Blog

পশ্চিমবঙ্গের দার্জিলিং অঞ্চলে অর্থনৈতিক ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য এমপি শ্রিংলা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন

পশ্চিমবঙ্গের দার্জিলিং অঞ্চলে অর্থনৈতিক ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য এমপি শ্রিংলা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন

দার্জিলিং জেলার বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিধ্বসের পর, সংসদ সদস্য (আরএস) শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা, ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন এবং চলমান ত্রাণ ব্যবস্থা তদারকি করার জন্য ৬ থেকে ৯ অক্টোবর চার দিনের সফর করেন। এই সফরে দুধিয়া, মিরিক, থুরবো, পুবং, পোখরিয়াবং, তাবাকোশি এবং পথের অন্যান্য অঞ্চল সহ বেশ কয়েকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।  সফরের সময়, দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালনকারী শ্রী শ্রিংলা, ব্যাপক ত্রাণ প্রচেষ্টা সমন্বয় করেন।  রেড ক্রস সোসাইটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে ত্রিপল, খাদ্যসামগ্রী, কম্বল, বাসনপত্র এবং কোদালের মতো প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের আর্থিক সহায়তাও প্রদান করা…
Read More
অবশেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত

অবশেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গসহ গোটা দেশের চোখ এখন সুপ্রিম কোর্টের দিকে। রাজ্যের ওবিসি সংরক্ষণ মামলা এবার এক নতুন মোড়ে পৌঁছেছে। এই রায় রাজ্যের লক্ষ লক্ষ ওবিসি সম্প্রদায়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতির কিছু অংশ বাতিল করে দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতেই মামলাটি এবার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মামলাটি ‘Final Disposal at Admission Stage’ হিসেবে অন্তর্ভুক্ত। আইন বিশেষজ্ঞদের মতে, এই ট্যাগের অর্থ হল আদালত এবার…
Read More
ত্রিপুরায় সামাজিকভাতা বাবদ বছরে ৮৩০ কোটি টাকা ব্যয় করছে সরকার : রতন লাল নাথ

ত্রিপুরায় সামাজিকভাতা বাবদ বছরে ৮৩০ কোটি টাকা ব্যয় করছে সরকার : রতন লাল নাথ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নারী ও দিব্যাঙ্গজনদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছেন। আজ অষ্টম পোষণ মাহ  উপলক্ষে ব্লক স্তরের পর্যবেক্ষণ সভা ও মানসিক দিব্যাঙ্গজনদের ব্যক্তিদের মধ্যে অনুমোদনপত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এই দিনে মন্ত্রী মোহনপুর ব্লকের ১৫ জন দিব্যাঙ্গজনদের ব্যক্তির হাতে অনুমোদনপত্র তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন আমাদের যুবসমাজ, কৃষক ও গরিব মানুষদের শক্তিশালী করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। এই ভাবনা থেকেই প্রধানমন্ত্রী মোদী নিরলসভাবে কাজ করে চলেছেন। মন্ত্রী বলেন আমাদের প্রধানমন্ত্রী  প্রত্যেকের জন্য কাজ করছেন। সেই কারণেই তিনি ‘স্বাস্থ্য নারী, সশক্ত পরিবার’— এই স্লোগানটি…
Read More
কালীপুজোর আগে সিভিল পোশাকে পুলিশের সাইকেলে চেপে শহরে অভিনব টহল

কালীপুজোর আগে সিভিল পোশাকে পুলিশের সাইকেলে চেপে শহরে অভিনব টহল

নলহাটিতে পুলিশের অভিনব টহল, সাইকেলে চেপে রাস্তায় ভারপ্রাপ্ত আধিকারিক। কালীপুজোর আগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও মুজবত করতে বিশেষ উদ্যোগ নিল নলহাটি থানার পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলীর নেতৃত্বে সাইকেলে চেপে শহরের বিভিন্ন অলিগলি, বাজার, ব্যাংক এলাকা ও মন্দির চত্বর ঘুরে টহল দেন পুলিশকর্মীরা। উপস্থিত ছিলেন থানার টাউন ও মেজবাবু-সহ অন্যান্য আধিকারিকরাও। পুলিশ সূত্রে জানা গেছে, কালীপুজোর আগে সিভিল পোশাকে পুলিশের এই টহলের মূল উদ্দেশ্য — জনসাধারণের নিরাপত্তা আরও জোরদার করা এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডে নজরদারি বাড়ানো। উৎসবের মুখে পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের কথায়, “এভাবে যদি প্রতিদিন নজরদারি বাড়ে, তাহলে…
Read More
নির্ধারিত সময়ের পূর্বেই হবে পরীক্ষা

নির্ধারিত সময়ের পূর্বেই হবে পরীক্ষা

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। আর চলতি বছর থেকে শুরু হয়েছে সেমিস্টার সিস্টেম। এই বছর প্রথম সেমিস্টার পরীক্ষায় বসেছে উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা। আর সেই অনুযায়ী ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে প্রথম পর্বের পরীক্ষা। তবে দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব নিয়ে আশঙ্কা সৃষ্টি হচ্ছে। কারণ বিধানসভা নির্বাচনের ফলে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হচ্ছে। যার ফলে চাপের মুখে পড়তে চলেছে পড়ুয়ার। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা চিন্তায় পড়েছেন। কিভাবে তারা এই কটা দিনে সমস্ত বিষয়ের পাঠ্যসূচি শেষ করবে। প্রসঙ্গত ২০২৬ সালে রয়েছে এ রাজ্যে বিধানসভার নির্বাচন। সে কারণেই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ও ফাইনাল সেমেস্টারের পরীক্ষা এগিয়ে…
Read More
বড় উদ্যোগ কেন্দ্র সরকারের তরফে

বড় উদ্যোগ কেন্দ্র সরকারের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। দেশজুড়ে ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলিতে পড়ে রয়েছে লক্ষ লক্ষ গ্রাহকের জমা দেওয়া টাকা। যার কোনও দাবিদার নেই। এবার সেই টাকাই ফেরত দেওয়ার উদ্যোগ নিল কেন্দ্র। গান্ধীনগর থেকে ‘আপকি পুঞ্জি, আপকা অধিকার’ অভিযানের সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রীর দাবি, দেশের বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার কাছে বর্তমানে মোট ১.৮৪ লক্ষ কোটি টাকা জমা রয়েছে, যার মালিকের কোনও হদিশ নেই। এই অভিযান আগামী তিন মাস ধরে চলবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল নাগরিকদের তাঁদের হারানো জমা টাকা ফিরিয়ে দেওয়া। সরকার এই সময়ে জনসচেতনতা গড়ে তুলবে,…
Read More
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে ফের উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সোমবার তাঁর সফরের কথা থাকলেও, ক্ষতিগ্রস্ত তিন জেলার পরিস্থিতি আরও ঘনিষ্ঠভাবে বুঝে নেওয়ার উদ্দেশ্যে রবিবারই তিনি আলিপুরদুয়ারে এসে পৌঁছান। দুর্যোগ পরবর্তী সময়ের বাস্তব চিত্র নিজের চোখে দেখতে রবিবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের হাসিমারা ও সুভাসিনী চা বাগান এলাকায় যান। সেখানকার বাসিন্দাদের হাতে নিজে হাতে ত্রাণসামগ্রী বিতরণ করতে দেখা যায় তাঁকে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী। সোমবার যাওয়ার কথা জলপাইগুড়ি জেলায়, যেখানে নাগরাকাটা সহ একাধিক এলাকা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াবেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সাথে চলমান ত্রাণ…
Read More
দুর্নীতির তদন্ত সহ যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট

দুর্নীতির তদন্ত সহ যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট

বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে অভিযোগ করেন রাজ্যের আইন-শৃঙ্খলা মারাত্মকভাবে অবনতি ঘটেছে। দুর্নীতি রন্ধে রন্ধে ছেয়ে গেছে। আর্থিক সংকট এতটাই প্রকট হয়েছে এবারের শারদ উৎসবে মানুষের মধ্যে আনন্দ  উচ্ছ্বাস বিন্দুমাত্র ছিল না। বিশেষ করে গ্রামাঞ্চলে। পূজার আগে রেগা ও টুয়েপের কাজের মজুরি না পাওয়ায় সাধারণ মানুষের হাতে টাকা ছিল না তাই উৎসবের আনন্দ উপভোগ করতে পারেনি। তিনি আরো অভিযোগ করেন গত বছর থেকে এ বছর চাঁদার জুলুম এতটাই ছিল যে মানুষ বাধ্য হয়ে পথ অবরোধ পর্যন্ত করতে হয়েছে। দুর্ঘটনা, সাধারণ মানুষের ওপর লাঞ্ছনা,  বিশেষ করে মহিলা শিশু উপর নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আগরতলা পৌরনিগমে…
Read More
দীঘা মোহনায় ধরা পড়ল বিপুল পরিমাণ তেলিয়া ভোলা মাছ

দীঘা মোহনায় ধরা পড়ল বিপুল পরিমাণ তেলিয়া ভোলা মাছ

দীঘা মোহনায় মৎস্য জীবীদের জালে উঠল বিপুল পরিমাণে তেলিয়া ভোলা মাছ। একসঙ্গে এত বড় ধরা পড়ায় রীতিমতো আনন্দে ফেটে পড়েন মৎস্যজীবীরা। ট্রলার মালিক আশিক খানের ট্রলারে এই বিপুল পরিমাণে মাছ উঠে আসে। পরে নিলামের জন্য নিয়ে আসা হয় আজিত বাড়াই কাঁটায়। মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে, মোট ৯০টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। কলকাতার একটি কোম্পানি এই মাছগুলি ক্রয় করে বলে জানা গিয়েছে। তেলিয়া ভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরিতে প্রয়োজনীয় উপাদান তৈরি হয়, যার ফলে আন্তর্জাতিক বাজারে এই মাছের চাহিদা বিপুল। তাই প্রতিটি মাছের দাম লাখের ঘরে পৌঁছে যায়। মৎস্যজীবী সংগঠনের…
Read More
রেল স্টেশনে উপচে পড়া ভিড়ে পদপি*ষ্ট একাধিক যাত্রী

রেল স্টেশনে উপচে পড়া ভিড়ে পদপি*ষ্ট একাধিক যাত্রী

রবিবার সন্ধ্যায় বর্ধমান রেলওয়ে স্টেশনে উপচে পড়া যাত্রীদের ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন। প্ল্যাটফর্ম ৪ ও ৬-এর সংযোগকারী ফুট ওভারব্রিজের সিঁড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। তাঁদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একসঙ্গে তিনটি ট্রেন (প্ল্যাটফর্ম ৪, ৬ ও ৭ নম্বরে) ঢোকার সময় ট্রেন ধরার তাড়াহুড়োয় যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে। ফলে ওভারব্রিজের সরু সিঁড়িতে অতিরিক্ত ভিড় জমে যায়। চোখের সামনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান, আর তাঁদের ওপর দিয়েই দ্রুত অন্যরা…
Read More