Blog

তেলেঙ্গানায় সোনু সুদের মূর্তি

তেলেঙ্গানায় সোনু সুদের মূর্তি

করোনাকালে প্রচুর লোকের সাহায্য করে ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে সোনু সুদকে। তাই এবার অভিনেতাকে সম্মান জানাতে তেলেঙ্গানার কেরালার সিদ্দিপিট জেলার দুব্বা টান্ডা গ্রামের স্থানীয় মানুষরা তৈরি করল আস্ত একটা মন্দির। মন্দিরে প্রতিস্থাপন করা হয়েছে অভিনেতা সোনু সুদের মূর্তি। অভিনেতার জন্য মন্দির তৈরি করতে পেরে অত্যন্ত আনন্দের বিষয় স্থানীয় মানুষের কাছে। একজন সাধারণ মানুষ হিসেবে ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছেন তিনি। 
Read More
বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

২০২১ সালের নির্বাচনের আগে তামিলনাড়ু সরকার এক বড় ঘোষণা করেছে রাজ্যের মানুষের জন্য। করোনাকালে পোঙ্গাল উৎসবের আগে রেশন কার্ডধারীদের নগদ অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপাড্ডি কে পালানিস্বামী। রেশন কার্ডধারীকে ২৫০০ টাকা নগদ এবং এক কেজি চাল, চিনি এবং একটি আঁখ বিনামূল্যে দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা রাজ্যবাসীর কাছে নিঃসন্দেহে খুশির খবর।
Read More
সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রতিবন্ধীরা, ধর্ণায় বসল দিব্যাঙ্গ সঙ্ঘ

সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রতিবন্ধীরা, ধর্ণায় বসল দিব্যাঙ্গ সঙ্ঘ

নানা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিবন্ধীরা। আর এই অভিযোগ তুকে কালচিনি বিডিও অফিসের সামনে ধর্ণায় বসল কালচিনি দিব্যাঙ্গ সঙ্ঘ। ধর্ণার পাশাপাশি বিডিওকে ১১ দফার দাবিতে ডেপুটেশনও দেয় তারা। কালচিনি দিব‍্যাঙ্গ সংঘের সভাপতি অমিত লোহারা জানান যে আমরা প্রতিবন্ধীরা বিভিন্ন সরকারি সূযোগ সুবিধা থেকে বঞ্চিত আলিপুরদুয়ার জেলার কোনো সরকারি চাকরি নিয়োগে প্রতিবন্ধীদের অগ্ৰাধিকার দেওয়া হচ্ছেনা এছাড়া কালচিনি ব্লকে প্রতিবন্ধীদের স্বনির্ভর হবার জন‍্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এসমস্ত কিছুর দাবিতে আমরা দুই দিনের ধর্ণা কর্মসূচিতে সামিল হয়েছি যদি শীঘ্র আমাদের দাবি না পূরণ হয় তাহলে আমরা অনশন কর্মসূচিতে সামিল হব।
Read More
ক্ষতিকারক নেতারা দলে না থাকলেই ভালো : সাংসদ মৌসুম নূর

ক্ষতিকারক নেতারা দলে না থাকলেই ভালো : সাংসদ মৌসুম নূর

শুভেন্দু শহ একাধিক দলত্যাগী তৃনমূল নেতাকে এদিন একহাত নিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। সোমবার পুরাতন মালদার চৌরঙ্গী মোড়ে বঙ্গধ্বনি যাত্রার সূচনা করতে গিয়ে দল ছাড়াদের বিরুদ্ধে কটাক্ষ করলেন তিনি। তিনি জানান এমন অনেক নেতা আছেন যারা দলে থেকে ক্ষতি করার চেষ্টা করে, এরকম নেতাদের দলে না থাকাই ভালো।যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর নাম না করেই এই মন্তব্যই করেছেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর । তার সাফ কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত ১০ বছরে রাজ্যের উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন। এরকম নেতা যেকোনো দলে থাকলেই ক্ষতি। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরেই মানুষের কাছে ছুটে যাব । আগামীতে সরকার…
Read More
বিজেপি মহিলা মোর্চার  ধর্ণা

বিজেপি মহিলা মোর্চার ধর্ণা

রাজ্যে নারীসুরক্ষার হতশ্রী অবস্থার বিরুদ্ধে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভে শামিল হলেন গান্ধিমূর্তির পাশে। এদিন শিলিগুড়ির কোর্টেমোড়ে গান্ধীমূর্তির পাশে "আর নয় অসুরক্ষা"র স্লোগান তুলে বিক্ষোভ ধর্ণা দেখালেন মহিলারা। বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী পাঞ্চালী ভট্টাচার্য জানান বাংলায় মহিলারা অসুরক্ষিত। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেও তিনি রাজ্যের অন্যান্য মহিলাদের প্রতি একেবারেই উদাসীন। সেইকারণেই তাদের এই কর্মসূচী চলছে।তিনি আরো জানান 'আর নয় অন্যায়' এই নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির কর্মসূচী। এরই মধ্যে ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার তরফে চলবে 'আর নয় অসুরক্ষা' কর্মসূচী।
Read More
তৃনমূলের যোগ দিলেন সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল

তৃনমূলের যোগ দিলেন সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল

তৃনমূলের যোগ দিলেন বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল। এদিন আচমকাই সৌগত বসু, কুনাল ঘোষের হাত ধরে তৃনমূল পতাকা তুলে নিলেন বিজেপি নেত্রী সুজাতা মন্ডল। বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য যুব সভাপতির স্ত্রীর তৃণমূলে যোগদান নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর বিজেপিতে কোনো পদ না পেয়েই এই পদত্যাগ এবং তৃণমূলে যোগদান । এদিন তৃণমূলে যোগদান করেই সুজাতা মন্ডল জানান বিজেপিতে যোগ্য সম্মান তিনি পাননি। তাঁর অভিযোগ, গত লোকসভা ভোটে হাড় ভাঙা পরিশ্রম করে নিজের স্বামীকে বিষ্ণুপুর লোকসভা ভোটে জেতালেও কোনো সম্মান জোটেনি তাঁর। তাই পুরোনো দলেই ফিরলেন তিনি। নিজের স্ত্রী তৃনমূল যোগদান করতেই সাংসদ…
Read More
আজ ফের বিধানসভা ভবনে শুভেন্দু

আজ ফের বিধানসভা ভবনে শুভেন্দু

আজ ফের বিধানসভা ভবনে অধ্যক্ষের কাছে নিজের ইস্তফাপত্র দিতে সশরীরে গেলেন সদ্য তৃনমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী। জানা গেছে এদিন কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নিয়ে এদিন বিধানসভা ভবনের দিকে রওনা দেন। উল্লেখ্য গত কয়েকদিন আগে বিধানসভা ভবনে গিয়ে তৃনমূলের বিধায়ক পদ ছাড়তে ইস্তফা পত্র দিয়ে আসেন। কিন্তু সেদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় তার সচিবের কাছে ইস্তফাপত্র পেশ করেন। কিন্তু শনিবারই স্পিকার বিমান বাবু শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হয়নি বলে জানিয়ে দেন। কারন হিসেবে স্পিকারের অনুপস্থিতির দেখান। সেদিনই স্পিকার শুভেন্দুকে ফের আজ ইস্তফাপত্র নিয়ে সশরীরে হাজির হতে নির্দেশ দেন।
Read More
সাসপেন্ড নেতা দলীয় কর্মসূচিতে , বিতর্ক দলের অভ্যন্তরে

সাসপেন্ড নেতা দলীয় কর্মসূচিতে , বিতর্ক দলের অভ্যন্তরে

কিছুদিন আগেই বৈঠকের মিটিং থেকে বেরিয়ে প্রকাশ্যে দলের বিরুদ্ধে, জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন, শাস্তিস্বরূপ সাসপেন্ডের খাঁড়া নেমে এসেছিল তৃনমূল নেতা নিরঞ্জন দাসের ওপর। সেই সাসপেন্ড নেতাকেই দেখা গেল তৃনমূলের বঙ্গধ্বনি কর্মসূচিতে। সাসপেন্ড নেতা নিরঞ্জনের এই চিত্র দেখে জোর বিতর্ক শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। জানা গেছে, গত ৩০ নভেম্বর জেলা সভাপতি বলেছিলেন দল বিরোধী কাজের জন্য নিরঞ্জন দাসকে দল থেকে সাসপেন্ড করা হয় ৷ দলের সবরকম কাজ থেকে তাকে অব্যহতিও দেওয়া হয় ৷ কিন্তু পিকে র টিম সেই কারণ দর্শানোর চিঠি হাতে পাওয়া দলের কাজ থেকে বিরত থাকতে বলা নেতাকেই কাজে লাগাচ্ছে জেলার বিভিন্ন জায়গায় বঙ্গ ধ্বনি যাত্রায়। এবং…
Read More
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন, আশঙ্কাজনক চার

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন, আশঙ্কাজনক চার

শিলিগুড়ির অদূরে বিধাননগর জাতীয় সড়কে আজ ভোরবেলায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন, আশঙ্কাজনক একাধিক। জানা গেছে কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মালবাহী ট্রাকের। এই দুর্ঘটনায় যাত্রী বোঝাই সরকারি বাসটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনাটি সোমবার ভোররাতে ঘটেছে। ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী মারা গেছেন, এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জানা গেছে কলকাতা থেকে শিলিগুড়িগামী এনবিএসটিসির বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। ফলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। দীর্ঘক্ষণ জাতীয়সড়কে ট্রাফিক জ্যাম থাকে। ঘটনাস্থলে পুলিশ এসে বাসটিকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
Read More
অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুসৌরিতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়লেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় বিনোদন জগতের অমূল্য সম্পদ মহাগুরু। এই খবর জানিয়েছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। সকাল থেকেই পেটের সমস্যা শুরু হয়েছিল। প্রবল ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে একেবারে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাঁকে। এর আগে বিবেক পরিচালিত ‘দ্য তাশখন্দ ফাইলস’ ছবিতে শ্যাম সুন্দর ত্রিপাঠির চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন।
Read More