Blog

উত্তরবঙ্গ সফরে আসলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে আসলেন মুখ্যমন্ত্রী

লকডাউনের পর দ্বিতীয় দফায় ফের উত্তরবঙ্গ সফরে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বেলা বারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে করে জলপাইগুড়ি পুলিশ লাইনে নামেন। মুখ‍্যমন্ত্রী‌কে স্বাগত জানাতে হেলিপ‍্যাডে উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিকরা। এরপর সেখান থেকে করলা বাঁধে‌র ওপর দিয়ে জলপাইগুড়ি ক্লাব রোডের পূর্ত দপ্তরের বাংলোতে আসেন মুখ‍্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর কনভয় দেখে উল্লাসে মেতে ওঠেন তৃণমূল সমর্থক‌রা। জানা গেছে আজ সন্ধ্যায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা‌র বিভিন্ন তৃণমূল নেতা‌দের নিয়ে একটি বৈঠক করবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে আজকে রাত্রিবাসের কথা রয়েছে। এর পর আগামীকাল কোচবিহার এবং আলিপুরদুয়ার সভা করার কথা রয়েছে।কোচবিহারে রাসমেলার মাঠে সভা রয়েছে বলে সূত্রের খবর।
Read More
ভুটভুটি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই

ভুটভুটি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই

ভুটভুটি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেল বাইক চালকের স্ত্রী সহ এক শিশু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাকুলিয়ার শকুন্তলা হাইস্কুলের কাছে। জানা গেছে সোমবার সকালে জাতীয় সড়কে একটি মালবাহী ট্রাক্টরের সঙ্গে উল্টো দিক থেকে আসা এক ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি একটি বাইককে ধাক্কা মারে। ঘটনায় বাইক আরোহীর এক শিশু কন্যা সহ স্ত্রীর মৃত্যু হয়। বাইক আরোহী এবং তার আরেক শিশু আহত হয়েছে। প্রত্যক্ষদর্শিরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেপরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ট্রাক্টর এবং ভুটভুটির চালক পলাতক।
Read More
অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। বাসিন্দাদের অভিযোগ, মালদার হরিশচন্দ্রপুর থানা এলাকার গোপালকারিয়া মোড় থেকে গোলামোড় রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে। জেলা পরিষদের অধীনে রাস্তাটি পূনঃর্নির্মাণে টেন্ডার পাশ হলেও সংস্কার কাজ হয়নি। এরই প্রতিবাদে কিছু স্থানীয় বাসিন্দা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এনিয়ে বর্তমানে তৃণমূল -বিজেপির মধ্যে।রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার ৪ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। হাসপাতাল,ব্লক,থানার মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই রাস্তার উপর দিয়েই যেতে হয় ।প্রায় ৭-৮ টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কার করা।৮ মাস আগে রাস্তা সংস্কারের টেন্ডারও পাশ…
Read More
চুরির ঘটনায় দুই অভিযুক্ত চোরকে গ্রেফতার

চুরির ঘটনায় দুই অভিযুক্ত চোরকে গ্রেফতার

মন্দিরের চুরির ঘটনায় দুই অভিযুক্ত চোরকে গ্রেফতার করল মালদা জেলার পুলিশ। উল্লেখ্য রবিবার মালদার ইংরেজবাজার এলাকায় এলআইসি মোড়ে একটি কালিমন্দিরে চুরি হয়। মন্দিরের পূজারী জানিয়েছেন রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে মায়ের বিগ্রহের গয়না, টাকা চুরি করে পালিয়ে যায় চোরেরা। পুলিশ সূত্রে জানা যায় ইংরেজবাজার শহরের এলআইসি মোড় এলাকার একটি কালী মন্দিরের গহনা এবং বেশ কিছু টাকা পাশের একটি দোকানে থাকতো। সেই দোকানের শাটার ভেঙে চোরেরা মায়ের গহনা সহ বেশ কিছু টাকা নিয়ে পালায়। পুলিশের কাছে খবর আসা মাত্রই পুলিশ অভিযানে নামে । চুরি হওয়ার 24 ঘণ্টার মধ্যেই বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ বিশেষ অভিযানে নেমে…
Read More
তাৎপর্যপূর্ণ ঘোষণা গেরুয়া শিবিরের

তাৎপর্যপূর্ণ ঘোষণা গেরুয়া শিবিরের

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একের পর উন্নয়ন মূলক ঘোষণা করছে রাজ্যের গেরুয়া শিবির। চাকরির প্রতিশ্রুতির কথা ঘোষণা করেন গেরুয়া শিবির। ক্ষমতায় এলেই ৭৫ লাখ যুবক যুবতীকে চাকরি দেবে বলে রবিবার প্রতিশ্রুতি দিল বিজেপি। ক্ষমতায় আসার আগেই রাজ্যব্যাপী চাকরির প্রতিশ্রুতি কার্ড বিলি করবে বিজেপি। এদিন হেস্টিংসে রাজ্য বিজেপির নয়া কার্যালয়ে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও সাংসদ সৌমিত্র খাঁর উপস্থিতিতে জব কার্ডের রেজিস্ট্রেশন হয়।
Read More
বালির ট্রাক আটকে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা

বালির ট্রাক আটকে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা

দীর্ঘদিন ধরে প্রশাসনকে অভিযোগ জানানোর পরেও কাজ হয়নি। দিনের ঝকঝকে আলোতেও অবাধে বালি তুলে বিক্রি করছিল কিছু মাফিয়া। কিন্তু অবশেষে বালির ট্রাক আটকে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি জলপাইগুড়ির যমুনা নদীর।বাসিন্দাদের অভিযোগ,বারবার বলা সত্বেও নিষেধ শুনছেন না বালি মাফিয়ারা।প্রশাসনের হস্তক্ষেপ চেয়েও কাজের কাজ কিছু না হওয়ায় ট্রলি ভর্তি বালি আটক করে বিক্ষোভ নদী পারের বাসিন্দাদের। বাসিন্দাদের বক্তব্য, অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলায় গতিপথ পরিবর্তন করছে নদী।ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি।ভাঙনের মুখে ধর্মস্থান।সকাল থেকে বিক্ষোভ চলে।পুলিশ,ভূমি দফতরের প্রতিনিধিরা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি বাসিন্দাদের।জলপাইগুড়ি সদর বিএলআরও বিপ্লব হালদার জানিয়েছেন খবর পাওয়া মাত্রই পুলিশকে জানানো হয়েছে।খোজ নিয়ে দেখা হবে। উপযুক্ত পদক্ষেপ নেওয়া…
Read More
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবলে উত্তরবঙ্গ থেকে মনোনীত  বুদ্ধদেব বর্মনের “লছকাডাঙ্গীর কাথা”

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবলে উত্তরবঙ্গ থেকে মনোনীত বুদ্ধদেব বর্মনের “লছকাডাঙ্গীর কাথা”

এবারের ২৬ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবলে উত্তরবঙ্গ থেকে মনোনীত হল বুদ্ধদেব বর্মনের "লছকাডাঙ্গীর কাথা" ।কয়েক বছর ধরে উত্তরের এই তরুণ চিত্র পরিচালক বুদ্ধদেবের পরিচালনায় তৈরি বেশ কয়েকটি শর্ট ফিল্ম হয়েছে। তাঁর তৈরি লছকডাঙ্গীর কাথা সিনেমাটি আন্তর্জাতিক মঞ্চে মনোনীত হওয়ায় খুশির হাওয়া উত্তরবঙ্গ জুড়ে। আর্থিক বাঁধা কাটিয়ে দীর্ঘ তিনবছর ধরে নিজের গ্রাম লছকাডাঙ্গীর রূপ-প্রকৃতি, সন্ধ্যা-সকালের মেঠো জীবন , গ্রামের সহজ সরল মানুষের কাজকর্মকে নির্বাক চিত্রের মারফত এক অপরূপ সৌন্দর্য এবং জীবন্ত করে তুলে ধরার প্রয়াস এই শর্ট ফিল্মে। আন্তর্জাতিক মঞ্চে তাঁর সিনেমা মনোনীত হলেও এখনো যে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে এই উত্তরের বন্ধ্যাজগৎ থেকে তা ভালো করেই জানে। তাই…
Read More
মালমিনা – ‘রেডি-টু-ড্রিংক ইমিউন বুস্টার’

মালমিনা – ‘রেডি-টু-ড্রিংক ইমিউন বুস্টার’

জগডেল হেলথকেয়ার তাদের জনপ্রিয় হেলথ ড্রিংক মালমিনা সম্বন্ধীয় একটি ক্লিনিক্যাল স্টাডির ফলাফল জানিয়েছে। জগডেল হেলথকেয়ার হল জগডেল ইন্ডাস্ট্রিরএকটি সাবসিডিয়ারি। টেট্রা-প্যাকে উপলব্ধ মালমিনা শিশু-সহ সববয়সের উপযোগী, প্রাকৃতিক সুপারফুডসে ভরপুর এবং একমাত্র রেডি-টু-ড্রিংক ইমিউন বুস্টার ও অ্যান্টিঅক্সিডেন্ট বেভারেজ। ইমিউন বুস্টিং গুণাবলীর জন্য মালমিনা অন্যান্য হেলথ বেভারেজের এক উপযুক্ত হয়ে উঠতে পেরেছে।  একটি খ্যাতনামা মেডিক্যাল ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারে মালমিনা ম্যাঙ্গো ও মালমিনা অরেঞ্জের ক্লিনিক্যাল স্টাডি হয়েছে। ফলাফল জানাচ্ছে, ১৪ থেকে ২৮ দিনের মধ্যে মালমিনা অ্যান্টিঅক্সিডেন্ট মার্কার ও ইমিউন মার্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটিয়েছে। এই সমীক্ষা থেকে প্রমাণিত হয়েছে, মালমিনা সি-রিঅ্যাক্টিভ প্রোটিনের (সিআরপি) মতো ইনফ্লেমেটরি মার্কারও হ্রাস করেছে। সমীক্ষার ফলাফল থেকে আরও জানা…
Read More
করোনা আক্রান্ত জেপি নাড্ডা

করোনা আক্রান্ত জেপি নাড্ডা

কলকাতা: সম্প্রতি গত বুধবার বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলার কর্মসূচী সেরে ফিরে যান তিনি। আর তারপরই রবিবার করোনা আক্রান্ত হওয়ার খবর করে ট্যুইট করে জানালেন নাড্ডা। তিনি জানান, প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পরই আইসোলেশনে রয়েছেন তিনি। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
Read More
হামলা বঙ্গ ভবনে

হামলা বঙ্গ ভবনে

দিল্লি: দিল্লিতে আক্রান্ত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও বঙ্গ ভবন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও বঙ্গ ভবনে হামলা চালায় দুষ্কৃতীরা৷ পাথরও ছোড়া হয়৷ বঙ্গ ভবনের বাইরের দেওয়ালেও কালো রং করে দেওয়া হয়েছে৷ একের পর এক গাড়িতে ইট-পাটকেল ছোড়া হয়। একাধিক গাড়ির কাচ ভেঙে যায়। যদিও দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷
Read More