Blog

রেশন দোকানে মেয়াদোত্তীর্ণ আটার প্যাকেট বিতরণের অভি*যোগ ঘিরে উ*ত্তেজনা

রেশন দোকানে মেয়াদোত্তীর্ণ আটার প্যাকেট বিতরণের অভি*যোগ ঘিরে উ*ত্তেজনা

রেশন দোকানে মেয়াদোত্তীর্ণ আটার প্যাকেট বিতরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহার শহর সংলগ্ন ২ নম্বর কালীঘাট রোড এলাকায়। বৃহস্পতিবার ওই এলাকায় বাসন্তী মন্দির প্রাঙ্গণে ‘দুয়ারে রেশন’ শিবির বসানো হয়। অভিযোগ, সেখান থেকেই স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় আটার প্যাকেট, যা পরে দেখা যায়—সেই প্যাকেটগুলির মেয়াদ শেষ হচ্ছে আজই। ঘটনা জানাজানি হতেই স্থানীয় গ্রাহকরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ শুরু করে। কয়েকজন গ্রাহকের অভিযোগ, "বাড়িতে গিয়ে দেখেন আটার প্যাকেটের মেয়াদ আজ পর্যন্তই। তাই সঙ্গে সঙ্গে রেশন দোকানে এসে বিষয়টি জানাই সাথে পুলিশ ও প্রশাসনকে খবর দেওয়া হয়।” অভিযোগের পর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও খাদ্য সরবরাহ…
Read More
শিলিগুড়িতে মহাকাল মন্দিরের আদলে তৈরি হবে শিব মন্দির, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়িতে মহাকাল মন্দিরের আদলে তৈরি হবে শিব মন্দির, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গবাসীর জন্য এক বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং সফরের শেষ দিনে মহাকাল মন্দির পরিদর্শনের পর তিনি ঘোষণা করেন—শিলিগুড়িতেও দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের আদলে একটি সুবিশাল শিব মন্দির তৈরি হবে। মুখ্যমন্ত্রী বলেন, “পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যেমন দীঘায় বিশাল জগন্নাথ মন্দির গড়ে উঠছে, তেমনই দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের আদলে শিলিগুড়িতেও এক সুবিশাল শিব মন্দির তৈরি করা হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, তবে রাজ্য সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, “এই মন্দির শুধু ধর্মীয় ভাবনা নয়, উত্তরবঙ্গের পর্যটন ও অর্থনীতির ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে।” প্রশাসনের সূত্রে জানা…
Read More
রয়্যাল স্ট্যাগ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রোহিত শর্মার সঙ্গে #CelebrateLarge নামে এক ফেস্টিভ ক্যাম্পেইন শুরু করেছে

রয়্যাল স্ট্যাগ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রোহিত শর্মার সঙ্গে #CelebrateLarge নামে এক ফেস্টিভ ক্যাম্পেইন শুরু করেছে

সিগ্রামস রয়্যাল স্ট্যাগ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার তার উৎসবমুখী অভিযানের উদ্বোধন করেছে - #CelebrateLarge - আমরা জেনারেশন লার্জ, আমাদের সব সেলিব্রেশন লার্জ। উৎসব এমন উপলক্ষ যখন যুবক যুবতীরা তাদের অনন্য শৈলী এবং শক্তি দিয়ে স্মৃতি তৈরি করে যা বছরের পর বছর স্মরণীয় হয়ে থাকে, এবং তারা অবশ্যই “লিভ ইট লার্জ”। ব্র্যান্ডের দর্শনের উপর ভিত্তি করে জেনারেশন লার্জকে অনুপ্রাণিত করা, এই বছরের অভিযান একটি টেক-ফরওয়ার্ড, এআই-নেতৃত্বাধীন অভিজ্ঞতা উন্মোচন করে যা সংস্কৃতিতে গভীরভাবে নিহিত এবং গ্রাহকদের উদযাপনের কেন্দ্রে রাখে, যা যুব প্রজন্মের আকাঙ্ক্ষাকে ব্র্যান্ডের লিভ ইট লার্জ দর্শনের সাথে মনোহরভাবে জড়িত করে। অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি উদ্যোগ যা ভারতের উৎসবীয় শুভেচ্ছা বিনিময়ের পদ্ধতিকে…
Read More
পাহাড়ে শান্তি ও আশীর্বাদ প্রার্থনা, মহাকাল মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর

পাহাড়ে শান্তি ও আশীর্বাদ প্রার্থনা, মহাকাল মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর

প্রাকৃতিক দুর্যোগের পর দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে দার্জিলিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিনের সফরে ধসে বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখা পাশাপাশি দুর্গতদের পাশে দাঁড়ানো ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠক— সবকিছুই সম্পন্ন করার পর সফরের শেষ দিনে মহাকাল মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী। দার্জিলিং ম্যাল সংলগ্ন মহাকাল মন্দির উত্তরবঙ্গের এক ঐতিহাসিক ও পবিত্র স্থান। একই চত্বরে শিব, বুদ্ধ ও গুরু পদ্মসম্ভবের উপাসনা হয়— যা পাহাড়ের বহু-ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, মহাকাল দেবতার আশীর্বাদে পাহাড় শান্ত থাকে ও প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি মেলে। মুখ্যমন্ত্রী এদিন ফুল, ফল ও ধূপ-দীপ দিয়ে মহাকালেশ্বরের পুজো অর্চনা করেন। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস…
Read More
ত্রিপুরার জন্য বন্দে ভারত, বৈদ্যুতিন রেল ও সাইবার সুরক্ষা হাব নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর

ত্রিপুরার জন্য বন্দে ভারত, বৈদ্যুতিন রেল ও সাইবার সুরক্ষা হাব নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর

ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার লক্ষ্যে আরো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আজ নয়াদিল্লির রেল ভবনে রেলওয়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই সাক্ষাতে বন্দে ভারত ট্রেন চালু করা, ইলেকট্রিক ট্রেন চালু করা এবং সাইবার সিকিউরিটি হাব স্থাপন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আজ নয়াদিল্লির রেল ভবনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাত করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশায় আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য উদ্যোগ নিয়ে আলোচনা করেছি। মুখ্যমন্ত্রী জানান, আগরতলা - গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন…
Read More
বড় সিদ্ধান্ত নেওয়া হলো কমিশনের তরফে

বড় সিদ্ধান্ত নেওয়া হলো কমিশনের তরফে

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। প্রকাশিত হয়েছে রেজাল্টও। এদিকে সুপ্রিম কোর্টের ডেডলাইন মাথায় রেখে কিছুদিন আগেই নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যেই গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি কবে তা নিয়ে জল্পনা চলছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন তরফে জানানো হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের জন্য ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষক নিয়োগ পরীক্ষার পর এবারে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নেবে এসএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। জেনারেল ক্যাটাগরি…
Read More
রাজ্যের বিরোধী দলে যোগ দিলেন আখতার

রাজ্যের বিরোধী দলে যোগ দিলেন আখতার

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার পদে ইস্তফা দেন আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এবারে তিনি যোগ দিলেন বিজেপিতে। আসন্ন নির্বাচনে দাঁড়াতে চান তিনি। বিজেপিতে যোগ দিয়ে আখতার আলি জানিয়েছেন, “আমি বিজেপির সদস‌্যপদ নিয়েছি। সেটা আমার ব‌্যক্তি স্বাধীনতা।” তিনি আরও বলেন, “বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে আমি বলেছি বিজেপি যদিও আমাকে টিকিট দেয় তাহলে আমি ভোটে দাঁড়াবো। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো।” উল্লেখ্য, আরজি করের কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সূত্র…
Read More
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমায় প্রাচীন অরণ্য কালী মন্দির আজও হয় পাঁঠা বলি

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমায় প্রাচীন অরণ্য কালী মন্দির আজও হয় পাঁঠা বলি

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খলিসাদী গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্য কালী মন্দির। অর্থাৎ তৎকালীন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় ছিল জঙ্গল সেখানেই গ্রামের মঙ্গল কামনায় এক সাধু বাবা জঙ্গলের মধ্যে শুরু করেছিলেন প্রাচীন অরণ্য কালী পূজা তারপর আস্তে আস্তে পরবর্তীতে এলাকার মজুমদার পরিবার সেই দায়িত্ব ভার বেশ কিছু বছর গ্রহণ করেন। পরবর্তীতে মজুমদার পরিবার এলাকা থেকে চলে যাওয়ার সময় এলাকার ভট্টাচার্য পরিবারের হাতে সেই পূজার দায়িত্বভার হস্তান্তর করেন মজুমদার পরিবারের সদস্যরা, তারপর থেকেই ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে আজও পূজিত হচ্ছেন প্রাচীন এই অরণ্যকালী, কথিত আছে এই অরণ্য কালী মন্দিরের কালীমাতা খুবই জাগ্রত অর্থাৎ কালিবাড়ি জঙ্গলের পাশে থাকা…
Read More
সকাল থেকে বাঁদরের উপদ্রপ জলপাইগুড়ি শহরে

সকাল থেকে বাঁদরের উপদ্রপ জলপাইগুড়ি শহরে

আজ, বুধবার সকালে জলপাইগুড়ির শিল্পসমিতি পাড়ায় রীতিমতো তাণ্ডব চালায় একঝাঁক বাঁদর। তারা বিভিন্ন বাড়িতে ঢুকে খাবারদাবার ছিনিয়ে নেয়। তাড়াতে গেলে বাসিন্দাদের উপর হামলা চালায়। কয়েকজন জখমও হয়েছেন। বাসিন্দাদের বক্তব্য, আগে জঙ্গল লাগোয়া এলাকায় বাঁদরের দল হানা দিত। এখন শহরেও তাণ্ডব চালাচ্ছে তারা। এনিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি জঙ্গলে বাঁদরের খাবারে টান পড়েছে ?
Read More
মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতি-ছানার নাম দিলেন মুখ্যমন্ত্রী

মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতি-ছানার নাম দিলেন মুখ্যমন্ত্রী

মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতির ছানাটির নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার নাম রাখে ‘লাকি’। বর্তমানে ছানাটি জলদাপাড়া জাতীয় উদ্যানে নিরাপদে রয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে পুনর্মিলনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ছোট্ট ‘লাকি’কে আপাতত জলদাপাড়ার হলং পিলখানায় রাখা হয়েছে। সেখানে অভিজ্ঞ মাহুতদের তত্ত্বাবধানে তার যত্ন নেওয়া হচ্ছে। বনকর্মীরা জানিয়েছেন, ছানাটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
Read More