Blog

বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত, টিকাদান ও সচেতনতায় বিশেষ উদ্যোগ

বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত, টিকাদান ও সচেতনতায় বিশেষ উদ্যোগ

প্রাণী সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে বালুরঘাটে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ ২০২৫-২৬।  বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ -এর উদ্যোগে শুক্রবার নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় শহরে একটি সচেতনতা মূলক পথপরিক্রমা অনুষ্ঠিত হয়। প্রাণী সুরক্ষা, জলাতঙ্ক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বার্তা নিয়ে এই পদযাত্রায় অংশ নেন দপ্তরের আধিকারিক, পশু চিকিৎসক ও সাধারণ মানুষ।  এরপর আয়োজিত হয় একটি আলোচনা সভা, যেখানে বিশেষজ্ঞরা জলাতঙ্ক রোগের ঝুঁকি, প্রতিরোধের উপায় সহ প্রাণী কল্যাণ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এদিন পথকুকুর ও পোষ্য প্রাণীদের জলাতঙ্ক প্রতিরোধক টিকাও প্রদান করা হয়। জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের…
Read More
সাহু নদীতে সাফাই অভিযান, প্লাস্টিক দূষণ রোধে সরব সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়

সাহু নদীতে সাফাই অভিযান, প্লাস্টিক দূষণ রোধে সরব সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়

বর্ষা শুরুর আগেই সাহু নদীতে জমে থাকা বিপুল প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়। তাঁর দাবি, নদীর বুকে জমে থাকা এই প্লাস্টিক বর্ষার জলে ভেসে গিয়ে বৃহত্তর জলপথ ও শেষপর্যন্ত পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। পরিবেশ দূষণের আশঙ্কা তুলে ধরে তিনি বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পাশাপাশি ৬০ মাইক্রনের নিচে প্লাস্টিক উৎপাদন ও পাইকারি বেচাকেনা বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক সংগঠনের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি। প্রথমে ব্যক্তিগত উদ্যোগে নদী পরিষ্কারের কাজ শুরু হলেও পরে প্রশাসনের সহায়তা মেলে বলে উল্লেখ করেন তিনি। শিলিগুড়ির ডেপুটি মেয়রের…
Read More
যানজট এড়াতে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে চালু রেলওভার ব্রিজের  নির্মাণকাজ

যানজট এড়াতে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে চালু রেলওভার ব্রিজের নির্মাণকাজ

বাংলার সাথে বিহার - সিকিম সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শিলিগুড়ির দার্জিলিং মোড়ে জোরকদমে চলছে জাতীয় সড়ক (NH) বিস্তারের কাজ। দীর্ঘদিন ধরেই অতিরিক্ত যানবাহনের চাপে এই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হচ্ছিল। সেই সমস্যা মেটাতে রেলের সহযোগিতায় রেলওভার ব্রিজ (ROB) নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে তিন ঘন্টা নির্দিষ্ট সময়সীমা ধরে গার্ডার বসানোর কাজ শুরু হয়। জানা গিয়েছে, মোট ছ’টি গার্ডার বসানো হবে। কাজের স্বার্থে প্রতিদিন গভীর রাতে প্রায় তিন ঘণ্টা রেলপথ ব্লক রাখা হচ্ছে সাথে রেলপথে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে। রাত দু’টো পর্যন্ত নির্ধারিত সময়ে এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কাজের জেরে নির্দিষ্ট সময়ে…
Read More
বদল হলো নিয়ম

বদল হলো নিয়ম

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। নতুন বছরের শুরুতে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারতের মতন বিলাসবহুল ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এবার যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ, কারণ বন্দে ভারত স্লিপার, অমৃত ভারতের মতন বিলাসবহুল ট্রেনগুলির টিকিট ক্যান্সেলে যেমন নিয়মে বড় পরিবর্তন নিয়ে এসেছে। এবার বন্দে ভারত ট্রেনের ক্ষেত্র নিয়ে আসা হল নিয়মে পরিবর্তন। জানা যায় নির্ধারিত সময়ের পর টিকেট বাতিল করলে এখন থেকে আর টাকা ফেরত পাবেন না যাত্রীরা। চলতি বছর রেলমন্ত্রকের তরফ…
Read More
রাজ্যে শিল্প উন্নয়নে বিশেষ নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প উন্নয়নে বিশেষ নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের কাছে পথপ্রদর্শক হয়ে উঠছে ত্রিপুরা। রাজ্যের আইন শৃঙ্খলা, শান্তি সম্প্রীতির বাতাবরণের জন্য তা সম্ভব হয়েছে। রাজ্য সরকার কাজের ক্ষেত্রে সবসময় চেষ্টা করে ভালো কাজ করার জন্য। রাজ্যে শিল্প উন্নয়নে রাজ্য সরকার বিশেষ নীতি গ্রহণ করেছে। আজ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে ত্রিপুরা ইনস্টিটিউট অফ ট্রান্সফরমেশন ওয়ার রুমে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোজ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের রোডম্যাপ পুস্তকের প্রকাশ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে শিল্প উন্নয়নে এই রোডম্যাপ গ্রহণের ফলে রাজ্যে দীর্ঘমেয়াদী শিল্প উন্নয়ন ত্বরান্বিত হবে। এই রোডম্যাপ রাজ্যকে আঞ্চলিক বাণিজ্য ও উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। রাজ্যে…
Read More
মার্কিন-ইরান উত্তেজনায় তেল চড়া, লাল নিশান অয়েল সূচকে

মার্কিন-ইরান উত্তেজনায় তেল চড়া, লাল নিশান অয়েল সূচকে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় বৃহস্পতিবার ১ শতাংশের বেশি পড়ে গেল নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সূচক। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।দুপুর ২টার পর সূচকটি প্রায় ১.১৭% কমে ১২,২০৮ পয়েন্টে লেনদেন করছিল, যেখানে নিফটি ৫০ ছিল ০.৫২% নিচে। সূচকের ১৫টি শেয়ারের মধ্যে ১৩টিতেই পতন দেখা যায়।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইন্দ্রপ্রস্থ গ্যাস (IGL), যা ৪% পড়ে ৫২-সপ্তাহের সর্বনিম্ন ₹১৬৯.১৫-এ নামে। মহানগর গ্যাস (MGL) প্রায় ৩% এবং ভারত পেট্রোলিয়াম (BPCL) ২.৭% কমে যায়। তবে ওএনজিসি (ONGC) ২% বেড়ে ৫২-সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছায়।বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তেল…
Read More
বনধ ঘিরে বালুরঘাটে ছাত্র তৃণমূলের পিকেটিং, স্বাভাবিক বাস পরিষেবা

বনধ ঘিরে বালুরঘাটে ছাত্র তৃণমূলের পিকেটিং, স্বাভাবিক বাস পরিষেবা

সাধারণ ধর্মঘটের প্রেক্ষিতে বৃহস্পতিবার বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে বনধের বিরোধিয়ায় পিকেটিং কর্মসূচি পালন করে শহর তৃণমূল ছাত্র পরিষদ। বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের দুই জয়েন্ট কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকারের নেতৃত্বে কর্মী- সমর্থকেরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। কিছু সময় স্লোগান ও অবস্থান কর্মসূচি চললেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। অন্যদিকে, পিকেটিং সত্ত্বেও বাসস্ট্যান্ডে যান চলাচল সচল রাখায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করে। এদিনের বনধে যাত্রীদের চলাচলেও বড় ধরনের কোনও বিঘ্ন দেখা যায়নি বলে জানা যায়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হয় ও কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয়…
Read More
বকেয়া টাকার দাবিতে জনস্বাস্থ্য দফতরে তালা, রাজ্যজুড়ে জল পরিষেবা বন্ধের হুঁশিয়ারি ঠিকাদারদের

বকেয়া টাকার দাবিতে জনস্বাস্থ্য দফতরে তালা, রাজ্যজুড়ে জল পরিষেবা বন্ধের হুঁশিয়ারি ঠিকাদারদের

দীর্ঘ ১৮ মাস ধরে বকেয়া পাওনা না মেলায় আলিপুরদুয়ারে জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরের অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। বুধবার দফতরের প্রধান ফটকের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। সেই সময় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধীরাজ মণ্ডল মূল গেটের কাছেই আটকে থাকেন বলে জানা গিয়েছে। ঠিকাদারদের দাবি, আলিপুরদুয়ার জেলার প্রায় ৭০ জন ঠিকাদারের মোট প্রায় ১২০ কোটি টাকা গত দেড় বছর ধরে বকেয়া রয়েছে। এই দীর্ঘসূত্রিতার জেরে তাঁদের পরিবারে তীব্র আর্থিক সংকট নেমে এসেছে।  কাজের টাকা না পেয়ে অনেকেই ঋণের বোঝায় জর্জরিত বলেও অভিযোগ। সূত্রের খবর, রাজ্যের অন্যান্য জেলাতেও একই সমস্যায় কিছু ঠিকাদার চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি বিক্ষোভকারীদের। এদিন আন্দোলনকারীরা…
Read More
হুমায়ুনের বাবরি যাত্রায় রাস্তায় উচ্ছ্বাসের ঢেউ

হুমায়ুনের বাবরি যাত্রায় রাস্তায় উচ্ছ্বাসের ঢেউ

বৃহস্পতিবার সকাল থেকে পলাশী থেকে শুরু হলো হুমায়ুনের বহুল আলোচিত ‘বাবরি যাত্রা’। খোশ মেজাজে নিজেই বাইক চালিয়ে, পেছনে দেহরক্ষীকে বসিয়ে যাত্রার সূচনা করেন তিনি। এই মুহূর্তে ১২ নম্বর জাতীয় সড়ক পার হয়ে নদীয়া জেলা অতিক্রম করছে এই যাত্রা, যা শীঘ্রই মুর্শিদাবাদে প্রবেশ করবে। হুমায়ুনের বাইকের পেছনে ছোট-বড় গাড়ির বিশাল বহর এই যাত্রায় সামিল হয়েছে। রাস্তাজুড়ে সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে জমে উঠেছে ‘বাবরি যাত্রা’। দীর্ঘ ২২ কিলোমিটার রেজিনগর পর্যন্ত এই বাবরি যাত্রা।
Read More
উত্তরকন্যা অভিযান ঘিরে কড়া নিরাপত্তা, ফুলবাড়িতে আটকাল এক্স-কেএলও লিঙ্কম্যানদের মিছিল

উত্তরকন্যা অভিযান ঘিরে কড়া নিরাপত্তা, ফুলবাড়িতে আটকাল এক্স-কেএলও লিঙ্কম্যানদের মিছিল

প্রাক্তন কেএলও লিংকম্যানদের কর্মসংস্থান সহ ৩ দফা দাবিতে উত্তরকন্যা অভিযান, ফুলবাড়ির চুনাভাটিতে মিছিল আটকাল পুলিশ। প্রাক্তন কেএলও লিংকম্যানদের কর্মসংস্থান সহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানের ডাক দেন জলপাইগুড়ি ও কোচবিহার জেলার লিংকম্যানরা। এদিন ফুলবাড়ির চুনাভাটি মোড়ে পৌঁছাতেই বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। ছিল জল কামান ও ব্যারিকেডের পাশাপাশি বর্জ গাড়িও। মিছিল আটকানো হলে রাস্তায় বসেই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আন্দোলনকারীদের দাবি, প্রাক্তন কেএলও ও লিংকম্যানদের অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা ও অটোনোমাস কাউন্সিল গঠনের দাবিও তোলেন তারা।
Read More