Blog

মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুতে ফের ময়নাতদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত

মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুতে ফের ময়নাতদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত

উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুতে ফের ময়নাতদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বিজেপির অভিযোগ সোমবার মৃত বিজেপি কর্মীর তড়িঘড়ি রাতের অন্ধকারে ময়নাতদন্ত করে পুলিশ প্রশাসন ম এরই বিরুদ্ধে জলপাইগুড়ি আদালতে কেস ফাইল করে মৃতের আত্মীয় স্বজনেরা। এরপরই ফের ময়নাতদন্তের নির্দেশ দিল জেলা আদালত। সেইসঙ্গে ,তিনজন ডাক্তার ও ভিডিও গ্রাফী করে ময়নাতদন্ত করার নির্দেশ দিলেন বিচারক।দিনের আলোয় ময়নাতদন্তের পর ১১ তারিখের মধ্যে আদালতকে রিপোর্ট জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের এন জেপি পুলিশ স্টেশনকে।সেই নির্দেশ মত এখন পর্যন্ত ময়নাতদন্তের কাজ শুরু হয়নি । জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও…
Read More
পোস্টার ছেড়া কান্ডে গ্রেপ্তার বিজেপির যুব নেতারা

পোস্টার ছেড়া কান্ডে গ্রেপ্তার বিজেপির যুব নেতারা

গতকাল বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গ বন্ধকে ঘিরে শিলিগুড়িতে যে পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠে কয়েকজন বিজেপি মোর্চার বিরুদ্ধে তাদের আজ গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ গতকাল শিলিগুড়ি এয়ার ভিউ মোড় এলাকায় যুব মোর্চার কয়েকজন নেতা কর্মী মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে দেয় ।এই ঘটনার গতকাল রাতে সরকারি সম্পত্তির নষ্টের অভিযোগে কয়েকজন নেতার নামে এফআইআর করে তৃনমূল নেতৃত্বরা। আজ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। সূত্রের খবর যুব মোর্চার সাতজন নেতার বিরুদ্ধে নির্দিষ্ট মামলায় অভিযোগ করে তৃনমূল নেতৃত্বরা এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখায় তৃনমূল নেতা কর্মীরা। পুলিশ জানিয়েছে অভিযুক্তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে যুবমোর্চার সন্তু…
Read More
নতুন ছুটির ঘোষণা রাজ্য সরকারের

নতুন ছুটির ঘোষণা রাজ্য সরকারের

বনগাঁ সফরে গিয়ে গুরুচাঁদ-হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতেও এবার ছুটি ঘোষণা রাজ্য সরকারের। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করন। সম্প্রতি বাঁকুড়া সফরে গিয়ে বিরসা মুন্ডা, পঞ্চানন বর্মার জন্মদিনের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের মুখে দাবিপূরণে খুশি মতুয়ারা। শাসক- বিরোধী, সবাই জানে এ রাজ্যে ভোটের সমীকরণে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মতুয়া সম্প্রদায়।
Read More
তেল উৎপাদনে নয়া প্রযুক্তি স্কুটার-রিতিকা অয়েলে

তেল উৎপাদনে নয়া প্রযুক্তি স্কুটার-রিতিকা অয়েলে

এক নতুন কন্ট্যাক্টলেস প্যাকিং মেকানিজম চালু করেছে খ্যাতনামা ভোজ্য তেল উৎপাদক স্কুটার-রিতিকা অয়েল। ম্যানুফ্যাকচারিং প্লান্টে বিদেশ থেকে আমদানি করা এই নতুন প্রযুক্তি ব্যবহার করে স্কুটার-রিতিকা অয়েলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এই ব্র্যান্ডের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে ইউপি, বিহার, ঝাড়খন্ড ও আসামে। চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় আশা করা হচ্ছে চলতি বছরের ব্যবসার পরিমাণ আগের বছরের থেকে বৃদ্ধি পাবে এবং নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে ফলাফল আরও ভাল হবে। এই কোম্পানির ভোজ্য তেল উৎপাদনের তালিকায় রয়েছে সয় অয়েল, পাম অয়েল ও ভেজিটেবল অয়েল।  রিতিকা অয়েল এই রাজ্যে তার উপস্থিতি আরও দৃঢ় করার উদ্দেশ্যে প্রধান জেলাগুলিতে অধিকসংখ্যক ডিস্ট্রিবিউটর নিয়োগ করছে। স্কুটার-রিতিকা অয়েলের লক্ষ্য হল আগামী তিনবছরে…
Read More
কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কংগ্রেসের

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কংগ্রেসের

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে মালদা শহরের ফোয়াড়া মোড়ে বিক্ষোভ সমাবেশ করলো জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূরের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ হয় । এদিনের কৃষি বিল আইন প্রত্যাহারের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী , প্রাক্তন বিধায়ক রহিম বক্সী, তৃণমূলের মালদা টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি , দলের দুই মুখপাত্র শুভময় বসু, সুমনা আগরওয়াল, তৃণমূলের জেলার কোডিনেটর বাবলা সরকার সহ অন্যান্যরা।  তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর বলেন, কৃষি বিল লাগু করে কেন্দ্র সরকার কৃষকদের অধিকার কেড়ে নিয়েছে। যার কারণে বর্তমান পরিস্থিতিতে বাজারে আলু , পিঁয়াজ সহ বিভিন্ন ধরনের সবজির দাম আকাশছোঁয়া হয়ে…
Read More
অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পু এনেছে হিমালয়া

অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পু এনেছে হিমালয়া

এল। ‘হেলদি হেয়ার কা বড়া ওয়াদা’ ক্যাম্পেনের অঙ্গ হিসেবে হিমালয়া অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পুর প্রচারের জন্য দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি একটি নতুন ফিল্ম নিয়ে এসেছে। এই ফিল্মের মাধ্যমে বার্তা দেওয়া হবে ‘নো হেয়ার ফল… নাও মাই লাইফ ইজ ইন মাই কন্ট্রোল’। এই ক্যাম্পেনে চুল পড়ে যাওয়ার ব্যাপারে মানুষের উদ্বেগের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। চুল পড়ার সমস্যা মোকাবিলায় বেশিমাত্রায় প্রাকৃতিক উপাদান-সমৃদ্ধ সমাধানের প্রতি প্রবণতা লক্ষ্য করে চুল পড়া রোধ করতে হিমালয়া অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পুকে এক বিশ্বস্ত উপায় বলে তুলে ধরা হয়েছে এই নতুন ক্যাম্পেনে। ফিল্মটিতে উল্লেখ করা হয়েছে গ্রাহকরা কেমন করে হিমালয়া অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পুর মতো হার্বাল ও বিশ্বস্ত সমাধান বেছে নিতে পারবেন। এই শ্যাম্পু…
Read More
কৃষি আইন বাতিলের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখাল কংগ্রেস

কৃষি আইন বাতিলের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখাল কংগ্রেস

কৃষি আইন বাতিলের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বুধবার জলপাইগুড়ি বিডিও অফিসে অবিলম্বে কৃষি বিল প্রত্যাখানের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি বিডিও অফিস চত্বরে বিক্ষোভ দেখায় জলপাইগুড়ি সদর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের নতুন আইন কৃষি আইন বাতিলের পাশাপাশি বিদ্যুৎ বিলের দাম কমানোর দাবি জানান জেলা কংগ্রেস কমিটির সদস্যরা । এছাড়া নিত‍্যপ্রয়োজনীয় জিনিস ও খাদ্য সামগ্রীর দাম অবিলম্বে কমাতে হবে বলে দাবি করেন তারা। এই দাবিগুলো সহ বিভিন্ন দাবিতে তাদের এই আন্দোলন বলে জানান জলপাইগুড়ি সদর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি গিরিজা রায়। এদিনের এই আন্দোলনে অংশ নেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ বিভিন্ন কংগ্রেস নেতা‌রা।
Read More
হাসপাতালে ভরতি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

হাসপাতালে ভরতি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম। শ্বাসপ্রশ্বাসের সমস্যার ভুগছেন দীর্ঘদিন ধরেই। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িয়ে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। বুধবার দুপুরে এই খবর প্রকাশ্যে আসার পরই বুদ্ধদেববাবুর আরোগ্য কামনায় রত রাজনৈতিক মহল।
Read More
ডেপুটেশন ঘিরে উত্তেজনা মালদায়

ডেপুটেশন ঘিরে উত্তেজনা মালদায়

শিক্ষাকর্মীদের একাধিক দাবীদাওয়া নিয়ে ডেপুটেশন জমা দিতে উত্তেজনা ছড়াল মালদা জেলা প্রশাসনিক ভবনে। জানা গেছে পশ্চিমবঙ্গ শিক্ষা মঞ্চের সদস্যরা এদিন বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতন, স্থায়িকরণ সহ একাধিক দাবি নিয়ে তাদের ডেপুটেশন দিতে যায় জেলা শাসকের কাছে। অভিযোগ শিক্ষামঞ্চের সদস্যরা এদিন জেলা শাসকের ভবনে ঢুকতে দেয়নি পুলিশ।রাস্তায় ব্যারিকেড লাগিয়ে পুলিশ তাদের গতিপথ রোধ করে। একসময় মঞ্চের সদস্যরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে পুলিশের দাবি। পরিস্থিতি সামাল দিলেন মহকুমা শাসক। উল্লেখ্য, সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে আজ জেলাশাসকের নিকট গোটা মালদা শহর জুড়ে মিছিল করে এসে ডেপুটেশন জমা দিতে আসেন জেলার চুক্তি ভিত্তিক শিক্ষক,…
Read More
‘স্মার্ট ফিউচার চয়েসেস’ এনেছে এসবিআই লাইফ

‘স্মার্ট ফিউচার চয়েসেস’ এনেছে এসবিআই লাইফ

ইন্স্যুরেন্সের ব্যাপারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি পেতে থাকায় তাদের জন্য এসবিআই লাইফ ইন্স্যুরেন্স লঞ্চ্‌ করল পাওয়ার-প্যাকড ‘এসবিআই লাইফ স্মার্ট ফিউচার চয়েসেস’ সেভিংস প্ল্যান। এসবিআই লাইফের ‘স্মার্ট ফিউচার চয়েসেস’ গ্রাহকদের সুবিধা দেবে তারা যেন নিজেদের প্রয়োজন অনুযায়ী লাইফ ইন্স্যুরেন্স পলিসি সাজিয়ে নিতে পারেন। এর ফলে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা সহজ হবে। এসবিআই লাইফের ‘স্মার্ট ফিউচার চয়েসেস’ গ্রাহকদের নানারকম বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ দেবে, যেমন প্রিমিয়াম অ্যামাউন্ট, টার্ম পলিসি বা প্রিমিয়াম পেমেন্ট টার্ম। সেইসঙ্গে তারা তাদের প্রয়োজন অনুসারে লাইফ ইন্স্যুরেন্স প্ল্যানের বৈশিষ্ট্যগুলিও জেনে নিতে পারবেন। বেনিফিট পে-আউট থেকেও পছন্দ অনুসারে বেছে নেওয়া যাবে। চাহিদা অনুসারে রেগুলার ক্যাশ বোনাস ও পে-আউট নেওয়ার সুবিধা…
Read More