Blog

কোকেন–সহ গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী

কোকেন–সহ গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী

বিজেপি-র যুব মোর্চার রাজ্য সম্পাদক ও হুগলি জেলার পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে মাদক-সহ গ্রেফতার করছে পুলিশ। পামেলা পেশায় একজন মডেল-অভিনেত্রী। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ আলিপুর থেকে কয়েক লাখ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে তাঁর কাছ থেকে। প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট পেয়েছেন। তাঁর সঙ্গী প্রবীর দে'কেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে সাংসদ দেবশ্রী চৌধুরী–সহ বহ সাংসদ মন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল বিভিন্ন সময়ে।
Read More
ফের লকডাউন মহারাষ্ট্রে

ফের লকডাউন মহারাষ্ট্রে

পুরোপুরি করোনাকে এখনও নির্মূল করতে পারেনি ভারত। ফের মহারাষ্ট্রে আচমকা করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে কয়েকগুণ। ফলে পুণরায় লকডাউন হচ্ছেমহারাষ্ট্রে। আগামী শনিবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত মহারাষ্ট্রের অমরাবতী জেলায় জারি থাকবে সম্পূর্ণ লকডাউন। লকডাউন কালে ধর্মীয় অনুষ্ঠানে মাত্র ৫ করে জন যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন নাভাল। এছাড়া সুইমিং পুল ও খেলাধুলা বন্ধ রাখা হবে।
Read More
বিয়ে করলেন দিয়া

বিয়ে করলেন দিয়া

মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে বিয়ে সারলেন অভিনেত্রী দিয়া মির্জা। বৈদিক মতে বিয়ের অনুষ্ঠান সারলেন দিয়া। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সারলেন দিয়া এবং বৈভব। দিয়া বৈভবের দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ শোরগোল হয় বলি ইন্ডাস্ট্রিতে। বলিউড অভিনেত্রীর বিয়ের আসর বসেছিল তাঁর বান্দ্রার বাসভবনেই। পাশাপাশি তারকা জুটির বিয়েতে পৌরহিত্য করলেন মহিলা পুরোহিত। বলিউডের কাছে এই ট্রেন্ড নয়া।
Read More
বিজেপিতে যোগ দিয়েই অমিত শাহের সঙ্গে দেখা যশ দাশগুপ্তের

বিজেপিতে যোগ দিয়েই অমিত শাহের সঙ্গে দেখা যশ দাশগুপ্তের

 সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। আর তার ঠিক তিন দিনের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন যশ দাশগুপ্ত। বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই ঘনঘন বাংলায় আসছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। বৃহস্পতিবার বাংলায় আসেন শাহ। শুক্রবার কলকাতায় আসার পরেই যশ দেখা করেন তাঁর সঙ্গে। সাক্ষাতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্তও। জানা যাচ্ছে, নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে তাঁরা দেখা করেন। একসঙ্গে ছবিও তোলেন। বুধবার বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী, মুকুল রায় ও স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে টলি অভিনেতা যশ বিজেপির দলীয় পতাকা তুলে নেন। এছাড়াও সেদিনই গেরুয়া শিবিরে যোগ দেন টলি ও টেলি পাড়ার অভিনেতা কলাকুশলীরা। যশ ছাড়াও…
Read More
মন্ত্রীর ডাকা বৈঠকে গেলেন না সাফাই কর্মীরা

মন্ত্রীর ডাকা বৈঠকে গেলেন না সাফাই কর্মীরা

মন্ত্রীর ডাকা বৈঠকে গেলেন না সাফাই কর্মীরা । এই ঘটনায় ব্যাপক চটলেন মন্ত্রী গৌতম দেব।উল্লেখ্য গত তিনদিন ধরে বেতন বৃদ্ধি , স্থায়িকরণের দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং বিক্ষোভ দেখাচ্ছে তারা। এদিকে জঞ্জাল অপসারণের কাজ বন্ধ থাকায় সমস্যা সমাধানের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সূত্রের খবর এনিয়ে শিলিগুড়ির মৈনাক হলে রাজ্যের মন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠক ডাকা হয়।কিন্তু এই বৈঠকে যান নি সাফাইকর্মীরা। এতেই বেজায় চটেছেন মন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী জানান , সমস্যা সমাধানের জন্য আলোচনা প্রয়োজন।এভাবে বৈঠকে না এসে ঔদ্ধত্য দেখানো উচিত নয়।শনিবারের মধ্যে তারা কাজে যোগ না দিলে রবিবার থেকে তিনি নিজেই আবর্জনা পরিষ্কার করতে নামবেন।পাশাপাশি…
Read More
স্কুল খুললেও হচ্ছে না ক্লাস, বেশিরভাগ শিক্ষক বদলি

স্কুল খুললেও হচ্ছে না ক্লাস, বেশিরভাগ শিক্ষক বদলি

দীর্ঘ এগার মাস পর্যন্ত স্কুল খুলে আংশিকভাবে ক্লাস শুরু হলেও হচ্ছে না কোন ক্লাস। কারণ স্কুলের বেশিরভাগ স্কুল শিক্ষক শিক্ষিকা বদলি হয়ে অন্যত্র চলে গিয়েছেন। এহেন পরিস্থিতিতে স্কুলে এসেও ক্লাস হচ্ছে না ।ফলে করোনা পরিস্থিতিতে স্কুলে এসেও লাভ হচ্ছে না ছাত্রছাত্রীদের। এই অভিযোগে আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা্। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ,ছাত্রীদের বুঝিয়ে প্রায় ঘন্টাখানেক পরে বিক্ষোভ তুলতে সামর্থ হয় ।যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছাত্রীদের দাবির সঙ্গে সহমত প্রদান করেছেন । তিনি জানান স্কুল থেকে ৯ জন শিক্ষিকা বদলি হয়ে চলে গেছেন ,আরো তিন জনের বদলির প্রক্রিয়া জারি আছে হয়েগেল ওনারাও চলে যাবেন । ছাত্রীদের পাঠনপাঠন…
Read More
টোল প্লাজায় ভাঙচুর

টোল প্লাজায় ভাঙচুর

টোল ট্যাক্সকে কেন্দ্র করে উত্তেজনা, বচসা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর চলল নকশালবাড়ি সংলগ্ন হাতিঘিসার টোল প্লাজায়।মুহুর্তের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। জানা গেছে শুক্রবার সকালে একটি গাড়ি নক্সালবাড়ি থেকে বাগডোগরা যাচ্ছিল।ঠিক সেই সময় টোল প্লাজাতে গাড়ি দাড় করানো হয় টাকা নেওয়ার জন্য।কিন্তু টোল প্লাজার ট্যাক্সের টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শুরু হয় বচসা।গাড়ির চালকের অভিযোগ তাকে মারধর করেছে টোল প্লাজার কর্মীরা।তাই তিনি তখন বাগডোগরা গিয়ে চালকদের ডেকে এনে গোটা টোল প্লাজা ভাঙচুর করে।এমনকি গাড়ি যাতায়াতও বন্ধ করে দেয় তারা। সূত্রের খবর টোল প্লাজায় ফাস্ট ট্যাগ কার্ড না লাগানোর ফলে দ্বিগুন ভাড়া চাইছিল কর্তৃপক্ষ। ড্রাইভাররা অতিরিক্ত কর দিতে…
Read More
সাফাইকর্মীদের আন্দোলন তৃতীয় দিনে পড়লেও কোনো সমাধান সূত্র বেরোল না

সাফাইকর্মীদের আন্দোলন তৃতীয় দিনে পড়লেও কোনো সমাধান সূত্র বেরোল না

সাফাইকর্মীদের আন্দোলন তৃতীয় দিনে পড়লেও কোনো সমাধান সূত্র বেরোল না। এদিকে তিনদিন ধরে ময়লা জমে দুর্গন্ধে ঢেকে যাওয়ার মতো অবস্থা শহর শিলিগুড়ির। সূত্রের খবর গতকাল পুরনিগমের সঙ্গে অস্থায়ী সাফাইকর্মীদের বৈঠক হলেও তাদের দাবি পূরণ হয়নি। আজকেও তাই পুরনিগমের সামনে বিক্ষোভ দেখালেন সাফাইকর্মীরা। এদিকে নোংরা জমতে শুরু করেছে জনবহুল জায়গা গুলিতে। কিছু স্থানীয় মানুষ বিক্ষিপ্তভাবে নিজেদের উদ্যোগে কোনো কোনো ওয়ার্ডে জঞ্জাল তুললেও এইভাবে আর কতদিন চলবে তা অনুমান করে বিব্রত শহরবাসী। সাফাইকর্মীদের আন্দোলনকে সমর্থন জানিয়েও সাধারণ মানুষরা জঞ্জাল তোলার আবেদন জানিয়েছেন সাফাইকর্মীদের। ১৩ নং ওয়ার্ডের কোর্ডিনেটর মানিক দে জানিয়েছেন, আমরা তাদের দাবিকে সমর্থন জানাচ্ছি ।কিন্তু এভাবে কতদিন চলবে? পচনশীল নোংরাগুলি পচে…
Read More
দলিত ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালেন  নুসরত জাহান

দলিত ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালেন নুসরত জাহান

দলিত মেয়েদের উপর নৃশংসতার জন্য ফের যোগী রাজ্য খবরের শিরোনামে। উত্তরপ্রদেশের উন্নাওয়ের অশোহা পুলিশ স্টেশনের অন্তর্গত বাবুরহা গ্রামের চাষের জমি থেকে উদ্ধার করা হয় ২ জন দলিত মেয়ের দেহ। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। উন্নাও-এর এই ঘটনার একটি প্রতিবেদন টুইটারে শেয়ার করে তিনি ক্ষোভ উগড়ে দেন। তিনি লেখেন, "বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এই ভয়াবহতার কোনও শেষ নেই! পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বিজেপি মানুষকে ভুল বোঝাতে চাইছে। আর এদিকে উত্তরপ্রদেশে এমন ঘটনায় তারা চোখ বুজে আছে।" নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করতে ছাড়েননি নুসরত। প্রধানমন্ত্রীকে…
Read More
বর্ধমানে এল ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স

বর্ধমানে এল ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স

ভারতের অন্যতম অগ্রণী স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্স বুপা বর্ধমানে পদক্ষেপ করল। ম্যাক্স বুপা আগামী ৫ বছরে বর্ধমানে ৭৫০০ জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। ম্যাক্স বুপার গ্রাহকগণ শহরের ১১টি নেটওয়ার্ক হাসপাতালে ও দেশের ৬ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ নিতে পারবেন। তারা দ্রুততার সঙ্গে ক্যাশলেস ক্লেইমের প্রিঅথরাইজেশনের সুবিধা পাবেন, ফলে উন্নতমানের চিকিৎসার বেশি সুযোগ পাবেন। এই কোম্পানি বর্তমানে পশ্চিমবঙ্গের চারটি স্থানে উপস্থিত রয়েছে।  পরবর্তী ৫ বছরে ম্যাক্স বুপা বর্ধমানে ৫ কোটি টাকা গ্রস রিটন প্রিমিয়াম ও পলিসি ক্রয়ে ২১ গুণ বৃদ্ধি ঘটানোর লক্ষ্য নিয়ে চলেছে। ২০২৪-২৫ সাল নাগাদ বর্ধমানে প্রায় ৮০০ জন এজেন্ট নিয়োগের পরিকল্পনাও রয়েছে। ম্যাক্স…
Read More