঙ্গে তিনি এদিন জানিয়েছেন মালদা জেলা পাটি অফিসে এক সাংবাদিক বৈঠকে বিমান বসু বলেন, রামনবমী করছে বিজেপি। হনুমান জয়েন্তি করছে তৃণমূল। আবার কত দূর্গা পূজা করছি সেটাও দেখছে তৃনমূল। এটা কিসের ইঙ্গিত? প্রতিযোগিতা মুলক সাম্প্রদায়িক দল বিজেপি ও তৃনমূলকে পরাস্ত করতে সমস্ত শক্তিকে মিলিত হবে।বাংলায় ১৬ পার্টির দল আছে । সকলের সাথে প্রাথমিক ভাবে আলোচনা শুরু হবে জানালেন বিমান বসু।
Read More
অনলাইন নিউজ পোর্টালগুলিকে রমরমা রুখতে আইন আনছে সরকার

অনলাইন নিউজ পোর্টালগুলিকে রমরমা রুখতে আইন আনছে সরকার

অনলাইন নিউজ পোর্টাল গুলির নজরদারিতে নতুন আইন আনছে কেন্দ্রীয় সরকার। বিগত এক-দুইবছরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল গুলি। সাংবাদিকতায় কোনোরকন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও হাতে একটি মোবাইল ফোন এবং একটি বুম নিয়ে সাংবাদিকের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে যত্রতত্ৰ। মিডিয়া হাউস গুলি বারবার অভিযোগ করছিল এই ভুয়ো চনেলগুলি নিয়ে। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষর করা নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার । এতদিন পর্যন্ত খবর বা স্ট্রিমিং-এর ডিজিটাল কনটেন্টের উপর নজরদারি চালানোর জন্য কোনও আইন বা স্বশাসিত সংস্থা ছিল না । একটি স্বশাসিত সংস্থার মাধ্যমে প্ল্যাটফর্মগুলির উপর নজরদারি চালানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল ।…
Read More
মহিলাদের স্বনির্ভর করতে তিনদিনের কর্মশালার আয়োজন জলপাইগুড়িতে

মহিলাদের স্বনির্ভর করতে তিনদিনের কর্মশালার আয়োজন জলপাইগুড়িতে

মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল জন শিক্ষণ সংস্থা । জলপাইগুড়ির শিয়ালপাড়া এলাকায় সংস্থার নিজস্ব ভবনে এদিন প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়। জানা গেছে, বুধবার সকাল থেকে জলপাইগুড়ি‌র শিয়াল পাড়ায় অবস্থিত জন শিক্ষণ সংস্থার দপ্তরে শুরু হয়েছে এই কর্মশালা‌। জন শিক্ষণ সংস্থার ডিরেক্টর শৈবাল বসু বলেন, তিন দিনের এই খাদ্য প্রক্রিয়াকরণ কর্মশালা‌র মধ‍্য দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেলাই, সস, জ‍্যাম, জেলি ও আচার সহ বিভিন্ন রকমের খাবার তৈরির কৌশল শেখানো হচ্ছে। এই কর্মশালা থেকে প্রশিক্ষণ‌প্রাপ্ত মহিলারা পরবর্তীতে অন‍্যান‍্য মহিলাদের শেখাতে পারবেন বলে তিনি জানান ।
Read More
বিক্ষোভের মুখে অশোক ভট্টাচার্য্য

বিক্ষোভের মুখে অশোক ভট্টাচার্য্য

মহানন্দা ঘাটে পরিদর্শনের গিয়ে বিক্ষোভের মুখে পড়ল শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য্য। জানা গেছে শিলিগুড়ি লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাটে বিউটিফিকেশনের কাজ তদারকি করতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন তিনি। এলাকাবাসীর অভিযোগ তারা প্রতিবছর মহানন্দার ঘাটে ছটপূজা করলেও এবার ঘাট সাজানোর নামে নদীর ঘাট বরাবর জায়গায় সিমেন্টের রেলিং তুলে দিয়েছে প্রশাসন ।যার ফলে ছটের ঘাট বানাতে এবং নদীতে নামতে সমস্যায় পড়বেন পুণ্যার্থীরা। এদিন অশোক বাবু সেখানে ঘাট পরিদর্শনে গেলে এলাকাবাসী তাদের সমস্যা জানিয়ে বিক্ষোভ দেখান প্রশাসককে। এলাকাবাসী জানিয়েছেন এই ব্যারিকেডের ফলে অনেকটা পথ ঘুড়ে পুণ্যার্থীদের নদীতে নামতে হবে ফলে ভিড় বাড়বে। তাদের দাবি ব্যারিকেড না ভেঙেই সিঁড়ি তৈরি…
Read More
পাঁচারের আগে কিশোরী উদ্ধার এনজেপিতে

পাঁচারের আগে কিশোরী উদ্ধার এনজেপিতে

বিয়ে করার টোপ দেখিয়ে ফুঁসলিয়ে ভিনদেশে পাঁচারের আগেই উদ্ধার করা হল এক কিশোরীকে। ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।সূত্রের খবর উত্তর দিনাজুপুরের এক যুবক কিশোরী নাবালিকা বিয়ের টোপ দেখিয়ে ব্যাঙ্গালোরে নিয়ে যাবার জন্য শিলিগুড়ি এনজেপি স্টেশনে আসে। নিউ জলপাইগুড়ি স্টেশনে ওই যুবক এবং কিশোরীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় অন্যান্য ট্রেন যাত্রী এবং দোকানিদের। এরপর স্থানীয় দোকানিরা খবর দেয় ১০৯৮ কে।১০৯৮ এর সদস্যরা এবং সি ডাব্লিউ সির সদস্যরা এসে ওই যুবক এবং কিশোরীকে উদ্ধার করে।এবং নিউ জলপাইগুড়ি থানা পুলিশের হাতে তুলে দেয়। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ তদন্তে জানতে পারে ওই যুবক কিশোরীকে ফুসলিয়ে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিল ।এরপর পরিবারের লোকজনের…
Read More
বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে বিডিও অফিসে, অভিযোগ বিরোধী দলনেতার

বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে বিডিও অফিসে, অভিযোগ বিরোধী দলনেতার

গাছ কাটাকে কেন্দ্রকে বিতর্ক বাঁধল মালদা বিডিও অফিসে। আর এই বিতর্কে নাম জড়াল খোদ বিডিও , জয়েন্ট বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। স্থানীয় পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মন্ডলের অভিযোগ ব্লক অফিসে নিয়মবহির্ভুতভাবে মূল্যবান দুটি গাছ কেটেছে। এনিয়ে জেলাশাসককে অভিযোগ জানাল সেই বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা নিতাই মন্ডলের অভিযোগ, অফিস চত্বরে একটি আকাশমনি এবং একটি শিশু গাছ ছিল। বড় ধরনের এই দুটি গাছের বর্তমান বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা।  রাতের অন্ধকারে তড়িঘড়ি এই দুটি গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া ব্লক প্রশাসন এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ মানুষের কাজ না করা এবং বিরোধী দলের সদস্যদের অসহযোগিতার…
Read More
শিলিগুড়ি হিলকার্ট রোডে চালু হল আধার সেবা কেন্দ্র

শিলিগুড়ি হিলকার্ট রোডে চালু হল আধার সেবা কেন্দ্র

শিলিগুড়িতে আধার সমস্যা সমাধানে এগিয়ে এল প্রশাসন । গত কয়েকবছর ধরে আধার কার্ডের একাধিক সমস্যা নিয়ে জর্জরিত শহর শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন গ্রামাঞ্চলগুলি। মাঝে শিলিগুড়ি পোস্ট অফিসে এই সংক্রান্ত কাজ হলেও মাঝেমধ্যে পরিষেবা ব্যাহত হত কিংবা গ্রাহকের চাপে ঠিকঠাক পরিষেবা দেওয়ার কাজ ব্যাহত হত। এই সমস্যা সমাধানে আজ থেকে চালু হল আধার সেবা কেন্দ্র। এদিন শিলিগুড়ি হিলকার্ট রোডের মেঘদূত সিনেমাহলের পাশে মুখার্জি নার্সিংহোমের পাশে এই সেবা কেন্দ্র চালু হয়। আধার কার্ড সম্বন্ধীয় যাবতীয় সমস্যা সমাধান করবে এই কেন্দ্র। এই সেবা কেন্দ্র চালু হওয়ায় জনসাধারণের আধার সমস্যার অনেকটাই সমাধান হবে এমনটাই খবর।
Read More
দশ বছরের নিচের শিশুদের চিড়িয়াখানায় ঢোকার অনুমতি দিল

দশ বছরের নিচের শিশুদের চিড়িয়াখানায় ঢোকার অনুমতি দিল

পুজোর মাসের শুরুতেই খুলেছিল চিড়িয়াখানা। ঢোকার মুখে সকলের থার্মাল স্ক্রিনিং করে স্যানিটাইজার হাতে মেখে ঢুকতে হয়েছে দর্শকদের। কোথাও জটলা করতে দেওয়া হয়নি কোনও দর্শককে। এবার বাচ্চাদের নিয়ে ঢোকার ক্ষেত্রে দর্শকদের ছাড়পত্র দিয়ে দিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কোভিড বিধি মেনে দশ বছরের নিচের শিশুরাও ঢুকতে পারবে আলিপুর চিড়িয়াখানায়, সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
Read More
মাত্র ৫০ টাকায় পিভিআর, আইনক্স, সিনেপলিস-এ সিনেমা দেখার সুযোগ

মাত্র ৫০ টাকায় পিভিআর, আইনক্স, সিনেপলিস-এ সিনেমা দেখার সুযোগ

সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কালে সিনেমা হলের ক্ষেত্রেও বড় প্রভাব পড়েছে৷ সিনেমা হল খোলার অনুমতির পরেও সিনেমা হলে ফাঁকা ও ধুধু করছে৷ ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ছবি মুক্তির জন্য সিনেমা হল ফাঁকাই থাকছে৷ এই কারণে দর্শকদের সিনেমা হল মুখী করতে বড় পদক্ষেপ নিল যশরাজ ফিল্মস৷ যশরাজ ফিল্মসের ফিল্মসের পক্ষ থেকে পিভিআর, আইনক্স, সিনেপলিস-সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে বহু চর্চিত তথা জনপ্রিয় ছবি দীপাবলিতে বিনামূল্যে দেখানোর অনুমতি দিয়েছে৷ একগুচ্ছ ছবি বড় পর্দায় দেখতে গেলে দিতে হবে মাত্র ৫০ টাকা এর সব থেকে বড় সুবিধা দর্শকদের হবে৷ সমস্ত ছবি ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে দেখানো হবে৷ দর্শকেরা সিনেমা হল নিয়ে যাওয়ার জন্যই এই প্রয়াস৷
Read More