Blog

মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা  শিলিগুড়ি শহর

মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা  শিলিগুড়ি শহর

রিচা ঘোষ! নামটাই এখন যেন এক আবেগ, এক গর্ব, এক উন্মাদনা শিলিগুড়ির মানুষের কাছে। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা শহর। শহরের সর্বত্রই একটাই স্লোগান— “রিচা, তুমি আমাদের গর্ব!” রবিবার সন্ধ্যার পর থেকেই হিলকার্ট রোড, বাঘাযতীন পার্ক, হাকিমপাড়ার অলিগলি থেকে শুরু করে প্রতিটি পাড়ায় পাড়ায় শুরু হয় আনন্দ উৎসব। আতশবাজির শব্দে, ঢাকের তালে, গানের ছন্দে কেঁপে ওঠে শহর। রিচার বাড়ির সামনে মানুষের ভিড় সামলানোই দায়। উৎসবমুখর পরিবেশে এলাকার মানুষ চিৎকার করে উঠছিলেন— “আমাদের রিচা দেশের মুখ উজ্জ্বল করেছে!” রিচার প্রতিবেশীদের কথায়, “রিচাকে ছোট থেকে খেলতে দেখেছি। ওর মধ্যে আলাদা জেদ, পরিশ্রম…
Read More
নদিয়ায় পাসপোর্ট কান্ডে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলেন ইডি

নদিয়ায় পাসপোর্ট কান্ডে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলেন ইডি

আজ সকালে নদিয়ার চাকদহ থানার দুবড়া গ্রাম পঞ্চায়েতের পরারি গ্রামে হানা দেয় ইডি-র একটি বিশেষ দল। মোট ১১ জন আধিকারিক, যার মধ্যে একজন মহিলা ছিলেন, এই অভিযানে অংশ নেন, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী সহ মোট চারটি গাড়ি। সূত্রের খবর, জাল পাসপোর্ট কাণ্ডে ইন্দু ভূষণ হালদার নামে এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করেছিল ইডি। তার জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আজ তিনজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। আটক হওয়া তিনজন হলেন বিনন্দ সরকার, বিপুল সরকার ও বিপ্লব সরকার। তাদের মধ্যে একজন রাজমিস্ত্রি ও একজন কাঠমিস্ত্রি বলে জানা গেছে। সোমবার ভোর ছটা নাগাদ ইডি আধিকারিকেরা তাদের বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রায় চার ঘণ্টা…
Read More
মালদায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সামাজিক কর্মসূচির আয়োজন

মালদায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সামাজিক কর্মসূচির আয়োজন

চাঁচলে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রক্তদান শিবির।রাম মন্দির আন্দোলনে নিহত কর সেবকদের স্মৃতির উদ্দেশ্যে হুতাত্মা দিবস উপলক্ষে তরলতলা মোড়ে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। যেখানে সংগঠনের প্রায় ২৫ জন সদস্য রক্তদান করেন। মূলত সংগঠনের যুবকদের উদ্যোগে এই কর্মসূচি হয়। পরবর্তীতে আরো সামাজিক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের চাঁচল খন্ডের পক্ষ থেকে।
Read More
ভুল চিকিৎসার অভিযোগে শিশু মৃ*ত্যুর প্রতিবাদে পথ অবরোধে স্কুল পড়ুয়ারা, চা*ঞ্চল্য দেওয়ানহাটে

ভুল চিকিৎসার অভিযোগে শিশু মৃ*ত্যুর প্রতিবাদে পথ অবরোধে স্কুল পড়ুয়ারা, চা*ঞ্চল্য দেওয়ানহাটে

দেওয়ানহাট স্বাস্থ্যকেন্দ্রে এক শিশু কন্যার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার দুপুরে সেই ঘটনার প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য, কয়েকদিন আগে দেওয়ানহাট স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুকন্যার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতি ও ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা। সেদিন সন্ধ্যায় দেওয়ানহাট চৌপথিতে প্রথম পথ অবরোধে নামে মৃত শিশুর আত্মীয় ও সাধারণ মানুষ। এরপর সোমবার ফের সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে এলাকার স্কুল পড়ুয়া ছাত্র - ছাত্রীরা। দুপুর থেকে তারা দেওয়ানহাট চৌপথিতে বসে পড়ে পথ অবরোধ শুরু করে। তাদের দাবি, “গত বৃহস্পতিবার যে শিশুটি…
Read More
বিজেপির বুথ এজেন্টদের ওপর হা*মলার অভিযোগ, তৃণমূলের অস্বীকার — নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

বিজেপির বুথ এজেন্টদের ওপর হা*মলার অভিযোগ, তৃণমূলের অস্বীকার — নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

প্রশাসনিক বৈঠকের মধ্যেই অশান্তি! সোমবার কোচবিহার ১ ব্লকের বিডিও অফিস চত্বরে বিজেপির বুথ লেভেল এজেন্টদের ওপর হামলার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, এসআইআর প্রশিক্ষণ বৈঠকে যোগ দিতে যাওয়া বিজেপির বুথ এজেন্টদের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হন তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী-সমর্থক। ঘটনায় বেশ কয়েকজন আহত হন, তাঁদের মধ্যে গুরুতর জখম ভবেশ বর্মনকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনায় বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁর অভিযোগ, “বিডিও অফিসে সরকারি বৈঠক থাকা সত্ত্বেও সেখানে কোনও পুলিশি নিরাপত্তা ছিল না। তিনি আরো জানান, কোতোয়ালি থানার আইসিকে জানানোর পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। বিধায়কের আশঙ্কা, “এসআইআর কার্যক্রম শুরু হওয়ার…
Read More
শীতের শুরুতেই সুন্দরবনে দেখা মিলল দক্ষিণ রায়ের

শীতের শুরুতেই সুন্দরবনে দেখা মিলল দক্ষিণ রায়ের

শীতের আগমনী হাওয়ায় যখন পর্যটকদের ভিড়ে সরগরম সুন্দরবনের বাদাবন, ঠিক তখনই বিরল সৌভাগ্য ছুঁয়ে গেল একদল ভ্রমণপিপাসুকে। কৈখালী ঘাটের বিশালক্ষী খালের ধারে আচমকা রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেন তারা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে নেন বহু পর্যটক। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালেই ২০ জন পর্যটক লঞ্চে চেপে ঘুরতে বেরিয়েছিলেন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে। রবিবার যখন ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে সেই চমকপ্রদ মুহূর্ত। প্রথমে এক পর্যটক চোখে পড়েন দক্ষিণ রায়কে— বাঘ খাল পেরিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছিল। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে তিনি সঙ্গীদের জানান, “বাঘ, বাঘ!”— আর সঙ্গে সঙ্গে লঞ্চে ছড়িয়ে পড়ে চিৎকার, উচ্ছ্বাস আর বিস্ময়। পর্যটকদের তোলা…
Read More
বিগত বেশ কিছু সময় ধরে আটকে রয়েছে মেট্রোর কাজ

বিগত বেশ কিছু সময় ধরে আটকে রয়েছে মেট্রোর কাজ

বিগত বেশ কিছুদিন ধরেই চলছে বিবাদ, কলকাতা মেট্রোর একাধিক রুটে সম্প্রসারণ হয়েছে সম্প্রতি। ব্লু লাইনের পাশাপাশি গ্রিন, ইয়েলো লাইনেও চলছে মেট্রো। নতুন লাইনগুলি চালু হওয়ায় প্রচুর সুবিধাও হয়েছে যাত্রীদের। তবে মেট্রোর সম্প্রসারণের জেরে অনেক সময়ই নানান সমস্যা তৈরি হয়েছে। এবার যেমন পার্পল লাইনে রুট সম্প্রসারণের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে ধর্মতলার ট্রাম ডিপো এলাকায়। ট্রাম লাইনের একাংশে কংক্রিটের নির্মাণ হওয়ায় বিক্ষোভ শুরু করেছেন ট্রাম বাঁচাও আন্দোলনের সংগঠনগুলি। উল্লেখ্য, মেট্রো সম্প্রসারণের কাজে ধর্মতলার ট্রাম লাইনের একাংশে কংক্রিটের নির্মাণ শুরু হয়েছে। আর তা ঘিরেই বিতর্ক। তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, এটি একটি অস্থায়ী নির্মাণ। এটা ছাড়া জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ পুরোপুরি…
Read More
একাধিক অমিল রয়েছে ভোটার তালিকায়

একাধিক অমিল রয়েছে ভোটার তালিকায়

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে ভোটার তালিকা নিয়ে বড় চাঞ্চল্য। ২০০২ সালের ভোটার তালিকা আর ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি বাদে রাজ্যের প্রায় সব জেলার ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে। তাতে দেখা যাচ্ছে- উত্তর ২৪ পরগনায় মিল মাত্র ৪১ শতাংশ, কোচবিহারে ৪৬ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৫০ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৪০ শতাংশেরও কম মিল রয়েছে। অর্থাৎ, এই জেলাগুলিতে ২০২৫ সালের ভোটার তালিকায় থাকা অর্ধেকেরও বেশি নাম ২০০২ সালের তালিকায় ছিল না। তবে কালিম্পংয়ে মিল কিছুটা বেশি, প্রায় ৬০…
Read More
ফের বিএসএফের হাতে আটক ৪৫ জন বাংলাদেশী নাগরিককে

ফের বিএসএফের হাতে আটক ৪৫ জন বাংলাদেশী নাগরিককে

বাংলাদেশে যাওয়ার আগে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত থেকে শিশু মহিলা পুরুষ সহ  মোট ৪৫ জন বাংলাদেশী কে আটক করে বিএসএফ সরুপনগর থানার হাতে তুলে দিল বিএসএফের ১৪৩ নাম্বার ব্যাটেলিয়ান এর সীমান্ত কি বাহিনী জানা যায় গতকাল গভীর রাতে অবৈধভাবে স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারা নি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় বিএসএফের 143 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে আটক করে এবং পরে স্বরূপনগর থানার হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা যায় তারা বাংলাদেশের সাতক্ষীরা এবং বাগেরহাটের বাসিন্দা এর আগে বৃহস্পতিবার রাত্রিবেলা ১১ জন বাংলাদেশি ধরা পড়েছিল গত ৪৮ ঘন্টায় ৫৬বাংলাদেশী আটক। ৪৫ জনকে…
Read More
মন্থার প্রকোপে জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা

মন্থার প্রকোপে জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা

কিছুদিন পরেই নবান্ন। যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তুলে চাষীরা। সেখানে মন্থার প্রভাবে দুর্যোগের ঘনঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষীরা। কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে।ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষীদের। রাজ্য সরকারের কাছে করজোড়ে ক্ষতিপূরণের নিবেদন। গত ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। শনিবারেও কাটেনি দুর্যোগ।এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জিরো তে গিয়ে দেখা গেল ধান চাষীদের করুণ দশা। ওই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষি কাজের উপর নির্ভর। হাজার…
Read More