Blog

আপাততের জন্য মুলতুবি রইলো পিএসির মামলা

আপাততের জন্য মুলতুবি রইলো পিএসির মামলা

আগামী কিছুদিনের জন্য মুলতুবি রইলো পিএসির মামলা৷ বিগত বেশ কয়েকদিন যাবৎ মামলা চলছে মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ নিয়ে৷ তবে এবার ঘোষণা হলো সুপ্রিম কোর্টের নির্দেশিকা না আসা পর্যন্ত বহাল থাকবে মুকুল রায়ই থাকছেন ওই পদে৷ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। ২১ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি করলেন তিনি৷  কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং বিধানসভার অধ্যক্ষ সুপ্রিম কোর্টে ২ টি মামলা দায়ের করেছিলেন৷ ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানির সম্ভাবনা। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী দীনদয়াল ভট্টাচার্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। অধ্যক্ষ জানান, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।…
Read More
ভারতে তৈরি হচ্ছে মার্স রিগলির গ্যালাক্সি চকলেট

ভারতে তৈরি হচ্ছে মার্স রিগলির গ্যালাক্সি চকলেট

বিশ্বের শীর্ষস্থানীয় চকলেট প্রস্তুতকারী সংস্থা মার্স রিগলির একটি গ্লোবাল আইকনিক ব্র্যান্ড হল গ্যালাক্সি চকলেট। ভারতীয় গ্রাহকদের জন্য এই গ্যালাক্সি চকলেট এখন থেকে ভারতেই তৈরি করতে চলছে সংস্থাটি। উল্লেখ্য, ভারতে তৈরি হওয়া মার্স রিগলির প্রথম চকোলেট ব্র্যান্ড হল স্নিকারস। এই লঞ্চের সাথেই গ্যালাক্সি, মার্স রিগলির পোর্টফোলিও-র দ্বিতীয় চকলেট ব্র্যান্ড হয়ে উঠল যা স্থানীয়ভাবে ভারতে তৈরি করা হবে। পুনের চকোলেট কারখানায় গ্যালাক্সি চকলেট তৈরি করবে সংস্থাটি। গ্যালাক্সির যাত্রা শুরু হয় ১৯৬০ সালে। তারপর থেকেই চকলেট খাওয়ার অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে চলেছে গ্যালাক্সি। এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্যালাক্সি ভারতীয় গ্রাহকদের জন্য সিগনেচার রেসিপি এনেছে - গ্যালাক্সির স্মুথ মিল্ক এবং ক্রিস্পি রেঞ্জ যথাক্রমে ১০…
Read More
বাজারে আসছে অল-নিউ সেলেরিও

বাজারে আসছে অল-নিউ সেলেরিও

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড(এমএসআইএল) বাজারে আনতে চলেছে বহু প্রতীক্ষিত কমপ্যাক্ট হ্যাচব্যাক-স্টাইলিশ অল-নিউ সেলেরিও। আইডল স্টার্ট-স্টপ প্রযুক্তি সহ এই নতুন সেলেরিও পরবর্তী প্রজন্মের ডুয়াল জেট এবং ডুয়াল ভিভিটি কে-সিরিজ ইঞ্জিন দ্বারা চালিত। যা ড্রাইভিং-এ এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া এর মাইলেজও দুর্দান্ত, ২৬.৬৮ কিলোমিটার। সব মিলিয়ে এই নতুন সেলেরিও, কমপ্যাক্ট হ্যাচব্যাক সেগমেন্টে বিপ্লব ঘটাতে প্রস্তুত। অল-নিউ সেলেরিও-র ড্রাইভিং অভিজ্ঞতা, জ্বালানি-দক্ষতা সহ আকর্ষণীয় মূল্য গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। প্রথম প্রজন্মের সেলেরিও অটো গিয়ার শিফট (এজিএস) টু-পেডেল প্রযুক্তিতেও পরিবর্তন এনেছে। উল্লেখ্য, অল-নিউ সেলেরিও এর উন্নত বৈশিষ্ট্য, স্টাইলিশ নতুন ডিজাইন এবং পরবর্তী প্রজন্মের পাওয়ারট্রেন শহুরে গ্রাহকদের কাছে টানতে সাহায্য করবে। মারুতি সুজুকি…
Read More
কিরানা পার্টনারদের বীমা কভার প্রদান

কিরানা পার্টনারদের বীমা কভার প্রদান

ফ্লিপকার্ট-কিরানা প্রোগ্রাম অন্যান্য বিভিন্ন সুবিধা প্রদানের সাথে সারা দেশে কিরানা অংশীদারদের গড় মাসিক ডেলিভারি আয় প্রায় ৩০% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ২০২০ সালে প্রায় ৫০,০০০কিরানা অংশীদার ফ্লিপকার্টের সাথে যুক্ত হয়। উল্লেখ্য, মহামারি চলাকালীন কিরানা ডেলিভারি পার্টনারদের বীমা কভার প্রদান করে ফ্লিপকার্ট। যার ফল স্বরূপ চলতি বছরে ১ লাখেরও বেশি কিরানা অংশীদার ফ্লিপকার্টে যোগদান করেছে। আসামের কয়েকহাজার কিরানা অংশীদারদের এই ফ্লিপকার্ট-কিরানা প্রোগ্রামের  মাধ্যমে সক্ষম করা হচ্ছে যা ডিজিটাল প্রশিক্ষণ এবং আপস্কিলিংও প্রদান করে। এরফলে কিরানা অংশীদাররা তাদের সন্তানদের শিক্ষার জন্য সঞ্চয় থেকে শুরু করে করে ঋণ পরিশোধ এবং অন্যান্য ব্যক্তিগত প্রয়োজন মেটাতে পরবে। বর্তমানে, ফ্লিপকার্ট সারা দেশে ১ লক্ষেরও বেশি কিরানার…
Read More
প্রয়াগের নতুন ক্যাম্পেইনে অজয়

প্রয়াগের নতুন ক্যাম্পেইনে অজয়

ভারতের শীর্ষস্থানীয় কল এবং স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড প্রয়াগ বলিউড সুপারস্টার অজয় দেবগনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। অজয় দেবগনের সাথে যোগসাজশ প্রয়াগ ব্র্যান্ডকে গ্রাহকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে। ‘প্রয়াগ কোয়ালিটি বেমিসাল - লিখ কে লে লো’ ট্যাগ লাইনের সাথে প্রয়াগ তার নতুন ক্যাম্পেইনটি বাজারে আনতে চলেছে। প্রয়াগের লক্ষ্য হল তাদের ব্র্যান্ডের স্বীকৃতিকে আরও শক্তিশালী করে তোলা এবং সুপারস্টার অজয় দেবগনের সাথে প্রচারের মাধ্যমে দেশ ব্যাপী গ্রাহকদের কাছে তা পৌঁছে দেওয়া। প্রয়াগের সিইও নীতিন আগরওয়াল এইবিষয়ে বলেন,  অজয় দেবগনকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা আনন্দিত। অজয় দেবগন, বহুমুখী প্রতিভার শক্তি, অনবদ্য শৈলী এবং প্রতিভা প্রয়াগের পরিপূরক। ব্র্যান্ড এবং…
Read More
ট্রায়ালের জন্য গান্ধীনগরে ৫জি স্পেকট্রাম

ট্রায়ালের জন্য গান্ধীনগরে ৫জি স্পেকট্রাম

শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর, ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভিআইএল) এবং তার প্রযুক্তিগত পার্টনার নোকিয়া ঘোষণা করেছে, ভারতের গ্রামীণ এলাকায় কানেক্টিভিটি আনতে ভিআই পার্টনার নোকিয়ার ৫জি ট্রায়াল শুরু করেছে। এই ট্রায়ালটি সরকার কর্তৃক বরাদ্দকৃত ৩.৫ জিএইচজেড স্পেকট্রাম ব্যান্ডে ৫জি ব্যবহার করেছে। ট্রায়ালের জন্য গান্ধীনগরে ৫জি স্পেকট্রাম বরাদ্দ করা হয়েছে। নোকিয়ার সাথে ভিআই-এর এই ৫জি ট্রায়াল, গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য এবং উচ্চ-গতির সংযোগ প্রদান করবে। যা ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া ভিশনকে সমর্থন করে। এই ট্রায়াল চলে ১৭.১ কিলোমিটার এলাকা জুড়ে। ট্রায়ালের সময় নোকিয়ার সলিউশন ব্যবহার করে ভিআই সফলভাবে ১০০এমবিকিউএস গতি প্রদান করবে। এছাড়াও ট্রায়ালের জন্য ভিআই, নোকিয়ার এয়ারস্কেল রেডিও পোর্টফোলিও এবং মাইক্রোওয়েভ ই-ব্যান্ড সলিউশন ব্যবহার…
Read More
ভিসা ছাড়া প্রবেশের সংখ্যা বাড়ছে দেশে

ভিসা ছাড়া প্রবেশের সংখ্যা বাড়ছে দেশে

পাসপোর্ট এবং ভিসা ছাড়া কোনো দেশ থেকে অন্য দেশে যাত্রা করা সম্ভব নয়। কোনও দেশের পাসপোর্টের গুরুত্ব কতটা, তা নির্ভর করে সেই দেশের নাগরিকরা ভিসা ছাড়া কত সংখ্যক দেশে যেতে পারেন, তার উপরে। কিন্তু মোদী জমানায় ভিসা ছাড়া দেশে প্রবেশের সংখ্যা বাড়লেও পাসপোর্ট র‍্যাঙ্কিং কমেছে। কারণ, অন্যান্য দেশ এই ক্ষেত্রে যে হারে উন্নতি করেছে, ভারত তা পারেনি। তবে স্বস্তির ব্যাপার, আগে ভারতীয় নাগরিকরা ৫২ দেশে ভিসা ছাড়া যেতে পারলেও এখন ৫৮ দেশে যেতে পারেন। কিন্তু ভারতের পাসপোর্ট র‍্যাঙ্কিং ১৯৯ দেশের মধ্যে ৭৮ থেকে নেমে হয়েছে ৯০।  ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট তৈরি করে। তাদের রিপোর্ট অনুযায়ী, তালিকায়…
Read More
করোনার বিরুদ্ধে লড়তে ভারতের বাজরে আসছে নতুন ওষুধ

করোনার বিরুদ্ধে লড়তে ভারতের বাজরে আসছে নতুন ওষুধ

করোনা সংক্রমণকে রুখতে একের পর এক প্রয়াস চলছে গোটা বিশ্ব জুড়ে। তার মধ্যে অন্যতম ভারতও।  বিগত কয়েক সপ্তাহ ধরে এই ওষুধ নিয়ে জল্পনা ছিল। অবশেষে জানা গেল যে আগামী দু-একদিনের মধ্যেই আপৎকালীন ব্যবহারের অনুমতি পেতে চলেছে ভারতের তৈরি করোনাভাইরাস ওষুধ 'মলনুপিরাভির'। সম্প্রতি এমনটাই জানিয়েছে ভারতের কোভিড স্ট্র্যাটেজি গ্রুপ। ‌ এই ওষুধ প্রসঙ্গে তারা দাবি করছে যে, প্রাপ্তবয়স্কদের জন্য এটি অত্যন্ত কার্যকরী হবে এবং অত্যন্ত আশঙ্কাজনক রোগীর প্রাণ বাঁচাতেও সক্ষম হবে এই ওষুধ। করোনা ভাইরাসের এই ওষুধ বাজারে আসলে যে সংক্রমণ রোধে তা আমি বেশি কার্যকর হবে এমন দাবিও করা হচ্ছে। কোভিড স্ট্রাটেজি গ্রুপের চেয়ারম্যান ডা: রাম বিশ্বকর্মা জানিয়েছেন, এই ওষুধ বাজারে আসার…
Read More
করোনার বিরুদ্ধে নয়া উদ্যোগ গুজরাট সরকারের

করোনার বিরুদ্ধে নয়া উদ্যোগ গুজরাট সরকারের

করোনা সংক্রমণের বিরুদ্ধে রুখে দাড়াতে করা অভিনব উদ্যোগ নিলো গুজরাত সরকার৷ করোনার টিকা নেওয়ার যোগ্য৷ কিন্তু এখনও টিকা নেননি৷ এমন ব্যক্তিরা আর সরকারি পরিবহণের সুবিধা পাবেন না৷ এমনই সিদ্ধান্ত নিল সরকার৷ আজ থেকেই লাগু হবে এই ব্যবস্থা৷ সরকারি বিজ্ঞপ্তিতে সাফ বলা হয়েছে, করোনার প্রথম বা দ্বিতীয় ডোজ না নিলে আমদাবাদ পুরনিগম পরিবহণ পরিষেবার সুযোগ মিলবে না৷  গুজরাত সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ তাতে বলা হয়েছে, ১৮ ঊর্ধ্ব যাঁরা এখনও প্রথম বা দ্বিতীয় ডোজের টিকা নেননি, তাঁরা কাঁকারিয়া চিড়িয়াখানা, কাঁকারিয়া লেকফ্রন্ট এবং সবরমতী লেকফ্রন্টে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি বলা হয়েছে, ‘লাইব্রেরি, সুইমিং পুল, আমদবাদ পুরনিগম স্পোর্টস কমপ্লেক্স, শহরের…
Read More
অভিভাবকদের আস্বস্ত করলো ব্রাত্য

অভিভাবকদের আস্বস্ত করলো ব্রাত্য

এবার আর কোনো বাধা রইল না। পূর্ব ঘোষণা অনুযায়ী, কলকাতা হাই কোর্টের রায়ে অবশেষে চলতি মাসেই ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে৷ কী ভাবে ক্লাস হবে সে সম্পর্কেও নির্দেশিকাও জারি করা হয়েছে৷ কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে অনেক অভিভাবকই এখনও নিশ্চিত হতে পারেননি যে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন কিনা। সেই ব্যাপারে আশ্বস্ত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বললেন, স্কুলে যাওয়া আবশ্যক নয়।  স্কুল খোলার পর সংক্রমণ বাড়বে, এই নিয়ে যে চিন্তা দেখা যাচ্ছে অভিভাবক মহলে তা অজানা নয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাই এই ইস্যুতে আলোকপাত করে তিনি স্পষ্ট…
Read More