25
Oct
উপনির্বাচন ভোট পর্ব চলছে রাজ্য জুড়ে। পূজার পূর্বেই উপনির্বাচন হয়েছে কিছু কেন্দ্রে। আবার চলতি মাসের শেষেই বাংলার ৪ কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হবে। এবার জানা গেল পরের মাসে অর্থাৎ নভেম্বরের ত্রিপুরার পুরভোট হতে চলেছে। ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। কয়েক সপ্তাহ আগে থেকেই সেই রাজ্যে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই তারা আরো বেশি তৎপর হয়ে গেল। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট সংঘটিত হবে এবং ২৮ নভেম্বর পুরভোটের ফল প্রকাশ। ৩ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন এবং ৫ নভেম্বর হবে মনোনয়ন স্ক্রুটিনি। তারপর ৮ নভেম্বর…
