Blog

হিন্দু বোনের বিয়ে দিয়ে সম্প্রীতির নজির মুসলিম  যুবকদের

হিন্দু বোনের বিয়ে দিয়ে সম্প্রীতির নজির মুসলিম যুবকদের

এলাকার দুঃস্থ হিন্দু বোনের বিয়ে দিয়ে সম্প্রীতির নজির গড়ল মুসলিম দাদা-ভাইয়েরা। ঘটনাটি মালদার কালিয়াচক থানার অনন্তপুর এলাকার দৌলত টোলা গ্রামের। জানা গেছে এলাকার একদল যুবক ওই হিন্দু কনের ছাদনা তলা থেকে শুরু করে , খাবারের আয়োজন, পরিবেশন ,বরযাত্রী দলের আপ্যায়ন সহ বিয়ের সমস্ত কাজ করে। স্থানীয় যুবকদের এই সহযোগিতা পেয়ে রীতিমতো আবেগে আপ্লুত পাত্রী রিংক মন্ডল ও তার পরিবার। কখনই তারা ভাবতে পারেন নি গরিব পরিবারের মেয়ের বিয়ে এতটাই ধুমধাম করে হবে। এক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কালিয়াচকের বাসিন্দা আলমগীর খান , হাবিব মোস্তফা, আব্দুল্লাহ আল রাজি, মোহাম্মদ ইলিয়াসদের মতোন কিছু যুবকেরা। তারাই নিজেদের খরচে করে প্রতিবেশী বোন রিংকি…
Read More
ল্যান্ড লুজারদের চাকরির দাবিতে রাস্তা অবরোধ

ল্যান্ড লুজারদের চাকরির দাবিতে রাস্তা অবরোধ

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের নিজেদের দাবির সুর চড়াল জলপাইগুড়ি জেলার ল্যান্ড লুজার সদস্যরা। অবিলম্বে নিজেদের দাবি দাওয়া মেটানোর দাবীতে এদিন জলপাইগুড়ি পাহাড় পুরের কাছে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল কমিটির সদস্যরা। তাদের দাবি দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন করা সত্ত্বেও প্রায় ছয়শো জন ল্যান্ড লুজারকে আজ পযর্ন্ত সরকারি চাকরি দেওয়া হয়নি। তাই তাদের দাবি, অবিলম্বে বিভিন্ন সরকারি দপ্তরে বিনা পরীক্ষায় চাকরি দিতে হবে। আন্দোলনকারীদের দাবি, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় সরকারি প্রকল্পের জন্য নিজেদের জমি দিয়েছিলেন তারা। এর পরিবর্তে সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিল প্রশাসন। কিন্তু দীর্ঘ কয়েক বছর পার হয়ে…
Read More
১৭ ই ডিসেম্বর  শুরু হচ্ছে  দুই বাংলার  ঐতিহাসিক রেল যোগাযোগ

১৭ ই ডিসেম্বর শুরু হচ্ছে দুই বাংলার ঐতিহাসিক রেল যোগাযোগ

আগামী ১৭ ই ডিসেম্বর দুই বাংলার মধ্যে ঐতিহাসিক রেল যোগাযোগ শুরু হতে চলেছে। ওইদিন ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি স্টেশনে দুটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথের উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। কিছুদিন আগেই বাংলাদেশের কমিশনার সস্ত্রীক এসে রেল লাইন ব্যবস্থা খতিয়ে দেখেছেন ।বুধবার হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে এসে একথা জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম রবীন্দ্রকুমার ভর্মা। তিনি বলেন, ১৭ ই ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে একটি খালি ওয়াগন আন্তর্জাতিক সীমান্তের গেট পেরিয়ে হলদিবাড়ি রেল স্টেশনে এসে পৌঁছোবে। হলদিবাড়ি স্টেশনে উপস্থিত রেল আধিকারিকরা সেই ট্রেনটিকে স্বাগত জানাবেনট্রায়াল পর্যায় শেষ করে এবার ফের রেল ছুটবে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত ।
Read More
চলে গেলেন কোচ আলেসান্দ্রো সাবেইয়া

চলে গেলেন কোচ আলেসান্দ্রো সাবেইয়া

প্রয়াত হলেন কোচ আলেসান্দ্রো সাবেইয়া। ৬৬ বছরের সাবেইয়া আগে থেকেই হৃদরোগের জটিলতায় ভুগছিলেন। হাসপাতালের মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে শেষপর্যন্ত হার মানলেন সাবেইয়া। তাঁর হাত ধরেই মেসিরা পৌঁছে গেছিল ফাইনালে। ২০১১ সালের পরে তিন বছর আর্জেন্টিনার কোচ ছিলেন সাবেলা। শোনা যায়, মারাদোনার প্রয়াণে আঘাত পেয়েছিলেন সাবেইয়া।
Read More
‘বঙ্গধ্বনি’ চালু করছে রাজ্য সরকার

‘বঙ্গধ্বনি’ চালু করছে রাজ্য সরকার

কলকাতা: চালু হচ্ছে নয়া প্রকল্প 'বঙ্গধ্বনি'। নিজেদের রিপোর্ট কার্ড দেওয়ার কাজ শুরু করছে তৃণমূল। পেশ করা হবে ১০ বছরের রিপোর্ট কার্ড। যা শুরু হবে আজ থেকেই। গত দশ বছর ধরে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার কি কাজ করেছে বাংলার মানুষের জন্যে, তার যাবতীয় খতিয়ান তুলে ধরবে রাজ্য সরকার। মমতা বন্দোপাধ্যায় বা তাঁর দলের নেতা মন্ত্রীরা একপ্রকার নিশ্চিত মানুষের কাছে তাদের উন্নয়নের খতিয়ান পৌঁছে যাবে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ আস্থা রাখবে সেই উন্নয়নের উপরেই। শুক্রবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে সাংবাদিক সন্মেলন এবং মিছিল করে শুরু হবে 'বঙ্গধ্বনি' যাত্রার প্রচার অভিযান। দশ বছরের রিপোর্ট কার্ড বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হচ্ছে তৃণমূলের মূল লক্ষ্য।
Read More
গ্রেফতার একাধিক বিজেপি নেতা

গ্রেফতার একাধিক বিজেপি নেতা

কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল শিলিগুড়ি পুলিশ। বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে হিংসা ছড়ানো, অশান্তি সৃষ্টি, সরকারী কাজে বাধা ও পুলিশকে নিগ্রহ করার মতো বিভিন্ন অসন্তোষমূলক কাজ হওয়ায় বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে শিলিগুড়ি ও জলপাইগুড়ি থানায় মামলা রুজু করে অভিযোগ দায়ের করা হয়েছে। মোট ২০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে কোনও কসুর রাখছে না মমতা সরকার।
Read More
বিজেপি বুথ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা

বিজেপি বুথ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা

তুফানগঞ্জে এক বিজেপি কর্মীর মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল কোচবিহার সহ সমগ্র বঙ্গে। জানা গেছে তুফানগঞ্জ মহকুমার অন্দরান ফুলবাড়ি হাইস্কুলের ভেতর থেকে এক যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। আর ওই মৃতদেহ নিয়ে বর্তমানে তোলপাড় এলাকা।জানাগেছে মৃত ওই যুবকের নাম স্বপন দাস। স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবকটি তুফানগঞ্জ মহকুমার১৯২ নং বুথে বিজেপির বুথ সভাপতি ছিলেন। বিজেপির অভিযোগ, ওই কর্মীকে শাসকদলের দুষ্কৃতীরা খুন করে ঝুলিয়ে দিয়েছে। যদিও স্থানীয় তৃনমূল নেতৃত্ব এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে।পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত থেকে স্বপন দাস নিখোঁজ ছিল।এদিন সকালে স্কুল থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ কে ঘিরে…
Read More
নির্মাণ হল নতুন চুল্লি

নির্মাণ হল নতুন চুল্লি

কোভিড আক্রান্ত হয়ে মৃতদের সৎকারের জন্য দুটি অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরি করছে কলকাতা পুরসভা। চুল্লি বসানোর কাজ হয়ে গেছে। শীঘ্রই এই চুল্লি দুটি চালু করা হবে। সৎকারের চাপ কমাতে এই নতুন দুটি চুল্লি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ধাপার দুটি চুল্লি, কলকাতার নিমতলা ও দক্ষিণ কলকাতার বিরজুনালা শ্মশানে পুরসভার উদ্যোগে কোভিড মৃতদেহ সৎকার করা হচ্ছে।
Read More
কৃষক আন্দোলনের জেরে শ্যুটিং স্থান পরিবর্তন করলেন শাহিদ কাপুর

কৃষক আন্দোলনের জেরে শ্যুটিং স্থান পরিবর্তন করলেন শাহিদ কাপুর

কৃষক আন্দোলনের জেরে প্রায় দুসপ্তাহ ধরে দিল্লি বন্ধের চেহারা নিয়েছে। দিল্লির সমস্ত জায়গা প্রায় অঘোষিত হরতালের মতো। এই অবস্থায় দিল্লি থেকে শ্যুটিং টিমকে সরিয়ে চন্ডীগড়ে নিয়ে গেলেন অভিনেতা শাহিদ কাপুর। দিল্লিতে চলছিল তাঁর নতুন ছবি জার্সি-র শ্যুটিং। কিন্তু কৃষকেরা দেশের নয়া কৃষি বিলের প্রতিবাদে সরব হলেই, তাড়াতাড়ি চণ্ডীগড়ে থেকে শ্যুটিং দল নিয়ে পাততাড়ি গোটালেন শাহিদ! কারণ তাঁদের মনে হয়েছিল যে এ রকম উত্তপ্ত পরিবেশে শ্যুটিং করাটা সহজ হবে না! এটা ঠিক যে এ ব্যাপারে নায়কের ব্যক্তিগত মতামত কী, তা এখনও পর্যন্ত জানা যায়নি। খুব সম্ভবত পেশাদার শিল্পী হিসেবে পরিচালক এবং প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে তাঁর কিছু বলারও নেই। তবে খবর যা…
Read More
ক্রিকেট থেকে অবসর নিলেন পার্থিব প্যাটেল

ক্রিকেট থেকে অবসর নিলেন পার্থিব প্যাটেল

এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। মাত্র ৩৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন। বুধবার নিজেই টুইট করে অবসরের সিদ্ধান্তের কথা জানান পার্থিব। মাত্র ১৭ বছর বয়সে ক্রিকেট ইতিহাসের কনিষ্ঠতম উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল পার্থিবের। ২০১৬-১৭ মরসুমে গুজরাটকে রঞ্জি ট্রফি জেতাতে পার্থিবের গুরত্বপূর্ণ ভূমিকা ছিল, নেতৃত্ব দিয়েছিলেন দলকে।
Read More