Blog

ভারত–নেপাল সীমান্ত পরিদর্শনে এসএসবির বিশেষ মহানির্দেশক

ভারত–নেপাল সীমান্ত পরিদর্শনে এসএসবির বিশেষ মহানির্দেশক

ভারত – নেপাল সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ভাতগাঁও সীমা চৌকিতে পৌঁছান এসএসবির বিশেষ মহানির্দেশক আইপিএস অনুপমা নিলেকার চন্দ্রা। ভাতগাঁও সীমান্ত সমন্বয় কেন্দ্র পৌঁছাতেই তাঁকে স্বাগত জানান রাণীদাঙ্গা ক্ষেত্রীয় সদর দপ্তরের ডিআইজি মঞ্জীত সিং পাড্ডা ও ৪১ নম্বর বাহিনীর কমান্ড্যান্ট যোগেশ সিং। প্রথমেই বিট পোস্টে পুরুষ ও মহিলা জওয়ানদের ডিউটি ও নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন তিনি। পরে সরেজমিনে পরিদর্শন করেন ভারত–নেপাল বর্ডার পিলার ১০১, নো ম্যানস ল্যান্ড সাথে নেপালের এপিএফ সীমা চৌকির পার্শ্ববর্তী এলাকা। এরপর কোম্পানি কমান্ডার সহকারী কমান্ড্যান্ট কেতন কৈলাশ সালুঙ্কে জিআইএস ম্যাপের মাধ্যমে পুরো সীমান্ত এলাকা ও নজরদারি ব্যবস্থার বিশদ বিবরণ তুলে ধরেন। ৪১ নম্বর বাহিনীর সাম্প্রতিক অভিযান ও…
Read More
কোটি টাকার চুক্তি? WPL পার্টনারশিপ দরপত্র জারি

কোটি টাকার চুক্তি? WPL পার্টনারশিপ দরপত্র জারি

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মঙ্গলবার একটি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে মহিলা প্রিমিয়ার লিগের 'অফিসিয়াল পার্টনার রাইটস' অর্জনের জন্য স্বনামধন্য প্রতিষ্ঠানগুলির কাছ থেকে দরপত্র আহ্বান করেছে। বিসিসিআই জানিয়েছে যে কোটেশনের অনুরোধে (RFQ) দর জমা দেওয়া এবং মূল্যায়নের জন্য বিস্তারিত শর্তাবলী প্রদান করা হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক বিজ্ঞপ্তিতে বলেছেন, "১,০০,০০০ টাকা ফেরতযোগ্য ফি এবং প্রযোজ্য পণ্য ও পরিষেবা কর প্রদানের পরেই আরএফকিউ পাওয়া যাবে।" প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়সীমার সাথে নির্ধারণ করা হয়েছে। RFQ কেনার সময়সীমা ১২ নভেম্বর। ১৪ নভেম্বর পর্যন্ত স্পষ্টীকরণ চাওয়া যেতে পারে এবং প্রস্তাবের নথিপত্রের চূড়ান্ত জমা দেওয়ার তারিখ ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আগ্রহী পক্ষগুলিকে RFQ-তে বর্ণিত পদ্ধতি অনুসারে…
Read More
পেটের মেদ ঝরাতে এই ব্যায়ামগুলো এড়িয়ে চলুন

পেটের মেদ ঝরাতে এই ব্যায়ামগুলো এড়িয়ে চলুন

পেটের মেদ কমতে পারে নিয়মিত শরীরচর্চায়। তবে ব্যাপারটা মোটেই সহজ নয়। শরীরের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ কমানো অনেকটাই সময়সাপেক্ষ। অনেকেই মেদ কমাতে জিমে গিয়ে বেশি করে পেটের ব্যায়াম করেন। কিন্তু পেটের জন্য জনপ্রিয় কয়েকটি ব্যায়ামে উপকারের তুলনায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে সচেতন বার্তা দিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়ার ফিটনেস প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহ। পেটের তিনটি ব্যায়াম এড়িয়ে চলার বার্তা দিয়েছেন সিদ্ধার্থ — ১) সিট আপ : এই ব্যায়ামে মাটিতে শুয়ে দু হাত দিয়ে মাথা তুলে হাঁটুর কাছে নিয়ে আসতে হয়। তবে এই ব্যায়ামের ফলে পেটের মেদ কমে না বলেই জানিয়েছেন সিদ্ধার্থ। তাঁর মতে, এর ফলে ঘাড়ে ব্যথা শুরু হতে পারে।…
Read More
বাজি ফাটানো নিয়ে ঝামেলার জেরে পুলিশ সুপারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ

বাজি ফাটানো নিয়ে ঝামেলার জেরে পুলিশ সুপারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ

কালীপুজোর রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে কোচবিহারের পুলিশ সুপার (SP) দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিবেশীদের মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। রাত ১২টা নাগাদ এসপি-র বাংলোর পাশে বাজি পোড়ানোর সময়, অভিযোগ, এসপি ও কয়েকজন পুলিশকর্মী মিলে নাবালক ও মহিলা-সহ প্রতিবেশীদের মারধর করেন। নিগৃহীতদের মধ্যে রয়েছেন পেশায় আইনজীবী মল্লিকা কার্জি। তিনি অভিযোগ করেছেন, কোনো সতর্কতা ছাড়াই এসপি আচমকা এসে মারধর শুরু করেন এবং একজন মহিলার গায়ে হাত তোলেন। তিনি এই ঘটনায় এসপি-র বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রতিবেশীদের বারবার বাজি না পোড়াতে অনুরোধ করা হয়েছিল, কিন্তু…
Read More
ভাইফোঁটা উপলক্ষে শান্তিপুরের মিষ্টি বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা

ভাইফোঁটা উপলক্ষে শান্তিপুরের মিষ্টি বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা

নদীয়ার শান্তিপুরে বিকোচ্ছে আবার খাব আবার খাব, ভাইফোঁটা সন্দেশ, চেন্নাই এক্সপ্রেস, রাবড়ি বল, হরলিক্স ও বনভিটা সন্দেশ, বাদশাহী ভোগ, কাঁচা আমের রসগোল্লা স্ট্রবেরি রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা সহ প্রায় 30 প্রকারের মিষ্টি। বিগত বছরে মানুষের চাহিদা অনুযায়ী এবার ভাইফোঁটার আগেই নিত্যনতুন মিষ্টির ডালি নিয়ে ভাইয়েদের পাতে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে শান্তিপুরের থানার মোড় এলাকার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। সকাল থেকেই ক্রেতাদের ভিড় দোকানে। আগামীকাল ভাইয়ের পাতে ভালো মিষ্টি তুলে দিতেই সকাল থেকে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এমনটাই জানাচ্ছেন দোকানে এসে। প্রতিটি মিষ্টি কুড়ি টাকা থেকে শুরু ৫০ কিংবা ১০০ টাকা পর্যন্ত রয়েছে বলে জানান দোকানের মিষ্টি তৈরীর মূল কারিকর।…
Read More
চলতি সপ্তাহেই দুধিয়া-মিরিক সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে

চলতি সপ্তাহেই দুধিয়া-মিরিক সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে

প্রশাসনের বরাত অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল পুনরায় শুরু হতে পারে। গত ৫ অক্টোবরের ভারী বর্ষণে বালাসন নদীর জল বৃদ্ধি পেয়েছিল এবং দুধিয়ার অংশে ভাঙন সৃষ্টি হয়েছিল। ফলে শিলিগুড়ি-মিরিক সড়ক কয়েক সপ্তাহ ধরে বন্ধ ছিল। এই সমস্যার কারণে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের অসুবিধায় পড়েন। স্থায়ী সেতু সংস্কারের কাজ এখনই সম্ভব না হওয়ায় প্রশাসন বিকল্প রাস্তার মাধ্যমে ছোট যানবাহনের চলাচলের ব্যবস্থা করেছে। গত ১৫ দিন ধরে দুধিয়ায় বালাসন সেতুর ওপরে হিউমপাইপ বসিয়ে বিকল্প পথ তৈরির কাজ জোরকদমে চলেছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবারের মধ্যে রাস্তার মূল অংশের কাজ প্রায় শেষ হবে। এরপর মাটি ফেলে…
Read More
শক্তি সোপান ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কনে মাতল খুদেরা

শক্তি সোপান ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কনে মাতল খুদেরা

কালীপুজোকে কেন্দ্র করে শৈশবের সৃজনশীলতাকে মঞ্চ দেওয়ার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা শক্তি সোপান ক্লাব।এদিন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক খুদে শিল্পী অংশগ্রহণ করে। এবছরের অঙ্কন থিম রাখা হয়েছিল ‘কালী ঠাকুর’। শক্তি সোপান ক্লাবের পুজো কমিটির সদস্য শুভঙ্কর দত্ত জানান, “প্রতিবছর শ্যামা পুজোতে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। খুদেরা বিপুল উৎসাহ নিয়ে অংশ নিয়েছে।” তিনি আরও জানান, প্রতিযোগিতায় প্রথম তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের সক্রিয় উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় প্রতিযোগিতা। কালীপুজোর আবহে শিশুদের শিল্পভাবনা ফুটে ওঠে নানা…
Read More
খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সুকান্ত, দ্রুত সুস্থতা কামনা

খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সুকান্ত, দ্রুত সুস্থতা কামনা

দিল্লি রওনা হওয়ার আগে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বর্তমানে শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন খগেন মুর্মু। এদিন তার শারীরিক অবস্থা খোঁজখবর নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। খগেন মুর্মুর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন সুকান্তবাবু। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, খগেন মুর্মুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ও দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি দল ও কেন্দ্র সরকারের পক্ষ থেকেও সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
Read More
‘‌এখন চলুন, পরিশোধ করবেন ২০২৬ এ!’ ক্লাসিক লেজেন্ডস ক্রেতাদের বলে, উৎসবের স্বপ্নগুলিকে সাকার করা সহজতর করে‌

‘‌এখন চলুন, পরিশোধ করবেন ২০২৬ এ!’ ক্লাসিক লেজেন্ডস ক্রেতাদের বলে, উৎসবের স্বপ্নগুলিকে সাকার করা সহজতর করে‌

এলএন্ডটি ফাইন্যান্সের সাথে হাত মিলিয়ে ক্লাসিক লিজেন্ডস 'এখনই রাইড করুন, ২০২৬ সালে পেমেন্ট করুন' এর সুবর্ণ অফার নিয়ে হাজির হয়েছে, এর ফলে রাইডাররা এখনই তাদের স্বপ্নের মোটরসাইকেল কিনতে এবং ২০২৬ সাল থেকে ইএমআই দেওয়া শুরু করতে পারবেন। অফারটি ক্লাসিক মোটরসাইকেলগুলিকে আরও সহজ করে তোলার সাথে রাইডকে আরও উপভোগ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে। ক্রেতারা এখন ডাউন পেমেন্ট করেই তাদের পছন্দের জাওয়া, ইয়েজদি, অথবা বিএসএ মোটরসাইকেলের ডেলিভারি নিতে পারবেন। তবে, ঋণ বিতরণের পর তাদের কেবল প্রথম দুই মাসেরই সুদ দিতে হবে, মূল ইএমআই ছাড়া। ঋণের মেয়াদ ৩৬ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে, যা ৩৮ মাসের মধ্যে পরিশোধ করতে হবে, যার…
Read More
বড় রকমের অনেক বিনিয়োগ হতে চলেছে দেশে

বড় রকমের অনেক বিনিয়োগ হতে চলেছে দেশে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতের তথ্য প্রযুক্তি খাতে ইতিহাস গড়তে চলেছে গুগল। মার্কিন বহুজাতিক সংস্থা ঘোষণা করেছে, কৃত্রিম মেধা (এআই) সংক্রান্ত গবেষণা ও পরিকাঠামো উন্নয়নের জন্য তারা ভারতে দেড় হাজার কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১,৩৩,১৭০ কোটি টাকা বিনিয়োগ করবে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে তৈরি হবে গুগলের নতুন তথ্যকেন্দ্র, যা আমেরিকার বাইরে সংস্থার সবচেয়ে বড় এআই ডেটা সেন্টার হতে চলেছে। গুগল ইতিমধ্যেই এই প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলেছিল। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী ৬০০ কোটি ডলার নয়, সংস্থা এবার তার দ্বিগুণেরও বেশি বিনিয়োগ করতে চলেছে। ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার এবং গুগল মধ্যে…
Read More