Blog

সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নাড্ডা

সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নাড্ডা

বাংলা বিধানসভা নির্বাচনে গেরুয়াবাহিনীর লক্ষ্য বাংলার মাটি। ভোটের মুখে নয়া কর্মসূচির সূচনা করবেন BJP দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 'সোনার বাংলা' গড়ার ডাক দিয়েছেন নাড্ডা। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের সমস্ত কেন্দ্রে গিয়ে নির্বাচনী ইস্তেহার বানানোর বিষয়ে মতামত নেবে পদ্মশিবির। সেই আলোচনায় যেসব প্রস্তাব ও পরামর্শ উঠে আসবে, তা মাথায় রেখেই একুশের ভোটের ইস্তেহার বানাবে বঙ্গ BJP নেতৃত্ব।
Read More
জো বিডেনের সময়ে আরএক ভারতীয় বংশোদ্ভূত

জো বিডেনের সময়ে আরএক ভারতীয় বংশোদ্ভূত

মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত আধিকারিকদের দেখা যাচ্ছে নতুন প্রেসিডেন্ট জো বিডেনের সময়ে। এবার ৪৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী এবং মানবাধিকার কর্মী কিরণ আহুজাকে মানবসম্পদ দফতরের শীর্ষে বসালেন বাইডেন। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এই দফতরের শীর্ষ পদে বসলেন। মার্কিন বিচার বিভাগে একসময় মানবাধিকার আইনজীবী হিসাবে কাজ শুরু করেন কিরণ আহুজা।
Read More
গেরুয়া শিবিরে অশোক দিন্দা

গেরুয়া শিবিরে অশোক দিন্দা

রাজনীতিতে নামার জল্পনাই এবার সত্যি হল। রাজনীতিতে রাজ্যের আরও এক ক্রিকেটার। বিজেপিতে যোগ দিলেন ৩৬ বছরের বঙ্গ ক্রিকেটার অশোক দিন্দা। বুধবার লেবুতলা পার্কের ব়্যালির মঞ্চেই উপস্থিত ছিলেন দিন্দা। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। এজন্যই তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চলতি মাসের শুরুতেই সবধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন দিন্দা। ২০০৯ সালের ডিসেম্বরে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক|
Read More
পেপসিকো’র ক্যাম্পেন – ‘এনার্জি বোলে তো স্টিং’

পেপসিকো’র ক্যাম্পেন – ‘এনার্জি বোলে তো স্টিং’

‘এনার্জি বোলে তো স্টিং’ নামে পেপসিকো স্টিং-এর একদম নতুন একটি ক্যাম্পেন শুরু হল।  তরুণ বয়সীদের উদ্দীপনা জোগানো এই এনার্জেটিক ক্যাম্পেনে গ্রাহকদের চনমনে উত্তেজনার খোরাকের পাশাপাশি স্টিং-এর তাজা স্বাদের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। স্টিং পাওয়া যায় ২০০এমএল, ২৫০এমএল ও ৫০০এমএল প্যাকে। ‘এনার্জি বোলে তো স্টিং’ টিভিসিতে দেখানো হয়েছে স্টিং পাণীয়টি কিভাবে সমস্যার সময় এনার্জি জোগায়। পেপসিকো ইন্ডিয়ার ক্যাটাগরি ডিরেক্টর (মাউন্টেন ডিউ অ্যান্ড স্টিং) বিনীত শর্মা স্টিং-এর নতুন ক্যাম্পেন প্রসঙ্গে বলেন, একটি রিফ্রেশিং ড্রিংক হিসেবে স্টিং শুধু শরীরকে উদ্দীপিত করে তা নয়, মনকেও চাঙ্গা করে। নতুন টিভিসিতে স্টিং-এর সাহায্যে কতটা চমকপ্রদ মুহূর্ত তৈরি করা যায়, তা তুলে ধরা হয়েছে। গ্রাহকদের কাছে…
Read More
নিশ্চিত আয়ের জন্য আইসিআইসিআই প্রু ‘গিফট’

নিশ্চিত আয়ের জন্য আইসিআইসিআই প্রু ‘গিফট’

‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো’ নামে একটি লক্ষ্য-ভিত্তিক সেভিংস প্রোডাক্ট লঞ্চ করল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স, যার মাধ্যমে পলিসি হোল্ডারদের আয়ের নিশ্চয়তা প্রদান করা হবে। নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এই সেভিংস প্রোডাক্টটির তিনটি ভেরিয়েন্ট রয়েছে – ইনকাম, আর্লি ইনকাম ও সিঙ্গল পে লাম্পসাম। এই নন-পার্টিসিপেটিং সেভিংস প্রোডাক্টটি গ্রাহকদের ভবিষ্যতের আয় সংক্রান্ত অনিশ্চয়তা থেকে অনেকাংশে রক্ষা করবে। এটির লাইফ কভারের পরিপ্রেক্ষিতে তাদের পরিবারের আর্থিক সুরক্ষাও নিশ্চিত হবে, যা আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো’ প্রকল্পটির ‘সেভ দ্য ডেট’ ফিচার দ্বারা গ্রাহকরা তাদের নির্দিষ্ট করে দেওয়া কোনও বিশেষ দিন (যেমন বিবাহ বার্ষিকী, স্বামী বা স্ত্রীর জন্মদিন ইত্যাদি) থেকে…
Read More
সারা রাত্রির জন্য ভিআই আনলিমিটেড ডেটা

সারা রাত্রির জন্য ভিআই আনলিমিটেড ডেটা

আনলিমিটেড হাই-স্পিড নাইট-টাইম ডেটার সুবিধা নিয়ে এল ভিআই। প্রিপেড গ্রাহকরা ২৪৯ টাকা বা তার বেশি যেকোনও ভিআই আনলিমিটেড রিচার্জে বাড়তি কোনও খরচ ছাড়াই এই অবাধ অফারের সুবিধা পাবেন - রাত্রি ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত। ভিআই গ্রাহকরা এই বোনাস আনলিমিটেড হাই-স্পিড নাইট-টাইম ডেটা ব্যবহার করে তাদের সময়কে আরও ভালভাবে উপভোগ করতে পারবেন।  ভিআই গ্রাহকরা সকল বর্তমান ২৪৯ টাকা বা তার অধিক আনলিমিটেড ডেইলি ডেটা কোটা প্যাকে পেয়ে থাকেন উইকএন্ড ডেটা রোলওভার সুবিধা। ফলে তারা শুধু লেটনাইট নেট ব্যবহারের সুবিধা ভোগ করেন তা-ই নয়, ডেইলি কোটার অব্যবহৃত বাড়তি ডেটা উইকএন্ডে ব্যবহারের সুযোগও পান। এই ইন্ডাস্ট্রি-ফার্স্ট ব্যবস্থায় তারা দ্বিগুণ সুবিধা পাচ্ছেন –…
Read More
কিডনি ক্যান্সার: গ্লেনমার্কের ‘সুটিব’ ৯৬% কমদামে

কিডনি ক্যান্সার: গ্লেনমার্কের ‘সুটিব’ ৯৬% কমদামে

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস কিডনি ক্যান্সারের চিকিৎসার জন্য ভারতে লঞ্চ করল সুনিটিনিব ওরাল ক্যাপসুলের জেনারিক ভার্সন ‘সুটিব’। এর দাম ধার্য করা হয়েছে প্রতিমাসের জন্য ৭০০০ টাকা (৫০এমজি), ৩৬০০ টাকা (২৫এমজি) ও ১৮৪০ টাকা (১২.৫এমজি)। এই ঔষধটির এমআরপি তার ইনোভেটর ব্র্যান্ডের এমআরপির থেকে প্রায় ৯৬ শতাংশ কম। সুনিটিনিব ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারাও অনুমোদিত। সুনিটিনিব হল ওরাল মাল্টি-কাইনেজ ইনহিবিটর (এমকেআই), যা সেল গ্রোথের জন্য দায়ি কিছু এনজাইমকে প্রতিরোধ করে। নির্দিষ্ট ধরণের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার যুক্ত ও অ্যাডভান্সড রেনাল সেল কার্সিনোমা যুক্ত রোগীদের ক্ষেত্রে এটি খুবই কার্যকর। বিশেষ ধরণের প্যানক্রিয়েটিক নিউরোএন্ডোক্রিন টিউমার-যুক্ত রোগীদের চিকিৎসার জন্যও এটি অনুমোদনপ্রাপ্ত। গবেষণায় জানা গেছে, শুধু সুনিটিনিব প্রয়োগেই…
Read More
খেলায় জিতবে পদ্মফুল , রায়গঞ্জে পরিবর্তন যাত্রায় দাবি দিলিপ ঘোষের

খেলায় জিতবে পদ্মফুল , রায়গঞ্জে পরিবর্তন যাত্রায় দাবি দিলিপ ঘোষের

ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও খেলার বাঁশি বেজে গেছে সারা বাংলায়। এবার রাজ্যে ভোটের খেলা যে ভয়ঙ্কর হয়ে উঠবে তার আভাসও পাচ্ছে বাংলার আম জনতা। এই পরিস্থিতিতে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিতে এসে খেলায় গোল দেওয়ার কথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ। এবার ভোটে খেলা হবে পদ্ম ফুলের মেলা হবে,বসে বসে দিদি দেখবে খেলা এই স্লোগানকে সামনে রেখে পরিবর্তন যাত্রার সভা থেকে এমনি ডাক দিলেন কালিয়াগঞ্জ থেকে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ।উল্লেখ্য গত ১৪ দিন আগে কোচবিহার থেকে পরিবর্তন যাত্রা শুরু হয় বিজেপির। বুধবার পরিবর্তন যাত্রা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এসে পৌছায়।পরিবর্তন যাত্রার রথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি…
Read More
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল শিলিগুড়িতে

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল শিলিগুড়িতে

৫ দফা দাবি শিলিগুড়ি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল। এদিন শিলিগুড়ি মহাত্মা গান্ধীর চক থেকে মিছিলটি শিলিগুড়ির বাঘাযতিন ময়দানে শেষ হয়। মিছিল শেষ ময়দানে চত্ত্বরে এক জনসভার অংশ গ্রহন করে এবিভিপির সদস্যরা। বুধবারের মিছিল উত্তরবঙ্গের বিভিন্ন পান্তা থেকে মিছিলে সামিল হয় প্রচুর পরিষদের কর্মী - সমর্থকেরা।
Read More
ফের লকডাউন

ফের লকডাউন

ফের উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। লাগাতার বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়ছে নতুন করে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। মহারাষ্ট্র, কেরল সহ দেশের বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে করোনার প্রকোপ। তাই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ফের কড়াকড়ি শুরু করল রাজধানী দিল্লি। শুধু দিল্লি নয় বেশ কিছু রাজ্যে কড়াকড়ি শুরু হয়েছে মূলত মহারাষ্ট্র ও কেরালা থেকে আগত যাত্রীদের জন্য।
Read More