Blog

নোকিয়া ৫.৪ এবার ভারতে

নোকিয়া ৫.৪ এবার ভারতে

এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে ভারতে আনা হল নোকিয়া ৫.৪। পোলার নাইট ও ডাস্ক কলারের ৪জিবি/৬৪জিবি ও ৬জিবি/৬৪জিবি’র ফোনটির বেস্ট বাই প্রাইস যথাক্রমে ১৩,৯৯৯ টাকা ও ১৫,৪৯৯ টাকা। নোকিয়া ৫.৪ ক্রয়ের ক্ষেত্রে জিও গ্রাহকরা ৪০০০ টাকার বিশেষ সুবিধা পাবেন। নতুন ও বর্তমান উভয় ধরণের জিও গ্রাহকরাই এই সুবিধা নিতে পারবেন। সহজে বহনযোগ্য নতুন নোকিয়া ৫.৪ ফোনটিতে থাকছে ৪৮এমপি কোয়াড ক্যামেরা, ১৬এমপি ফ্রন্ট ক্যামেরা, ২ দিনের ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ মোবাইল প্লাটফর্ম, সর্বাধুনিক এআই টেকনোলজি্‌ ৬.৩৯” (১৬.২৩ সিএম) এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে। তিন বছর সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে এই ফোনে। এই স্মার্টফোনটি পাওয়া যাবে ফ্লিপকার্ট-ডট-ইন ও নোকিয়া-ডট-কম/ফোনস থেকে।
Read More
এবার টিকাকরণ হবে বয়স্ক নাগরিকদের

এবার টিকাকরণ হবে বয়স্ক নাগরিকদের

এবার রাজ্যে ৫০ ও তার উর্দ্ধের মানুষজনকে টিকাকরণ – এর নির্দেশ কেন্দ্রের। বয়স্ক নাগরিক এবং কো–মর্বিডি থাকা মানুষকে তাঁদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। এই কাজ দ্রুত বাস্তবায়িত করতে হবে। ১ মার্চ থেকে টিকাকরণের ব্যবস্থা করতে হবে রাজ্যে।
Read More
কেএফসি’র ভ্যাল্যু বার্গার ৬৯ টাকা থেকে

কেএফসি’র ভ্যাল্যু বার্গার ৬৯ টাকা থেকে

ভ্যাল্যু বার্গারের এক নতুন রেঞ্জ নিয়ে এল কেএফসি ইন্ডিয়া। এর দাম শুরু হচ্ছে মাত্র ৬৯ টাকা থেকে। এই রেঞ্জে রয়েছে বিভিন্ন ভেজ ও চিকেন বার্গার – ক্লাসিক চিকেন, ক্লাসিক ভেজ, স্পাইসি চিকেন ও স্পাইসি ভেজ।  মুড বা বন্ধুদের গ্রুপের সাইজ যেমনই হোক না কেন, কেএফসি’র ভ্যাল্যু বার্গারের বিল পকেটসই হয়ে যাবে। মাত্র ৬৯ টাকা থেকে শুরু হলে এগুলোকে সত্যিই ভ্যাল্যু বার্গার বলা যায়! ক্লাসিক ভেরিয়েন্টে রয়েছে কেএফসি’র সিগনেচার চিকেন বা ভেজ পাত্তির ক্রিস্পি ফিলেট, সঙ্গে ফ্রেশ লেটুস আর ট্যাঙ্গি ডিনামাইট বা ক্রিমি মেয়ো। তাই বলা যেতেই পারে – ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। চিকেন ও ভেজ ভেরিয়েন্টের স্পাইসি বার্গারে…
Read More
ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির নোটিশ

ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির নোটিশ

রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের অসঙ্গতির কারণে প্রিয়দর্শিনীকে নোটিস পাঠিয়ে সমন পাঠানো হল। তাঁর বাড়িতে গিয়েই নোটিশ দিয়ে আসা হয়েছে। প্রিয়দর্শিনীর স্বামী অর্থাৎ ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসিস হায়দারও জড়িত আছেন। প্রিয়দর্শিনীর স্বামী হায়দারের সঙ্গে জড়িত আছেন বিদেশি কিছু অভিনেতা ও অভিনেত্রীর নামও। প্রিয়দর্শিনী সিইএসসির জনসংযোগ বিভাগে বড় পদে কাজ করেন৷ চলতি সপ্তাহেই ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷
Read More
নতুন উদ্যোগ ভারতের

নতুন উদ্যোগ ভারতের

ভারতের তরফ থেকে নতুন উদ্যোগ। সব ধরনের পরিস্থিতি দেখে শিক্ষা নিয়েছে ভারত। করোনা মহামারীর পর এবার পরের মহামারীর সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। এবার মোবাইল হাসপাতালের সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রয়োজন পড়লে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে এই মোবাইল হসপিটালকে। আপাতত এই দুটি মোবাইল হাসপাতাল রাখা হবে চেন্নাই ও নয়াদিল্লিতে। বিশেষ করে গ্রামের দিকে হাসপাতাল কম। সেখানে যাতে প্রয়োজনে চিকিৎসা পৌঁছনো যায়, তাই এই বন্দোবস্ত। এই দুটি মোবাইল হসপিটালের খরচ বহন করবে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বচ্ছ্ব ভারত যোজনা।
Read More
মুড বুস্ট স্প্রিং কালেকশন এনেছে কিকো মিলানো

মুড বুস্ট স্প্রিং কালেকশন এনেছে কিকো মিলানো

বিউটি কিটের উজ্জ্বল সংযোজন রূপে ২০২১-এর বসন্তের জন্য কিকো মিলানো হাজির করেছে সম্পূর্ণ নতুন মুড বুস্ট স্প্রিং কালেকশন। কিকো মিলানোর এই নতুন কালেকশনে থাকা ঋতু অনুসারী প্রোডাক্টগুলি বর্ণ, গন্ধ ও প্যাকেজিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর মুড পরিবর্তনে সাহায্য করবে। কিকো মিলানোর মুড বুস্ট স্প্রিং কালেকশনে এসেছে – রেডিয়েন্ট ব্লাশ –দাম ১৭৯০ টাকা, গুড ভাইবস ওনলি ফেস প্যালেট –দাম ১৯৯০ টাকা, এনচ্যান্টিং লিপ গ্লস –দাম ১০৫০ টাকা, থ্রি-ইন-ওয়ান মাস্কারা –দাম ১৪৯০ টাকা, ম্যাড ফর কলার আইশ্যাডো প্যালেট –দাম ১১৯০ টাকা, লঙ লাস্টিং আইশ্যাডো অ্যান্ড আইলাইনার –দাম ১১৯০ টাকা), গ্লিটারি লিকুইড আইশ্যাডো –দাম ১১৯০ টাকা, ম্যাট ব্রোঞ্জার –দাম ১৮৯০ টাকা ও অ্যামারেট্টো-সেন্টেড নিউ নেইল…
Read More
ধুবড়ি-ফুলবাড়ি সেতুর শিলান্যাস

ধুবড়ি-ফুলবাড়ি সেতুর শিলান্যাস

ব্রহ্মপুত্রের উপর দিয়ে আসাম ও মেঘালয়ের সংযোগ ঘটাতে নির্মিত হচ্ছে ধুবড়ি-ফুলবাড়ি সেতু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে প্রস্তাবিত সেতুটির শিলান্যাস সম্পন্ন হয়েছে। ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি হবে দেশের দীর্ঘতম নদী-সেতু। এই সেতুটি নির্মিত হচ্ছে জাপানের আর্থিক সহযোগিতায়, যার পরিমাণ জেপিওয়াই ২৫,৪৮৩ মিলিয়ন (১,৫৭৩ কোটি টাকা)। নির্মাণকাজ সমাপ্ত হলে ধুবড়ি ও ফুলবাড়ির মধ্যে যাতায়াতের সময় খুবই কমে যাবে। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে জাপান তাদের ফান্ডিং এজেন্সি জেআইসিএ-র মাধ্যমে উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের জন্য ‘কনসেশনাল ওডিএ লোন’ হিসেবে ২৩১ বিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ১৬,১৭৪ কোটি টাকা) দিয়েছে।  ভারতে জাপানের রাষ্ট্রদূত সুজুকি সাতোশি জানান, ধুবড়ি-ফুলবাড়ি সেতুর মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য…
Read More
কেন্দ্রীয় বাজেটের আদলে হক রাজ্য বাজেট

কেন্দ্রীয় বাজেটের আদলে হক রাজ্য বাজেট

দেশের সার্বিকভাবে উন্নতির কথা ভেবে কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখেই রাজ্যগুলো বাজেট তৈরি করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলির সার্বিক উন্নতিতে গুরুত্ব দিতেই এই পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ্যই হল উন্নয়ন। কেন্দ্রীয় বাজেটকে অনুসরণ করে রাজ্যগুলোর নিজস্ব বাজেট তৈরি করা বলেছেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন নমো। করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য হাতে হাত মিলিয়ে কাজ করেছে। যৌথভাবে কাজ করায় সাফল্য এসেছে বলে মনে করেন মোদী।
Read More
উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ

উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ

ফের উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। লাগাতার বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়ছে নতুন করে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৩ জন। যা আগের থেকে অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। ইতিমধ্যেই দুই জেলায় জারি করা হয়েছে লকডাউন।
Read More
আজ উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মেট্রো

আজ উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মেট্রো

বিধানসভা ভোটের আগেই চালু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো। শেষ হয়ে গেলো যাবতীয় কাজ। আজ ২২ ফেব্রুয়ারি দক্ষিনেশ্বর মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধামন্ত্রীর দপ্তরের কয়েকজন আধিকারিক এই প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখেছেন। আগামীকাল ২৩ ফেব্রুয়ারী থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রো রেলের নতুন রুট। দক্ষিণেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। এই নতুন রুটটি চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার সঙ্গে মেট্রো যোগাযোগ ব্যবস্থা অনেকটাই মসৃন হয়ে যাবে। দক্ষিণেশ্বর থেকে দক্ষিণ কলকাতার কবি সুভাষ পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ২৫ টাকা।
Read More