Blog

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ দিনহাটা কলেজে

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ দিনহাটা কলেজে

পরীক্ষা চলাকালীন সময়েই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা কলেজ চত্ত্বর। জানা গেছে দিনহাটা কলেজে স্নাতক স্তরের পরীক্ষা চলছিল। সেসময় তৃনমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা অজয় রায়ের গোষ্ঠীর সঙ্গে জয়দীপ ঘোষের অনুগামীদের সঙ্গে বচসা শুরু হয়। সেই বচসা একসময় হাতাহাতি পর্যায় পৌঁছলে কলেজ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনার খবর পেয়ে বিশালসংখ্যক পুলিশবাহিনী পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একজনকে আটক করেছে পুলিশ। দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বেশ কয়েক বছর ধরেই চলে এসেছে। এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কলেজের এক ছাত্র খুন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার শহরের এসেই যখন বার্তা দিয়ে গিয়েছেন, এরপরেও দিনহাটা কলেজের এই ঘটনা মুখ্যমন্ত্রীর বার্তা কথার কথাই থেকে…
Read More
অক্ষয় কুমারের প্রশংসা শুনে বেজায় চটলেন  জুনিয়র বচ্চন!

অক্ষয় কুমারের প্রশংসা শুনে বেজায় চটলেন জুনিয়র বচ্চন!

এ বার কি তবে ভাঙন লাগল অক্ষয়-অভিষেক বন্ধুত্বে? সম্প্রতি অক্ষয় কুমারের প্রশংসা শুনে বেজায় চটলেন বলিউডের জুনিয়র বচ্চন। কিন্তু হঠাৎ কেন? সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমারের কাজের প্রশংসা জানিয়েছিলেন চিত্র প্রদর্শক অক্ষয় রাঠী। ট্যুইটারে একটি লেখা পোস্ট করে তিনি বলেন, "অক্ষয়ের দ্রুত কাজ করার ক্ষমতাকে সাধুবাদ জানাতেই হয়। এটা খুবই আশ্চর্যজনক কোনও ছবির শ্যুটিং তিনি যে সময়ের মধ্যে শেষ করেন, তা অনেক বলিউড সুপারস্টাররা পারেন না। তাঁরা ছবিতে কাজ করার জন্য একটি ছোট চরিত্রকে নিয়ে যেভাবে রিচার্স করেন তাতে অনেক বেশি সময় চলে যায়। অন্য দিকে অক্ষয় কুমারের ছবি গুলোও বক্স অফিসে হিট হয়"।
Read More
আইসিইউতে পরিচালক দেবীদাস ভট্টাচার্য

আইসিইউতে পরিচালক দেবীদাস ভট্টাচার্য

ফের খারাপ খবর বিনোদন জগতে। করোনা আক্রান্ত পরিচালক দেবীদাস ভট্টাচার্য। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার বেসরকারি আমরি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন পরিচালক। জটিল হচ্ছে শারীরিক পরিস্থিতি। ইতিমধ্যেই পরিচালক অ্যান্টিবডি টেস্ট করতে পাঠানো হয়েছে। ভেন্টিলেশন রাখা হবে বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত এই পরিচালককে। আপতত আকাশ-৮ এ বৃদ্ধাশ্রম-২ এর শ্যুটিং সারছিলেন তিনি।
Read More
পিকের টিমের বাচ্চা বাচ্চা ছেলের কথা মানতে পারবো না- বিস্ফোরক জেলা যুবনেতা নীতিশ

পিকের টিমের বাচ্চা বাচ্চা ছেলের কথা মানতে পারবো না- বিস্ফোরক জেলা যুবনেতা নীতিশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলা সফরের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বিস্ফোরক কোচবিহার জেলা যুব তৃনমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নীতিশ রঞ্জন সরকার।এবার পিকের টিমের সরাসরি বিরোধিতা করলেন তৃনমূল যুব নেতা তথা জেলার যুব সভাপতি নীতিশ রঞ্জন সরকার। যুবনেতা নীতিশ রঞ্জনের অভিযোগ পিকের ছেলেরা স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না।আজ সাংবাদিক সম্মেলন করে এদিন তিনি জানিয়েদেন পিকের টিমের ছেলেদের নির্দেশ তিনি মানবেন না। তিনি পরিষ্কার জানান, শুভেন্দু অধিকারীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমি এবং আমার সাথী যারা তৃণমূল কংগ্রেসের রয়েছেন তারা দাদার সাথে আছে।একইসঙ্গে টিম আই প্যাক সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান তিনি।এর জন্য যদি তৃণমূল কংগ্রেস থেকে সরে…
Read More
সরকারি পুকুর দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ

সরকারি পুকুর দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ

সরকারি পুকুর দখল করে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে ডেপুটেশন দিল স্থানীয় মানুষরা। জানা গেছে গাজলের পাণ্ডুয়া গ্রামে আলমপুর এলাকায় জাতীয় সড়কের পাশে কিছু জমির ব্যবসায়ী সরকারি পুকুর দখল করে অবৈধ নির্মাণ করছে বলে অভিযোগ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিএলআরও'র সঙ্গে দেখা করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমনকি এই বেআইনি পুকুর এবং জলাজমি ভরাট করার সঙ্গে যুক্ত জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে এর আগে জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। তাদের অভিযোগ, বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ চলছে । তার সঙ্গে তৈরি করা হয়েছে বেশকিছু পাকা দোকানঘর এবং বিল্ডিং । অথচ ওই এলাকায় প্রশাসনের…
Read More
শিলিগুড়িতেও দলত্যাগ করল শুভেন্দুর অনুগামীরা

শিলিগুড়িতেও দলত্যাগ করল শুভেন্দুর অনুগামীরা

শুভেন্দুর দল ছাড়ার চব্বিশ ঘন্টা হতে না হতেই তৃনমূল দল ভাঙতে শুরু করল সর্বত্র। মেদিনীপুরের রেশ এসে পড়ল শিলিগুড়িতে। এতদিন শুভেন্দুর দল ছাড়ার টালবাহানার মধ্যেই শিলিগুড়িতেও তাঁর পোস্টার পড়ছিল । শুভেন্দুর দলত্যাগের সঙ্গে সঙ্গেই শিলিগুড়িতেও দলত্যাগ করল তৃণমূলের কিছু দাদার অনুগামীরা।বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দল ছাড়লেন তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক দীপঙ্কর অরোরা ওরফে মানিক।তার সাথে আরও অনেকে এদিন দল ছাড়েন। দীপঙ্কর অরোরা জানান, শুভেন্দু অধিকারী যেদিকে যাবেন আমরা সেদিকে যাবো।কারণ তাকে দেখেই আমরা দলটা করতাম।উনি যে দলে যোগ দেবেন সেই দলেই আমরাও যোগ দেবো।আমরা দলটাকে ভালোবেসে করতাম কিন্তু এই দলে স্বচ্ছ কর্মীদের কোনও জায়গা নেই।তাই অনেকেই এই…
Read More
একই এলাকায় ফের যুবক যুবতীর ঝুলন্তদেহ উদ্ধারে চাঞ্চল্য

একই এলাকায় ফের যুবক যুবতীর ঝুলন্তদেহ উদ্ধারে চাঞ্চল্য

দুসপ্তাহ সময়ের ব্যবধানে একই এলাকায় ফের যুবক যুবতীর ঝুলন্তদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরের গৌরীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ,প্রতিদিনের মত প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসীর নজরে আসে বরল গাছের মধ্যে ঝুলে থাকা যুবক-যুবতীর দেহ ।ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসীরা।একটি ওড়নার এক প্রান্তে যুবতী,আরেক প্রান্তে যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,মৃত যুগলের মধ্যে যুবকের নাম বিষ্ণু সিংহ (২৫)! বাড়ি বিহার রাজ্যের আজম নগর থানার তামাবাড়ি এলাকায় এবং যুবতীর নাম গীতা সিংহ(১৮)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশীদা গ্রাম পঞ্চায়েতের নসরপুর গ্রামে। প্রেম সংক্রান্ত কারণেই এই ঘটনা বলে মনে হলেও তাদের মধ্যে সেরকম কোনো প্রেমের সম্পর্ক ছিল না বলে জানান…
Read More
দ্য বডি শপ ক্রিসমাস গিফটিং

দ্য বডি শপ ক্রিসমাস গিফটিং

THE BODY SHOP এবারের ক্রিসমাসে সকলের জন্য অপূর্ব উপহার নিয়ে এসেছে দ্য বডি শপ। দ্য বডি শপের সৌন্দর্যমন্ডিত ক্র্যাফটেড গিফট হ্যাম্পার্স থেকে যে কেউ বেছে নিতে পারেন ক্রিসমাসের আনন্দময় উপহার। এবছর দ্য বডি শপের স্পেশাল এডিশন লাইন-আপে রয়েছে উৎসবের সুগন্ধ – নিউ উইন্টার জেসমিন, ফেস্টিভ বেরি ও ওয়ার্ম ভ্যানিলা। এগুলি মুহূর্তে খুশি করে দেয় প্রাপককে। দ্য বডি শপের এই কালেকশনে সকলের জন্য এমনসব উপহারের মোড়ক রয়েছে যা ক্রিসমাসকে অভিনব ও আনন্দময় করে তোলে। কোভিড-১৯ সমস্যা যাদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে সেইসব মহিলাদের এই ক্রিসমাসে সাহায্য করা হবে দ্য বডি শপের প্রতিটি ক্রয়ের মাধ্যমে। এজন্য দ্য বডি শপ যুক্ত হয়েছে প্লাস্টিক…
Read More
অর্ধ শতাব্দী পর চিলাহাটি হয়ে ট্রেন ঢুকল হলদিবাড়িতে

অর্ধ শতাব্দী পর চিলাহাটি হয়ে ট্রেন ঢুকল হলদিবাড়িতে

ভারত বাংলাদেশের রেল সম্পর্ক তথা উত্তরবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামোয় নতুন মাত্রা যোগ করল হলদিবাড়ি -চিলাহাটি রুট। এদিন দীর্ঘ প্রতীক্ষা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সভার মাধ্যমে এই ট্রেনরুটটির শুভ সূচনা করেন। দীর্ঘ অর্ধ শতাব্দী পর উত্তরবঙ্গ হয়ে পুনরায় বাংলাদেশ যোগ হওয়ায় খুশির আমেজ ছিল উত্তরবঙ্গ জুড়ে। এদিন এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে হলদিবাড়ি রেলস্টেশনে হাজির হন এলাকার মানুষ । এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিজেপি কর্মী সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন স্টেশন চত্ত্বরে।জানা গেছে বেলা দেড়টা নাগাদ বাংলাদশের চিলাহাটি হয়ে ট্রেনটি হলদিবাড়ি প্রবেশ করে। বর্তমানে দুদেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল শুরু হলেও আগামী মার্চ মাস…
Read More
বঙ্গধ্বনি যাত্রায় গৌতম দেব

বঙ্গধ্বনি যাত্রায় গৌতম দেব

দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। সরকার গিয়েছে দুয়ারে।দলের নির্দেশ নেতাদেরও যেতে হবে মানুষের দুয়ারে। বিগত দশ বছরে তৃনমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে বঙ্গধ্বনি যাত্রায় অংশ নিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল বঙ্গধনী যাত্রা। জানা গেছে গৌতম দেব ১৩ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে মানুষদের হাতে তৃনমূল সরকারের রিপোর্ট কার্ড হাতে তুলে দেন।এদিন তৃণমূলের কর্মী সমর্থকরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে পুরো ওয়ার্ড ঘুরে ঘুরে মানুষের কাছে শাসক দলের নানা উন্নয়ন তুলে ধরে।
Read More